somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুইটা চকমকি পাথর, রক্ত আর এক মুঠো স্বপ্নের কথা!!

১৮ ই মে, ২০০৯ রাত ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমারে অনেকেই প্রশ্ন করে আমি এত আগুন আগুন বইলা চিক্কার পারি ক্যান? আগুনের লগে কি আমার এত লেনাদেনা? সব কথার লগে আগুন জুইড়া দেই, সবতেরে কই বুকের বারুদ না নিভাইতে, আমার সমস্যাটা কি? ২ টাকা দিয়া একটা দেশলাই কিনলে দিব্বি আগুন ধরান যায়, তাইলে আমার এই আদেখলাপনা ক্যান?

আমি ভাই সত্যি কথা কইতে গেলে ভন্ড মানুষ, মিথ্যাচার করি কথায় কথায়। শইল্যেও আজকাল লাগছে কর্পোরেট মেদ, আমার মুখে কি মানায় আগুনের কথা?

তাইলে শোনেন ভাইয়েরা, আমি মিথ্যাচার করি, আমার কথা বাদ দেন। কসম কাটি ঐ নুর হোসেনের, তার রক্তের রঙ ছিল লাল। বুকের ভিতরে গুল্লি ঢুকছে, শইল ছেঁদা হইছে, কিন্তু ঐ হালার রাইফেলের খ্যামতা ছিলনা নুর হোসেনের স্বপ্ন ছ্যাঁদা করনের।

স্বপ্নের রঙও কি তাইলে লাল? আকাশে ঘুড়ি উইড়া যায়, সূর্যের পাশ দিয়া ওড়ে লাল ঘুড়ি, সূর্য আর ঘুড়িরে আলাদা করা যায়না। আমি এইখানে বইসা বইসা ভাষন দেই, ভাই সব, শোনেন, অনেক অনেক আগের এক দেশে এক মানুষ আছিল। তার রক্তের রঙ ছিল লাল, সে দুইখান চকমকি পাথর ঘইসা ঘইসা আগুন জ্বালাইতে পারত। একদিন অন্ধকারে তার জ্বালানো তাজ্জব লাগা আগুনে চাইর দিক ঝল্‌সাইয়া গেছিল।

আপনে ফ্লুরোসেন্টের আলো জ্বালান, এনার্জিসেভিং বাল্বের সুইচে টিপি দেন; রাইতের অন্ধকার উধাও। কিন্তু শোনেন আমার কথা, আপনে সেই চকমকি পাথরের আগুন দেখেন্নাই, সেই আলো সাত আছমান ছুঁইয়া যায়।


-----------------------------------------------------------------------------
আমি কখনো লাল রঙের শার্ট পরিনি, অথবা টি-শার্ট, নিদেন পক্ষে লাল মোজাও কখনো পরা হয়নি ছোট বেলাতে। আমার গায়ে রঙটি ঠিক মানায় না। তবে কি অদ্ভুত, মনের ভেতর খুব গভীরে গেঁথে আছে লাল কৃষ্ণচূড়া।
২৬টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×