আমার প্রিয় পোস্ট

আমি কইলাম মরিনাই; বুকের আগুনও নেভে নাই, কসম ক্ষুধিরামের। খালি কয়দিন ধইরা কর্পোরেট ভন্ডামিতে ডুইবা আছি আপাদমস্তক! কমরেড, মিছিল আইলে একটা টোকা দিয়া যাইয়েন।

ওহে কর্ণধার, তরী তীরে সংলগ্ন কর

২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৩৬

শেয়ারঃ
0 0 0

ওহে কর্ণধার, আজকাল বিরাটাকারের সমস্যাক্রান্ত হৈতেছি প্রতিনিয়ত। মস্তিষ্কের নিউরন জুড়িয়া চলিতেছে তুমুল হানাহানি। কোন মতেই নিয়মতান্ত্রিক পথে সিদ্ধান্তে উপনীত হৈতে পারিতেছিনা।

বঙ্গদেশটির মাটিতে শেষবারের মতন জলপাই শাসন আমলে খুব দম বন্ধকর একখানা পরিবেশ তৈরি হইয়াছিল। চেতনাগত দূষনের ফলশ্রুতিতে কোন মতেই মানিয়া নিতে পারিনা সামরিক শাসন। তাহা ছাড়া যেই রূপ অনিয়মতান্ত্রিক পদ্ধতিতে শরীর-মন-মগজ ধোলাই চলিতেছিল, বুকের মধ্যকার জমাট বদ্ধ বারুদে কেমন যেন ধোঁয়াশার উপস্থিতি লক্ষ্য করিতেছিলাম।

যাহা হৌক, ঘোর কলিকাল হৈতে দেশ আম-জনতার হাতে আবার ফিরিয়া আসিয়াছে মনে করিয়া খানিকটা নিশ্বাস লৈয়াছিলাম কিছু দিন পূর্বে। কিন্তু কি করিব, বিধি বাম।

আম জনতার হাতে ক্ষমতা আসিবার পর হৈতেই জনতার জীবনে কেমন যেন উদ্ভট সময় আসিয়া উপস্থিত হইল। কোন মতেই বুঝিতে পারিলামনা একই ঘটনার পুনরাবৃত্তি মানুষ কি কারণে বারে বারে করিয়া বেরায়। হয়তোবা কয়েক বছরের ক্ষুধা নিবৃত্তির তগিদেই আমাদের দেশপ্রেমিক বীর ছাত্রনেতাগন ঝাঁপাইয়া পরিলেন সমস্ত ধরনের টেন্ডারের মালিকানা পাইবার অভিপ্রায়ে। ইহাকে আমি প্রথমদিকে মোটেও পাত্তা দিবার কারণ বলিয়া মনে করিনাই। কিন্তু দিন যতই গেল, নেতাগনের ক্ষুধা ততই বারিতে লাগিল। আমি কোন মতেই নিজেকে বুঝাইতে সক্ষম হৈলাম না যে, এক জন মানুষের উদরে এতখানি ক্ষুধা কি করিয়া জমিয়া থাকিতে পারে!

যাহা হৌক, ছোট পোলাপান, অনেকদিন ধরিয়া ক্ষুধার্ত, একটু নাহয় বেশিই খাইয়া ফেলিয়াছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখি। কিন্তু বড় বড় নেতা গনের দশা দেখিয়া মনের ভিতরকার উদগ্র অস্থিরতা ক্রমশই বাড়িতে লাগিল। একে একে দখল হইতে লাগিল নদীতীরবর্তি স্থান সমূহ। বালু লৈয়া বানিজ্যের জন্য বোধকরি ইহার চাইতে ভাল আর কোন স্থান হৈতে পারেনা।

ছাত্রনেতা গনের টেন্ডার দখল, হল দখল, নেতৃত্ব দখলের সাথে সাথে দেশ নেতা গনের নদী দখল, জমি দখল, মানুষ দখল আর দেশ দখল চলিতে লাগিল উদয়াস্ত। তবু মানিয়া লৈবার আকুল চেষ্টা থামাইলাম না।

