কবি হতে না পারার বেদনা নিয়ে হয়ে গিয়েছিলাম বেশ্যার দালাল। যারা
শিল্পসম্মত শোষণ বুকে নিয়ে রাত পোহায় তাদের কাছে বিশ্বের প্রতিটি
শাসকই নীলছবির নায়কের মতো । কিংবা নায়িকা ও বলা যেতে পারে।
মূলত: বস্তুবাদের আড়ালে যে মুখোশ এই সমাজকে নিয়ন্ত্রণ করে , সে
সমাজে ক্রীড়ণক হয়ে বেঁচে থাকা অর্থহীন। কেউ দালালী করে ডিআইটি
রোডে।কেউ কান্দু পট্টিতে।এখানে পুরো এস্টাবলিশমেন্টই কারো না কারো
স্বার্থ রক্ষা করে যায়। বেদনার অবসেশনে ডুবে থাকা মানুষগুলো বেশ্যার
ঘ্রাণ নিতে নিতে বশ্যতা থেকে খুঁজে মুক্তির পথ। কেউ কেউ প্রশ্ন ও তুলে
মার্কিন মুল্লুকে বারাক ওবামা যদি প্রসিডেন্ট হয়ে যান, তারপরও কি আমরা
সেই ভবনটিকে হোয়াইট হাউস বলবো ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



