আমার প্রিয় পোস্ট
- বান্দরবান ট্র্যাজেডি-প্রিয় বন্ধু তাশদীদ রেজোয়ান মুগ্ধ ও তরিকুল ইসলাম সুজনের চিরবিদায়, কান্না ও শোকে স্তব্ধতা: আহত দুখী মানব ও মাইনুলের জন্য ভালোবাসা - জসিম
- অন্যদের জন্য লীলাখেলা, সব দোষ শুধু মুসলমানদের বেলা - মিনহাজ আল হেলাল
- ওররে খাইছে। এমপিপদ হারানোর ভয়ে যে বাম বুইরা গুলান সংসদে সংবিধান পাসে কবুল বলে এদের দিয়ে বিকল্প।
- মিং রাও
- কক্সবাজার ভ্রমণের সময় সংগ্রহে রাখার মতো গুরুত্বপূর্ণ কিছু ফোন নম্বর - পয়গম্বর
- আমার ফোনবুকে থাকা বিভিন্ন স্থানের গুরুত্বপূর্ণ আবাসিক হোটেল নম্বরসমূহ - পয়গম্বর
- ::::মাউন্ট এভারেস্টঃ ম্যালোরি- আরভিন অন্তর্ধান রহস্য! :::: - সৌম্য
- যেকারনে বাংলাদেশের অবিসংবাদিত নেতা জিয়াউর রহমানকে প্রাণ দিতে হয়েছিল - মাহমুদ ইমতিআজ
- মিগ ৩১ ফক্সহাউন্ড - আইকন ইন্টারসেপ্টর ফাইটার

- সাধারণমানুষ
- নষ্ট দর্শন (৪খন্ড একত্রে) - চন্দন
- মুসলমানদের নিয়ে সামালোচনার আগে নিজ ঘর নিয়ে আলোচনা করুন - েছাট বালক
- সকল চায়না মোবাইল এর গোপন কোড
(আপনারা যারা চায়না মোবাইল ব্যাবহার করেন তাদের কাজে আসতে পারে) - মুস্তাফিজুর রহমান (মুন্না)
- কক্সবাজার হোটেলে চাকুরীরত কেউ থাকলে দয়া করে যোগাযোগ করুন। - এখনই সময়
- মুজিব মার্ডারের CIA ডকুমেন্ট নিয়ে প্রথম আলো মিজানের ফাপরবাজী , আওয়ামী বেকুবদের অট্টহাসি এবং যে লজ্জাজনক তথ্যটি প্রথম আলো ছাপালোনা , জানালোনা , ধামাচাপা দিলো - দাসত্ব
- DOI : ২ টি টেলিফোন , রাত ১২-১.০০ টা , শেখ মুজিবের ট্রু লাইস : মার্চ ২৬ - দাসত্ব
- চট্টগ্রামের উপকথা শিখুন......
আমাদের ইতিহাস আমাদের বাঁচাতে হবেআপনাদের জানা থাকলে আওয়াজ দেন.। - ০০৭৭৭৭৭
- কিভাবে যাবেন তিন্দু (বাংলার ভূ-স্বর্গ) - দুখী মানব
- চট্টগ্রামের ৩২ নাম.... - সোহান বাশার
- চট্টগ্রাম সেনা বিদ্রোহের ২৯ বছর পর ফিরে দেখা। পর্ব-৬ - ত্রিশোনকু
- মার্ বদিয়ালম (চট্টগ্রামের ভাষার গল্প) - ডলুপূত্র
- অফেন্ডিং শেখ মুজিব-১ : ২৫ মার্চ , ১৯৭১ , টাইম ম্যাগাজিনের অদ্ভুত তথ্য - দাসত্ব
- কুড কুডাইন্যা আঁসি (চট্টগ্রামের ভাষার গল্প) - ডলুপূত্র
- পাকিস্তানের ফাস্ট বোলার আমিরের কান্ড দেখেন। - বাহারুল ইসলাম বাহার
- ভাবলাম পিসির বুকমার্কগুলো ব্লগে শেয়ার করি (১ম পর্ব)
- নাফিস ইফতেখার
- সাগর ছুঁয়ে ১০০ কিলোমিটার হাঁটা - ভ্রমণ বাংলাদেশ
- বঙ্গবন্ধু ‘বনাম’ শহীদ জিয়া ( সংগ্রহ) - তিক্ত
- আমার FM রেডিও ষ্টেশনে আমিই RJ, বানিয়ে ফেলুন আপনারটিও, মাত্র ২৫ টাকায়, খুব সহজে!!! - মেক্সবিডি
- একজন বীরশ্রেষ্ঠের মা এবং তাঁর পায়ের ছেঁড়া স্যান্ডেল - নিরব হাসি
- বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ( সেনা, নৌ, বিমান ) র্যাংক সমূহ - তালহা তিতুমির
