আমার প্রিয় পোস্ট
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি< ১ >আল্লারাখা তোমায় ভুলিনি বন্ধু!! - মনজুরুল হক
- বাংলাদেশের সমুদ্রসীমাঃ "দিন বদল" না হলেও দিন কিন্তু বয়ে যায় ...... - দিনমজুর
- ক্যামেরা কিনবেন কে কে ? - নক্ষত্রের কান্না
- ডাইরেক্ট ফায়ার - কৌশিক
- গ্যাস ব্লক ইজারা: এবার সাগর লুটের লাগলো ধুম - দিনমজুর
- ছায়া ছায়া মায়া আপা - হাসান মাহবুব
- কোন শোক সভা নয় - প্রণব আচার্য্য
- আমার প্রিয় লেখাগুলি নিয়ে ই-বুক - নাজিল আযামী
- শ্রেণী বৈষম্য > শ্রেণী সংগ্রাম > শ্রেণী সংঘাত > কিছু দেখি কিছু দেখতে পাইনা..... - মনজুরুল হক
- ফটোগ্রাফির চমচম থুক্কু পঞ্চম পাঠ - ফয়সাল আকরাম
- নতুন ঈশ্বর আবশ্যক - দীক্ষক দ্রাবিড়
- হাতুড়ে গদ্য (অসংলগ্ন) - বৃত্তবন্দী
- স্বপ্নে মরে যাবার জন্যই বাস্তবে বেঁচে ছিলাম........ - কঁাকন
- মন্দায় ধান্দা: বাংলাদেশের শিল্পপতিদের আবদার নামা - দিনমজুর
- তিনটি ভিন্ন ঘটনা > তিনটি পরম্পরা > অতঃপর দে গরুর গা ধুইয়ে - মনজুরুল হক
- লাল গাড়ি ও আমাদের লাল বালিকারা - অনুপম সৈকত শান্ত
- প্রমিত বাংলা বানান রীতিঃ সচরাচর সমস্যা করে এমন শব্দের একটি সম্ভার! - ম্যাভেরিক
- মুক্ত/ নাস্তিক/ সংশয়ী/ ধর্মদ্রোহী'দের যুদ্ধটা ... আসলে কাদের বিরুদ্ধে, কিসের বিরুদ্ধে ? - মনির হাসান
- নবীনদের জন্য - নাদান
- আজো স্বপ্ন দেখি ! - উত্তরাধিকার
- সকল জামাত বিরোধী, রাজাকার বিরোধী পোস্টের সংকলন। - হ্যারি সেলডন
- বৃত্ত অতিক্রমণের চেষ্টা ?- (P.O.S কাউন্টারে) - বৃত্তবন্দী
- তৈরী করুন অনলাইন টিভি চ্যানেল - jewelosman
- দুশ্ঠ মডারেঠরের অথ্যাছারে কাগুর যেসপ লিকা তার নিজের পুশ্ঠ আর্কাইবেই জমা পরে নাই - আলিফ দেওয়ান
- কেন লেখেন? - আহমাদ মোস্তফা কামাল
- বাংলা স্পেলচেকিং - কিছু ওপেন সোর্স প্রজেক্ট - আছহাবুল ইয়ামিন
- সেই কালোরাতে ইথারে খুনীরা যা বলেছিলো...২ - অমি রহমান পিয়াল
- ছবি চাই, ছবি। দিন না একটি ছবি (রিপোস্ট) - রাগিব
- বাংলা বানান পরীক্ষক ১.৩.২ - jewelosman
আমি কইলাম মরিনাই; বুকের আগুনও নেভে নাই, কসম ক্ষুধিরামের। খালি কয়দিন ধইরা কর্পোরেট ভন্ডামিতে ডুইবা আছি আপাদমস্তক! কমরেড, মিছিল আইলে একটা টোকা দিয়া যাইয়েন।

সশস্ত্র রদ্দুরের সামনে আমার জবানবন্দি
৩১ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:১৩
খুব ভোরে ঘুম ভেঙে যাওয়ায় অভ্যাস বসত সেল ফোনটা হাতে নিয়ে দেখছিলাম কোন জরুরী ফোন বা টেক্সট এসেছে কিনা। ভুলেই গিয়েছিলাম আজ অনেকের চোখে আমার জীবনের একটা বিশেষ দিন। প্রথম টেক্সটাই ছিল, "মানুষের সবচেয়ে বড় অস্ত্র তার ভালবাসা, এই অস্ত্রটি আপনি কতটা মারাত্মক ভাবে ধারণ করেন তা আমাদের চাইতে বেশি কে জানে।" কেউ যেন ঠিক কান ধরে অস্তিত্বকে পরতে পরতে মুড়ে রাখা নির্মোহতার খোলস থেকে টেনে নিয়ে এলো সেই পুরোনো জগৎটাতে!
