আমার প্রিয় পোস্ট

আমি কইলাম মরিনাই; বুকের আগুনও নেভে নাই, কসম ক্ষুধিরামের। খালি কয়দিন ধইরা কর্পোরেট ভন্ডামিতে ডুইবা আছি আপাদমস্তক! কমরেড, মিছিল আইলে একটা টোকা দিয়া যাইয়েন।

সব শালা নাস্তিক; একটা অনুনাসিক অথবা উন্নাসিক আত্মকথা!

০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৫৬

শেয়ারঃ
0 0 0

ধুর ছাই, বেশ কিছুক্ষন ধইরা লিখবো লিখবো করতেছি কিন্তু শালার কি লিখবো সেইটাই ভেবে পাচ্ছিনা। হু, লিখতে পারি পাশের বাসার জমজ বাচ্চা দেয়া বিরালটার কথা। ম্যা ম্যা শব্দে বাচ্চা গুলা মাথা খারাপ কইরা ফেলতেছে। লিখতে পারি মাথার উপ্রে দিয়া উইড়া যাওয়া পাখিটার কথা। পাখি না, চিল। কবি হৈলে মাগার সত্যি সত্যি কবিতা ছাইড়া দিতাম। কিন্তু আপসোসের কথা হৈলো গিয়া মাথা কিছুই বিয়োচ্ছেনা।

মাথা স্টাক হৈয়া আছে। নাকি আজাইরা উদ্ভট চিন্তা গুলা মাথায় স্টাক হৈয়া আছে কে জানে! আসলে একই কথা কত বিভিন্ন ভাবেই যে বলা যায় তার ইয়ত্বা নাই। আমি কইতে পারি এন.ডি.ই নিয়া আমার মাথা ব্যাথার কথা। মৈরা যাবার খুব কাছাকাছি গিয়াও অনেক মানুষ জ্যান্ত জীবন কাটাইতেছে। আজব দুনিয়া।

হ, সত্যি কৈরা কইলে বলতে হয় আজকাল খুব কষ্ট হয়। মাথার উপ্রে ছায়া নাই, বৃষ্টিতে আশ্রয় নাই। এক্কেবারে একলা একলা চলা। জীবনে কতবার হাত বাড়াইয়া কত জনরে ডাকলাম। কেউ শালার ঘাড় ঘুড়াইয়া তাকাইলোনা পর্যন্ত একবার।

খুব ছোট কালের কথা, না মানে সেইরকম ছোটকাল না, ইসলামিয়াতের টিচার ক্লাসে লেকচার দিতেছিলো কি এক হাদিস নিয়া। প্রত্যেকবারই মাথার কয়েক হাত উপ্রে দিয়া যাইতেছিল, বহুতবার চেষ্টা করছি এন্টেনা উচাইয়া হৈলেও ক্যাচ করতে, মাগার পারিনাই। ক্লাসে মোটামুটি নামি ছাত্র ছিলাম, আরবি পরীক্ষায় মার্কস কম পাইনাই কোন কালেও। আরবি হাতের লেখাও ছিল চোক্ষে চাইয়া দেখার মত। তো সাহস কইরা স্যার রে কৈলাম, স্যার বুঝতাছিনা একটা কথা। স্যারে কয় কোন কথা? কইলাম, "স্যার আপনে বললেন একটা চড়ুই পাখি সমুদ্র থিকা তার চন্চুতে (চন্চু লেখতে গিয়া চাঙ্কু জেডার কথা মনে পরলো) কইরা যতটুকু পানি নিতে পারে সেইটা পুরা মানব জাতীর জ্ঞান। মানে পুরাটা না, সেই চন্চুর জ্ঞান কে ১০০০ ভাগ করে ৯৯৯ ভাগ মহানবীর (সাঃ ) জন্য তুলে রাখা আর বাকি টুকু সাধারণ মানে আমার মত আম জনতার জন্য।" কিন্ত স্যার তাইলে হিসাব তো মিলেনা। আপনার কথা মত চললে সৃষ্টির শুরুর দিকেই মানুষ অনেক বেশি আবিষ্কার করতো, আইনস্টাইনের আগে প্রাচীনস্টাইন জন্মাইতো। কথা হইলো গিয়া মানুষ যত আগাইতেছে ততই তো সেই জ্ঞান ভাগ হচ্ছে। তাহলে নতুন নতুন আবিষ্কার সেই সময়ে না হয়ে এখন হইতেছে ক্যান স্যার?" হালার কপাল, কি মহান এক আবিষ্কার কর্ছি ভাইবা মনে মনে নাচতে গিয়া দেখি পিঠের উপ্রে জীবনের প্রথম জালি ব্যাতের বারি। খুব মনে কষ্ট পাইছিলাম।

তো, স্যারে চোখে আঙ্গুল দিয়া আমারে দেখাইলো প্রশ্ন করা যাবেনা। মুখে তালা লাগাইলাম। মনে তালা মারুম ক্যামনে? বাসায় আব্বা আমারে জোর কইরা নামাজ পরতে পাঠায়, হুজুরদের কথা মন দিয়া শুনতে বলে। যতই শুনি ততই মনে প্রশ্ন আসে। প্রশ্ন করার কেউ নাই....

এই ব্লগে আইসা অনেক মানুষের সাথে পরিচয় হইলো। অনেকরেই খুব কাছের ভাবি। ওঁৎ পাইতা থাকি কারো কারো লেখার জন্য।

কি লিখমু ভাবছি আর কি লিখতেছি। তো একদিনের কথা, বাসে কইরা টঙ্গি থিকা বাসায় ফেরার পথে সন্ধ্যা হয় হয়, একটা মাঠের দিকে তাকাইয়াই মনটা আউলাইয়া গেল। মনে হইতেছিল জীবনতো প্রায় শেষ। এতদিনের এত এত সম্পর্ক, এত এত কিছু, সবই কি কয়দিন পর শেষ হইয়া যাবে?

খুব কষ্টরে ভাই। মাথার উপ্রে আশ্রয় নাই, বৃষ্টিতে ছাতা নাই, একা একা পথ চলি। খুব কষ্ট পাইলেও কইতে পারিনা আল্লাহ তুমি দেইখো। সবাইরে খুব ভাগ্যবান মনে হয়। আমি হিংসা করি সত্যি সত্যি। গভীর রাতে মন উথাল পাথাল খারাপ হইলে সবার মতন দুই হাত তুইলা আল্লাহ কে ডাকতে পারিনা।

কারো সাথে আমার কোন ঝগড়া নাই। বন্ধুদের ভিতরে অবিশ্বাসির তুলনায় বিশ্বাসীর সংখ্যা বেশি। ওরা কিন্তু কোন কালেই আমারে ত্যাগ করেনাই কেন যেন। আমারে ভালবাসে। আমি একজনরে জিগাইছিলাম, দেখ আমিতো পুরা তোগো লাইনের বাইড়ের মানুষ, আমারে গালি দিসনা ক্যান? কিছু কয়না, খালি হাসে।

ধর্মের সাথে আমার কোন বিদ্বেষ নাইরে ভাই। মোটেও নাই। খালি আমার প্রশ্নের উত্তর পাইনা বইলাই গৃহত্যাগি। আমি কেমনে বুঝাই উল্কাপাত দুষ্ট জ্বীন পরীর হাত থিকা পৃথিবীরে বাচানোর লাইগা হয়না! আমি কেমনে বুঝাই একই পাপের লাইগা সিরিয়াল কিলার টাইপ শাস্তি আমি সইতে পারিনা?? সেই ছোটবেলায় বাবাকে যেই চোখে দেখতাম ভাবতাম ঈশ্বর মনে হয় আরো অনেক অনেক বেশি ভাল বাসবেন আমাকে। কিসের কি, আমাগো লুঙ্গিতে কাচা মারা মোল্লা গুলার বয়ান শুইনা চক্ষে পানি চইলা আসে। আমার সহ্য হয়না দয়ালু কাউরে নিয়া এত মিথ্যাচার। আপনারাই বলেন নিজের সন্তানরে কেউ আগুনে পুড়াইয়া শাস্তি দিবার কথা ভাবতে পারে? আপনি পারবেন?

গৃহত্যাগী জোছনায় একদিন ঘর ছারছিলাম, কুহকের মতন আমারে কান ধইরা টাইনা টাইনা নিয়া গেছিলো খোলা আকাশের নিচে। সেই থিকা কষ্ট পাইলে নিজেই নিজের পাশে দাড়াই। আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারিনা, তয় যারা সেই মানসিক আশ্রয় টুকু পায় আমি তাদের হিংসা করি।

"আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে..." আমার কাছে ইশ্বর আমার মনের মানুষ। সে আমার কষ্টে পাশে দাড়াবেন, রদ্দুরে ছায়া দিবেন। খালি আমারে পোড়াইয়া মারার কথা মনের আনাচে কানাচেও আনবেন না।

সেই ঈশ্বর কই পাই? পাই না। তাই নিজের হাতেই নিলেম তুলে নিজের যত বোঝা....

 

সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৪৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:০২
চাঙ্কু বলেছেন: চন্চু লেখতে গিয়া চাঙ্কুর কথা মনে পড়ল কেন ?? খেক খেক

তয় এখনকার স্যারগুলা মুনে হউ আগের চেয়ে ভালু, মারে হুদা কামে পিডায় কম ।
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:০৪

লেখক বলেছেন: তাই নাকি জেডা? আমি কইতে পারিনা। সেই কবে পড়ালেখা ছারছি.......

খেক খেক ;)

২. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:০৫
শ্রাবনসন্ধ্যা বলেছেন: এই এনডিই টা কি জিনিস বুঝলাম না।
নিজের হাতে নিজের বোঝা তুইল্যা নেওয়া ভাল।

বৃষ্টির সময় ছাতা না থাকলে রেইন কোট কিন্যা নিয়েন এইবার।
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:১১

লেখক বলেছেন: কিছু কিছু মানুষকে মৃত ঘোষনা প্রায় করে দেয়ার কিছুক্ষন পরেই তাদের শরীরে আবার জীবনের লক্ষন প্রকাশ পায়। তবে যেই সময়টুকু তারা ঐ অবস্থায় থাকে তাকে এন.ডি.ই বলে। অনেকেই দেখে একটা টানেলের ভিতর দিয়া ছুটে যাচ্ছে, অনেকই নিচে বেডের উপরে শুয়ে থাকা তার শরীরকে দেখেছে বলে দাবি করেন। এসব নিয়ে কিছু পাগলা বিজ্ঞানি গবেষনা করছেন :)

৩. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:০৬
সুদীপ্ত বলেছেন: নো কমেন্টস।:|

ধর্ম নিয়ে আমিও একটা পোস্ট দিবো ভাবছি।
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:১৪

লেখক বলেছেন:
নো কমেন্টস বইলা কান্দনের ইমো দিলেন :(:(:|:|

(তারাতারি দেন)

০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:১৫

লেখক বলেছেন:
আজাইরা পেচাল যে, ছোট হইলে মানায় না :)

৫. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:১৫
মজিদ বিশ্বাস বলেছেন: জানার অনেক বাকি। পৃথিবীটা রহস্যময়। জ্ঞানের রাজ্য অসীম। কিন্তু তা অর্জন করতে পারি না। একটা বই কিনে পড়ার মুরোদ আমাদের কয়জনের আছে?
আমি নিজে আস্তিক নাস্তিক দুই ধরনের বই দেদারসে পড়ি। যক্তি দুই পক্ষই বহুত দেয়। অবশেষে ( বর্তমানে )বুঝি মহাবিশ্ব রহস্য ময়। যতদিন না কোন বিষয়ে সুনিশ্চিহ হওয়া যাচ্ছে ততো দিনে অন্তত একটা আশাকে নিয়েই বাঁচি । জীবনের সার্থকতা কি? আমি এতো ভাল ভালে কাজ করলাম। মরার পরেই শেষ?
আমি ফিলিস্তিনি নিরপরাধ শিশুদের হত্যা করলাম। আমি এটম বোমা ফেলে লক্ষ লক্ষ মানুষ মারলাম। এতো পাপ করেও আমি সুখ- শান্তিতে (বাহ্যিক, কারণ ভেতরে বেতরে তারাও নাকি পোরে) মৃত্য বরণ করলাম। এতো গুলো মানুলষর কষ্ট দিলেও আমার আর কোন শাস্তি হবে না?

আর একটা বিষয় আমি বুঝি যে, সারা পৃথিবীতে অল্প জ্ঞান অর্জন কারীর সংখ্যাই বেশি। এবং দরিদ্র এবং নিশ্পেষিত মানুসের সংখ্যাই বেশি। এদের সান্তনার জায়গা কোথায়?
অবশ্যই সৃষ্টিকর্ত। এই ধারনা না থাকলে মানুষ আরো হতাশ হযে যেত আরো বেশি উগ্র হযে যেত আরো বেশি পাপাচারে লিপ্ত হতো।
ধন্যবাদ পোস্টের জন্য।আপনার ব্যথা অনুভব করছি।
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৩২

লেখক বলেছেন:
আসলেই ভাই, জানার কি আদৌ কোন শেষ আছে? নাই। কিন্তু সমস্যা হইলো যতই জানতে চাইছি ততই সমস্যায় পরছি। সেই একই স্যার রে জিগাইছিলাম স্যার কবর আজাবেতো সব শারীরিক শাস্তির কথা বলা হইছে, কিন্তু হিন্দুগো শরীর পুড়াইয়া ফালায় দেয়, অগো ক্যামনে কবর আজাব হইবো? স্যারে সেই একই উত্তর দেয়, আত্মার শাস্তি! কিন্তু কেমনে কি......

যাক, আমার কষ্ট অনুধাবনের জন্য অনেক ধন্যবাদ!

৬. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:১৫
চাঙ্কু বলেছেন: আমি ইশকুলে থাকতে স্যারদের সাথে মেলা বিটলামি করছি, তয় আমার স্যারগুলা ভাল আছিল। ছুডবেলার কাহানি লেখুম কিনা ঠিংকিং করতাছি :)
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৩৩

লেখক বলেছেন: তুমার স্যারেরা অনেক ভালা আছিলো তাইলে। হায়রে কপাল আমার!!

তুমি তারাতারি ঠিংকিং শেষ করো জেডা, তোমার ছুডু বেলার কাহানি পড়তে মন্চায়!

৭. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:১৭
শ্রাবনসন্ধ্যা বলেছেন: সাগরে যেয়ে ও আউলা মাথা বেশী ঠান্ডা হয় নাই বোঝা যাচ্ছে।
একটা নিশ্চিন্ত আশ্রয় হোক এই প্রত্যাশা করি।
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৩৬

লেখক বলেছেন:
দুই মাস আগে সাগরে গেছি। চিন্তা করতে পারেন?? দুঈঈঈ মাস!! আবার কবে যে যামু.........

আমার আর নিশ্চিন্ত আশ্রয় হৈবোনা :( আমার আশ্রয় পাইতে হইলে মুখ বন্ধ রাখতে হৈবো আর মনে তালা লাগাইতে হৈবো........

০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৩৮

লেখক বলেছেন:
হ, আমি কষ্টে কান্দি আর আপনে একটা প্লাস দিয়াই ফুটেন :(
কেমনে কি :(

০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৪২

লেখক বলেছেন:
ঠ্যাংকু মানুষ ভাই :)

১০. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৪৬
মরুবিজয় বলেছেন: তুমি মাস্টারের লগে মাস্টারী করছো - মাইন্যা নিলাম - কিচ্ছু কমুনা
ধর্ম'র ওস্তাদের লগে ওস্তাদী করতে গেলা - আর কাম পাইলানা
আমার দেখা - বেশীর ভাগ ধর্মোস্তাদ রাই কানা - চোক খাকতে অন্ধ
রাজনীতির অন্ধ সমর্থক'গো মতই - সব ভন্ড অশিক্ষিতের দল সার্থকে উজ্জল করতে ধর্মকে বাইচ্ছ্যা নেয় - কারণ ডা সহজ - প্রশ্ন করার কেউ নাই - ধর্মরে কেমনে নিচে নামাইতে পারা যায়

০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৫৮

লেখক বলেছেন:
ঐ গানটা পারলে শুইনো,
"আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে......."

১১. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৪৮
তনুজা বলেছেন: এতক্ষণ আমিও ঐ আপনার মতই কাদতে কাদতে খুঁজছিলাম "সেই ঈশ্বর কই পাই? পাই না......."

কিন্তু আপনার কমেন্ট দেখে হিহিহি
হাসিটা একটা রোগ হয়ে যাচ্ছে রে ভাই

লিখেছেন কিন্তু মনের কথাটাই, অসম্ভব ...
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৫৯

লেখক বলেছেন:
যাক, আপনার কথা শুনে মনে হচ্ছে জোকার হিসেবে আমার উজ্জ্বল ভবিস্মত অপেক্ষা করছে :):) এটলিস্ট হাসাইতে পারি।

১২. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৫৩
চাঙ্কু বলেছেন: জেডা আমি যেই অলস আমার ঠিংকিং ঠিংকিংই থেকে যাবে, আলোর মুখ দেখবে না। আফসুস ।


তয় আমারও সাগরে যাইতে মুন চায় :(
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০১

লেখক বলেছেন:
এইটা হৈবনা জেডা, এইসব ফাকিবাজি ছলবো না। তুমি তারাতারি তুমার ঠিংকিং শেষ কইরা কলমের মাথায় ছিপি লাগাইয়া কি-বোর্ডে বইসা পরো.....

দেশে আইসা পরো, সাগরে লৈয়া যাবো........ :):)

০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০২

লেখক বলেছেন:
মন খারাপ কৈরেন না। মন খারাপ করলে "কপিরাইট ইনফ্রিগমেন্ট" কেসে ফাইসা যাবেন যেহেতু এইটা আমার কপিরাইট করা অনুভুতি :)

০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০৩

লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ নিঃসঙ্গ! আপনার প্রোফাইল পিকটা দেখলেই মন কেমন জেন করে........

১৫. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৫৯
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: ধন্যবাদ লেখক এবং মজিদ বিশ্বাসকে।

আলোচনায় ইতিবাচকতা আছে।
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০৫

লেখক বলেছেন:
আপনাকেও অনেক ধন্যবাদ!
আসলে আমাদের জিবনটা এত বেশি নেতিবাচক হয়ে থাকে বিভিন্ন ক্ষেত্রে যে মিনিমাম ইতিবাচকতা না থাকলেই নয়!

০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০৬

লেখক বলেছেন:
ভুরু কুচকাইয়া ভাল কৈলেন?? কেমনে কি ;);)

১৭. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০৭
দ্বিতীয় পরিচয় বলেছেন: হায় হায় আমার কি হবে? আমি তো গেলাম.....................

লেখা ভালা হইছে ++++++++++

০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:১২

লেখক বলেছেন:
কই যাইতেছেন?? সমুদ্রের কাছাকাছি নাকি? তাইলে কিন্তু ঠিকানাটা দিয়া যাইতে হবে :)

আপনারে ধন্যবাদ দিয়া ছোট করলাম ;) খিক খিক!

১৮. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:২৩
সত্যান্বেষী বলেছেন: আপনার মতো আমারও আস্তিকদেরকে ঈর্ষা হয়। কিছুই না, তবুও তো মুখ লুকানোর একটি জায়গা আছে তাদের। কিন্তু আমরা যারা ঠুলিহীন তাদের কি আশ্রয়? তবে আমার মনে হয় আমরাই আমাদের আশ্রয়। এই যেমন আমার কাছে আমাদের কাছেই আপনি এতগুলো কথা বললেন।

লেখার শৈলী চমৎকার।
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:১৫

লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ সত্যান্বেষী। টানা দুই দিন অফিস কইরা বাসায় ফেরার পথে এইটা যাস্ট উগড়াইয়া দিসি :)

১৯. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:২৩
লুকার বলেছেন: এনডিই নিয়ে বিস্তারিত লেখা দেন।
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:১৬

লেখক বলেছেন:
আমিও এইটাই ভাবতেছিলাম। দেখি একটু সময় করতে পারলেই লিখবো। :)

০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:১৭

লেখক বলেছেন:
দুস্কে পরান ফাইট্টা যাইতেছে :(

২১. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৫৬
বিষাক্ত আলো বলেছেন: এন.ডি.ই.(near death experience?) কি নিউরো সায়েন্স এর একটা টপিক্স? এটা নিয়ে পড়েছিলাম একসময়ে...

"সেই ঈশ্বর কই পাই? পাই না। তাই নিজের হাতেই নিলেম তুলে নিজের যত বোঝা.... "- এ ছাড়া আসলে কিছু করার নাই, তেমন ঈশ্বর জীবনেও পাবেন না, তাই আপাতত ২টা বানান ঠিক করেন, "চিল" আর "মানসিক"... :)
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:১৯

লেখক বলেছেন: এন.ডি.ই. ভাবতেছি লিখবো কিছু। আমার নিজের ব্লগে ঐটা নিয়ে লিখছিলাম। :)

বানান শিক্ষা কার্যক্রম ক্যামনে চালু করা যায় এই বিষয়ে একটু আইডিয়া দিতে পারেন?? :(:|

আপনারে ধন্যবাদ!

২২. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:১৮
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: সেই ঈশ্বর কই পাই? পাই না। তাই নিজের হাতেই নিলেম তুলে নিজের যত বোঝা....

এই লাইনেই শেষ কথাটা বললেন...
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:২১

লেখক বলেছেন:
কিছু বলতেই পারিনি স্যার। কত কথা জমে আছে!! সবই ছন্নছাড়া এলোমেলো কথা........ :)

ভাল থাকুন। শুভেচ্ছা :)

০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:২২

লেখক বলেছেন:
হা ম ম :):)

২৪. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:২৭
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: এক পোষ্ট ই শেষ ...
আমি ত মনে করছিলাম পুরা একটা সিরিজ আইতাসে ...
ধুর মিয়া ...
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০৩

লেখক বলেছেন:
ঐ পোলা, বইয়ের পরথম পাতায় কখনো পৃষ্ঠা - ১ লেখা থাকে?? ;)

২৫. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:২৮
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: পোস্ট পর্যবেক্ষন চেকবক্স এ চেক কইরা কমেন্ট দিসি, দেহি কি অয় ...
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০৭

লেখক বলেছেন:
কি আর হৈবো, তোমার ব্লগে মামদো ভুত যাইবো.........

২৬. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৩১
বিষাক্ত আলো বলেছেন: নিজের ব্লগ আবার কোনটা? এইটা কি অন্যের ব্লগ? :(

বানান নিয়ে ধরেন...এইখানে আমি আছি ( :D )... আর বাইরে আপনার ঈশ্বর আছেন (:P)

আজ আমার মুড ভালো, তাই দুষ্টুমি করছি...:)

ভুল গুলা ঠিক করেন নাই এখোনো...আর আসব না এইখানে :((
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১০

লেখক বলেছেন:
নিজের ব্লগ মানে পার্সোনাল ব্লগ, মানে ওয়ার্ডপ্রেস-ডঠ-খম ;)

ভাল কথা কৈছেনতো...... আমি কিন্তু সত্যি সত্যি বানান নিয়া সমস্যায় পরছি :( :(

ভুল গুলা ঠিক করতে গিয়া প্রথম বার পুরা পোস্ট-ই আল গায়েবানা হৈয়া গেছিলো। তাই ২য় বারের চেষ্টায় ঠিক হৈলো।

সবাই খালি চইলা যায়.......... এই জীবন আর রাখপোনা :(

২৭. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৫৭
আসিফ ইশতিয়াক বলেছেন: লেখা সুন্দর হয়েছে। নাস্তিক হিসেবে ইসলামের অনেক বিষয়ে কথা বললেও আপনার লেখনীতে ইসলাম বিদ্বেষী মনোভাব লক্ষ্য করা যায়নি এবং ব্লগের অন্যান্য নাস্তিকের মত ইসলামের বিরুদ্ধে অপপ্রচারও মনে হয়নি। সেজন্য আপনাকে ধন্যবাদ। আপনার ধর্মশিক্ষক আপনার প্রশ্নের উত্তর না দিয়ে থাকলে সে অবশ্যই দায়ী থাকবে। হয়ত কোনদিন আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, আবার নাও পেতে পারেন, একান্তই আপনার ব্যাপার।

লেখক বলেছেন: "সেই থিকা কষ্ট পাইলে নিজেই নিজের পাশে দাড়াই। আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারিনা, তয় যারা সেই মানষিক আশ্রয় টুকু পায় আমি তাদের হিংসা করি।"

আমি আশ্রয় চাইয়া শান্তি পাই। দোয়া করি আপনেও যাতে কোনদিন এই শান্তিটুকু ফিল করতে পারেন। ভালো থাকবেন।

পোষ্টে +

০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১২

লেখক বলেছেন: আপাতত ধন্যবাদ জানাচ্ছি। একটু পর আবার রিপ্লাই করছি। খুব ক্ষিধে পেয়েছে :)

২৮. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৫১
শিবলী বলেছেন: হুমমা!!!

যদি তোর ডাক শুনে কেউ না আসে.....

তবে...
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৩৮

লেখক বলেছেন:
যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও অভাগা,
যদি সবাই থাকে মুখ ফিরায়েসবাই করে ভয়—
তবে পরান খুলে
ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে
যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও অভাগা,
যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়—
তবে পথের কাঁটা
ও তুই রক্তমাখা চরণতলে একলা দলো রে
যদি আলো না ধরে, ওরে ওরে ও অভাগা,
যদি ঝড়-বাদলে আঁধার রাতে দুয়ার দেয় ঘরে—
তবে বজ্রানলে
আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়েএকলা জ্বলো রে.........

আমার খুব প্রিয় গান..............

ভাল থাকুন, নিরন্তর শুভেচ্ছা!

২৯. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৪৮
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়েএকলা জ্বলো রে......
কি জানি বলবেন বলেছিলেন ...?
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:০৭

লেখক বলেছেন:
বলেইতো যাচ্ছি, তাইনা ? :)

বাকিটুকুও বলবো। মেইল করবো তোমাকে।

৩০. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৭:৪৩
রাশেদ বলেছেন: হা হা! ক্লাস সেভেন না এইটে জানি এক বন্ধু ইসলামিয়াতের স্যরকে প্রশ্ন করছিলো স্বপ্নদোষ কি! স্যরের যা চেহারা হইছিলো! :D =p~ তারপর বললো ৪০ ফোঁটা দিয়ে নাকি এক ফোঁটা তোইরি হয়! হা হা!
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৫৮

লেখক বলেছেন:
হা হা হা হা....... হায়রে কপাল!! আরো অনেকের কাছেই ইসলামিয়াত স্যার নিয়ে মজার মজার কথা শুনেছি। ওনারা কথার উত্তর দেয়ার চাইতে ব্যাত এর ব্যাবহার বেশি ভাল জানেন :)

৩১. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৭:৫০
রিসাত বলেছেন: ভালু লাগিছে
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৫৮

লেখক বলেছেন:
ধইন্যাপাতা ধইন্যাপাতা

০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:০৯

লেখক বলেছেন:
পৈড়া কিন্তু জানাইয়েন কৈলাম :)

৩৩. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩১
এস্কিমো বলেছেন: অনেকদিন পর একটা চমৎকার লেখা পড়লাম। অবশ্যই ধন্যবাদ।


আপনার মুল বক্তব্যটা বোধ হয় ধরতে পড়েছি।

একটা কথা। মাদ্রাসায় কার যায় - সেখানে কি পড়ায় - কারা পড়ায় - পরিবেশ কেমন - এই বিষয়গুলো বিবেচনায় রাখা জরুরী। আমাদের দুর্ভাগ্য হলো - মাদ্রাসায় পড়া লোকজনের কাছে ধর্মের শিক্ষা শুরু হয়। মাদ্রাসায় আর যাই শেখানো হোক না কেন - সহনশীলতার বিষয়টা বোধ হয় শেখানো হয় না।

আমার ছাত্রজীবনে একবারই মার খেয়েছি - তাও ধর্ম শিক্ষকের কাছে। এরা জীবনভর মার খায় - আর সুযোগ পেলেই তা ফেরত দেয়।

যাই হোক - আপনার লেখা পড়ে একটা ঘটনা মনে পড়লো। পূর্ব রাজা বাজার মসজিদে জুম্মা নামাজ পড়তে গেছি। অপেক্ষা করছি জামাতের জন্যে - এই সময় হুজুর ওয়াজ শুরু করলেন। উনি হুরের বর্ননা দচ্ছিলেন - একপর্যায়ে হুরের দাঁতের উজ্জল্যের কথা বলতে গিয়ে বললেন - হুরের দাঁতের এক কোনার জ্যোতি ১০০০ সূর্যের চেয়েও উজ্জ্বল। শুনে এমন হাসি উঠেছিলো যে - নামাজ পড়ে পারিনি। অবশ্যই পড়ে সেখানে আর যাইনি।

যদি সাইকোলজিক্যাল পয়েন্ট থেকে দেখেন বুঝবেন - হুজুরদের নারী বর্জিত জীবন তাদের হুরীর বর্ননায় এই ধরনের অতিরিক্তি আবেগ এনে দেয় - যার কোন দালিলিক প্রমান কোথাও খুঁজে পাওয়া যাবে না।

সবশেষে আপনার শুভ যাত্রা জীবন কামনা করছি।
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৪৬

লেখক বলেছেন: প্রথমে ধন্যবাদ জানাচ্ছি!
আমার খুব ভাল লাগছে সবার স্বতস্ফুর্ত অংশগ্রহন দেখে। আমি শুধু বোঝাতে চেয়েছি নাস্তিক মানেই দূরের কোন মানুষ নয়, অন্য গ্রহ থেকে আসা এলিয়েন নয়। তারাও আপনাদের পাশের বাসাতেই থাকে। :)

শুভেচ্ছা :)

০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০০

লেখক বলেছেন:
হাসতে নাকি জানেনা সে, কে বলেছে ভাই
এই দেখনা কত হাসির ইমো দিয়ে যাই :)

৩৫. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:১৪
সহেলী বলেছেন: তোমার বন্ধুরা তোমাকে ত্যাগ করেনি , কারন তোমাকে তাদের ভাল লেগেছিল । অর্থাৎ তুমি নিজেকে যা ভাবছো ,তা তুমি নও ।
আমার সকলের বড় বন্ধু কে জান ? বিধাতা ,যদিও আমি তার খুব পঁচা একজন বন্ধু ! সে আমাকে হাত ধরে পথ পার করে , আমি অন্ধ ,আবার ভুল পথে চললে সেই এগিয়ে আসে ।
ভাল থেকো ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৫১

লেখক বলেছেন: আমি কি সেটা নিজেই জানিনা, তবে এটুকু জানি যে যতই জানার চেষ্টা করেছি ততই শুশীতল ছায়া থেকে অনেক দূরে সরে গিয়েছি। করার কিছুই নেই।

আমার বন্ধুরা আমারে ভালবাসে, অনেকে শ্রদ্ধাও করে কারণ চুড়ান্ত ধরনের অবিশ্বাসি হয়েও আমি কারো বিশ্বাস নিয়ে খারাপ আচরণ করিনি। প্রতিটি মানুষেরই বেছে নেয়ার সুযোগ থাকে, কেউ আশ্রয় টুকু পেতে চায়, কেউ নিজেই নিজের আশ্রয় হয়ে ওঠে।

ধর্ম গ্রন্থ গুলোতে এমন অনেক বিষয় রয়েছে যা কোনোক্রমেই মেনে নিতে পারিনা, পারবোও না।

মনে আছে ক্লাস নাইনে পড়ার সময় স্যারকে প্রশ্ন করেছিলাম চাদে থাকলে আমি কি দেখে ঈদ করবো? কোন দিকে ফিরে নামাজ পড়বো? সন্তোষ জনক উত্তর পাইনি!

আপনিও অনেক অনেক ভাল থাকুন।

চাঙ্কু জেডারে আমার বিরুদ্ধে খেপায় দিলে কিন্তু ভাল হৈবেনা :)

৩৬. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:২৩
আমি রোদের ছেলে বলেছেন: হ খুবসুরত লেখা হৈছে....

আগায়া থাকেন...
নতুন নিক//নতুন পাবলিক
আমারে কমেন্টের সুযোগ দিছে মাগার পর্যবেক্ষনে রাখছে ৪দিন। পরথম পাতায় আইবো না দেইখা এখনো পোস্টাইনাই। খালি পড়তাছি।

তয় লেখাটা কৈলাম জোওস হৈছে;)
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০৮

লেখক বলেছেন: আপনারে এত্তডি ধইন্যাপাতা।



তয় কথা হৈলো গিয়া যে আমার কোন পুরানপাপীর নিক আপনে সেইটা খুঁইজা বাইর করতে একটু কষ্ট হৈবো। আপনার কমেন্ট পৈড়া ২ বছরের বাচ্চাও বুইঝা লাইবো ব্লগে বহুত কমেন্ট করেন আপনি ;);)
সহজ কৈরা কৈলে "পোস্টাইনাই" শব্দটা দেখলেই বোঝন যায়

৩৭. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০১
নিহন বলেছেন: কখগ
গখক আছেন কিরাম ??
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:১২

লেখক বলেছেন:
আরে নিহন জেডা নি?? আমিতো ভালাই আছি, আপনে কিরাম আছুইন?? :)

৩৮. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:১৯
ভালো-মানুষ বলেছেন: পড়তে ভালো লাগল।
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৩৭

লেখক বলেছেন:
জাইনা আপনার চাইতেও বেশি ভালো লাগলো! :)

৩৯. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৭:২১
আশরাফ মাহমুদ বলেছেন: নিজেকে জানার কী দারুণ প্রবল ইচ্ছা।
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:২১

লেখক বলেছেন:
তাও জানা হয়ে ওঠে না! :)

৪০. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৭:৪১
কুঙ্গ থাঙ বলেছেন: "আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে..." আমার কাছে ইশ্বর আমার মনের মানুষ। সে আমার কষ্টে পাশে দাড়াবেন, রদ্দুরে ছায়া দিবেন। খালি আমারে পোড়াইয়া মারার কথা মনের আনাচে কানাচেও আনবেন না।

সেই ঈশ্বর কই পাই? পাই না। তাই নিজের হাতেই নিলেম তুলে নিজের যত বোঝা....



চমৎকার লিখেছেন।
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:২১

লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে :)

৪১. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:০৭
কঁাকন বলেছেন: হুমম

সাঁঝুর এই নিকটা আসলেই অনেক জ্ঞানি

ভালো থাকুন
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:২৫

লেখক বলেছেন:
আমার সবগুলা নিক মাল্টিপল পার্সনালিটি ডিসঅর্ডারে ভুগতাছে...... আমি কৈ যাই :|

৪২. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:১৪
নাস্তিকের ধর্মকথা বলেছেন:
+++++++++
প্রশ্নটাই আসল......
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:২৬

লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে :)

৪৩. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৩
প্রণব আচার্য্য বলেছেন: বুকমার্ক করে রাখছি .....



০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:২৬

লেখক বলেছেন:
:)

৪৪. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪৫
প্রণব আচার্য্য বলেছেন: ফাটায়ালাইছেন মিয়া .....
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:২৬

লেখক বলেছেন:
বুম বুম ফটাসসস!! হা হা হা হা :)

০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:২৮

লেখক বলেছেন:
খবর আর কৈ, কোনই খবর নাই :|
(জ্বর, মাইগ্রেন, গলার গ্ল্যান্ড ফোলা আর বুকে ব্যাথার কথা খবরে আসার যোগ্য বলে মনে করছিনা। :) )

৪৬. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৩১
চাঙ্কু বলেছেন: চুন্দর কোবতে লেখছ ;)
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৩৩

লেখক বলেছেন:
কোবতের কথা কি বলিবো, কোবতে কাহারে বলে
কোবতে হৈলো ফ্রায়েড চিকেন, পেটের মধ্যে গলে

;);)

৪৭. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৪১
চাঙ্কু বলেছেন: তাইলে এখন আমারে কোবতে দাও । কোবতে খাইতাম চাই ;)
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৪৬

লেখক বলেছেন:
ব্লগের পরথম দুই পাতাতেই অনেক গুলা কোবতে পাইবা জেডা, খাওয়া শুরু কৈরা দেও :)

৪৮. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:০৩
মনির হাসান বলেছেন: এইটা কি লিখলেন ? কবে লিখলেন ? ক্যান লিখলেন ?
... এমন পুরা পাংখা হইলো ক্যান ?

আমি খেলুম না ...
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৫০

লেখক বলেছেন:
এতদিন পর কমেন্টাইলেন?? আমিও খেলুম্না ...

৪৯. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৫৯
মনজুরুল হক বলেছেন:

আমারো একই দশা! মাথা পুরা আউলা(ব্লগার নহে কিন্তুক!) আউলামির চোটে যেইডা পত্থম গ্রে কালারের স্ক্রিনে ধরা খাইল তা হইল লেখা তোফা হইসে। এইডা কোন কমেন্ট না। পরে করমুনে। এইডা হইল ইন্ট্রো........
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৫৫

লেখক বলেছেন:
ইন্ট্রো দেইখাই পরানটা ভৈরা গেলো.......না জানি কমেন্টে কি থাকবো......?? :):)

৫০. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৪৪
দেশী পোলা বলেছেন: এটা তো নাস্তিকতার পোষ্ট হল না, স্রষ্টাতে বিশ্বাস থাকলে সে লোক আস্তিক, একে অন্যের চেয়ে ভিন্ন স্পেকট্রামের হতে পারে, কিন্তু আস্তিক অবশ্যই

+ দিলাম
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:০৪

লেখক বলেছেন:
আরেকবার পড়ে দেখেন, হয়তো বুঝতে পারবেন.......
আমি স্রষ্টায় বিশ্বাসী নই, তবে কি ধরনের স্রস্টায় বিশ্বাসী হতাম সেটাই বলতে চেয়েছি মাত্র। হয়তো এটা আমার অক্ষমতা যে ঠিক করে বোঝাতে পারিনি।

ভিন্ন স্পেকট্রামের হলে তাদেরকে সংশয়বাদি বলা যেতে পারে.... তবে ঐ যে বললাম, উল্কাপিণ্ড দিয়ে দুষ্ট জ্বিন পরীর হাত থেকে পৃথিবী রক্ষার ব্যাপারে আমার মোটেই বিশ্বাস নেই।

আমি ঈশ্বরকে দেখি "মনের মানুষ" হিসেবে। তিনি অপার্থিব কিছু নন আমার কাছে.......মানুষ আমার কাছে সব!!

একজন মানুষকে বাঁচাতে হাজার ঈশ্বরকে অস্বীকার করতে পারবো, কিন্তু হাজার ঈশ্বরের অস্তিত্ব রক্ষায় আমি একজন মানুষকেও কাঁদাতে পারবোনা!

ভাল থাকুন। শুভেচ্ছা নিন।

৫১. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:২৪
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: ভুমিকা গেল, এইবার আসল কথায় আসেন ...
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:০৬

লেখক বলেছেন:
নাহ রে সাঁঝু, এর পর লিখবো অন্য একটা বিষয় নিয়ে। মানুষ নিয়ে। জীবনে অনেক ধরনের মানুষের সাথে যোগাযোগ হয়েছে, মিশেছি, সামনের ভদ্র চেহারাটার আড়ালে কি বিভৎসতা লুকিয়ে থাকে সেটা অনেকবারই দেখেছি নিজের চোখে। এগুলো নিয়েই লিখবো সামনে.....।

৫২. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:৩৮
নাজিম উদদীন বলেছেন: বড়ই কষ্ট, নিজের ভার নিজের বয়ে বেড়ানো ! তারপরেও আছে প্রশ্ন তোলার ধৃষ্টতা।
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২১

লেখক বলেছেন: খুবই কষ্টরে ভাই, খুব কষ্ট! তবু নিজের কাছে মাথা উঁচু করে থাকতে পারি। সেটাই বা কম কিসের.........

প্রশ্ন করাটা মানুষের স্বাভাবিক বৈশিষ্ট। সেই আদীমকাল থেকে মানুষ প্রশ্ন করতে করতেই এতটা দূর এসেছে। কিন্তু আজকাল আমরা কেমন যেন মেরুদন্ডহীন হয়ে যাচ্ছি ক্রমাগত, যে যা বলছে সবই মেনে নিচ্ছি। খুব খারাপ লাগে......

মানুষ জাগবে ফের.........

৫৩. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:২৩
শ্রাবনসন্ধ্যা বলেছেন: জ্বর, মাইগ্রেন, গলার গ্ল্যান্ড ফোলা আর বুকে ব্যাথার কথা .....এইগুলা কি নিজের সমস্যা???? তাইলে তো বিপদ!!!!

নাকি রোগীদের সমস্যা!!!!

০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৪১

লেখক বলেছেন:
এডি এই অধমের সমস্যা :| তার ওপর দুই দিন পর বোর্ড মিটিং....... নানান ধরনের এনালাইসিস রিপোর্ট নিয়ে রেডি হৈতে হৈতে জান পুরা শেষ।

এই জীবন আর রাখপোনা :(

৫৪. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৪৭
শ্রাবনসন্ধ্যা বলেছেন: খাইছে!!!!
এডির একখান ও যদি আমার হইতো তাইলে তো আমি কাম- কাজ/অকাজ কোনটাই করতাম না, হের পর আবার ব্লগানো!!!!!

এই জীবন না রাখপার কুন উপায় ও তো দেখিনা, কই মাছের জান!:)
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:০৩

লেখক বলেছেন:
কি আর করি কন, জীবনতো আর থাইমা থাকেনা........

ও জীবন, জীবনরে, তুই ভাল হৈয়া যা........

৫৫. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:১৪
মাইনাস বলেছেন: আমি তুই রাজাকার। বুজলাম নাআমার পুস্টটা মুইছা দিল। পুরা ব্যান করল।
আর এই মাইনাস নিকে একটা পোস্ট দিসিলাম নিকটাই ডিলিট কইরা দিল। মডুগ যে কি হইসে আল্লাই জানে। লগ আউট হইলে আমার কমেন্ট দিতে পারুম না। আমিত বুইঝা পাইলাম না আমি কি দোষ করছি।

আপনেরে পোস্টটা দিয়া গেলাম। শেষেরটা।

..........................

হঠাৎ থমকে গেলাম, নেই, যেখানে থাকার কথা ছিল সেখানে এখন শূন্য। শূন্যতার তীব্র আহাকার কামরে ধরে বুকের পাজর, চোখে অন্ধকার লাগে, আবারও দেখি, নাহ পোস্টটি নেই। পোস্টটি ডিলিট হয়েছে। অবাক হয়ে খুজি কি কারন থাকতে এর পেছনে। নাস্তিক, আস্তিক, প্রলয়, কোন জায়গা থেকে ডিলিট হল পোস্টটি ? আমি নাস্তিকতা ও আস্তিকতার মৌলবাদিদের সাপোর্টার নই, আমি প্রলয়েরও সাপোর্টার নই। আমি আমার দেশের সাপোর্টার। আমার দেশের জন্য যেটা ভাল হবে আমি তাই করব। সেটাকে কেও জাতীয় করন বলুক আর সব দোষ নিজের ঘাড়ে নেয়ায় বলুক আমি থোড়াই কেয়ার করি! একজন বাঙালী হিসেবে যদি আমার লজ্জা হয় প্রলয়ের অপকর্মে, তাহলে সেটা কি আমার দোষ, নাকি, সময়ের অযাচিত হস্তক্ষেপ ? আমি যদি আমার ছোট মেয়েটার জন্য ভয়ে কুকড়ে উঠি, ওর ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হই, সেটাও কি আমার দোষ ? আমার বুকে আচড়ে পড়া মেয়ে যখন বিষের যন্ত্রনায় নীল হয়ে যায়, মুখ দিয়ে অনবরত ফেনা পড়তে থাকে, সেটাতে কষ্ট পাওয়াও কি আমার দোষ ? হ্যা, সেটা আমার দোষই হবে, নইলে আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে দুঃশ্চিন্তাগ্রস্থ পিতার মেয়ের কাছে ক্ষমার চাওয়ার পোস্টটি কেন ডিলিট করবে মহাশয় দেবরা ? দেবরা ভাই নাকি এই ব্লগের মডারেটর। উনার মানুষের ফিলিংস নিয়ে কিছু যায় আসে না। চোখে ঠুলি পড়ে সামনে যা আসে সব কিছু ডিলিট করে দিয়ে তার কর্মের দক্ষতা প্রমান করে থাকেন। কোন মেয়ের নিরব আকুতি লেখার অক্ষর ভেদ করে তার কাছে পৌছায় না। কে মরল, কে বাচল, কিসে যায় আসে!

মহাশয় দেবরা, হাত জোর করে বলি, আমার লেখার প্রলয় একটা চিহ্ন ছিল মাত্র। ওখানে কোনভাবেই প্রলয়কে নিয়ে কিছু বলা হয় নি যেটা নিয়মের লংঘন হয়। লংঘন যদি খুজতে চান তবে চোখ খুলে দেখুন সারাদিন আস্তিক আর নাস্তিক দিয়ে দুই মৌলবাদি গ্রুপের মারামারি। তাদের শব্দচয়ন হয়ত আপনার কাছে অতিশয় মধুর লাগে বিধায় তাদেরকে অনায়াশে দেখা যায় ব্লগের ময়দানে। আপনি কি তাদের পোস্টগুলো পড়ে দেখেন, নাকি চোখ বুলান ? কোন অসামঞ্জস্য কি আপনার চোখে পড়ে না?

মহাশয় দেবরা , আমি অতিশয় দুঃখিত এইভাবে কথা বলার জন্য। আমার গোস্তাকি মাফ করবেন। আমি মিনতি করি, আপনার যেন কোন মেয়ে না হয়, সেই এলোচুলে যেন আপনার বুকে কোনদিন আছড়ে না পড়ে। কোনদিন যেন না বলে, "বাবা, আমাকে পুতুল কিনে দিবে, ঐ যে লাল রংএর পুতুলটা?" আপনিও মায়াময় চোখে যেন ওর দিকে তাকিয়ে না বলেন," মা। চল বাইরে যাই, তোমার জন্য পুতুলের রাজ্য কিনে দেব।"আমি মিনতি করি, স্বপ্নভংগের ব্যথায় যেন আপনাকে নীল না হয়ে উঠতে হয়!" দুলছে হাওয়ায়, না না কোন ফুল নয়......নীলাঞ্জনা গানটার কথা খুব মনে পড়ছে। জানি না এই সময় মনে পড়ে ভুল করলাম কিনা! তাও মনে পড়ছে। এ যে বাবার মন! বাবাতো কখনো পারে না তার সন্তানের ক্ষতি চাইতে? সেতো চাইতে পারে না, তার সোনামনি মেয়ে লম্পট কাপুরুষের হাতে পড়ে নিঃশ্বেষ হোক! আমি আবারও মিনতি করি, আপনার যেন এই অবস্থা দেখতে না হয়।

মহাশয় দেবরা, আমাকে যদি চিনতে না পারেন তবে আমি বলি আমি কে? আমি অন্য আরেক নিকের অধিকারী এক মানুষ , যে ছদ্মবেশে সবসময় আপনাদের পাশে পাশে ঠাকে কিন্তু মুখ দেখানোর সাহস হয় না। লজ্জায়, ঘৃনায়, পুরুষ হবার যাতনায়। হ্যা, আমি তুই রাজাকার নিক। যেই নিকের পোস্ট আপনি আজকে ডিলিট করেছেন। কি ছিল তাতে, ছিল এক পিতার ঐ স্বপ্নগুলোর কথা ও স্বপ্নভংগের হতাশায় মেয়ের কাছে অক্ষম পিতার ক্ষমা চাওয়ার কথা। হয়ত সেই অক্ষম পিতার ক্ষমা আপনের ভাল লাগে নি। হয়ত সেই মেয়ের বিবর্ণ ছবিও আপনার মনকে নাড়া দিতে পারে নি। কিন্তু কি বলব মহাশয়, ওটাই যে আমার নিয়তি। ওর থেকে ভালভাবে যে আমি মনের কষ্ট প্রকাশ করতে পারি না। আমি তো সিনেমার ডায়লগের চিৎকার করে বলতে পারি না, হে পৃথিবী আমার বুকটা চিড়ে দেখ এই কষ্ট সত্য কিনা, মৃত মেয়ে কান্নায় এই বুকটা ভারাক্রান্ত কিনা। মহাশয় মাফ করবেন, আমি সিনেমা ও ভান্ডামী শিখিনি, আজও শিখতে পারলাম না।

দোয়া করি আপনার মেয়ে হলেও যেন সে সুখি হোক!
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:০৪

লেখক বলেছেন:
পোস্ট মুছে দেয়াটা মেনে নিতে পারলাম না।

০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:০৫

লেখক বলেছেন:
আর একটি কথা, আপনার লেখার হাত খুবই ভালো!

৫৬. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৩২
পলাশমিঞা বলেছেন: নতুন ছবি আছে?
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:২৭

লেখক বলেছেন:
আগের পোস্ট গুলা দেখলেই পাইবেন অনেক অনেক ছবি :)

৫৭. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫৩
অদৃশ্য বলেছেন: ক-খ-গ........................পড়লাম এবং সত্যই ভালো লাগলো।


যে খোঁজে..................সে পেয়ে যায়।



অনেক ভালো থাকুন।
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:২৭

লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ :)

৫৮. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:০৯
নূহান বলেছেন: এইটা মিস গেছিলো
পিলাস পিলাস :)
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:২৮

লেখক বলেছেন:
ঠ্যাংকু ঠ্যাংকু :)

৫৯. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৩০
শ্রাবনসন্ধ্যা বলেছেন: ঘটনা কি???? নতুন পোষ্টটা কই গেল?
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৩২

লেখক বলেছেন:
আমার এক দোস্ত ফুন দিয়া কৈলো মুইছা দিতে। এই ধরনের পুস্ট দেয়ার বয়স বলে ৫ বছর আগেই কাটায় আসছি :|:|:|:|

৬০. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৩৯
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: একটু আগেই প্রথম পাতায় একটা পোস্ট ছিলো আপনার। গেলো কই?
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৪৩

লেখক বলেছেন: আমার এক দোস্ত ফুন দিয়া কৈলো মুইছা দিতে। এই ধরনের পুস্ট দেয়ার বয়স বলে ৫ বছর আগেই কাটায় আসছি :|:|:|:|

৬১. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৫৫
শ্রাবনসন্ধ্যা বলেছেন: দোস্তের(!) কথায় পুষ্ট গায়েব! ডালমে কুছ কালা হ্যায়:):)

০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:১৬

লেখক বলেছেন:
ডালমে কুছ সফেদ হ্যায় ;);)

৬২. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:০৫
স্বজন বলেছেন: আস্তিক নাস্তিকের প‌্যাচালে আমি নাই। আমি মনে করি আমার বিশ্বাস একান্তই আমার, আপনারটাও আপনার। আমি কাউরে আমার বিশ্বাস নিয়ে জ্ঞান দিতে যাইনা। তবে যখন দেখি কেউ আমার বিশ্বাস নিয়ে ব্যাঙ্গ করছে তখন কষ্ট পাই। আহত হই। আপনার লেখা ভাল লাগে।
ভাল থাকুন।
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:১৭

লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ স্বজন, আপনার কথা গুলো ভাল লাগলো :)

৬৩. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৪৪
বিষাক্ত আলো বলেছেন:

'বিশ্বাসী', 'বিদ্বেষ', 'গৃহত্যাগী'...আর পারিনা একে নিয়ে... :#)
১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৪৯

লেখক বলেছেন:
বানান পারিনা :(:(:( আম্মুঊঊঊঊ

৬৪. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:০৯
পাপী বলেছেন: নিজের বোঝা নিজেই তুলতে তুলতে পিঠটা ভারী হয়ে আছে। এখন বোঝাটা কারোও উপর চাপাতে পারলেই বাঁচি।
১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩০

লেখক বলেছেন:
কি করবেন বলুন। নিজের বোঝা যে নিজেকেই বইতে হবে.......

৬৫. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৩৭
বৃত্তবন্দী বলেছেন: পুলাপাইন, লেখা সেইরকম হইছে...
১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩০

লেখক বলেছেন:
পুলাপাইন, কিরকম হৈছে??

৬৬. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:২২
জেরী বলেছেন: কা,কা ভাইয়ের ৩ নম্বর নিকটারে ট্রেস করতে না পেরে বহুত পেরেশান.......মনে হয় জনাব কাক ৩ নম্বর নিকে একটিভ আছেন:)
১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩১

লেখক বলেছেন: কাউয়া ভাই খুলনা গেছিলো মামুবাড়িতে, তাই কয়দিন দেখেন্নাই :)

১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:১২

লেখক বলেছেন: হ, আমিও কই......

৬৯. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৮
জেমসবন্ড বলেছেন:
ভাইরে,

পরম করুণাময় অসীম দয়ালূ আল্লাহর নামে শুরু করছি ।

আল্লাহ তার সমস্ত দয়াকে ১০০ ভাগ করে তার এক ভাগ এই দুনিয়ার মানুষের মধ্যে বন্টন করে দিয়েছেন । যার ফলে মা তার শিশুকে ভালোবাসে, মানুষ দরিদ্র, আহত মানুষ দেখলে কষ্ট পায় ।

....হাশরের ময়দানে আল্লাহ তার ওই ১০০ ভাগ দয়া নিয়ে মানুষের বিচার করবেন....তার দয়ার নমুন দেখে মানুষ বিস্মিত হয়ে যাবে...এমন কি একসময় শয়তানও আল্লাহর দয়া পাবার আশা করে মাথা উচু করবে ।

........ধর্মগ্রন্হ পড়ে যা পান তা হল আল্লাহর কথা...ভাই...কোরআনের প্রকৃত অর্থ অনেক গুঢ়...অনেক রহস্য এবং সুক্ষতা আছে...এগুলি সাধারন মানুষ ধরতে পারেনা ভূল করে....শুধু এটুকু বলি...মা তার সন্তানের প্রতি দয়াশীল....সে চায় না তার সন্তান খারাপ কিছু করুক...চুরি, ডাকাতি ...এজন্য মা অনেক সাবধানবাণী দেয়...চুরি করলে হাত কেটে ফেলব...ডাকাতি করলে তোর মুখ দেখব না...ইত্যাদি...এসব না বললে সে আস্কারা পাবে ..খারাপ কাজ করবে....তাই না..তাকে তো বলা যায় না....তুমি যা কিছু ই কর আমি তোকে মাফ করে দেব..তা হলে তো সে নষ্ট হয়ে যাবে...তারপরও খারাপ কাজ করলেও মা শাস্তি দিলেও তার মহব্বত কি সন্তান এর প্রতি দূর হয় ? হয় না । সে রকম স্রষ্টার ক্ষেত্রে ও প্রযোজ্য ।

(আল্লাহ ভালো জানেন আমার তাই মনে হয় )

...............আশা করি..বুঝাতে পেরেছি...সমস্যা হল আমাদের হুজরগণ কম বুঝে ..কম জানে..অন্তরিস্হ জ্ঞান কম......তাই অনেকে হতাশায় ভোগে................

..........উল্কার ব্যাপরটা কেন ভূর বুঝছেন ? জ্বীন তো আগুনের তৈরী....আপনি এত বড় ...এত হেকমত ওয়ালা স্রষ্টার সৃষ্টির কতটুকু জানেন , যেখানে আপনি নিজে একটা সৃষ্টি ?
৭০. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৯
জেমসবন্ড বলেছেন:

একটু ভূল হইছে...মানুষ না সমস্ত সৃষ্টির মধ্যে তার দয়া ভাগ করে দিয়েছেন...
৭১. ১৭ ই মার্চ, ২০০৯ রাত ১১:৫৯
মনসুর রহমান বলেছেন: মানুষের মাঝেই খুঁজে পাবে স্রষ্টাকে ।
৭৩. ২৭ শে মার্চ, ২০০৯ সকাল ১০:১১
এস এ রায়হান বলেছেন: আমার সহ্য হয়না দয়ালু কাউরে নিয়া এত মিথ্যাচার। আপনারাই বলেন নিজের সন্তানরে কেউ আগুনে পুড়াইয়া শাস্তি দিবার কথা ভাবতে পারে? আপনি পারবেন?
৭৪. ২৪ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:০২
turborx15 বলেছেন: @ all..........apnar muslim vai apanara jara allah ke believe koren tara nastik theke dure thakun...nastikra sudhu udvrot prosno kore manus ke bipode fele...nastik der hajar vuleo kaj hobe na...tara sudhu jamelar jonnoi eisob udvrot qus kore.... tai tader eisob udvrot qus er ans na diye nastik der bolun....tomader kotha ami mene nibo...tar age bolo tomader eisob tothakothito sotter subidah ki?....dekhben nastikra okopote ans dibe seisbo kajer ....jar sobi onnnay...ottachar,,,,bavichar...julum...!!! ..karon jar kno voy nai...tar darai sokol onnnay...ottachar,,,,bavichar...julum...somvob...

tai muslim vai der ke amr unorod apnara nastik der kothay bicholito hobe na.....



Muhammad (S.A.V) ekbar sahbider bolen.... keyamoter age muslim der oneek boro boro gunah map kore deya hobe oneek choto uchilay...tokhon sahabia bolechilo kno?...
Muhammad (S.A.V)...utttore bolen....karon tokhon islam er upore chola hobe gorom tawer upore thaka....r tomra amake dekhe mano...r tara amake na dkehe manbe.....!!!

ei gorom tawer fol ta amara ekhon dekhtasi...islam er nitior upore cholte gelei ashe...nastik der badha....muhammad (s.a.v) er sunnot mante giye je aj amra dari ta rakhbo ...sei dari ta rakhte gelei 1st badha dey oi lokeri wife...je tar sathei thake...tar mane ekhon badaha to suru hoyeceh nijer ghor thekei,,, tarporo apnara allah ke bissash koren......islam er nitior upore cholte jeno paren...sei doa kori....Amin.....allah sokol nastik der tumi hedayet dau....


Muslim vaiye ra apnare nastik der dekhe bicholi hoyen na....Allah tala quran e oneek ageo bolechen...keyamoter age islam er upore oneek akkromon asbe...R ekhon apnara ta dekhtesen ....muslim der opore nastik der akkromon...tai quran er kotha jokhon nijei dekhlen tai apnader uchit iman ke aro mojbut kora ..karon keyamot tokhoni hobe jokhon allah er nam neyar moto kew thakbe na....... mumin ra nastiker kotha sune vul pothe jay na...nastik der kotha sune mumin der iman aro mojbut hoy sei kotha ta nastik der jana uchit....!!!

@ Duniar sokol nastik......manus jokhon kno company te chkuri kore tokhon oi loker kaj thake company aro establish kora...tar unnoti kora...r er binimoye malik take beton dey...kormocharir kaj thake na je malik company ta kivabe banaise....?????.....r ei kaj jodi office bose kore tahole oi kormocharir beton to durer kotha chakuri koy din thake seita vabar bishoy....R apnar nastikera sei company kivabe banano hoise sei kothai vabtesen....chakuri r koydin apnader ache sei chinta ekhon koren!!!!

“Allah sokol nastik der tumi hedayet dau....sobai bolun Amin……”

 

মোট সময় লেগেছে ১.১১০৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তুমি যাকে মৃত্যু বল, তুমি যাকে বলো শেষ, সমূল পতন; আমি তার গভীরে বিশ্বাসী; বারুদের চোখ দেখে বলি, "এই সব...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই