প্রতি গ্রেডে শ্রমিকের মজুরি বেড়েছে গড়ে ৮০ শতাংশ। এ পরিমাণ মজুরি দিতেই অনেক মালিককে রাজি করাতে পারছিলাম না। এর পরও বিজিএমইএ প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে তাতে সম্মতি দিয়েছে। ঘোষিত নূ্যনতম মজুরি নিয়ে শ্রমিকদের কোনো আপত্তি থাকলে তা শ্রম মন্ত্রণালয়কে জানাতে পারে। কারণ, ঘোষিত মজুরি কাঠামো পর্যবেক্ষণের জন্য দুই সপ্তাহ সময় রয়েছে। তা না করে এভাবে কারখানায় হামলা কোনোমতেই কাম্য নয়।
সালাম মুর্শেদী আরো বলেন, কূটনীতিক এলাকা, আবাসিক এলাকা এমনকি বাংলাদেশের তৈরি পোশাকের বড় ক্রেতা ওয়ালমার্টের অফিসেও ভাঙচুর করা হয়েছে। এসব ভাঙচুরের ঘটনা মোটেই বিচ্ছিন্ন নয়। এর সঙ্গে শ্রমিকরা জড়িত নয় উল্লেখ করে তিনি বলেন, পূর্বপরিকল্পিতভাবে এসব ভাঙচুর করা হয়েছে।
শিবিরে ক্যাডাররা বোরখা পরে গার্মেন্টস শ্রমিকদের সাথে মিশেগেছে জামাত ও "র" মালিকদের সহযোগীতায়। উইন উইন সিচুয়েশন।
একই সাথে এও বলিঃ পোশাক শ্রমিক দের দাবীটা যথার্থ। ৫০০০/- টাকাই হওয়া উচিত নূন্যতম বেতন। মালিকগুলি কত টাকা কোথায় খরচ করে কি লাভ করে কত বেতন দেয়া যেতে পারা তার পূর্ণাঙ্গ হিসাব নোটিশ বোর্ড সহ জায়গায় লাগিয়ে সরকারকে কপি দিতে বলেন। পুলাপান কলেজ ডিগ্রী পাশ করাও আছে জনগন জানুক।
কিন্তু এই ধ্বংস পছন্দ করি না।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১০ বিকাল ৪:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


