আমি ঘুমাতে পারিনা। ঘুম পারানি মাসী পিসী অনেকটা বছর ধরেই রাত্রি বেলা আমার ঘরে আসেনা। নিতান্ত বাধ্য হয়েই আজকাল ঘুম কিনতে হয় টাকা দিয়ে। তবু সেই ঘুমের মধ্যে হানা দেয় লাল রঙের সাপ, লকলকে ফনা তুলে......
কেউ আজ অবধি আমাকে ধরতে পারেনি। আমার মা কোলের মধ্যে নিয়ে জাপটে ধরতে চেয়েছে, কিন্তু ওটা তো নেহায়েতই আমার বুকটাকে ধরা। ছোট্ট ভাগ্নীটা হাতের আঙ্গুল ধরে ভাবে এইতো মামাটাকে ধরলাম!! কেউ হাত ধরেছে, কেউ আঙ্গুল, কেউ চুল। কিন্তু আজ অবধি আজন্ম উন্মাতাল এই মানুষটাকে কেউ ধরতে পারেনি।
মাঝ রাত্তিরে আমার জানালার গ্রীলে ছোট ছোট স্বপ্ন এসে বসে, আমি ওদের আদর করি, ছোট ছোট বাটিতে করে দুধ খাইয়ে দেই। কিন্তু ঘুনাক্ষরেও জানছিনা নিজের অজান্তেই দুধ দিয়ে বিষাক্ত কিছু পুষছি কিনা..... ওরা যে আমাকে প্রতি নিয়ত পোড়ায়!
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