ইহার পর শুরু হৈল আইন শৃঙ্খলা লইয়া ঠাট্টা তামাশা। চাঁদাবাজি এমন আকার ধারণ করিয়াছে যে শুধু প্রান খানা হাতে লৈয়া বাহিরে যাওয়াটাকেও এখন আর নিরাপদ মনে করিতেছিনা। গলির মোড়ে সেই সব মুখ গুলিকে দেখিয়া কেমন অসহায় বোধ করিতেছি। ইহার সাথে শুরু হৈল চিনি লৈয়া তুলকালাম কাণ্ড, চাউলের বাজার দর আজ দেখিলাম মাধ্যাকর্ষনের সূত্র ভুলিয়া গিয়াছে।

আমি ঠিক বুঝিয়া উঠিতে পারিতেছিনা কোন দিকে যাইব। মনের মধ্যকার আজন্ম লালিত মুক্ত-স্বাধীন চেতনার উপর আজকাল আর বিশ্বাস রাখিতে পারিতেছিনা, বরং আয়নার সম্মুখে নিজের দিকে মধ্যাঙ্গুলি প্রদর্শন করিয়া আত্মীয় পরিজনদের মতন "উহাই ভাল ছিল" বলিবার জন্য হৃৎপিণ্ড আকুলিবিকুলি করিতেছে।

 

সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৪১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৩৮
একলব্যের পুনর্জন্ম বলেছেন: পয়সার এপিঠ ওপিঠ দুইটাই এক ।


তরী কিন্তু :)
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৪২

লেখক বলেছেন: দম আটকাইয়া আসেরে এপু

(ভানাম বুল ঠিক কৈরা লাইছি :) )

২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৪৩

লেখক বলেছেন: |-) |-)

২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৪৩

লেখক বলেছেন: :| :|

২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৪৪

লেখক বলেছেন: আসেন সবাই মিল্লা ঘুম পারি

৫. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৪৩
জেরী বলেছেন: আপসুস.....বিয়ের পর লোকটার মাথা আউলাইয়া গেছে;)
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৪৪

লেখক বলেছেন: জেলীদি খালি আমারে খোটা দেয় :(

৬. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৪৮
একলব্যের পুনর্জন্ম বলেছেন: এবারের বিসিএস পরীক্ষাটা সবচেয়ে বড় প্রহসন - কি নির্লজ্জ নোংরামি !

একটু আলটপকা উলটাপালটা করলে পর উহাদের চরিত্র একে অপরের দর্পণ । কিছু আশা করার নাই এদের কাছে
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:০৭

লেখক বলেছেন: সবকিছু জুড়েই কি নির্লজ্জ নোংরামি!


তবু স্বপ্ন দেখি।

৭. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৪৯
পথে-প্রান্তরে বলেছেন: হ চলেন ঘুমাইয়া পড়ি ।|-) |-)
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:০৭

লেখক বলেছেন: ঘুমাইয়াইতো আছি

৮. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৫১
অ্যামাটার বলেছেন: হুমম, ঘুম পাড়ি। zzZZzz
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:০৮

লেখক বলেছেন: :|

৯. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৫১
নাঈম বলেছেন: যেই লাউ সেই কদু.............


পোস্টটা শো-কেসে(প্রিয়তে) রাখলাম।
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:০৯

লেখক বলেছেন: কি করুম কন? শো-কেসে রাইখাই বা কি হৈব কন? :(

২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১১

লেখক বলেছেন: বাঙ্গালির ডর করে ক্যামনে?

মানুষ কি জাগেনাই অন্ধকার তাড়ানিয়া সূর্য্যের মতন?

১১. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১৭
নাঈম বলেছেন: সকালে আমি এই রিলেটেড একটা পুষ্ট মার্ছিলাম, পইড়েন সময় থাক্লে।
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:২৪

লেখক বলেছেন: অখনই যাইতেছি। :)

১২. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১৯
কামালআবু বলেছেন: জলপাই শাসন আমল, "উহাই ভাল ছিল" বলিবার জন্য হৃৎপিণ্ড আকুলিবিকুলি করিতেছে - ইহাই কি বলিবার চান?
ব্যাপার ইহা হইলে, আমার কিছু বলিবার আছে।
জলপাই, কোট পাটি কিংবা তারেকের শাসন, যাই বলেন, কোনটিই ভালো ছিলো বলে মনে হয় নাই।
ভালো হইলে তাহারা পুনরায় শাসন করিতে পারিত। মানে altogether দশ বছর। কেহ পারে নাই। (এরশাদের কথা অন্য রকম)
সুতরাং বলিতে চাই, উহারা যেদিন শপথ লইবে একাধারে ১০ বছরের জন্য ক্ষমতায় থাকা (মিশন বলেন আর ভিশন বলেন, যাহাই হোক), সেদিন হইতে কিছু পরিবতন দেশে আসিতে পারে।
তত্তখানা কি মনে ধরিল? ধন্যবাদ
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩০

লেখক বলেছেন: সেটা বলতে চাওয়ার প্রশ্নই ওঠেনা।


আমি শুধু কর্নধারদের মনে করিয়ে দিতে চাই যে মানুষের ভেতর "এই" ধরনের চিন্তা চলে আসতে পারে।

শ্রেনীহীনতার বিশ্বাস যেন ফিকে না হয়ে যায়।

১৩. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:২৮
বৃত্তবন্দী বলেছেন: মাঝে মাঝে মনে হয় বাঙ্গালী জলপাই ডান্ডা ছাড়া সুজা হৈব না :(






অফ:-ফুন দিসলাম তুমার বাসার কাছে গিয়া।
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩২

লেখক বলেছেন: :(



ট্যাস্কিতে ছিলাম রৈদের ভিত্রে, ঠাওর কর্তারিনাই সুময়মতন

১৪. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩১
তন্ময় হাসান বলেছেন: জলপাই মানে কি আপনি জাতিসঙ্ঘের মার্সেনারী হিসাবে কাজ করা লাটসাহেবদের কথা বলছেন?
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৪০

লেখক বলেছেন: :)

১৫. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩১
হাসান বায়েজীদ বলেছেন: মনে হৈতাছে ইত্তেফাকের পুরাইন্যা দিনের কোনো সম্পাদকীয় পড়তাছি :)
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩৫

লেখক বলেছেন: খেক খেক খেক।



অনেকদিন পর, কি অবস্থা?

২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৪২

লেখক বলেছেন: :( ধুরু, বাইতে ডাকতার্তাম

১৭. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৪৬
চানমেয়া বলেছেন:



হয়নি সকাল, ঘুমাও এখন মা বলবেন রেগে...
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০৯

লেখক বলেছেন: দারুন বলেছেন!!

১৮. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:১৪
বৃত্তবন্দী বলেছেন: বাইত না আমি ভাবছিলাম রাস্তাত চা বিড়ি খায়া ফুটুম। নো প্রবস, ছিলাই না তো এলাকায়। :)
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:১৬

লেখক বলেছেন: এদিকে কৈ আইছিলা? কেউ থাকে?

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:২২

লেখক বলেছেন: ঘুমাইতেইতো আছি

২০. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১৭
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: এখনি দমবন্ধ হইয়া আসিতেছে?!? লম্বা করিয়া শ্বাস লইয়া ফুস করিয়া ছাড়িয়া দিন, তারপর আবারও লম্বা করিয়া...ফুস করিয়া...লম্বা করিয়া...ফুস করিয়া....