- জুমলা টিউটোরিয়াল: সম্পূর্ণ - গৌতম রায়
- বিদেশ থেকে বা অনলাইনে ল্যাপটপ কিনে দেশে আনবেন কিভাবে... - নীল বালক
- নেটওয়ার্কিং এর মজা Part 1 - নাসিম রুশো
- Proxy Server Setting Tutorial (Collected) - নয়ন
- যুদ্ধাপরাধীদের বিচারের দাবী এবং একজন স্বঘোষিত পর্নোষ্টার - জাতেমাতাল
- গোসলের আহকাম, ফরজ গোসলের পদ্ধতি ও অন্যান্য - নিরব হাসি
- সঠিক পথে গাড়ী চালানোর লাইসেন্স পেতে যা করতে হবে... - মেসবাহ য়াযাদ
- আওয়ামীলীগ বহু রুপী ভন্ডের দল। কারন ঃ ***** অন্ধ আওয়ামী সমর্থক দের পড়া নিষেধ। - কগচডড
- পাহাড়ে শান্তি - সেনাবাহিনী , বাংলাদেশ , ইউপিডিএফ, শ্রীলংকা, তামিল টাইগার - ব্যাপারনা
- পাহাড়ে মৃত্যুর মিছিল....যাদের জন্য সুশীল বিলাপ নেই - সুপান্থ রহমান
- বাংলাদেশের প্রতারক মোবাইল কোম্পানিগুলোর বিশেষ লোগো উন্মোচন করা হল - ফিউশন ফাইভ
- জিয়াতংকঃ বাআলে নতুন রোগের প্রাদুর্ভাব - তীর্যক
- বারবার windows install করার ঝামেলা থেকে মুক্তি চান?
- সপ্নচারী_
- চাকমারা নিজেদের ঘরে আগুন লাগিয়ে বাঙালির দোষ দিচ্ছে--- থাঙ্গা পাঙ্খো - ফুরামন ২
চুশীল ভাজাকার চিনবেন যেভাবে
- আমি ছাড়া সবাই ভাল
- অতীত থেকে শিক্ষা না নিলে, ৭৫ এর চেয়েও ভয়ংকর পরিণতির শিকার হবে আওয়ামী লিগ। (১ম ও ২য় পর্ব এক সাথে) - ধীবর
- পার্বত্য চট্টগ্রাম কি পূর্ব তিমুরের মতো স্বাধীন হতে যাচ্ছে? - মিনহাজ উদ্দিন
- যেভাবে জ্বলেছে বাঘাইহাট : একজন জুনিয়র অফিসারের ব্যক্তিগত মতামত - ক্ষতিগ্রস্থ
- পার্বত্য চট্টগ্রাম : ওয়েবে আমার বাংলাদেশ যেভাবে ধর্ষিত হচ্ছে প্রতিদিন - ফিউশন ফাইভ
- ধর্ষণের অভিযোগে চমেক ছাত্রলীগের চার নেতা-কর্মীর ছাত্রত্ব বাতিল। - অন্তীম
- ঊনসত্তুর থেকে পচাঁত্তুর-'৭১এ যাদের বয়স তিনের কম ছিল তাদের থেকে সামুর কনিষ্ঠতম ব্লগারটিকে উৎসর্গীকৃত-পর্ব১৫ - ত্রিশোনকু
- ৩ খান ১৮+ - তুহিন২৭
- ক্লাউড কম্পিউটিং, এখুনি পরখ করে দেখুন। - ক-খ-গ
- মাত্র 14.5 KBPS হতে সর্বচ্চো 256 KBPS এর মধ্যে ক্যাবল টিভির মতই উপভোগ করুন ৭৭ টি দেশ, ৮০০ এর অধিক সম্পূর্ণ ফ্রি লাইভ অনলাইন টেলিভিশন চ্যানেলস! - বাংলাদেশ জিন্দাবাদ
- অন্যের কম্পিউটারের তথ্য জেনে নিতে ইউজ করুন LANguard Network Scanner v.2.0 - বিপ্লব কান্তি
- আসুন হাইজ্যাক করি ফেসবুকের গ্রুপ - ন হন্যাতে
- জোকস ১৮+ এবং ১৮- - মেহরিন সাদিয়া সুমি
- মুক্তিযুদ্ধ ও আওয়ামীলীগ ইউটিউব ভিডিও - অন্তীম
- ই-বুক কালেকশনঃ পর্ব-৬ [শুধুমাত্র ১৮+ দের জন্য] - বিডি আইডল
- Crack or hack Cisco Router password ( নবীন নেটওয়ার্ক এডমিন যারা সিসকো এনভায়রনমেন্টে কাজ করেন তাদের টিপসটি কাজে লাগবে যে কোন সময়। - বিপ্লব কান্তি
- THE BIGGEST ROBBERY OF THE 20TH CENTURY বিংশ-শতাব্দীর সর্ব বৃহত ডাকাতি - সেতূ
