somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিকিৎসাধীন বোনের সেবা করতে এসে....

৩০ শে জুলাই, ২০০৯ রাত ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন বড় বোনের সেবা করতে এসে নয় বছর বয়সের এক শিশু শনিবার সন্ধায় হাসপাতাল ভবনেই ধর্ষণের শিকার হয়েছে। পাষবিক নির্যাতনের শিকার ওই শিশুটিকেও আশংকাজনক অবস্থায় একই হাসপাতালে ভর্তি হতে হয়েছে। সে কিশোরগঞ্জ সদর উপজেলার চাঁদের হাসি গ্রামের স্থানীয় ব্র্যাক স্কুলের ৫ম শ্রেনীর ছাত্রী। এ ঘটনায় হাসপাতালের রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নের চাঁদের হাসি গ্রামের এক অসুস্থ কৃষক কন্যা কিশোরগঞ্জ সদর হাসপাতালের দ্বিতীয় তলায় একটি কেবিনে চিকিৎসাধীন থাকায় তার মা এবং নির্যাতনের শিকার ছোট বোনটি অসুস্থ রোগীর সঙ্গে একই কেবিনে অবস্থান করছিল। গত শনিবার সন্ধা ৮ টার দিকে হাসপাতালের কর্মচারী পরিচয় দিয়ে এক যুবক ওষুধ কিনে দেয়ার কথা বলে শিশুটিকে কেবিন থেকে বাইরে নিয়ে যায়। মহিলা ওয়ার্ড সংলগ্ন প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত হাসপাতালের তত্ত্বাবধায়ক ও আরএমওর কার্যালয় সংলগ্ন কমন বাথরুমে নিয়ে ওই যুবক শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। শিশুটির আর্তচিৎকার শুনে কেবিনে থাকা তার মা ও অন্যান্য লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। খবর পেয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন চন্দ্র সাহার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে আসে। একই সময় হাসপাতালে ছুটে আসেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবদুল হক। পুলিশ ধর্ষক যুবককে গ্রেপ্তার করতে ব্যাপক তল্লাশী চালাচ্ছে। এ ব্যাপারে হাসপাতালে দ্বায়িত্বরত কর্মচারী,বহিরাগত দালাল (ফরেনবডি)দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে নির্যাতনের শিকার মেয়েটির বড় ভাই বাবুল মিয়া বাদী হয়ে করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন চন্দ্র সাহা পিপিএম জানান, আমরা নির্যাতিত শিশু ও তার আত্মীয়-স্বজনের সাথে কথা বলে ধর্ষককে চিহিৃত করতে পেরেছি। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আব্দুল আমিদ জানান,পাষবিক নির্যাতনের শিকার শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।

ধন্যবাদান্তে : সাপ্তাহিক নরসুন্দা পাড়ের কথা
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×