ছোট কষ্ট, বড় কষ্ট,
তোমার দু চোখে ভিষন স্পষ্ট
ছোট অধ্যায়, বড় গল্প,
আমি শিখে গেছি অল্প সল্প।
তুমি বসে আছ মেঘের রাজ্যে,
আমি পৃথিবীতে ব্যাস্ত আজ যে;
তাই বুঝি তুমি রেগে আছ বেশ
তোমার দুচোখে আগুনের রেশ।
কি করে ধরব তোমার আচল?
আমার দুচোখে লবনের জল;
শেকলে বন্দি আমার দু হাত,
কখন কাটবে শীতার্ত রাত?
এ কবিতা জেনো আমি লিখিনাই,
আমি শুধু এর বাহক মাত্র।
যে ছেলেটা তোকে খুব ভালবাসে,
আমি তার স্কুলে নতুন ছাত্র।
সে শিখিয়েছে কি করে ছন্দ
বসিয়ে বসিয়ে পদ্দ লেখা;
আমার কবিতা আমার ছন্দ
ছেলেটার কাছে সদ্য শেখা।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