- পবিত্র কাবা শরীফ এর ভিতরের বিরল দৃশ্য। - নীলপদ্দ
- কলিগ খালি এডাল্ট সাইট ভিজিট করে - ডট কম ০০৯
- ফটোগ্রাফির অষ্টম পাঠ - ফয়সাল আকরাম
- ছিঃ আমাদের কি লজ্জ্বা করেনা? বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলের জীবন কাটে চায়ের দোকানের পানি টেনে - লাল সাগর
- কয়েকটি বিদেশী কৌতূক - সালাহ উদ্দিন০০৭
- মেজর জলিল : ইগোর লড়াইয়ে বলি এক সাহসী সেক্টর কমান্ডার - অমি রহমান পিয়াল
- বীভৎস যৌন নির্যাতন, কিন্তু এড়িয়ে গেছেন সবাই - শেরিফ আল সায়ার
- নারী ধর্ষণ করে এদেশে উত্তারাধিকার রেখে যাওয়ার নীতি নিয়েছিল পাক বাহিনী - সায়েমুজজ্জামান
- শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই বঙ্গবন্ধু বাকশাল গঠন করেছিলেন।- মুজাহিদুল ইসলাম সেলিম - সায়েমুজজ্জামান
- অাসেন কিছু চাঁটগাইয়া ভাষা শিখি......







- লবঙ্গ
- সম্প্রতি মুক্তি পাওয়া ৪৮টা ইংলিশ মুভির ৪০০মেগাবাইট ডিভিডি-রিপ (মিডিয়াফায়ার লিংক+পোস্টার) - কাঙাল মামা
- কম্পিউটার টেকনিশিয়ানদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ সাইট (কপি পেষ্ট) - বোরিংবয়
- থলের বিড়াল বেরিয়ে পড়ছে- মুজিব বিরোধী ইনু-মেননরাও শেখ হাসিনার মিত্র হয়েছেন - আবুল কালাম
- আমরা ৭২ এর সংবিধানে ফেরত যাবো নাকি যাবো না? - যারা ৭২ এর সংবিধান ও বর্তমান সংবিধান এর মধ্যে বিরোধ কি তা ভালো ভাবে বোঝেন না, তাদের জন্য এই পোস্ট। - নাহিদ মাহমুদ
- বঙ্গ দেশের প্রথম বাঙ্গালীর মহাকাশ অভিযানের বিবরণী - আনোয়ারুল আলম
- এডভেঞ্চার বাংলাদেশ। - সৌম্য
- জাফর ইকবাল বাঙালি জাতিকে কি দিয়াছেন?ডেনড্রাইটের কঙ্কালে সবুজ শ্যাওলা - বাঙ্গাল
- জিয়া দেশের সবচেয়ে বড় শত্রু ! - নিউজকাস্টার
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- বিডিআরদের মধ্যে মড়ক লেগেছে, তাদের হার্ট কি খুবই দুর্বল!!?? - ফালতু মিয়া
- ইসরাইলের সমরশক্তি - মুহাম্মদ মোস্তাফিজুর রহমান
- আমার প্রিয় কিছু মোবাইল সফটওয়্যার - মাহমুদ সিএসই
- চট্টগ্রাম শব্দের উৎপত্তি - ইমন জুবায়ের
- প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর (আপডেটেড - ১৭ই ডিসেম্বর ২০১০)
- অরণ্যচারী
- Illusions কালেকশন। (সম্পূর্ণ নিজের দ্বায়িত্বে দেখেন। মাথা ঘুরলে তার জন্য আমি দায়ী নই।) (পোস্টে অনেকগুলো ছবি আছে। লোড হতে সময় লাগতে পারে।।।) - তাজুল ইসলাম মুন্না
- পার্বত্য চট্টগ্রাম কি পূর্ব তিমুরের মতো স্বাধীন হতে যাচ্ছে? অভিযোগ কি মিথ্যা? - হরিসূধন
- GPS কী ও কিভাবে কাজ করে - জোবাইর
- জটিল একটা অ্যাড(কাপড় চেন্জ করার আগে বাতি চেন্জ করুন) - নাহিদ
- ড. আতিউর রহমান : এক অসহায় রাখাল থেকে বরেণ্য অর্থনীতিবিদ কাম গভর্ণর - একান্ত কথা
- নিঝুম দ্বীপে কয়েক দিন (বাউন্ডুলে দের জন্য) - রাব্বি !
- ফ্রি DNS ব্যবহার করুন, ব্রাউজিং এর গতি ও রিলায়েবিলিটি বাড়ান । - বিপ্লব কান্তি
- গ্রানাডা ট্র্যাজেডি : মুসলিম উম্মাহর করণীয় - সততার আলো
- ফেল্লাচি বলেছিলো শেখ মুজিব ভুয়া এবং মেকী - স্পাইডার
- বিষয় ইলেক্ট্রনিক্স: স্যাটেলাইট ট্র্যাকিং - বিডিআর
- চলুন সেন্টমার্টিন্স ঘুরে আসি... (এবার যাওয়ার আগে অনেক খুঁজেও কোন তথ্য পাইনি নেটে। সেই হতাশা থেকেই লেখা।) - ক-খ-গ
- স্বাধীনতার ঘোষক ও মক্তিযুদ্ধের চেতনা - নতুনের পথে অনন্ত যাত্রা
- সামহোয়ারইনের যত্তসব অপশনের ব্যাবচ্ছেদ - কাঙাল মামা
- নারীবেশী ভূতটি দু দাঁত বের করে শুধুমাত্র একবার হাসলো - ইউনুস খান
- তাহলে কি ইন্ডিয়া'ই আমাদের পৃথিবী??? - বাবু>বাবুয়া>বাবুই
- সিকিম সিনড্রোম? - েমাহাম্মদ িমজানুর রহমান
- বিডিআর - সৌম্য
- CCNA সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা - মাহমুদ সিএসই
- তৈরী করুন অনলাইন টিভি চ্যানেল - jewelosman
- বান্দরবান থেকে বগা লেক (শঙ্খ নদীর পার) - ক-খ-গ
- ****ফটো রসিকতা - ২ *********[
] - শূন্য আরণ্যক
- তারছেড়া নেটওয়ার্ক এর কথা। (১) ...ওয়াই-ফাই, ওয়াইম্যাক্স, ব্লুটুথ। - ...অসমাপ্ত
- আমাদের পানির দাবী ভুলুন্ঠিত করলেন আমাদের পানি মন্ত্রী ! কি সুন্দর স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষক! - রাজনীতি
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- ১৮+ কৌতুক প্লিজ ব্যান করবেন না, অথবা করার ইচ্ছা থাকলে ,একটা কারণ দর্শাও নোটিশ পাঠাবেন।এক্সট্রিমলি ম্যাচিউরডদের জন্য। - বিলাল
- ইসরাইলের গর্বিত এক বাংলাদেশী বন্ধুকে দেখুন,চিনুন,জানুন। - চিলে কোঠার সেপাই
- টেকনিক্যাল ক্যাতা পোস্ট- মোবাইলে বাংলা ফন্ট (নোকিয়া-সিম্বিয়ান)
- চোরকাঁটা
- ব্লগানাস্তিক ও ব্লগাসেক্যুলারদের চিনে নিন - আওরঙ্গজেব
- চট্টগ্রামের ব্লগার লিস্ট - আপনি বাদ পড়েছেন নাকি ? - চন্দন
- কয়েক মিনিটে উইন্ডোজ ইনষ্টল করুন - এস. এম. মেহেদী আকরাম
- আওয়ামী লীগ নেতাদের মতে খালেদা জিয়ার সাথে শেখ হাসিনার তুলনা হয় না কারণ - - জানপরী
- অর্ন্তজালের বাংলা ওয়েব সাইটগুলোর একটা তালিকা তৈরী করলাম। - একজন ব্লগার
- প্রয়োজনীয় ১০০+ Run Command - লুলুপাগলা
- আওয়ামী লীগ, তাদের আদর্শ ও অন্যান্য - বিবিধ
- ছবিতে কম্পোজিশনের গুরুত্ব : একটি উদাহরণ ও কয়েকটি টিপস - হাসান বিপুল
- ফ্রি এবং খুবি সহজ পদ্ধতি তে সাইট তৈরি করুন....... - গিফার
- উপমহাদেশে ইংরেজ-রাজের নির্বিঘ্নে রাজত্ব চালাতে একজন গোলাম কাদীয়ানির প্রয়োজন ছিলো ... - বিবেক সত্যি
- অন্তর্জালে আমি কাদের কাদের পুন মার্তে চাই? - পাগলা গারদের ওয়ার্ডেন
- শিকারী.... (ছোটদের পড়া মানা) - চন্দন
- সহজ নেটওয়ার্কিং ও ইন্টারনেট শেয়ারিং - ত্রিভুজ
- ২৫ জুন দেশের প্রথম ইন্টারন্যাশনাল ইন্টারনেট গ্যাটওয়ে চালু হচ্ছে - চন্দন
- এই হল আওয়ামী ছাত্রলীগের চরিত্র!!! - আওরঙ্গজেব
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- সুশীল সমাজের সাজানো বাগানের ভেতর দিয়ে চলা লাইনচ্যুত ট্রেন - মাহবুব মোর্শেদ
- মুজিবের শাসনামলে দুর্নীতি, অ্যান্থনী মাসকারেনহাসের বর্ণনায় - সুধী
- দেখা হয় নাই চক্ষু মেলিয়া -- ব্লগে বসে বিশ্বভ্রমণ - রাগিব
- ইয়াহু লগ ইন (মাল্টি ইউসার) - স্বপ্নশিকারী
- গ্রানাডা ট্র্যাজেডি নিয়ে একটি অসাধারণ লেখা - আর খান
- বায়তুল মোকাররমের বিক্ষোভ নিয়ে ফরহাদ মজহারের কলাম - আহসান মোহাম্মদ ক
- যে কারনে পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচারে ব্যর্থ হলাম (মুক্তিযুদ্ধে শহীদ ও নির্যাতিত সকল সূর্য-সন্তানদের কাছে ক্ষমা প্রার্থনা সহ) - মিরাজ
- পবিত্র আশুরা পালিত হলো (লেখাটা দয়া করে পরুন) - রাজপথ_থেকে_বলছি
- নবীজি সা: এর বহুবিবাহের কারন - মাহিরাহি
- ফাঁসি দেয়ার সঠিক পদ্ধতি
- ইকরাম
- বড়লোকদের সহজে বিশ্বাস করবেন না, যতই তাদের ব্যবহার ভালো হোক না কেন। (জোক) - চন্দন
- হান্নান শাহসহ খালেদা পন্থী অনেকে গ্রেফতার, অনেকে গ্রেফতার আতংকে আছেন। কিন্তু সরকারের লাভ কি? - মিসকল
- ছবিটার মানুষটারে চেনা চেনা লাগে - বহুরুপি
- চক্রান্ত, ষড়যন্ত্র, নিখোজ, গুম, হত্যা আর পরিবারকে নি:শেষ করে দেয়ার হুমকীর উপর চলছে বাংলাদেশ!!! এটাই কি ছিল তথাকথিত ১/১১ এর তথাকথিত জাতীয় সত লোকের শাসন কায়েমের তথাকথিত প্রত্যাশা!! - এহহামিদা
- মুসলমানরা সাবধান !! জামাতের রাজনীতি নিষিদ্ধের দাবী যেন ইসলামী রাজনীতি নিষিদ্ধের দাবীতে পরিনত না হয় - বিবেক সত্যি
৩৬ কিমি দীর্ঘ হানজু বে ব্রীজ এর চাইতে ৬ কিমি দীর্ঘ পদ্মা সেতুর নির্মান ব্যয় দিগুন!!!!!!!!!!!!!!!!!!! পুকুর চুরি আর কাকে বলে ?
২৭ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৮
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সেতু নির্মিত হচ্ছে বাংলাদেশে। এর নাম পদ্মা সেতু। বিশ্বের সবচেয়ে দীর্ঘ চীনের হাঙজু বে ব্রিজের চেয়েও এর ব্যয় ৬ হাজার ৩শ’ কোটি টাকা বেশি। অথচ বাংলাদেশের এ সেতুর চেয়ে হাঙজু বে ব্রিজ প্রায় ছয়গুণ বড়। মাত্র এক বছর আগে হাঙজু সেতুর কাজ শেষ হয়েছে। হাংজু বে ব্রিজ ৩৬ কিলোমিটার দীর্ঘ। আর পদ্মা সেতু ৬ দশমিক ১৫ কিলোমিটার। কেউ হিসাব মেলাতে পারছেন না কেন এত অস্বাভাবিক ব্যয় ধরা হলো পদ্মা ব্রিজের? এ নিয়ে হৈচৈ পড়ে গেছে দেশজুড়ে।
বাংলাদেশের বৃহত্তম সেতু হিসেবে পদ্মা সেতু নির্মাণের সর্বশেষ ব্যয় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৯ ডিসেম্বর তৃতীয় বুড়িগঙ্গা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি জানান, পদ্মা সেতু নির্মাণে ব্যয় হবে ২৬০ কোটি মার্কিন ডলার বা ১৮ হাজার ২শ’ কোটি টাকা। এর মাত্র ১০ দিন আগে ২১ ডিসেম্বর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত পদ্মা সেতুর অর্থায়ন বিষয়ক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের জানান, এ ব্রিজ নির্মাণে ব্যয় হবে ২৪০ কোটি মার্কিন ডলার বা ১৬ হাজার ৮শ’ কোটি টাকা। গত অক্টোবরে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন, পদ্মা সেতু নির্মাণে ব্যয় হবে ১৯০ কোটি মার্কিন ডলার। ২০০৭ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১০ হাজার ১৬১ কোটি ৭৫ লাখ টাকা বা ১৪৭ কোটি ২৭ লাখ ডলারে প্রথম প্রকল্পটি অনুমোদন করেছিল। বলা হয়েছিল, ২০১৫ সালের মধ্যে সেতু তৈরি হবে। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সুপারিশ মেনে ২০০৪ সালে মাওয়া-জাজিরা পয়েন্টে স্থিরকৃত পদ্মা সেতু নির্মাণে সম্ভাব্য ব্যয় তত্ত্বাবধায়ক সরকারের সময় ধরা হয়েছিল ১৪০ কোটি ডলার। অর্থাত্ নির্মাণ ব্যয় বেড়ে গেছে দ্বিগুণ। সর্বশেষ গতকাল পদ্মা সেতু বিশেষজ্ঞ প্যানেলের চেয়ারম্যান প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরী জানান, এ সেতু নির্মাণে ব্যয় আরও বৃদ্ধি পাবে।
মাওয়া থেকে জাজিরা পর্যন্ত চার লেনবিশিষ্ট পদ্মা সেতুর দৈর্ঘ্য ধরা হয়েছে ৬ দশমিক ১৫ কিলোমিটার এবং প্রস্থ ২৩ দশমিক ৬ মিটার। দ্বিতল এ সেতুর ওপরে সড়ক আর নিচ দিয়ে যাবে রেলপথ।
অথচ আধুনিক স্থাপত্যবিদ্যার অসাধারণ নিদর্শন হিসেবে স্বীকৃত চীনের হাঙজু ব্রিজ নির্মাণে ব্যয় হয়েছে ১৭০ কোটি মার্কিন ডলার। এ ব্রিজের দৈর্ঘ্য ৩৬ কিলোমিটার। যা পদ্মা সেতুর চেয়ে প্রায় ছয়গুণ বড়। তাছাড়া পদ্মা সেতু তৈরি হচ্ছে নদীর ওপর; আর হাংজু তৈরি করা হয়েছে সাগরের বুক চিরে। চীনের হাংজু উপসাগরের ওপর ৩৬ কিলোমিটার দীর্ঘ এই সেতু সাড়ে তিন বছরে শেষ করে গত বছর সেতুটি উন্মুক্ত করে দেয়া হয়। চীনে আরও একটি সেতু তৈরির কাজ শুরু হয়েছে এবছর। এ সেতু ৫০ কিলোমিটার লম্বা। হংকং থেকে সেতুটি শুরু হয়ে সমুদ্রের বুক চিরে চলে যাবে চীনের ম্যাকাও ও জুহাই এলাকায়। এর মধ্যে সাড়ে পাঁচ কিলোমিটার সেতু সাগরে ডুবন্ত অবস্থায় থাকবে। অর্থাত্ এটা হবে টানেল। এ সেতুর কাজ শেষ হবে ২০১৫ সালে। স্থায়িত্ব ধরা হয়েছে ১২০ বছর। পৃথিবীতে এত বড় সেতু আর দ্বিতীয়টি নেই। সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৭০ কোটি মার্কিন ডলার।
মালয়েশিয়ার পেনাং সেতুর দৈর্ঘ্য ১৩ দশমিক ৫ কিলোমিটার। এ সেতু নির্মাণে ব্যয় হয়েছে ২৩০ কোটি ডলার বা ৮০ কোটি রিংগিত। এ সেতুটি তৈরি করেছে হুন্দাই কোম্পানি।
কোরিয়ার ইনচিয়ন সেতুর দৈর্ঘ্য ১২ দশমিক ৩ কিলোমিটার। এ সেতুটি নির্মাণ করতে ব্যয় হয়েছে ১৪০ কোটি ডলার বা ৯ হাজার ৮শ’ কোটি টাকা।
ভারতে ৫ কিলোমিটারেরও বেশি দীর্ঘ রাজীব গান্ধী সেতু নির্মাণে ব্যয় হয়েছে মাত্র ৪০ কোটি ডলার বা ২ হাজার ৭৪০ কোটি টাকা।
পদ্মা সেতুর ব্যয় নির্ণয় নিয়ে প্রশ্ন ওঠার অন্যতম কারণ হচ্ছে ৪ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ যমুনা সেতু নির্মাণে ব্যয় হয়েছিল ৪ হাজার কোটি টাকা। ১৯৯৫ সালের ১০ এপ্রিল এ সেতুর কাজ শুরু হয়ে শেষ হয় ১৯৯৮ সালের জুন মাসে। যমুনা সেতুর চেয়ে মাত্র ১ দশমিক ৩৫ কিলোমিটার বড় পদ্মা সেতুর ব্যয় ধরা হয়েছে ১৮ হাজার ২শ’ কোটি টাকা। অর্থাত্ ১৪ হাজার ২শ’ কোটি টাকা বেশি। যা যমুনা সেতুর চেয়ে সাড়ে চারগুণ বেশি। এছাড়াও লালন শাহ সেতু, খানজাহান আলী সেতু এবং বাংলাদেশ-যুক্তরাজ্য মৈত্রী সেতু নির্মাণে কিলোমিটারপ্রতি ব্যয় হয়েছে ৬শ’ কোটি টাকা।
যোগাযোগ মন্ত্রণালয় সূত্র জানায়, পদ্মা সেতু নির্মাণের জন্য বিশ্বব্যাংক, এডিবি ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) থেকে ঋণ নেয়া হবে। এর মধ্যে বিশ্বব্যাংক ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার, এডিবি ৫৫ কোটি মার্কিন ডলার এবং আইডিবি দেবে ১২ কোটি মার্কিন ডলার। এছাড়া জাইকা ৩০ কোটি মার্কিন ডলার এবং আবুধাবি ডেভেলপমেন্ট গ্রুপ ৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার ধার দেবে। বাকি টাকা বন্ড, মোবাইলে সারচার্জ ও অন্যান্য পন্থায় সংগ্রহ করা হবে।
পরামর্শক প্রতিষ্ঠানকে নিয়েও বিতর্ক দেখা দিয়েছে। নিউজিল্যান্ডভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান মোনসেল-এইকম লিমিটেডকে প্রস্তাবিত পদ্মা সেতুর নকশা প্রণয়নের দায়িত্ব দেয়া হয়েছে। ২০০৯ সালের জানুয়ারি মাসে ১১৪ কোটি টাকায় মোনসেলকে নিয়োগ দেয়া হয়। এখন নকশা প্রণয়নে বাজেট দাঁড়িয়েছে প্রায় ১৮৫ কোটি টাকা। জানা যায়, মোনসেল-এইকম ১৯৯০ সালে প্রতিষ্ঠিত কনসালটেন্সি কোম্পানি। পদ্মা সেতুর মতো রেল ও রোড সুবিধা সংবলিত বড় মাপের ব্রিজ ডিজাইন করার কোনো পূর্বঅভিজ্ঞতা এদের নেই। তাদের এযাবত্কালের সবচেয়ে বড় ব্রিজ প্রজেক্ট বলতে থাইল্যান্ডের মেকং রিভার থাই-লাও ফ্রেন্ডশিপ সেতু। এ সেতুর দৈর্ঘ্য ১ দশমিক ১৭ কিলোমিটার। তাও এই ব্রিজের শুধু ফিজিবিলিটি স্টাডি করেছিল তারা। পদ্মা ব্রিজের বর্তমান ডিজাইন, ডাবল লেয়ার স্টিল সুপার স্ট্রাকচার অথবা সিঙ্গেল লেয়ার কংক্রিট সুপার স্ট্রাকচারের ব্রিজ ডিজাইন করার কোনো পূর্বঅভিজ্ঞতা মোনসেল-এইকমের নেই।
পদ্মা সেতুর বিশেষজ্ঞ প্যানেল চেয়ারম্যান প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরী আমার দেশ-এর সঙ্গে আলাপকালে জানান, পদ্মা সেতুতে রেল ও সড়ক উভয় সুবিধা থাকছে। তাছাড়া ১২০ মিটার গভীরে গিয়ে এ সেতুর কাজ করতে হবে। এজন্য এত বেশি ব্যয় হচ্ছে। তিনি জানান, ২৪০ কোটি ডলারেও পদ্মা সেতু তৈরি সম্ভব হবে না। ব্রিজ তৈরিকালীন ৩ বছরের সুদ হিসাব করলে এ ব্যয় আরও বাড়বে। ড. জামিলুর রেজা চৌধুরী বলেন, পদ্মা সেতুর ব্যয়ের যে হিসাব দেয়া হয়েছে, তা প্রিলিমিনারি।
বিশেষজ্ঞ প্যানেল সদস্য ড. আইনুন নিশাত জানান, বিশ্বের সবচেয়ে দীর্ঘ হাঙজু সেতুর চেয়েও পদ্মা সেতুর ব্যয় বেশি হওয়ার কারণ হচ্ছে পদ্মায় নদীশাসনে ব্যয় হচ্ছে প্রচুর অর্থ। এছাড়াও পদ্মা সেতুতে হেভি লোড বহন করার মতো রেললাইন ও সড়ক থাকছে। উপরন্তু জমি অধিগ্রহণ, পুনর্বাসনে অনেক ব্যয় হচ্ছে। তিনি বলেন, যমুনা সেতু নির্মাণের সময়ও সেতু নির্মাণ ব্যয়ের চেয়ে নদীশাসনে খরচ হয়েছিল বেশি।
যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সঙ্গে বার বার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে সেতু বিভাগের সচিব জাহিদ হোসেন জানান, নদীশাসনে প্রচুর অর্থ ব্যয় হওয়ার কারণে পদ্মা সেতু নির্মাণ ব্যয়ও বেড়ে গেছে। তিনি জানান, যমুনা সেতু তৈরি হয়েছে ১০ বছর আগে, তখন জিনিসপত্রের দাম অনেক কম ছিল। তাছাড়া পদ্মা দ্বিতল সেতু। আকারেও বড়। যমুনা সেতুর চেয়ে এ সেতু অনেক মজবুত করে তৈরি করা হচ্ছে। তাই এর ব্যয়ও বেড়েছে। বিশ্বের সর্ববৃহত্ হাঙজু সেতুর চেয়েও পদ্মা সেতুর ব্যয় বেশি হওয়ার কারণ হিসেবে তিনি জানান, পদ্মার মতো বৈরী পরিবেশ ছিল না হাঙজু উপসাগরে। যমুনা সেতুর চেয়ে চারগুণ বেশি ব্যয় অস্বাভাবিক মনে করেন কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি একটি প্রিলিমিনারি হিসাব। এটি নিয়োগপ্রাপ্ত কনসালটেন্সি প্রতিষ্ঠান দিয়েছে।
এখানে দেখুন
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
জুল ভার্ন বলেছেন:
পৃথিবীর আর কোথাওতো আমাদের মত "ডিজিটাল" চুরি হয়না ভাই! সবকিছু ডিজিটাল বলেই মাত্র ৭ মাসের ব্যাবধানে নির্মাণ ব্যয় ১০০ কোটি ডলার বেশী খরচ হবে।
কুষ্টিয়ারশুভ বলেছেন:
পদ্মা সেতুর ব্যয় বেশি হওয়ার কারণ হচ্ছে পদ্মায় নদীশাসনে ব্যয় হচ্ছে প্রচুর অর্থ। আমাদের দেশের নদীগুলোর বৈরিতা কত বেশি তা কি জানেন? দয়া করে এটা জানুন। তারপর পুকুর চুরির অভিযোগ করুন। এছাড়াও পদ্মা সেতুতে হেভি লোড বহন করার মতো রেললাইন ও সড়ক থাকছে, এটাও অনেক বড় ব্যাপার।
লেখক বলেছেন: চীনারা সাগরের উপর ৩৬ কিমি দীর্ঘ সেতু বানাইল এর অর্ধেক পয়সায় তার পরেও বলবেন আমাদের নেতারা সাধূ ?
পথে-প্রান্তরে বলেছেন:
ডিজিটাল চুরি আর বলেন ।
পথে-প্রান্তরে বলেছেন:
ডিজিটাল চুরি বলেন ।
কাঠের খাঁচা বলেছেন:
আমি একজন বেকার যুবক। এই পদ্মা সেতু আমাকে জ্বালাইতেসে সবচেয়ে বেশী। আমার পিতা একমাস আগে ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে ন্যাশনাল কন্সাল্ট্যান্ট হেসেবে পদ্মা ব্রীজে জয়েন করেন। এর পর থেকেই ওয়েট করতাসেন কবে আমি বেকার হমু। বেকার হওয়া থেকে আজ অবধি আমি টাইপ করেই যাচ্ছি করেই যাচ্ছি। আই হেট পদ্মা ব্রীজ।তবে নিউজের অনেক কিসুই গাজাখুরি মনে হল। কারন এখনো কোন প্রতিষ্ঠানকেই কন্সাল্টেন্ট হিসেবে নিয়োগ দেয়া হয় নাই। কারন গত পরশু, যত প্রতিষ্ঠান এ্যপ্লাই করসে ওদের লিস্ট টাইপ করা শেষ করলাম। এগুলা থেকে বাছাই করা হবে।
আব্বারে একটা কোশ্চেন জিগাইসিলাম। কোন মন্ত্রীর কাস থেকে তদবীর আসেনাই? আব্বা কইল একেবারেই পসিবল না। ওয়ার্ল্ড ব্যাংক , এডিবি, আরো যারা দাতা সবাই এগুলা চেক করে। জাপান নাকি ক্ষেইপা যাইতেসে। ওরা ওয়ার্ল্ড ব্যাংকের সমান লোন দেয় বাট খরচ বেশী দেখানোর জন্য কখনই কাজ পায় না।
পুকুর চুরির সম্ভাবনা খুবই কম। ডিটেইলস জানি না। তয় এটা জানি সরকারের মাথার উপ্রে আরো অনেক মোড়ল আছে।
লেখক বলেছেন: চীনারা সাগরের উপর ৩৬ কিমি দীর্ঘ সেতু বানাইল এর অর্ধেক পয়সায় তার পরেও বলবেন আমাদের নেতারা সাধূ ?
ও.জামান বলেছেন:
শুধু ব্রিজের খরচ দেখলেন? ব্রীজের ঐ পাড়ে থাকা মহারথীদের সম্মানীটা দেখলেন না?
ত্রিভুজ বলেছেন:
পুকুর পেলেন কোথায় রে ভাই, এটা তো নদী!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















