আমার প্রিয় পোস্ট

আমি কইলাম মরিনাই; বুকের আগুনও নেভে নাই, কসম ক্ষুধিরামের। খালি কয়দিন ধইরা কর্পোরেট ভন্ডামিতে ডুইবা আছি আপাদমস্তক! কমরেড, মিছিল আইলে একটা টোকা দিয়া যাইয়েন।

একদিন আকাশও মাথা হেঁট করেছিল ওদের স্পর্ধার কাছে।

১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৬

শেয়ারঃ
0 0 0

মহানবী, যীশু অথবা গৌতম বুদ্ধের কথা ধর্ম গ্রন্থ গুলোতে পড়েছি, জেনেছি। মহামানব হিসেবেই জানানো হয়েছে আমাদের। কেউ বিশ্বাস করেন, কেউ করিনা। এসব নিয়ে আমার মাথাব্যথা নেই। সাঁঝবাতির রূপকথার মত করে বললে ফসলের সুষম বন্টনটাই আমার কাছে মূল কথা।
আমি আকাশ দেখেছি, খোলা চোখে যতটুকু দেখা যায় আরকি। সত্যিকারের বিশালতা সম্পর্কে ধারনাটা ওখান থেকেই পাওয়া বলতে পারেন।

হয়তো পুরোপুরি নয়। সবচেয়ে গর্বিত হই যখন ভাবি এই খোলা চোখে আকাশের চেয়েও বড় কিছু মানুষ দেখতে পেয়েছি, ছুঁতে পেয়েছি আমার সামান্য এই হাত দিয়ে।

আমি মুক্তিযোদ্ধাদের কথা বলছি।

কি অদ্ভুত এক সৌভাগ্য নিয়ে আমার জন্ম। আকাশের চেয়েও উঁচু মানুষ গুলোর সাথে একই সময়ে বেঁচে আছি। আমার সামান্য বোধ শক্তিতে এর চেয়ে বড় আর কোন প্রাপ্তি খুঁজে পাইনি আজ অবধি।

নিজের কথা যখন ভাবি, আপনাতেই কুঁকড়ে যাই, এতটাই ছোট একটা জীবন যাপন করে চলেছি। অথচ ঐ মুক্তিযোদ্ধারা মানুষই ছিলেন, আমার মতোই দেহাবয়ব, শুধু মনের দিক থেকে অসীম, সাহসের দিক থেকে স্পর্ধিত। কি অদ্ভুত, মৃত্যু নিশ্চিত জেনেও কি করে মানুষ পারে এগিয়ে যেতে!! বেঁচে থাকা একজন মানুষ যখন নিশ্চিন্ত অবলীলায় মৃত্যুকে ছুঁয়ে ছুঁয়ে হেঁটে যায় শুধুই দেশের জন্য, তাঁর চেয়েও কেউ মহান হতে পারে তা বিশ্বাস করতে কষ্ট হয়।

আমার ছোট কাকাকে যখন দেখতাম, শিহরিত হতাম, উনি গেরিলা ছিলেন। পরের প্রজন্মটার জন্য কষ্ট হয়। ওরা শুধুই বইতে পড়বে এই সব মানুষের কথা যারা আকাশেরও সীমানা ঠিক করে দিতে পারতেন।

২০০৫ সম্ভবত, ডিসেম্বর মাসের ১৬ তারিখ। চারুকলার সামনে হাঁটতে হাঁটতে রেডিও শুনছিলাম বিকেলের দিকে। সাক্ষাৎকার নেয়া হচ্ছিল কয়েকজন মুক্তিযোদ্ধার। পরিচয় দিতে গিয়ে একজন বলেছিলেন, আরবান গেরিলা, ...... রিজিয়ন। আমার প্রতিটি লোমকূপ দাঁড়িয়ে গিয়েছিল অজানা কোন কারণে। কি স্পর্ধিত উচ্চারণ। খুব ইচ্ছে হচ্ছিল একবার ছুঁয়ে দেখি।

আমার নিজের কোন ক্ষমতা নেই যুদ্ধাপরাধীদের বিচার করার, অথবা শুধুই ব্রাশফায়ার করে মেরে ফেলার। তবে বুকের ভেতর সেই ঘৃণা টুকু ঠিকই আছে, যেমন আছে পাকিস্তানের প্রতি ঘৃণা। আমাদের বাসায় পাকিস্তানের তৈরি যে কোন কিছু নিষিদ্ধ। কাপড়, বাসমতি অথবা টিভি চ্যানেল। আমার ছোট্ট ভাগনীটা পর্যন্ত কার্টুন নেটওয়ার্ক দেখেনা ওখানে পাকিস্তানি বিজ্ঞাপন দেখায় বলে। নেহায়েতই ব্যক্তিগত মামুলি বয়ান।

