somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২৫ জুন দেশের প্রথম ইন্টারন্যাশনাল ইন্টারনেট গ্যাটওয়ে চালু হচ্ছে

০৭ ই জুন, ২০০৮ দুপুর ১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রথম বেসরকারি আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) ২৫ জুন থেকে চালু হচ্ছে।

ম্যাঙ্গো টেলিসার্ভিসেস লি. এর চেয়ারম্যান এ মান্নান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রথম পর্যায়ে ঢাকা ও চট্টগ্রামে দু'টি পয়েন্ট অব প্রেজেন্স (পিওপি) চালু করা হবে। পরবর্তী সময়ে তা আরো সম্প্রসারন করা হবে।

ঢাকার কমিউনিকেশন সলিউশন লিমিটেডের অধীনস্থ ম্যাঙ্গো টেলিসার্ভিসেস লিমিটেড ও বহুজাতিক করপোরেশন সিসকো সিস্টেমের অংশীদারিত্বে এই গেটওয়ে স্থাপন করা হচ্ছে।

মান্নান খান বলেন, সিসকো কারিগরি সহযোগিতার কাজ করবে এবং ম্যাঙ্গোকে কম খরচে গুণগত ইন্টারনেট সেবা দেওয়ার ব্যাপারে সাহায্য করবে।

সিসকোর ভারত ও সার্ক অঞ্চলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাজেস চেইনানি দিল্লি থেকে ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উচ্চ ব্যান্ডউইডথের ইন্টারনেট যে একটি দেশের অর্থনীতিকে বদলে দিতে পারে তা প্রমাণিত।"

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) উন্মুক্ত দরপত্র আহ্বান করলে ম্যাঙ্গো টেলিসার্ভিসেস গত ২৫ ফেব্র"য়ারি আইআইজি'র লাইসেন্স পায়।

ম্যাঙ্গো এর নেটওয়ার্কের মাধ্যমে ব্যবসায়ী ও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে (আইএসপি) উচ্চগতি ও উচ্চ ব্যান্ডউইডথের আন্তর্জাতিক সংযোগ দেবে। ম্যাঙ্গোর নেটওয়ার্ক কাঠামো বাংলাদেশের 'ইন্টারনেট ট্রাফিক' একশ' গুণ বাড়লেও তার চাহিদা পূরণে সক্ষম বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

ম্যাঙ্গো'র আইআইজি বাংলাদেশের বর্তমান সাবমেরিন কেবল্ সংযোগের সঙ্গে যুক্ত থাকবে। এছাড়া অন্য একটি সাবমেরিন কেবলের সঙ্গে যুক্ত না হওয়া পর্যন্ত স্যাটেলাইট আর্থ স্টেশন বা ভিস্যাট এর সঙ্গে যুক্ত থাকার মাধ্যমে বিকল্প ব্যবস্থা (ব্যাকআপ) বজায় রাখবে তারা।

রাজেশ চেইনানি বলেন, "আমাদের লক্ষ্য সর্বোচ্চ প্রযুক্তিসম্পন্ন নেটওয়ার্ক অবকাঠামো গড়ে তোলা যাতে ভোক্তাদের সময়ানুযায়ী ও কম খরচে সেবা দেওয়া যায়।"

তিনি বলেন, "আমাদের বিশ্বাস, আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের ইন্টারনেট ব্যান্ডউইডথ এর চাহিদা নয় গুণ বাড়বে।"

সাবমেরিন কেবল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ায় বাংলাদেশে ইন্টারনেটের ব্যান্ডউইডথ খরচ অনেক কমে গেছে। এতে করে বাংলাদেশের তথ্য ও যোগাযোগ বাজারের সম্প্র্রসারণ ঘটেছে। তবে এখনও এখানে ইন্টারনেটে তথ্য আদান-প্রদানের গতি সেকেন্ডে ২ গিগাবিটের কম। ২০০৭ সালের হিসেবে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর হার এক শতাংশের নিচে (দশমিক ৩৫ শতাংশ); অপরদিকে এশিয়ায় এর গড় হার ১২ শতাংশের বেশি।

ম্যাঙ্গো দাবি করেছে নেটওয়ার্ক স্থাপনের কাজ শেষ করার পর গ্রাহকরা ইন্টারনেটে তথ্য আদান-প্রদানে আরো বেশি গতি পাবে।

চেইনানি বলেন, "আগামী তিন বছরে বাংলাদেশে আইপি ব্যাকবোন (ইন্টারনেটে তথ্যপ্রবাহের গতি) এর চাহিদা সেকেণ্ডে ২০ গিগাবিটে পৌঁছাবে।"

তিনি বলেন, "আমরা মনে করি বাংলাদেশে ম্যাংগোর কার্যক্রম চালু হওয়ার মধ্য দিয়ে এটি এদেশের জিডিপি প্রবৃদ্ধি ও অর্থনীতিতে একটি ইতিবাচক প্রভাব রাখবে। এ বিষয়টি আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত।" ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রথম বেসরকারি আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) ২৫ জুন থেকে চালু হচ্ছে।

ম্যাঙ্গো টেলিসার্ভিসেস লি. এর চেয়ারম্যান এ মান্নান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রথম পর্যায়ে ঢাকা ও চট্টগ্রামে দু'টি পয়েন্ট অব প্রেজেন্স (পিওপি) চালু করা হবে। পরবর্তী সময়ে তা আরো সম্প্রসারন করা হবে।

ঢাকার কমিউনিকেশন সলিউশন লিমিটেডের অধীনস্থ ম্যাঙ্গো টেলিসার্ভিসেস লিমিটেড ও বহুজাতিক করপোরেশন সিসকো সিস্টেমের অংশীদারিত্বে এই গেটওয়ে স্থাপন করা হচ্ছে।

মান্নান খান বলেন, সিসকো কারিগরি সহযোগিতার কাজ করবে এবং ম্যাঙ্গোকে কম খরচে গুণগত ইন্টারনেট সেবা দেওয়ার ব্যাপারে সাহায্য করবে।

সিসকোর ভারত ও সার্ক অঞ্চলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাজেস চেইনানি দিল্লি থেকে ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উচ্চ ব্যান্ডউইডথের ইন্টারনেট যে একটি দেশের অর্থনীতিকে বদলে দিতে পারে তা প্রমাণিত।"

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) উন্মুক্ত দরপত্র আহ্বান করলে ম্যাঙ্গো টেলিসার্ভিসেস গত ২৫ ফেব্র"য়ারি আইআইজি'র লাইসেন্স পায়।

ম্যাঙ্গো এর নেটওয়ার্কের মাধ্যমে ব্যবসায়ী ও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে (আইএসপি) উচ্চগতি ও উচ্চ ব্যান্ডউইডথের আন্তর্জাতিক সংযোগ দেবে। ম্যাঙ্গোর নেটওয়ার্ক কাঠামো বাংলাদেশের 'ইন্টারনেট ট্রাফিক' একশ' গুণ বাড়লেও তার চাহিদা পূরণে সক্ষম বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

ম্যাঙ্গো'র আইআইজি বাংলাদেশের বর্তমান সাবমেরিন কেবল্ সংযোগের সঙ্গে যুক্ত থাকবে। এছাড়া অন্য একটি সাবমেরিন কেবলের সঙ্গে যুক্ত না হওয়া পর্যন্ত স্যাটেলাইট আর্থ স্টেশন বা ভিস্যাট এর সঙ্গে যুক্ত থাকার মাধ্যমে বিকল্প ব্যবস্থা (ব্যাকআপ) বজায় রাখবে তারা।

রাজেশ চেইনানি বলেন, "আমাদের লক্ষ্য সর্বোচ্চ প্রযুক্তিসম্পন্ন নেটওয়ার্ক অবকাঠামো গড়ে তোলা যাতে ভোক্তাদের সময়ানুযায়ী ও কম খরচে সেবা দেওয়া যায়।"

তিনি বলেন, "আমাদের বিশ্বাস, আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের ইন্টারনেট ব্যান্ডউইডথ এর চাহিদা নয় গুণ বাড়বে।"

সাবমেরিন কেবল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ায় বাংলাদেশে ইন্টারনেটের ব্যান্ডউইডথ খরচ অনেক কমে গেছে। এতে করে বাংলাদেশের তথ্য ও যোগাযোগ বাজারের সম্প্র্রসারণ ঘটেছে। তবে এখনও এখানে ইন্টারনেটে তথ্য আদান-প্রদানের গতি সেকেন্ডে ২ গিগাবিটের কম। ২০০৭ সালের হিসেবে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর হার এক শতাংশের নিচে (দশমিক ৩৫ শতাংশ); অপরদিকে এশিয়ায় এর গড় হার ১২ শতাংশের বেশি।

ম্যাঙ্গো দাবি করেছে নেটওয়ার্ক স্থাপনের কাজ শেষ করার পর গ্রাহকরা ইন্টারনেটে তথ্য আদান-প্রদানে আরো বেশি গতি পাবে।

চেইনানি বলেন, "আগামী তিন বছরে বাংলাদেশে আইপি ব্যাকবোন (ইন্টারনেটে তথ্যপ্রবাহের গতি) এর চাহিদা সেকেণ্ডে ২০ গিগাবিটে পৌঁছাবে।"

তিনি বলেন, "আমরা মনে করি বাংলাদেশে ম্যাংগোর কার্যক্রম চালু হওয়ার মধ্য দিয়ে এটি এদেশের জিডিপি প্রবৃদ্ধি ও অর্থনীতিতে একটি ইতিবাচক প্রভাব রাখবে। এ বিষয়টি আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত।"
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০০৮ দুপুর ১:২৬
১০টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×