ঠিক কতটা রোদ্দুর লাগে বীজ ফুটে জীবন বেরুতে?
আমি অনেকদিন ধরেই কাঁটাছেড়া করেচলেছি আমার এই জীবনটাকে। যা কিছু আরাধ্য ছিল, সবই এখন হাতের নাগালে। তবু কেন শরীরটাকে দুম্ড়ে নিয়ে গুম্রে গুম্রে দিন কাটানো!
ম্যাচের বাক্সে বন্দি করে রাখি বিস্ফোরনের বীজ!
কান পাতি, দূর থেকে সমুদ্রের ঢেউয়ের মত কানে বাজে সেই অমোঘ দুটো লাইন, দুনিয়ার মজদুর, এক হও! কতটা কাল হৃদপিন্ডে বাজে না সেই গান, ডিঙ্গা ভাসাও সাগরে সাথিরে, ডিঙ্গা ভাসাও সাগরে...., পূবের আকাশ রাঙ্গা হলো সাথী ঘুমায়োনা আর জাগরে.......।
ঘুম এবং জেগে থাকার ভেতর ঠিক কতটা দূরত্ব?
ঘুম ভাঙ্গলে শুরু হয় হিসেব, রিসেশনের গ্রাফ, ব্যালান্স শিটের দুই পাতার দূরত্ব কি ভাবে হ্রাস করা যায় তা নিয়ে আলোচনা আর নৈতিকতার খোলস ঠিক রেখে ঠিক কতটা শোষণ করা যায় তার পরিকল্পনা। রাতে স্বপ্নের ভেতর হানা দেয় রাইফেল, চড়ুই পাখি বাসায় গুলি করতে করতে ফের জেগে উঠি।
ফেস বুক, মেইল, ব্লগ, কোথাওনা কোথাও ঠিক-ই কয়েকজন ওত পেতে ছিল আজ, যেন ঘুম ভাঙলেই গ্রেফতার করে নিয়ে যাবে স্বপ্নের মিছিলে। আমার স্ত্রী জানেন এই সময়টাতে আমি কি ভয়ানক গুম্রে থাকি! আমাকে ও ঘাঁটায় নি।
ফের দেখা হবে!
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:১৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
কৌশিক বলেছেন:
+
লেখক বলেছেন: ![]()
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন:
ঘাটাচ্ছি না ...শুধু শুভকামনা ...
লেখক বলেছেন: ![]()
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন:
শুধু শুভকামনা ...
লেখক বলেছেন: ফের দেখা হবে
তবে আজ যে শুভ জন্মদিন এটা জানি...শুভ হউক সবসময়
লেখক বলেছেন: ![]()
অমাবশ্যার চাঁদ বলেছেন:
শুভ জন্মদিন
লেখক বলেছেন: কেমন আছেন?
দীপঙ্কর বলেছেন:
বস্
লেখক বলেছেন: পূবের আকাশ কতটা রাঙ্গা হইছে বন্ধু?
সিনসিয়ার বলেছেন:
শুভ কামনা...
লেখক বলেছেন: ধন্যবাদ ![]()
লেখক বলেছেন: ![]()
দীপঙ্কর বলেছেন:
হয় নাই
লেখক বলেছেন: তাহলে ঘুমাতে যাই। (তেলেঙ্গানা.........তেলেঙ্গানা)
দীপঙ্কর বলেছেন:
তেলেঙ্গানার কী হইল ?
লেখক বলেছেন: কিছু না হে.......
শ্রাবনসন্ধ্যা বলেছেন:
তিনি তো অনেক ভাল একজন নারী........কাছের মানুষটিকে এমনভাবে বুঝতে পারেন.......সারাজীবন যেন পারেন, আজকের দিনে এই শুভকামনা রইল।
লেখক বলেছেন: আপনি কেমন আছেন? ![]()
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন:
গদ্যাকারে লেখা হলেও কথাগুলো ঠিক যেন কবিতার মত।শুভ জন্মদিন ক খ গ ভাই (আমরা কিন্তু কাল রাতেই পালন করে ফেলেছি!)
লেখক বলেছেন: দেখেছি, আমি এত মহান (!!!) ঝান্তাম্না ![]()
হাসান মাহবুব বলেছেন:
মিস্করি
লেখক বলেছেন: ব্লগ আমার প্যান্ডোরার বাক্স, আবার ফিরা আসুম।
লেখক বলেছেন: এখন থেকে নিয়মিত থাকতে চেষ্টা করবো ![]()
লেখক বলেছেন: পুলাপানের খবর কি? ভালাতো? ![]()
জেরী বলেছেন:
কি হয়েছে?? মন খারাপ কেন??
লেখক বলেছেন: এমনি ![]()
দীপঙ্কর বলেছেন:
ভাইহে, আমার বুদ্দি-টুদ্দি কম, আমারে কিছু কইলে, খুইল্য়া কইও< আমার বুজতে বহুত টাইম লাগে, সব সমুয় যে সব কতা পেডে যায় , তাও না। _______________________________________
তুমার বুদ্দি বউয়ের কাছে দেখাও, দাম পাইবা।
_______________________________________
Click This Link
লেখক বলেছেন: তুমি হালায় আমারে কুন খান্দের মইধ্যে ফালাইলা? কিছুই বুঝতারিনাই। তয় আমি কৈলাম বেলাক-হওয়াইট মানুষ, গেরে কিছু নাই আমার ভিত্রে
লেখক বলেছেন: আমার্নিক গোল্লা কঁাকন কেমুন আছে?
দীপঙ্কর বলেছেন:
বেলেক-ওয়াইট ? বেলেক নয় বুজলাম, আমি তুমি এক কিসিম, রইদ-পানি, কুনডার ডর নাই, কিছুতেই জল্বো না, যা তাই থাক্বোকিন্তু ওয়াইট কুনডা অইছে ??
লেখক বলেছেন: ঐডা কওন যাইবোনা, পীরের নিষেদ আছে ![]()
লেখক বলেছেন: আমি ভাল আছি ভাঙ্গন। আপনার খবর কি?
আমিও আপনাদের মিস্করি।
রাতমজুর বলেছেন:
বুক পকেটের ফিনিক্স-ডিম্ব খানা কি এখনো বাইঁচ্যা আছে? নাকি ভাবীজানে অমলেট বানায়া খায়া ফেলছে?
লেখক বলেছেন: ডিম্বখানা আছেরে ভাই, ঐডার জ্বালায় খুবই মুসিবতের ভিত্রে আছি.........
রোদপোড়া মিছিল রা আবার রোদে পুড়ে যায়।তবু মিছিল কি থামে?নতুন মিছিল আসে।আসবেই!
লেট শুভেচ্ছা দাদা।
লেখক বলেছেন: নতুন মিছিলের অপেক্ষায় আছি, জানি আসবেই...................
![]()
আশরাফ মাহমুদ বলেছেন:
অনেকদিন পর 'সেই আগের' ক-খ-গ'র দেখা পেলাম এই লেখাটায়!
লেখক বলেছেন: ![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