আমি বেড়ে উঠেছি আকাশ ফুঁড়ে উঠে যাওয়া কিছু মহামানবের সাথে একই সময়ে, তাঁদের কাউকে কাউকে আমি ছুঁয়েও দেখতে পেরেছি। আমার এই সামান্য জীবনে এর চেয়ে প্রাপ্তি আর কিছুই হতে পারেনা।

 

সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:০০
ভাঙ্গন বলেছেন: সেইসব এইসব মানুষগুলোকে স্যালুট।
১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:০৬

লেখক বলেছেন: সেইসব এইসব মানুষগুলোকে স্যালুট।

২. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:০৫
আমি রোদের ছেলে বলেছেন:
সময় যতো গড়াচ্ছে মুক্তিযোদ্ধাদের নিয়ে লেখাও ততো চেতনা পাচ্ছে।

১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:০৬

লেখক বলেছেন: শুধু লেখাতেই যে সীমাবদ্ধ থেকে যাচ্ছে...........

৩. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:০৮
পল্লী বাউল বলেছেন: এখনো আকাশ নত হয়ে থাকে ওদের সম্মানে।



অট: এত কম দেখি কেন ব্লগে??
১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:১১

লেখক বলেছেন: এখনো আকাশ নত হয়ে থাকে ওদের সম্মানে।

সময় করে উঠতে পারছিনা :(

৪. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:০৯
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: ‌এখনো আমরা রাজকারদের মহাসড়কে চলতে দেই, এখনো তারা সাহস পায় সংবাদ সম্মেলন করে তাদের বিরুদ্ধে বিচারকে অন্যায় বলতে,এখনো তারা প্রথম শ্রেণীর নাগরিক।
১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:১২

লেখক বলেছেন: কারণ আমরা খুব সামান্য মানুষ, সেই সব চেতনা, স্পর্ধা আমাদের ভেতর নেই।

৫. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:১০
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: অ.ট. কেমন আছেন? অনেকদিন দেখিনা এদিকে??
১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:১২

লেখক বলেছেন: ইদানিং তাও অফলাইনে থাকি। আগেতো তাও পারতাম না। ফিরে আসতেছি.....

১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:১৩

লেখক বলেছেন: -----

৭. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:১২
ভাঙ্গন বলেছেন: @এমিল
কয়টা পর্যন্ত ঘুমান?
৮. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:১৫
এমিল বলেছেন: @ভাঙ্গন- রাত ১৩০ থেকে সকাল ৭২০ পর্যন্ত।
৯. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:১৭
ভাঙ্গন বলেছেন: আগের মতন পাইনা।
ব্যস্ততা কি খুবই?
কুম্ভ ব্লগের কী হল?
১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:২১

লেখক বলেছেন: তাহলে?

১১. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:২৮
এমিল বলেছেন: কুম্ভ ডেড @ভাঙ্গন
১২. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৩১
ভাঙ্গন বলেছেন: এইডা ঠিক্না @এমিল
বিলাই'র লগে রাগ কইরা মাছ খাওন ছাইড়া দিয়েন্না!
১৩. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৩২
শয়তান বলেছেন: অতি সত্বর যুগাযুগ করেন
১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৩৫

লেখক বলেছেন: অকে

১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৩৭

লেখক বলেছেন: বাইচা আছি.......
আপনার একক যুদ্ধটা দেখলাম। হায়রে মানুষ!!

১৫. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৩৭
এমিল বলেছেন: @ভাঙ্গন - মুখ বাইন্ধা সামনে মাছ রাখলে কি সেইটা খাওন যায়???
১৬. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৫৭
শান্তির দেবদূত বলেছেন: লেখাটা ভালো লাগলো .... আমিও মাঝে মাঝে ভাবি, আমাদের পরবর্তী প্রজন্ম যারা শুধু মাত্র বই পুস্তকে মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা পড়বে তাদেরও কি আমাদের মত গর্বে বুক ফুলে যাবে? তাদের এই গর্বের মাত্রা আমাদের মাত্রাকে ছাড়িয়ে যাবে ? আবার রাজাকারদের প্রতি ঘৃনার মাত্রাও আমাদের সমপর্যায়ে হবে ? কি জানি.....সময় বলে দিবে সেই উত্তর.....তবে একটা ঠিক তারা এই আকাশ ফুঁড়ে উঠে যাওয়া কিছু মহামানবকে কখনো ছুঁয়ে দেখতে পাবে না......আপনার আমার মত......
১৪ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৪

লেখক বলেছেন: এটুকুই যা গর্ব আমার এই সামান্য জীবনের...........

১৭. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৫৯
সব্যসাচী প্রসূন বলেছেন: কি সুন্দর উচ্চারন... অনেক না পাওয়ার ভীড়ে এই চরম পাওয়াটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ
১৪ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৫

লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ

১৮. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:১২
নাজমুল আহমেদ বলেছেন:
শতসহস্র শ্রদ্ধা সেই সমস্ত মুক্তিযোদ্ধার প্রতি....
১৪ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৭

লেখক বলেছেন: শ্রদ্ধা দিয়া কাম হৈতনা বুঝছো, একদিন অস্ত্র কিন্তে হৈব। মুক্তিযোদ্ধারা অস্ত্র জমা দিছেন, মাগার ট্রেনিং জমা দেন নাই। উনাদের কাছ থিকা ট্রেনিং নিয়া শুধুই গুল্লি। হারামজাদা রাজাকারগো কুনো বিচার বুচার মানিনা.........

১৯. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:১০
আমি রোদের ছেলে বলেছেন:
বন্ধুরা বলে আমি নাকি বেশি আশাবাদী! আসলেই আশাবাদী।

ছোটদের কর্মকান্ড দেখে খুশিই হই। পরিবর্তনের জন্য অতীতে যতো দ্রুত পিছিয়েছি এবার মনে হয় ততো দ্রুতই এগুবো।
১৪ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৮

লেখক বলেছেন: অনেকের কাজে খুশি হৈ, আবার যখন দেখি ডিজুস জেনারেশন, হতাশ হওয়া ছাড়া আর কি-ই বা করণের থাকে বলেন......

২০. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৭
পাপতাড়ুয়া বলেছেন: আকাশ নুয়ে আসে শ্রদ্ধায়...
আমরা নুয়ে পড়ি লজ্জায়....



আমার নিজের কোন ক্ষমতা নেই যুদ্ধাপরাধীদের বিচার করার, অথবা শুধুই ব্রাশফায়ার করে মেরে ফেলার।

এই অক্ষমতাই পঙ্গু করে রেখেছে।
১৪ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৫

লেখক বলেছেন: পঙ্গু হয়ে বসে থাকলে তো চলবেনা, মাঠে নামতে হবে........

২১. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৯
তাজা কলম বলেছেন: সত্যের জয় একদিন হবেই।
১৪ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৬

লেখক বলেছেন: মুক্তিযোদ্ধাদের মতন করে জয় ছিনিয়ে আনতে হবে, জয় হেঁটে হেঁটে চলে আসবেনা আমাদের ঘরে......... :)

২২. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:০৪
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: কিছু করতে পারি নি, করতে পারব বলেও আশা রাখি না, কিন্তু নিজে নিজে জ্বলতে ঠিক ই পারি ...

আপনাকে দেখে ভালো লাগছে ...
১৫ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:২১

লেখক বলেছেন: একদিন সত্যি সত্যি রাস্তায় নাইমা পরুম, দেইখো..........

১৫ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:২২

লেখক বলেছেন: জেলীদি জেলীদি......

১৫ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:২২

লেখক বলেছেন: ঘ্রামাংচু, মাঘাংচু

২৫. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:০১
সহেলী বলেছেন: কাল কেন দেখিনি জানিনা এ লেখা ।
ভাল লাগল তোমার মত একটা লেখা ।
১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫৬

লেখক বলেছেন: অনেকদিন পর আপনার দেখা..........ভাল থাকুন।

২৬. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:২৬
শ্রাবনসন্ধ্যা বলেছেন: আপনি ভাগ্যবান, এমন আকাশসম মানুষদের সাহচর্য পেয়েছেন।
আমি পাইনি..........।
১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫৭

লেখক বলেছেন: এক আকাশের নিচে বেঁচে আছেন তাদের সাথে, এও কি পরম পাওয়া নয়??

২৭. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৫৯
ইউনুস খান বলেছেন: আশা করি ভালো আছেন। ভালো থাকুন সেই শুভকামনা রেখে গেলাম।
১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫৮

লেখক বলেছেন: অনেক শুভকামনা..............

২৮. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪৩
রাতমজুর বলেছেন: এরকম রোজ একটা চাই।
১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫৯

লেখক বলেছেন: রোজ একটা কৈরা খুন করতে চাই.........অবশ্য রাজাকার হত্যা খুন বলে মনে করিনা আমি।

২৯. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:০৫
মনজুরুল হক বলেছেন:

আমরা ক্রান্তিকালের মানুষ, অর্থাৎ উত্তুঙ্গ ষাঁটের দশকের মানুষ। আমরা সে কারণেই এত স্পর্ধিত উচ্চারণে বলতে পারি- "সত্তরের দশকই মুক্তির দশক, পা চালিয়ে হাঁটো বন্ধু সময় বেশী নাই"
১৭ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:২৪

লেখক বলেছেন: প্রস্তুতি পর্ব চলছে

৩০. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:১৮
তারার হাসি বলেছেন:
তীব্র ঘৃণা রাজাকার এবং আল-বদর বাহিনীর প্রতি।
১৭ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৬

লেখক বলেছেন: তীব্র ঘৃণা.........

২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:০৪

লেখক বলেছেন: :)

 

মোট সময় লেগেছে ১.৫১৭৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তুমি যাকে মৃত্যু বল, তুমি যাকে বলো শেষ, সমূল পতন; আমি তার গভীরে বিশ্বাসী; বারুদের চোখ দেখে বলি, "এই সব...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই