


দীর্ঘ ৯ মাস ১৭ দিন কারাভোগের পর দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান মুক্তি পেযে়ছেন। আজ বৃহস্পতিবার সকাল সাডে় ১১টায় তিনি গাজীপুর জেলা কারাগার থেকে বের হযে় আসেন। এ সময় কারাগারের বাইরে অপেক্ষমান বিপুল নেতাকর্মী তাকে বরণ করে নেন। মাহমুদুর রহমান কারাগার থেকে বের হযে় আসার পর বিএনপি চেযা়রপারসন বেগম খালেদা জিযা়র প্রেস সচিব মারুফ কামাল খান, জাগপা সভাপতি সফিউল আলম প্রধান এবং জামাযা়তের প্রচার সম্পাদক তাসনীম আলম ফুলেল শুভেচ্ছা জানান।
মাহমুদুর রহমানের মুক্তির খবরে বুধবার রাত থেকেই তার স্বজন, সহকর্মী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী গাজীপুর এসে অবস্থান করেন। বৃহস্পতিবার ভোর থেকেই তারা জেলা কারাগারের প্রধান ফটকে ভিড় করেন।
কারাফটকে বিএনপি চেযা়রপারসন বেগম খালেদা জিযা়র উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নান, পেশাজীবী সমন্বয় পরিষদের নেতা এ জেড জাহিদ হোসেন, চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, কলামিষ্ট ফরহাদ মাজহার, সাবেক আইজিপি এম এ কাইযু়ম, কবি আব্দুল হাই শিকদার, হাসান উদ্দিন সরকারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত হন।
উল্লেখ্য, আমার দেশের প্রকাশক হাসমত আলীর দাযে়র করা মামলায় গত বছর ২ জুন তাকে গ্রেফতার করা হয়। পরে পুলিশি কাজে বাধা দেযা়র অভিযোগে তার বিরুদ্ধে ওই দিনই আরেকটি মামলা দাযে়র করা হয়। এ পর্যন্ত তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ৪৯টি মামলা দাযে়র করা হযে়ছে।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১১ দুপুর ১২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



