আমার প্রিয় পোস্ট

আমি কইলাম মরিনাই; বুকের আগুনও নেভে নাই, কসম ক্ষুধিরামের। খালি কয়দিন ধইরা কর্পোরেট ভন্ডামিতে ডুইবা আছি আপাদমস্তক! কমরেড, মিছিল আইলে একটা টোকা দিয়া যাইয়েন।

গাছের বাঁকলে রৌদ্রের ছায়া

২৪ শে মে, ২০০৯ দুপুর ১:০৮

শেয়ারঃ
0 0

গাছের বাঁকলে বুনো নকশার ছোঁপ,
পাতায় পাতায় রোদ্দুর মেলে ডানা।
যুগের সিড়িতে পিছু হটবার টোপ,
ছাই থেকে ফের জন্মাতে নেই মানা।

বুকের অতলে বিষাদের হাতছানি,
স্বপ্নের পিঠে আততায়ী মারে ছোড়া;
তোমার আমার জীবনের টানাটানি,
ছাই থেকে ফের জন্মাবো আনকোরা।

তুমি দেখে বলো মৃত্যু হয়েছে ওর,
আমি বলি তার চক্ষু এখনো লাল;
আঁধবোজা চোখে স্বপ্ন রঙের ঘোর,
দেখেনিও ফের জন্মাবে মহাকাল।

চেনা গণ্ডীর অচেনা বৃত্তে বাস,
ঠুনকো কাচের রাজ্যে আমার বাড়ি;
মাঝ রাত্তিরে চুপ্‌সিয়ে আসে শ্বাস,
ভোর হলে ফের ভাত নিয়ে কাড়াকাড়ি।

তুমি বলেছিলে ওখানে মানুষ থাকে,
রড-কংক্রিটে মজবুত তার খাঁচা;
তুমি বলেছিলে, বলেছিলে তুমি তাকে,
এর নাম নয় মানুষের মত বাঁচা!



প্রথম চার লাইন এপুর একটা কবিতায় কমেন্ট আকারে লেখছিলাম।

 

সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০০৯ দুপুর ১:০৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৪ শে মে, ২০০৯ দুপুর ১:১৫

লেখক বলেছেন: হামমমম..........

২. ২৪ শে মে, ২০০৯ দুপুর ১:১৫
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
পিঠে থাবা মারতে মন চায়।
ঈর্ষা হইতেছে।
২৪ শে মে, ২০০৯ দুপুর ১:২১

লেখক বলেছেন: ধুরু পক্ষী কি কও :)

৩. ২৪ শে মে, ২০০৯ দুপুর ১:১৯
নুশেরা বলেছেন: এপুর কমেন্টে দেখেই আশায় ছিলাম, পুরোটা আসবে। +
২৪ শে মে, ২০০৯ দুপুর ১:২৩

লেখক বলেছেন: হা হা হা হা!


মাথায় ঘুরছিল, বের করে দিলাম। :)



৪. ২৪ শে মে, ২০০৯ দুপুর ১:২২
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
প্রিয়তে গেছে, মিছা কথা পক্ষী কয় না এবং অকারন বিনয়রে পাত্তা দেয় না
২৪ শে মে, ২০০৯ দুপুর ১:২৪

লেখক বলেছেন: শরম দিওনা :)

৫. ২৪ শে মে, ২০০৯ দুপুর ১:২৭
সুদীপ চৌধুরী বলেছেন:
বুকপকেটে ফিনিক্সের ডিম!
২৪ শে মে, ২০০৯ দুপুর ১:২৮

লেখক বলেছেন: বুকের ঠিক ওপরেই যে পকেট......ঠিক সেখানে.....

৬. ২৪ শে মে, ২০০৯ দুপুর ১:২৭
কাক ভুষুন্ডি বলেছেন: শ্লা বদ। আমার লেখনের কথা আছিলো এডি। হয়তো ছন্দ থাক্তো না। তবুও আমারৈ লেখনের কথা আছিলো। (খায়ালামু)
২৪ শে মে, ২০০৯ দুপুর ১:২৯

লেখক বলেছেন: তুমি শ্লা বদ, লেখ্লানা ক্যান। তোমার লাইগা বইয়া আছিলাম.....তুমি লেখ্লানা দেইখাই আমি দিলাম

২৪ শে মে, ২০০৯ দুপুর ১:৩০

লেখক বলেছেন: ঠ্যাংকু ঠ্যাংকু, ভাইজান কেমুন আছেন? ;)

৮. ২৪ শে মে, ২০০৯ দুপুর ১:৪৫
কাক ভুষুন্ডি বলেছেন: যাক আমার্নিকেই তো দিসে। মাফ কৈরা দিলাম।
২৪ শে মে, ২০০৯ দুপুর ২:০৩

লেখক বলেছেন: এইতো, আম্রা আম্রাইতো......:)

৯. ২৪ শে মে, ২০০৯ দুপুর ১:৫১
অক্ষর বলেছেন: অনেকদিন পর কিছু একটা পরলাম বলে মনে হলো। এইরকম একটা কবিতার জন্যই মনে হয় এতদিন অপেক্ষা করছিলাম। খুব ভালো লাগলো ভাইয়া, ভালো থাকবেন
২৪ শে মে, ২০০৯ দুপুর ২:০৩

লেখক বলেছেন: তোমার জীবন ধন্য হইছে নাকি সেইটা আগে কও

১০. ২৪ শে মে, ২০০৯ দুপুর ২:০৬
অক্ষর বলেছেন:
আমি ধন্য হয়েছি ওগো ধন্য
তোমারি কবিতার জন্য
২৪ শে মে, ২০০৯ দুপুর ২:০৯

লেখক বলেছেন: আর কারো লাইগা ধইন্য হওনাই?? ;);) আইচ্ছা যাউক, মাল পানি ছারো কিছু, খাওয়াইবা কবে?

২৪ শে মে, ২০০৯ দুপুর ২:০৯

লেখক বলেছেন: আমারো ভাল লেগেছে আপনার কমেন্ট পড়ে............:)

১২. ২৪ শে মে, ২০০৯ দুপুর ২:১১
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: হ, কবিতা ভালা হইচে ...
ভাইজান , ম্যাঠাম যে কি সব ষ্ট্যাটাস লাগায় কিচু কন না ...?
২৪ শে মে, ২০০৯ দুপুর ২:১৭

লেখক বলেছেন: ম্যাঠামের খোমা বইতে সবই কইতেছি, তুমি দেখনা??

১৩. ২৪ শে মে, ২০০৯ দুপুর ২:১৪
অক্ষর বলেছেন: ঐ ব্যাটা গিফার, কবিতা বুঝোস তুই? এইসব ফালতু কয়েকটা লাইনরে তুই ভালো কস আবার!!!



সাঁঝু, তুমার কি সমস্যা হৈলো?
২৪ শে মে, ২০০৯ দুপুর ২:১৮

লেখক বলেছেন: খোমা বইতে গিয়া দেহো, তোমার করুনা কইরা ছাইড়া দিয়া আসছি :D

১৪. ২৪ শে মে, ২০০৯ দুপুর ২:২০
অক্ষর বলেছেন: হ, তুমি তো বিরাট একখান কাম কৈরা ফালাইছো আমারে করুণা কৈরা
২৪ শে মে, ২০০৯ দুপুর ২:২২

লেখক বলেছেন: না মানে উনার সামনে তুমার একটু হইলেও প্রেস্টিজ আছেনা..... সেইটা বাচায় দিলাম..... ;)

১৫. ২৪ শে মে, ২০০৯ দুপুর ২:২২
গিফার বলেছেন: অক্ষর তুমারে অপিনন্দন নয়া জিবন ভালো হউক... ;)
২৪ শে মে, ২০০৯ দুপুর ২:২৬

লেখক বলেছেন: হ ভাই, বেশি কৈরা দেন.......এত দিনের সাধ পূর্ন হইলো বেডার......

১৬. ২৪ শে মে, ২০০৯ দুপুর ২:২৪
গিফার বলেছেন: হা হা হা পাজিরমুল এর আবার প্রেস্টিজ আছে নাকি কোন ?
২৪ শে মে, ২০০৯ দুপুর ২:২৭

লেখক বলেছেন: খেক খেক খেক খেক, মাল্টোবা ম্যাঠাম তুমি কুতায়?? তুমার প্রেসটিজ পুরাই পাংচার হয়া গেছেগা :D

১৭. ২৪ শে মে, ২০০৯ দুপুর ২:২৯
ইউনুস খান বলেছেন: ছিড়েঁ গেছে গিটারের তার.................

@অক্ষর মিয়া ভালানি
২৪ শে মে, ২০০৯ দুপুর ২:৩২

লেখক বলেছেন: :)

১৮. ২৪ শে মে, ২০০৯ দুপুর ২:৩১
অক্ষর বলেছেন:
বাজবেনা সুর তাতে আর, ইউনুস তুমি ভালানি

গিফার তো ঐরকম কৈবোই। হের একটু সমস্যা আছে, তুমি জানোনা দেইখা কৈলাম না। নৈলে কৈতাম

বাইরে যামু, পরে কথা হৈবোনে
২৪ শে মে, ২০০৯ দুপুর ২:৩৩

লেখক বলেছেন: স্যারে কি শরম পাইছেন্নি?? আইচ্ছা যান স্যার ;);)

১৯. ২৪ শে মে, ২০০৯ দুপুর ২:৩৬
মুক্ত বয়ান বলেছেন: ভাইয়া.. এইটার শুরুটা তো ইতিহাস!!!! :)

ঐখানেই পর্ছিলাম। জটিলস্য জটিল। :)
সহজ কইরা কবিতা লিখলেন.. হের লাইগ্গা প্লাস। সবাই খালি কঠিন কঠিন কবিতা দেয়। :(
২৪ শে মে, ২০০৯ দুপুর ২:৩৮

লেখক বলেছেন: আমি কঠিন কৈরা লিখতে পারিনা ভাই :) আপনেরে অনেক অনেক অনেক ধইন্যাপাতা....প্রায় দুই টেরাক......... :):)

২০. ২৪ শে মে, ২০০৯ দুপুর ২:৪২
মুক্ত বয়ান বলেছেন: এককাম করেন.. কারওয়ান বাজারে একখান দোকান লইয়া দেন.. ব্যাবসা শুরু কইরা দি!!! ;)
২৪ শে মে, ২০০৯ দুপুর ২:৫০