শ্বাসযন্ত্রটিকে সচল রাখিতে হইবে ভ্রাত! কারণ, সম্মুখে আরো অনেককিছু দেখিবেন, আরো দমবন্ধ করা পরিস্থিতি তৈরি হইবে, তখন বাঁচিয়া থাকিবার নিমিত্তে একটি শক্তপোক্ত শ্বাসযন্ত্র ও হৃদপিণ্ড প্রয়োজন হইবে! এবং সেই দমবন্ধ পরিবেশে কষ্টকর শ্বাস লইয়াও প্রার্থনা করিতে হইবে-- জলপাই শাসন যেন কভু না আসে এই বাংলায়; উহা আসিলে বাঁচিবার উপায় থাকে না!
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৪২

লেখক বলেছেন: বাঁচিবার উপায় থাকেনা বলিয়াইতো ইহা লিখিতে হইল। :) উহা তখনই আকাঙ্খিত হইবে যেই দিন নিজের অস্তিত্বের প্রতি মধ্যাঙ্গুলি প্রদর্শন করিতে পারিব, পারিব ভুলিয়া যাইতে জন্ম-জন্মান্তরের ইতিহাস। কর্নধারগন এখনই সাবধান না হইলে আবার হয়তো এই দেশখানার কপালে সেই দূর্দিন আসিয়া উপস্থিত হইবে। তাহা ছাড়া আমরা অনেক খানি মেরুদন্ডহীন হইয়া পরিয়াছি বলিয়া আদৌ আর কখনো ফিরিয়া দাড়াইতে পারিব রুপ আশা পাইতেছিনা। :|

২১. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:১৯
বৃত্তবন্দী বলেছেন: নাহ কামে গেস্লাম /:)
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৪২

লেখক বলেছেন: ভালু ভালু

২২. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৪৪
নাজমুল আহমেদ বলেছেন:

দেশ নিয়া নতুন করে কোন স্বপ্ন না দেখাই উত্তম।
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৪৬

লেখক বলেছেন: এইটা কোন কথা হইলো ভাইজান?

২৩. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২১
সহেলী বলেছেন: লিখেছো পড়েছি ।
আসল কথা হোল বউকে সময় না দিয়ে ব্লগে লিখতে এলে মডুদের বলে তোমাকে ব্যান করানো হবে !!!!
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৪৬

লেখক বলেছেন: কাল এটা লেখার সময় বউ পাশেই ছিল :)

২৪. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১০
বৃত্তবন্দী বলেছেন: বাসায় না উপিস???
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৪৬

লেখক বলেছেন: উপিস :(

২৫. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪০
রোবোট বলেছেন: হুমায় গেলাম।
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৪৭

লেখক বলেছেন: বড় ভাই, ভাল আছেন? :)

২৬. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৮
সবাক বলেছেন:
ঘুম থেকে উঠে আসলাম। আবার ঘুমাইতে যাই :(
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৪৭

লেখক বলেছেন: সত্যি ঘুম থেকে উঠেছিলেন?? কখন? :(

২৭. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৪৯
নুশেরা বলেছেন: আমিও রোবোটনানার মতো হুমায় গেলাম। বাড়তি একটা কথা, টপিকটা নিদারুণ হইলেও লেখাটা দারুণ হইসে।
০১ লা অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪৬

লেখক বলেছেন: স্যরি অনেক দেরি করে উত্তর দিচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ।


কয়েকজন হয়তো আমার এই লেখাটিকে ভুল বুঝেছে। আমি নিছক বলার চেষ্টা করেছি যে এখনই সাবধান হতে হবে, নইলে মানুষ রাজনিতিবিদদের বদলে উর্দি ওলাদের কাছেই হাত পাতবে।


২৮. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৫০
শাওন৩৫০৪ বলেছেন: আমিও ভাবছিলাম, ভাবছিলাম একটা ছাপ অন্তত থাকবো...
এখন দেখিু লাউ আর কদু বরাবরই একই কথা...:(
০১ লা অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪৭

লেখক বলেছেন: কি আর কমু কষ্টের কথা।

২৯. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৩৮
কঁাকন বলেছেন: হুমম


যায় দিন ভালো আসে দিন খারাপ

উহাই ভালো ছিলোর চক্র থিকা বের হতে পারবে না
০১ লা অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪৯

লেখক বলেছেন: পারমু। একদিন গ্রাম-গন্জ থিকা দখল শুরু হইবো। আস্তে আস্তে শহর নগর বন্দর সব দখল করমু। চক্র ভাঙা হৈবে বন্ধু।

৩০. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫১
রোবোট বলেছেন: ৯১, ৯৬ এর চেয়ে ২০০১, ২০০৮ এর সরকার খারাপ হৈসে। আফসুস।

তবে ৭৫,৮২ এর চেয়ে ২০০৭ এর সামরিক সরকার ভালো ছিলো। কি বুঝা গেলো?
০১ লা অক্টোবর, ২০০৯ সকাল ১০:৫০

লেখক বলেছেন: বুঝা গেল পাবলিকের পিঠ এখনো দেয়ালে ঠেকে নাই :(

০১ লা অক্টোবর, ২০০৯ সকাল ১০:৫০

লেখক বলেছেন: :) :)

৩২. ০১ লা অক্টোবর, ২০০৯ সকাল ১১:০৫
সত্যাশ্রয়ী বলেছেন: আপনার উপস্থাপনার ভক্ত হইয়া যাইতাছি আমি ......
০১ লা অক্টোবর, ২০০৯ দুপুর ২:১৭

লেখক বলেছেন: হা হা হা, তাই?? অনেক ধন্যবাদ :)

৩৩. ০১ লা অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩৬
প্রণব আচার্য্য বলেছেন: ওহে ক-খ-গ, তুমাকে ঠেলা।।।
০১ লা অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪৬

লেখক বলেছেন: ভাগ্য ভাল যে উষ্টা মারোনাই :)

৩৪. ০৩ রা অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:১৩
রাস্তার ছেলে বলেছেন: সবকিছু ভেঙে পড়ছে!
০৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪২

লেখক বলেছেন: ঠিক মাথা বরাবর.....

৩৫. ০৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫৫
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: ভাইজান, আপ্নে ভালানি ...?আমার কতা মনে আছে নি ...?
০৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৩৫

লেখক বলেছেন: হ, আছেরে সাঁঝু

৩৬. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০১
ইউনুস খান বলেছেন: ভাবছি মইরা গেছেন :( মিয়া পিডানি দর্কার। ভুইলা গেলেন।
১৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৩৯

লেখক বলেছেন: ভুলি নাই ভুলি নাই.............আবার ফিরা আসুম।

৩৭. ১২ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:১০
মনির হাসান বলেছেন: এইডা ক্যাডা ? আবার দেহি পোস্টো দিছে ? :( :(
১৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৩৯

লেখক বলেছেন: আবার আসুম মিয়া, আবার ফিরুম, জন্মানির কি শেষ আছে??

৩৮. ১৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪৯
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: আমার জেবন তো তামা তামা হইয়া গেল ভাইজান ...আপনেও ভাগলেন ...এইবার আমি কি করি ...? :(( :((
১৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৩৮

লেখক বলেছেন: তামা অনেক কামের জিনিস! আহারে, তুমি এত তামা রাখবা কৈ?

৩৯. ১৮ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৩৩
নাজমুল আহমেদ বলেছেন:

আহ!!!! লুক গুলারে কি হারাইয়া ফেলাইলাম /:)
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১৭

লেখক বলেছেন: কি হৈছে পুলাপান?

 

মোট সময় লেগেছে ০.৯৮৭০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তুমি যাকে মৃত্যু বল, তুমি যাকে বলো শেষ, সমূল পতন; আমি তার গভীরে বিশ্বাসী; বারুদের চোখ দেখে বলি, "এই সব...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই