আমার প্রিয় পোস্ট

বান্ন্দরবান পাহাড়ে বর্ষাযাপন (শুধু মাত্র এডভেঞ্চার প্রেমীদের ও বাউন্ডুলদের জন্য)

২২ শে জুলাই, ২০০৯ সকাল ১০:২৩

শেয়ারঃ
0 1 0


আমি ছোট বেলা থেকেই একটু উড়নচন্ডি। কোথাও যাওয়ার কথা শুনলেই মন আর মানে না মনে হয় এখনই ছুটে যাই। আর সেটা যদি এডভ্যাঞ্চার তাহলে তো কথাই নেই। ছোট বেলা থেকেই আমার আমার বাড়ি পালানো স্বভাব। কাউকে কিছু না জানিয়েই মাঝে মাঝে ২/৩ দিনের জন্য বাড়ি থেকে উধাও হয়ে যেতাম। আর আমার এইসকল অপকর্মের সঙ্গী আমার বাল্যবণ্ন্ধু খালেক। প্রথম প্রথম বাড়ীর লোকজন দু:শ্চিন্তা করলেও পরে আমার মা ছাড়া সবার কাছে আমার এই উড়নচন্ডি ভাবটা গা সওয়া হয়ে গেছে।

কয়েকদিন আগে দেখলাম ফেসবুক গ্রুপ ভ্রমন বাংলাদেশ তাদের আগামী এডভেঞ্চার ট্যুর এর সিডিউল ঘোষনা করেছে সাথে সাথে দেরী না করেই তাতে জয়েন করলাম। এডভেঞ্চার প্রেমী বন্ধুদের জন্য ব্লগে শেয়ার করলাম যে কেউ ইচ্ছা করলে ভ্রমন বাংলাদেশের সাথে এই ট্যুরে যোগ দিতে পারবে।


প্রধান আর্কষন

১। রুমা থেকে বগা মুখ সমস্ত পথ ঝিরি পথ পাহাড়ী স্রোতের বিপরীতে) ধরে হাটা।

২। বর্ষায় ২ রাত পাহাড়ে যাপন

প্রাকারম্ভ

১২ই আগস্ট

• রাত ০৮:৩০ মিনিটে ঢাকা বাসস্ট্যান্ডে উপস্থিত হওয়া।

• বান্দরবানের উদ্দেশ্যে বাসে করে ঢাকা ত্যাগ রাত ১০:০০ টায়।

১৩ই আগস্ট

• সকাল ০৮:০০টার মধ্যে বান্দরবান পৌঁছা।

• সকালের নাস্তা।

• রুমার উদ্দেশ্যে চাঁদের গাড়ীতে বান্দরবান ত্যাগ সকাল ০৯:০০টায়।

• রুমা বাজার পৌঁছা দুপুর ১২:৩০মিনিটে।

• লাঞ্চ।

• ট্রেকিং শুরু দুপুর ০২:০০ টায়।

• বগামুখ পাড়া পৌঁছা বিকাল ০৬:৩০মিনিটে।

• বগামুখ পাড়ায় রাত্রিযাপন।

১৪ই আগস্ট

• হালকা খাবার দিয়ে সকালের নাস্তা।

• ট্রেকিং শুরু ভোর ০৬:০০ টায়।

• বগালেক পৌঁছা সকাল ০৯:০০টায়।

• বগালেকে বিশ্রাম ও অন্যান্য ।

• ট্রেকিং শুরু দুপুর ০১:০০টায়।

• কেওকারাডাং পৌঁছা দুপুর ০২:০০টায়।

• কেওকারাডাং ত্যাগ দুপুর ০৩:০০টায়

• বগালেক পৌঁছা বিকাল ০৭:০০টায়।

• বগালেকে রাত্রিযাপন।

১৫ই আগস্ট

• ট্রেকিং শুরু ভোর ০৬:৩০মিনিটে।

• রুমা বাজার পৌঁছা দুপুর ১২:০০টায়

• বান্দনবানে ফিরে আসা বিকাল ০৪:৩০মিনিটে।

ঢাকার উদ্দেশ্য বান্দরবান ত্যাগ ০৬:৩০ মিনিটে।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২২ শে জুলাই, ২০০৯ সকাল ১০:২৯
ত্রিভুজ বলেছেন: বগা থেকে কেকার চূড়ায় এক ঘন্টায় টেকিং করে যাওয়া সম্ভব না। অন্তত এই বর্ষার সময় কোন ভাবেই না... আমরা যেবার গেলাম ভোরে ২-৩ ঘন্টার প্লান করে ৬ ঘন্টা লাগিয়েছে সবাই।

আর এবার যাওয়ার আগে অডোমস নিয়ে যাবেন বেশী করে। এই সময়টায় ম্যালেরিয়ার মশারা একটুও ছাড় দিবে না।
২২ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৫১

লেখক বলেছেন: পরামর্শের জন্য ধন্যবাদ।

২. ২২ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৩৪
ঘাসফুল বলেছেন: চমৎকার লাগলো, পোষ্টে প্লাস :)
২২ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩. ২২ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৪৩
হারুনুর রশীদ ইউসুফী বলেছেন: অনেক ধন্যবাদ। গত সপ্তাহে ঘুরে আসলাম বান্দরবান আশা করি পরে আপনার অনুরোধে যাব।

Click This Link
৪. ২২ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৪৫
কক বলেছেন: চমৎকার লাগলো, পোষ্টে প্লাস :) এবং প্রিয়তে।
২২ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৫৬

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে। ;)

৫. ২২ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৪৫
যীশূ বলেছেন: ছবিগুলা দারুন হয়েছে। আমরা কয়েকজন যেতে পারি খুব শীঘ্রিই, আপনার পোস্টটা কাজে দিবে।
২২ শে জুলাই, ২০০৯ দুপুর ১:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে :)

৬. ২২ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:১৪
সেতূ বলেছেন: ছবিগুলা দারুন হয়েছে

সত্য কথা বলাতে ......
এখন আমার হাত পা বাঁধা ...
ঘুড়িয়া বেড়ানোর লাইসেন্স নিয়া নিছে.
সারেরা....

আমার ব্লগ দেখুন...

Click This Link
২২ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:৩৪

লেখক বলেছেন: সেতূ ভাই চট্টগ্রাম এর কোথায় থাকেন ?

৮. ২৩ শে জুলাই, ২০০৯ রাত ১২:০৩
নীলজোছনা বলেছেন: ১ ঘন্টায় বগা থেকে কেউকারাডং পৌছানো অসম্ভব।পোস্ট গুলা দেখতে পারেন।
Click This Link
Click This Link
Click This Link
৯. ০৪ ঠা আগস্ট, ২০০৯ সকাল ১১:৪৮
নীল-দর্পণ বলেছেন: প্রথম দুইটা ছবিই অসসাধারন। তবে প্রথম ছবিটায় এত নীল..... কিভাবে.....
১০. ০৮ ই আগস্ট, ২০০৯ সকাল ৮:৫৬
ব্ল্যাক মামবা বলেছেন: সিডিউলঃ
১২ই আগষ্ট- ২০০০ – রিপোর্টিং, ব্রিফিং, ব্যগেজ চেক, রেশন বিতরন
২২০০ – বান্দরবানের উদ্দেশ্যে বাস যাত্রা শুরু।
১৩ই আগষ্ট- ----- কুমিল্লায় বিরতি।
রেস্টুরেন্টে খাওয়া- রুটি, সবজি, চা
০৭১৫ – বান্দরবান পৌচ্ছানো।
০৭৪৫ – সকালের নাস্তা।
রুটি, ডিম, ডাম/ভাজি, চা
০৯০০ – রুমার উদ্দেশ্যে চান্দের গাড়ি যোগে রওনা
১১৩০-১২০০- কইক্ষাংছড়ি পৌছানো
১২৩০-১৩৩০- রুমা বাজার পৌছানো
দুপুরের খাবার- ভাত, ডাল, সব্জি/মাংস/ যা পাওয়া যায়।
সময় না থাকলে দুপুরের খাবার বাতিল।
১৪০০ – রুমা বাজার ত্যাগ করা। হাটা শুরু
১৭০০ – বগামুখ। চা বিরতি।
১৯০০ – পতঙ্গঝিরি। বিরতি।
১৯২০ – উঠা শুরু।
২১০০ – বগালেক।
----- - থাকার জায়গার ব্যবস্থা করা, রান্না চরানো।
খাওয়া- খিচুরি, আচার,
১৪ই আগষ্ট- ০৫০০- ওয়েক আপ কল।
০৫৪০- সকালের নাস্তা। চিড়া ও গুড়, চা।
০৬৩০- কেওক্রাডং এর উদ্দেশে রওনা।
১০০০ – দার্জিলিং পাড়া। আধ ঘন্টার চা বিরতি।
১০৩০- দার্জিলিং পাড়া থেকে রওনা।
১১১৫- কেওক্রাডং এর চূড়ায়। নুডুলস রান্না।
১২৪৫- নীচে নামা শুরু।
১৫০০- চিংড়ি ঝিরিতে বিশ্রাম/ গোসল।
১৭৩০- বগালেক ফেরত।
১৯০০- চা, নাস্তা
২০৩০- রাতের খাবার রান্না করা
খাবার- খিচুরি।

১৫ই আগষ্ট- ০৪৪৫- ওয়েক আপ কল।
০৫০০- সকালের নাস্তা।
চিড়া,গুড়
০৬০০- বগালেক ত্যগ
১২০০- রুমা বাজার পৌছানো।
১২৩০- দুপুরের খাবার
যা পাওয়া যায়।
১৪০০- কইক্ষাংছড়ির দিকে রওনা। নৌকা।
১৫০০- বান্দরবানের দিকে রওনা।
১৮০০- বান্দরবান পৌছানো
:)
০৯ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ..

পুরো সিডিউল আবার দেওয়ার জন্য

১১. ১২ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪৩
সবুজ বলেছেন:
ভাইরে, জটিল অবস্থা!!

আমারে নিয়া যাইয়্যেন পরের বার, ঈদের আগের আসতাছি।
১ মাস থাকমু, কোন প্লান থাকলে আমারে নিতে ভুইলন না কিন্তু!
২৩ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:০৭

লেখক বলেছেন: ১৫ তারিখ ফিরে আসলাম :)

১৪. ২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:৩৫
ফাহাদ বাপ্পী বলেছেন: গতো ৩ বছর আগে আমি ঘুরে আসছি পুরোটাই। সবার সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ০.৯৬৬৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার বুকে অনেক ক্ষত
তবুও আমি বিক্ষত নই
ভর দুপুরে একলা কত
খুঁজে বেড়াই হৃদয়টা কই।


জন্ম এবং বেড়ে উঠা চট্টগ্রামে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