লেখক বলেছেন: ঐহানদিয়াই তো কিন্লাম ভাইজান.......অন্য কোথাও দুকান হৈলে চলবে? ;)

২১. ২৪ শে মে, ২০০৯ দুপুর ২:৪৮
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: গাছের বাঁকলে বুনো নকশার ছোঁপ,
পাতায় পাতায় রোদ্দুর মেলে ডানা।
যুগের সিড়িতে পিছু হটবার টোপ,
ছাই থেকে ফের জন্মাতে নেই মানা।
=========== ছাই থিক্কা জন্মানো ঠিক হপে না :(

বুকের অতলে বিষাদের হাতছানি,
স্বপ্নের পিঠে আততায়ী মারে ছোড়া;
তোমার আমার জীবনের টানাটানি,
ছাই থেকে ফের জন্মাবো আনকোরা।
=========== আবার আগের জায়গায় :(

তুমি দেখে বলো মৃত্যু হয়েছে ওর,
আমি বলি তার চক্ষু এখনো লাল;
আঁধবোজা চোখে স্বপ্ন রঙের ঘোর,
দেখেনিও ফের জন্মাবে মহাকাল।
=========== হাচা? :):):)

চেনা গণ্ডীর অচেনা বৃত্তে বাস,
=========== বৃত্তবন্দি?

ঠুনকো কাচের রাজ্যে আমার বাড়ি;
=========== পিএইচপির কাচনি?
মাঝ রাত্তিরে চুপ্‌সিয়ে আসে শ্বাস,
=========== নিশ্চয় তালের শ্বাস? ;)
ভোর হলে ফের ভাত নিয়ে কাড়াকাড়ি।
=========== ভাগ কৈরা খাইলেই তো হয় :(... মিলমিশ নাই?

তুমি বলেছিলে ওখানে মানুষ থাকে,
রড-কংক্রিটে মজবুত তার খাঁচা;
তুমি বলেছিলে, বলেছিলে তুমি তাকে,
এর নাম নয় মানুষের মত বাঁচা!
=============================


সরি কবিতাডার বেরাছেরা কৈরা দিলাম ;)







অ.ট. ভাল্লাগছে :) ... থ্যাংকু থ্যাংকু :)



২৪ শে মে, ২০০৯ দুপুর ২:৫১

লেখক বলেছেন: ওহহহহ! ভাই রে, হাসতে হাসতে আমার পুরা জান বাইরয়া গেছেগা......


এখনো হাসতাছি.........

ঠেংকু ঠেংকু ;)

২২. ২৪ শে মে, ২০০৯ দুপুর ২:৫১
গিফার বলেছেন: হা হা পাজিরমুল এর দেখি শরম ও নাই বাথরুমে যাইবে হেইডা আবার মাইকিং কইরা কইতাসে।
২৪ শে মে, ২০০৯ দুপুর ২:৫২

লেখক বলেছেন: স্যারে গেছেগা.......আইলে জিগামুনে ;);)

২৩. ২৪ শে মে, ২০০৯ দুপুর ২:৫২
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: ভাইজান এত ভাইবা কি লাভ ...?

পাত্র পছন্দ হইচে ...?;)
২৪ শে মে, ২০০৯ রাত ১১:১১

লেখক বলেছেন: হ, এইখানে এই প্রশ্নের উত্তর দেই আর গুল্লি খাই আরকি........ ;)

২৪. ২৪ শে মে, ২০০৯ দুপুর ২:৫৩
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: ম্যাঠাম রে আর কি কমু ...?

ছিড়ে গেছে ম্যাঠামের গিটারের তার ...
২৪ শে মে, ২০০৯ রাত ১১:১২

লেখক বলেছেন: খেক খেক খেক..........ম্যাঠাম এখন আর একা না, খিয়াল কৈরা ;);)

২৫. ২৪ শে মে, ২০০৯ বিকাল ৩:৫০
মুক্ত বয়ান বলেছেন: প্রত্যুৎ ভাই-ও কিন্তু একখান কবিতা দিছে.. পঁচানি দিবেন নি?? ;)
২৪ শে মে, ২০০৯ রাত ১১:১৩

লেখক বলেছেন: প্রত্যু ভাইরে ভালা পাই ;);)

২৬. ২৪ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:০১
ভাঙ্গা পেন্সিল বলেছেন: জোস হইছে!! কয়েকটা লাইন মাঝে সাঝে এদিক সেদিক কপি করতে চাই...কপিরাইট ছাড়াই;)
২৪ শে মে, ২০০৯ রাত ১১:২৫

লেখক বলেছেন: কোন কপির কথা কন? ফুল কপি না বাধা কপি?? কোন কপিই খাইনা, ছো, নো টেনশন ;);)

২৭. ২৪ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:২৬
শাওন৩৫০৪ বলেছেন: যুগের সিড়িতে পিছু হটবার টোপ,

খাইছেরে খাইছে...শালার কবিতার বিশ্লেষন করতে পারলে করতাম...আহারে পারিনা...ভালো ভালো কবিতা খালি ভালো লাগে...আফসুস।
২৪ শে মে, ২০০৯ রাত ১১:২৭

লেখক বলেছেন: আফসুস আফসুস, কোবতে ভালা লাগে আপ্নার?? এইডা কি কৈলেন?? ছিঃ ছিঃ ছিঃ, কোবতেরে ভালা পাইতে হয়না ;);)

২৪ শে মে, ২০০৯ রাত ১১:২৮

লেখক বলেছেন: জেলীদি এখন আর আম্গো কথা মনে রাখেনা :(:(

২৯. ২৪ শে মে, ২০০৯ রাত ৮:৩৩
হাসান মাহবুব বলেছেন: হলুদ তারকা। এই ফরম্যাটটার প্রতি আমার বিশেষ দূর্বলতা আছে, এবং আপনি এই ফরম্যাটে খুব ভালো লেখেন।
২৪ শে মে, ২০০৯ রাত ১১:৪৮

লেখক বলেছেন: এই ফরম্যাটে আপনেও কম যান না মিয়া........

৩০. ২৪ শে মে, ২০০৯ রাত ৮:৫০
সহেলী বলেছেন: আমার যেমন কবিতা ভাল লাগে , সোজা করে লেখা -- তেমনই তো ।
তুমি তো খুব ভাল কবিতা লেখ ।
২৪ শে মে, ২০০৯ রাত ১১:৫১

লেখক বলেছেন: কঠিন কবিতা বুঝতে আমার নিজেরই কষ্ট হয়তো তাই আমি সহজ করে লিখি। (গোপন কথা, কাউকে বলে দিয়েন না)।

এত দিনে বললেন আমি ভাল কবিতা লিখি?? :( এতদিনে?? তারমানে আগে যা বলতেন সেসব ছিল নিছক সম্পর্কের খাতিরে??

এই জীবন আর রাখপোনা :(

৩১. ২৪ শে মে, ২০০৯ রাত ৯:০১
কালপুরুষ বলেছেন: খুবই ভাল লাগলো কবিতাটা। ছন্দের কারণে বেশী ভাল লাগলো।
২৪ শে মে, ২০০৯ রাত ১১:৫২

লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ :)

২৫ শে মে, ২০০৯ রাত ১২:০৫

লেখক বলেছেন: সত্য কথা কৈছেন তো?

৩৩. ২৪ শে মে, ২০০৯ রাত ১১:১৫
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ছন্দ কবিতা........
মন ছুঁয়ে গেলো।

শুভেচ্ছা।
২৫ শে মে, ২০০৯ রাত ১২:০৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ, আপনাকেও শুভেচ্ছা :)

২৫ শে মে, ২০০৯ রাত ১২:০৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ :)

৩৫. ২৫ শে মে, ২০০৯ রাত ১২:১৪
অনন্ত দিগন্ত বলেছেন: কোবতে মজা হইসে, ইয়াম ইয়াম :)
২৫ শে মে, ২০০৯ রাত ১২:১৯

লেখক বলেছেন: পেট ভৈরা খায়ালান, পরে ভাগে নাও পাইতে পারেন :)

২৫ শে মে, ২০০৯ ভোর ৬:১১

লেখক বলেছেন: ...কোবতে?



;)

৩৭. ২৫ শে মে, ২০০৯ রাত ১২:৪৭
মগ্নতা বলেছেন: ইটস গ্রেট। আবুল হাসানের কবিতা পড়েছেন?
২৫ শে মে, ২০০৯ সকাল ১১:১৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। :)

আবুল হাসান আমার প্রিয় কবি..........

৩৮. ২৫ শে মে, ২০০৯ রাত ১২:৪৯
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: এর নাম মানুষ বাঁচা।





ভাল্লাগছে।
২৫ শে মে, ২০০৯ সকাল ১১:১৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ শুভ্র! :)

২৫ শে মে, ২০০৯ সকাল ১১:১৭

লেখক বলেছেন: :) ধন্যবাদ

৪০. ২৫ শে মে, ২০০৯ সকাল ৭:২৭
একলব্যের পুনর্জন্ম বলেছেন:

তুমি বলেছিলে ওখানে মানুষ থাকে,
রড-কংক্রিটে মজবুত তার খাঁচা;
তুমি বলেছিলে, বলেছিলে তুমি তাকে,
এর নাম নয় মানুষের মত বাঁচা!


দারুন বস ++++++++
.....................................................................

সিঁড়ি । ছোঁড়া । দেখে নিও । কাঁচ । ***


(অট : টাল্হা পিরে এয়েচে ।:D)
২৫ শে মে, ২০০৯ সকাল ১১:১৮

লেখক বলেছেন: মাত্র ৪টা ভুল?? ওয়াও!!! আমি বানান শিখা যাইতেছি :)


টাল্হারে কাল্কাই দেখছি। উনি বলে বাড়ি থেকে পলায় গেছিলেন?? ;);)

৪১. ২৫ শে মে, ২০০৯ সকাল ১১:১৯
শাওন৩৫০৪ বলেছেন: ক্যা? কবিতা কি ভালা পাওয়ার জিনিশ না??
২৫ শে মে, ২০০৯ সকাল ১১:৩৫

লেখক বলেছেন: নাহ রে ভাই, কত জনের দেখলাম কবিতা ফোবিয়া আছে, তাই কৈলাম

৪২. ২৫ শে মে, ২০০৯ দুপুর ২:৩৫
একলব্যের পুনর্জন্ম বলেছেন: হ বেটা বলে বাসায় বৈলা পালাইছিলো .....পালানোর ডেফিনেশন দেইখাই হাসতে হাসতে শেষ !!

বেটা মস্করা করতেছে, কারো সেকেন্ড নিক মনে হয় ।
২৫ শে মে, ২০০৯ বিকাল ৫:৫৩

লেখক বলেছেন: আরে টাল্হাতো অবশ্যই কোন পুরান পাপী :D

বেটা মষ্করা করুক আর যাই করুক, ফাটাফাটি লেখে ;);)

যাই, টাল্হা বাইয়ের লগে এট্টু গফসফ করি গা :D

৪৩. ২৫ শে মে, ২০০৯ বিকাল ৫:৫৮
কঁাকন বলেছেন: তুমি দেখে বলো মৃত্যু হয়েছে ওর,
আমি বলি তার চক্ষু এখনো লাল;
আঁধবোজা চোখে স্বপ্ন রঙের ঘোর,
দেখেনিও ফের জন্মাবে মহাকাল।

++++++++++
২৫ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:২৯

লেখক বলেছেন: --------------- (সমান সমান হইছেতো??) ;)

৪৪. ২৫ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:০০
কঁাকন বলেছেন: প্রতুদার কমেন্টে ঝাঁঝা
২৫ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:২৯

লেখক বলেছেন: মানিনা, মান্তাম না ;)

২৫ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:২৯

লেখক বলেছেন: :)

৪৬. ২৫ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:১৫
মোনালিসা আক্তার বলেছেন: কবিতাটা অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া।
২৫ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:৩০

লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ :)

৪৭. ২৫ শে মে, ২০০৯ রাত ৮:৩৩
নাজমুল আহমেদ বলেছেন: গুল্লিরে ভাই............... পুরাই গুল্লি। যাহা বাহির হয় তাহাই গুল্লি........
২৫ শে মে, ২০০৯ রাত ৯:০৬

লেখক বলেছেন: ভাই আস্তে, ভাই আস্তে কন, এমনে গুল্লির কথা কৈলে ঠোলায় ধইরা লইয়া যাইবো আমারে....... ;);)

৪৮. ২৫ শে মে, ২০০৯ রাত ৯:২৪
নাজমুল আহমেদ বলেছেন: এই গুল্লির কথা দেইখা বা শুইনা ধইরা লইয়া যাওয়ার সাধ্য কারো নাই.......................
২৫ শে মে, ২০০৯ রাত ৯:৩২

লেখক বলেছেন: খেক খেক খেক খেক ;);)

ঠ্যাংকু, আপনেরে ভালা পাই

৪৯. ২৫ শে মে, ২০০৯ রাত ১০:৪০
অক্ষর বলেছেন: ক-খ-গ মিয়া বাড়িত আছোনি?
২৬ শে মে, ২০০৯ রাত ১২:৫১

লেখক বলেছেন: আরে ম্যাঠাম্নাকি?? আছো কেমুন ম্যাঠাম?? রিলেশনশীপ ইসট্যাটাস কেমুন আছেন?? ;);)

৫০. ২৫ শে মে, ২০০৯ রাত ১১:২৬
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:


এমন দেখে কয়জনা, পাইলাম তাদের দুইজনা
২৬ শে মে, ২০০৯ রাত ১২:৫২

লেখক বলেছেন: জব্বর ছবি দিছোতো পক্ষী ভাই......... জব্বর..........

৫১. ২৬ শে মে, ২০০৯ রাত ৩:০৩
মনজুরুল হক বলেছেন:

১.শালিক আইজ্কা সবতেরে এই ফুটু পুস্টাইতেছে :(
২."মাথায় ঘুরছিল- বের করে দিলাম"!! আহা এমন যদি পার্তাম :((
৩.আপ্নের খপর আচে,ঝড় বিষ্টির মইদ্যে আম্রা অয়েট কর্তেছিলামX(
৪.কবিতা সৌন্ধ্যর্য হৈচে ;)
২৬ শে মে, ২০০৯ বিকাল ৪:২০

লেখক বলেছেন:

পক্ষী নিজের তুলছে এই ফুটু, পুস্টাইবোনা?? :)
শরম দেন ক্যান? :(
আমি পুরা ভিজ্যা ভিজ্যা শ্যাষ :(
ধইন্যাপাতা ধইন্যাপাতা :)

৫২. ২৬ শে মে, ২০০৯ রাত ৩:১২
তনুজা বলেছেন: আপনার যদি ধারণা হয় বানানে উন্নতি হইছে --সেটা একটা ঐতিহাসিক ভুল


ড় এর প্রতি মায়া আছে ভাল কথা ঁঁ এর প্রবণতা দেখলে মনে হয় ইন্তেকাল ফরমাইছেন--এখন খোনা গলায় কথা কন


কাজ কত বাড়ায় দিলেন এইবার দেখেন

বাঁকলে - বাকলে
ছোঁপ - ছোপ
ছোড়া- ছোরা
আঁধবোজা -আধবোঁজা /আধবোজা



আর বিপুল সন্দেহ সহ কোবতে প্রিয়তে রাখলাম

এইডা আপ্নে লেখছিলেন তো ;)

২৬ শে মে, ২০০৯ বিকাল ৪:২১

লেখক বলেছেন: এই জীবন আর রাখপোনা, এম্নে অপমানি :(:(

৫৩. ২৬ শে মে, ২০০৯ রাত ৩:২৬
মনজুরুল হক বলেছেন:

এই কায়দাটা ছাড়েন X(
লগইন কৈরা পিসির সামুন্তে হাওয়া ?
জবাবদিহি করন্লাগ্বো কৈল ;)
২৬ শে মে, ২০০৯ বিকাল ৪:২৩

লেখক বলেছেন: বস গায়ের তাপমাত্রা বাইরা গেছিলো, অষুধ খাইয়া বইছিলাম। বিছানার পাশেই কম্ফুটার.।কখন যে ঘুমায় পরছি খিয়াল করিনাই :(

৫৪. ২৬ শে মে, ২০০৯ রাত ৩:৩৬
তনুজা বলেছেন: মনজু ভাই এই একটা কথা বললেন --লাখকথার এককথা
এই লোকের বিশ্বাস সে আলোর গতিতে কমেন্ট রিপ্লাই দেয়

যারা কমেন্ট করে তাদের অপমানের চূড়ান্ত
ভাব ধরে বসে থাকবে --অন্তত ৭২ ঘন্টা
আমার ধারণা সে চায় এক কমেন্টের রিপ্লাই দেখতে লোকে তার দশটা হিট বাড়াক

পরিশেষে আপনার সাথে গলা মিলিয়ে ওনাকে একটা রামঝাড়ি ---আনসোশ্যাল ব্লগার X( X(
২৬ শে মে, ২০০৯ বিকাল ৪:২৯

লেখক বলেছেন: বিশিষ্ট ল্যাব ইছমাট আফা, কেমুনাছেন?

হিট লৈয়া এটলিষ্ট আমার মাথাবেথা নাই X( X(
থাক্লে ফেরেত্যেকদিন পুষ্টাইতাম X( X(

আমারে সব্টে এত কথা কৈলো, ল্যাব আফায় যে কমেন্টে ঝামেলায় পরলেই ল্যাব আছে, যাইগা কয়া ফুটে হেইটার ব্যালায় কারু কুনু কতা নাই?? :(

খেক খেক খেক

৫৫. ২৬ শে মে, ২০০৯ রাত ৩:৩৬
রোবোট বলেছেন: বানানের ব্যাপারে তনুইজ্যার সাথে ১মত।
বাঁকলে - বাকলে
ছোঁপ - ছোপ
ছোড়া- ছোরা
আঁধবোজা -আধবোঁজা
বানান ঠিক করলে ভালো হয় জনাব :)
২৬ শে মে, ২০০৯ বিকাল ৪:৩০

লেখক বলেছেন: দুই একটা ভালু ভালু কতা কন আগে, হের পর গালি দিবেন.....কৈ না, আগেই ল্যাব ইছমাট আফার মতন গাইল দিলেন :( আপ্নের কত্ত ভালু পাই সেইটাতো জানেন্না

৫৬. ২৬ শে মে, ২০০৯ রাত ৩:৪৭
মনজুরুল হক বলেছেন:

তনুজা,
রোগটা তাহলে ধরতে পেরেছ!
এটা ওর পুরোনো রোগ :>

কিন্তু রামঝাড়ি দিলে একটা, ইমো দুইটা কেন? বেচারা :((


ও আসলে লগইন করা অবস্থায় ঘুমিয়েছে। সকালে উঠে আবার পিসি অন করার ঝামেলা করতে চায়না।

এই মাপের "ফেরেপ্বাজ" ব্লগে আরো আছে।

তবে তুমি আর অপু ওর আসল যম ;) এবার যদি কানে পানি যায়।
২৬ শে মে, ২০০৯ বিকাল ৪:৩১

লেখক বলেছেন: এপুরে ডড়ামু ক্যান?? এপু আমার ভইন, আমারে কিছু কইলে এপু ধইরা দিবোনে...... :)

ঘুমায় পরছিলাম বস্‌ :(

৫৭. ২৬ শে মে, ২০০৯ রাত ৩:৫৩
তনুজা বলেছেন: না মনজু ভাই --অপু তাকে বেশ ভক্তি শ্রদ্ধা করে --যৌথভাবে নানা কুপরামর্শও করে

তবে আমি এই ফেরেপ্বাজ দের ব্যাপারে আপোষহীন

আরে পোলাপান ! ঘুমাবি যদি পিসিটারে কষ্ট দেওয়ার কি দরকার
এটলিস্ট এনার্জি কনসারভেশনের পয়েন্ট থেকে এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত

আরো ইন্টারেসটিং হল-- রিপ্লাই দিলেই বলবে অফিসের চাপ---আমাদের ঐ বয়সে তিনটে অফিস ছিল কিন্তু এমন গাফিলতি কেউ দেখেনি কোনদিন X( X( X(
২৬ শে মে, ২০০৯ বিকাল ৪:৩৫

লেখক বলেছেন: আমারে কন কন, আমার ভইন্রে নিয়া কিচু কৈলে খপর আছে কৈলাম X( X( X(

সকাল ১০:৩০ থিকা রাইত ১০:৩০ পর্যন্ত নিয়মিত অফিস কর্তে হয়.... এক / আধ ঘন্টার ল্যাব কেলাশ না এইসব........

৫৮. ২৬ শে মে, ২০০৯ ভোর ৪:০০
মনজুরুল হক বলেছেন:

রাইট! ঝাতির এই ক্রান্তিলগ্নে এমন পাওয়ার কনজাম্পশন কি করে মেনে নেওয়া যায়X( ? তীবড়ো আন্দোলন গড়ে তুল্তে হইবেক।

"--যৌথভাবে নানা কুপরামর্শও করে" X(X(X(
এর মানে হলো অসৎ সঙ্ঙেগ সব্বনাশ !!!!
২৬ শে মে, ২০০৯ বিকাল ৪:৩৮

লেখক বলেছেন: এম্নে পচানি দিলেন?? লগে আমার ভৈন্টারেও কৈলেন??


এই জীবন রাইখা আর কি হপে?? :(:(

৫৯. ২৬ শে মে, ২০০৯ সকাল ৭:০৫
আবু সালেহ বলেছেন:

ছন্দে ছন্দে ....জব্বর হইছে.....

+++
২৬ শে মে, ২০০৯ বিকাল ৪:৩৮

লেখক বলেছেন: থ্যাংকু থ্যাংকু :):)

৬০. ২৬ শে মে, ২০০৯ সকাল ৭:২৪
একলব্যের পুনর্জন্ম বলেছেন: ও দাদাগো তুমি কৈ গেলা !! আম্গো তো পচায়া এনারা কিছু বাকি রাখলো না !!


২৬ শে মে, ২০০৯ বিকাল ৪:৫০

লেখক বলেছেন: ভইন্রে, এট্টু খালি ওয়েট কর, আমি সবগুলির খপর কর্তাছি

৬১. ২৬ শে মে, ২০০৯ বিকাল ৩:০২
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
দীপঙ্কর এ যাও, কাউয়া বইসা আছে
২৬ শে মে, ২০০৯ বিকাল ৫:০১

লেখক বলেছেন: দিরং কৈরা কমেন্টা দেখছি পক্ষী, পরে গেছলাম

২৬ শে মে, ২০০৯ বিকাল ৫:০২

লেখক বলেছেন: এইটা অকবিতা :(:(

৬৩. ২৬ শে মে, ২০০৯ বিকাল ৪:৩৪
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: ও ভাইজান ...

কাছা মেরে নেমে পড়, ডান থেকে বাম থেকে ...
কষে ধর , কষে ধর ...ভুলে যাও ভয় ডর ...
২৬ শে মে, ২০০৯ বিকাল ৫:০২

লেখক বলেছেন: কি হে সাঁঝ মেয়া, আছো কেমুন?? ;)

২৭ শে মে, ২০০৯ দুপুর ১:২৩

লেখক বলেছেন: খেক খেক খেক খেক তাঈঈঈঈ?? ঠ্যাংকু ঠ্যাংকু ;)

২৭ শে মে, ২০০৯ দুপুর ১:২৪

লেখক বলেছেন: হৈতেই হৈবেক, হৈতেই হৈবেক। এত গনসংযোগ কর্তেছি ক্ষ্যাত লৈয়া, হেরপর ফুনাই (কেউ ধরেওনা অবশ্য!), জরিমানা হৈতেই হৈবেক!!

৬৬. ২৭ শে মে, ২০০৯ দুপুর ১:২৫
কাক ভুষুন্ডি বলেছেন: নিজেই নিজের লেখা পৈড়া মুগ্ধ হয় ;)
২৭ শে মে, ২০০৯ দুপুর ১:৩৪

লেখক বলেছেন: প্লে সেইফ পুলাপান ;);)

২৭ শে মে, ২০০৯ বিকাল ৩:৩২

লেখক বলেছেন: হৈতেই হৈবেক, হৈতেই হৈবেক!!!

৬৮. ২৭ শে মে, ২০০৯ রাত ৯:২১
গিফার বলেছেন: আইজকা তো ফাইনাল পুলাপান কেউ কি দেখব না এই খেলা ?
২৭ শে মে, ২০০৯ রাত ৯:৫৮

লেখক বলেছেন: আবাহনি মোহামেডান ছারা আর কাউরেতো চিনিনা ভাই......মুখ্যু মানুষ :)

৬৯. ২৮ শে মে, ২০০৯ বিকাল ৩:৪৯
সোহানা মাহবুব বলেছেন: "মাঝ রাত্তিরে চুপ্‌সিয়ে আসে শ্বাস,
ভোর হলে ফের ভাত নিয়ে কাড়াকাড়ি।"

পুরো কবিতাটাই অসাধারণ,তবে উপরের দুটো পঙক্তি সবচেয়ে ভাল লেগেছে।


২৮ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:২৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। :) ভাল থাকুন

৭০. ২৮ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:৩১
চাঙ্কু বলেছেন: হ্যালো মিস্তার @ গাছের বাঁকল :)
২৮ শে মে, ২০০৯ রাত ৮:১৫

লেখক বলেছেন: হেল্লূ মিস্তার জেডা, আছো কেমুন? :)

৭১. ২৮ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:৩৬
রোবোট বলেছেন: গিফার বলেছেন: অক্ষর তুমারে অপিনন্দন নয়া জিবন ভালো হউক...


কফিয়াল অক্ষর কি বিবাহ করসে? কবে করলো? জানলামও না। এ জীবন আর রাখপো না। দড়ির দাম কমলেই গলাত দড়ি দিমু।
২৮ শে মে, ২০০৯ রাত ৮:১৭

লেখক বলেছেন: অক্ষর মানে আম্গো নাঝমুল স্যার ওরফে মাল্টোবা ম্যাঠাম......উনার ফেছবুক ইশটেটাশে এনগেজড্‌ দিসেতো হের লাইগা কৈছি / গিফার কৈছে ;)

৭২. ২৮ শে মে, ২০০৯ রাত ৮:০৪
গিফার বলেছেন: হু রোবোট তুমি এখনো জানো না ?
২৮ শে মে, ২০০৯ রাত ৮:১৭

লেখক বলেছেন: রুবটের পজিট্রনিক বেরেন্টা ওল্ঢ হৈয়া গেছেগা :P

৭৩. ২৮ শে মে, ২০০৯ রাত ৮:৩১
রোবোট বলেছেন: আমি কি আর ওনার খোমাবুকের খপর রাকি@ঘ-ঙ-চ
এনিওয়ে কফিয়ালের ওয়ালেটে কি বৌমার (আমারে মামা ডাকে, তার বৌরে বৌমা ডাকাইতো নিয়ম) ছবি থাকে? কফিয়ালের প্রোফাইল স্টেটমেন্ট দেখো।
২৮ শে মে, ২০০৯ রাত ৯:৫৭

লেখক বলেছেন: হেতে বলে ছবি এখন আর রাখেনা, ;);) শত হৈলেও এখন অপিছিয়াল সম্পর্ক হৈছে ;)

৩০ শে মে, ২০০৯ রাত ১২:২৬

লেখক বলেছেন: :)

৭৫. ২৯ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:২১
তামিম ইরফান বলেছেন: ব্লগে শুধু একজন লেখককে আমি হিংসা করি:)
৩০ শে মে, ২০০৯ রাত ১২:২৭

লেখক বলেছেন: হ!

ভাইজানবান্দরবেলাকিআরপামুনা?

৩০ শে মে, ২০০৯ রাত ১:২৬

লেখক বলেছেন: লিখিনা কে বল্লো, তবে ডেইলি একটা লেখনের ক্ষ্যামতা আমার নাই যে.......... :)

আপ্নেরে ধইন্যাপাতা

৭৭. ৩১ শে মে, ২০০৯ দুপুর ১২:৪৪
শত রুপা বলেছেন: তুমি বলেছিলে ওখানে মানুষ থাকে,
রড-কংক্রিটে মজবুত তার খাঁচা;
তুমি বলেছিলে, বলেছিলে তুমি তাকে,
এর নাম নয় মানুষের মত বাঁচা!

সুন্দর সুন্দর সুন্দর সুন্দর সুন্দর


তুমি বলেছিলে, বলেছিলে তুমি তাকে
তুমি বলেছিলে, বলেছিলে তুমি তাকে
তুমি বলেছিলে, বলেছিলে তুমি তাকে
তুমি বলেছিলে, বলেছিলে তুমি তাকে
তুমি বলেছিলে, বলেছিলে তুমি তাকে
তুমি বলেছিলে, বলেছিলে তুমি তাকে
তুমি বলেছিলে, বলেছিলে তুমি তাকে
তুমি বলেছিলে, বলেছিলে তুমি তাকে
৩১ শে মে, ২০০৯ দুপুর ১:৩৭

লেখক বলেছেন: অনেক অনেক ভাল লাগলো :)

৩১ শে মে, ২০০৯ দুপুর ২:২৬

লেখক বলেছেন: কিরে সাঁঝু, কি হৈছে??

৭৯. ০২ রা জুন, ২০০৯ রাত ১২:১৫
আবু নাঈম বলেছেন: ভাল লাগল, ভাল লিখেছ।
০২ রা জুন, ২০০৯ সকাল ১০:১৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ নাঈম ভাই, কেমন আছেন?

০২ রা জুন, ২০০৯ সকাল ১০:২৮

লেখক বলেছেন: আরে পুলাপান যে কি কও না, আমি এখন ইসটিকি পুস্টের বিনোদন লৈয়া ব্যাস্ত আছি ;););)

৮১. ০৪ ঠা জুন, ২০০৯ ভোর ৪:১২
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

অসামান্য হইছে । ভালো লাগা, খুব ভালো লাগা জানাই ।

কিন্তু জ্বনাব, আপনারে আগের মতো দেখা যায় না ক্যান ?
০৪ ঠা জুন, ২০০৯ সকাল ৭:৪৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ :)


আসলে কয়দিন ধরে ভয়ানক কাজের চাপ যাচ্ছে। খুব দ্রুতই নিয়মিত হব আশা করছি।
ভাল থাকুন। :)

৮২. ১৩ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:০২
বৃষ্টিধারা বলেছেন: চমৎকার.....চমৎকার ........

 

মোট সময় লেগেছে ২.৯৭৪৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তুমি যাকে মৃত্যু বল, তুমি যাকে বলো শেষ, সমূল পতন; আমি তার গভীরে বিশ্বাসী; বারুদের চোখ দেখে বলি, "এই সব...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই