আমার প্রিয় পোস্ট
- কিভাবে Word ফাইলকে PDF এ কনভার্ট করবেন? - আলোকিত পৃথিবী
- ✓ বাংলা নাটক, গান ডাওনলোডের ভাল সাইটগুলো ♪♠☺ - হাশেম
- ২টি অতি খাঁটি প্রিমিয়াম লিংক জেনারেটর - একটি দ্বিমুখী এবং অপরটি বহুমুখী!!
- নির্ভয় নির্ঝর
- আসুন সহজে পিসি-টু-পিসি LAN করি (পর্ব – ১) - মাহমুদ সিএসই
- 100% কাজের রেপিডশেয়ার মেগাআপলোড প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর সাইট লিষ্ট - স্স্পরসের বাহিরে
স্বপ্নরা এবং একজন স্বপ্নভুকের কথা...............
০২ রা আগস্ট, ২০০৯ ভোর ৫:০২
কোন এক সময় বাবা বলতেন, যদি কখনো মনে কর যে মিথ্যা, লোভ এবং অহংকার ত্যাগ করতে পেরেছ তাহলে বুঝবে তুমি মানুষ হয়েছ। জীবনে যদি বড় হতে চাও তাহলে উপরের দিকে তাকাবেনা, তাতে তোমার কষ্টই বাড়বে। নিচের দিকে তাকিয়ে দেখ; দেখবে তোমার নিচেও অনেক মানুষ আছে। নিজের মত করে এগুবে, দেখবে একদিন তুমিও অনেক বড় হয়ে গেছ অথচ তুমি নিজেও জানবেনা। সে সময় বাবার কথাগুলো কেমন জানি অর্থহীন মনে হত। ইদানীং বাবার কথাগুলো দারুন ভাবে নাড়া দেয়। আকাশকুসুম স্বপ্নভুক মানুষদের একজন মনে হয় নিজেকে। অথচ নিজের দেখা স্বপ্নগুলোর কাছে আমি ছিলাম বড় নগন্য। মনে পড়ে সেইসব দিনগুলির কথা। আমার ব্যাটিং তান্ডবে মুগ্ধ হয়ে অনেক দূরের এলাকায় হায়ারে খেলতে নিয়ে যেত তিনশ টাকার বিনিময়ে। তখন স্বপ্ন দেখেছিলাম একজন বড়মাপের ব্যাটসম্যান হবার। সেই স্বপ্নের মৃত্যু ঘটেছিল এইচ এস সি পরীক্ষার আগের রাতে খেলতে গিয়ে সন্ধ্যার পরে বাড়ী ফেরায় আমার ২৫০০ টাকা দামের প্রিয় ব্যাটটা যখন মায়ের চুলার লাকড়ী হল। সে রাতে বাবা বাড়ী থেকে ডাইরেক্ট বোল্ড করে দিয়েছিলেন। রাতে খালার বাসায় থেকে পরদিন বাবা না দেখে মত বাড়ী থেকে এডমিড কার্ড নিয়ে পরীক্ষা দিয়েছিলাম। পরীক্ষায় হার জিতের ভয়ে ভিড়েছিলাম তাবলীগের দলে। স্বপ্ন দেখেছিলাম যদি পাশ না করি তাহলে বাকী জীবনটা তাবলীগবাসি হয়ে কাটিয়ে দেবার। সেই স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে হয়ে গেল এইচ এস সি পাশের সংবাদে।
সিমেন্টের বস্তা কাঁধে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে চোখের পানি আর কপাল বেয়ে পড়া ঘামে দেখতাম জীবন ও জীবিকার প্রহসনে স্বপ্নগুলোর অপমৃত্যু। হাউজ কিপারের ড্রেস গায়ে চাপিয়ে হোটেলের টয়লেট সাফ করার কোন এক অবসরে জানালার পর্দা সরিয়ে ঈদের আনন্দ মিছিলে মানুষের বন্যায় ভেসে যেতে দেখেছি আমার স্বপ্নগুলো। স্বপ্ন ভাঙার এক বুক ব্যাথা নিয়ে হোটেল হিলটনে ওয়েটারের ব্লেজার গায়ে চাপিয়ে টিপসের আশায় গেষ্টের সামনে আমি পারিনি বিমানবালার হাসি হাসতে।
একদিন স্বপ্নের ছেঁড়া পালে ঠিক ই হাওয়া লাগতে শুরু করেছিল। আবারো বুনেছিলাম স্বপ্নের জাল। পাগলাটে স্বপ্নগুলো একে একে মুঠোবন্দি হতে থাকে। কাউকে আপন করে পাবার উন্মাদীয় নেশায় একদিন দেখি, আমার স্বপ্ন আরেকজনের আঘাতে প্রথম লাল রং ঝরিয়ে শ্রান্ত হয়তোবা আমোদিত। আর আমি ???? স্বপ্নদোষের যাতনায় পুরোপুরি বিদ্ধস্ত , দুঃস্বপ্নের করোটিতে নিমজ্জিত। পাঁচজন মানুষের একটা পরিবারের কথা ভেবে প্রেম ভালোবাসা নামের স্বপ্নগুলোকে ছুটি দিয়ে আবারো উঠে দাঁড়াই। তাদের স্বপ্নে নিজকে বিলিয়ে দিতে আবারো নিজেকে পুনর্বাসন করি। স্বপ্নগুলো ছোঁয়ার নেশায় চলতে চলতে ক্লান্ত শরীর বিদ্রোহ করে উঠে। তখনই নিচের দিকে তাকিয়ে দেখি স্বপ্নের মহাসাগরের একহাঁটু পানিতে আমি দাঁড়িয়ে ; সামনে বিশাল সাগর – আমাকে পাড়ি দিতে হবেই।
স্বপ্নদেখি একদিন আমার নিজেরও একটা ব্যাবসায়িক প্রতিষ্ঠান হবে। আফ্রিকাতে নিয়ে যাব বাংলাদেশী ঔষধ। আমার অফিসের ঝাড়ুদার থেকে শুরু করে সবাই হবে আমার বন্ধু। কয়েকটা বাংলাদেশী কোম্পানীর সাথে এগ্রিমেন্টও করে এসেছি। স্বপ্নে বিভোর আমি শুধু পারিনি বাবার দেখানো পথের মানুষ হতে। নিজের অজান্তে অবচেতন মন বলে উঠে, কে আমি ??? কেনই বা এমন কন্টকময় পথে পথচলা ??? আমি শুধুই জানি - স্বপ্নগুলো ছুঁতে গিয়ে স্বপ্নের নেশায় মাতাল আমি এক দিকভ্রান্ত যুবক।
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০০৯ রাত ২:০৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন:
হুম চেষ্টা করি
শান্তির দেবদূত বলেছেন:
ইনশাআল্লাহ সফল হবেন। অনেক দোয়া রইলো আপনার জন্য.....
লেখক বলেছেন:
হোম মিনিষ্টার নিয়া শান্তিতে থাকেন মত আমিও দোয়া করি
মানবী বলেছেন:
শারফুদ্দীন, কেমন আছেন? প্রবাসের কোন এক ঈদে অপ্রত্যাশিত ভাবে বিভিন্ন জনের কাছ থেকে স্নেহ ভরা ঈদি পেয়ে আনন্দে পোস্ট দিয়েছিলেন(যদি আমি ভুল না করি).. সেদিন আমরা অনেকেই ব্লগে বসে সে আনন্দে শরিক হয়েছিলাম। :-)
স্বপ্ন না দেখেও হঠাৎ হঠাৎ স্বপ্নের মতো আনন্দময় কিছু ঘটে জীবনে, সেসব ঘটনাগুলো আমাদের স্বপ্ন ভঙ্গের কষ্ট লাঘব করে।
আপনার সুপ্রতিষ্ঠিত হবার স্বপ্নপূরন হোক, শুভ কামনা রইলো।
ভালো লেগেছে পোস্টটি পড়ে, ভালো থাকুন।
লেখক বলেছেন:
আছি ভালোই। জ্বী আপনি ঠিকই বলেছেন। সেই ঈদটা ছিল ২০০৭ এ।
এভাবেই আর ও এক জন হয়তো কষ্ট করছে,হাল ছেরে দেবে ভাবছে।আপনাদের কথা গুলো তাদের অনুপ্রেরনা হবে।
লেখক বলেছেন:
আসলে আপনি ত ভালোই বোলছেন
লেখক বলেছেন:
আপনিও থাইকেন
শয়তান বলেছেন:
স্বপ্নরা বেঁচে থাকুক সবসময় । কি ভালবাসায় কি অবহেলায় ।
লেখক বলেছেন:
দারুন একটা কথা বলছেন
শয়তান বলেছেন:
একটা কথা বলি । অপাত্রে দান করা নিজের ভালবাসাটারে অবমুল্যায়ন কইরেন না কোন দিন। কেননা আপনারটা পিউর ।
লেখক বলেছেন:
ভাই আপনার কথাটা শুইনা কাঁনতে মনচাইতেছে
রাশেদ বলেছেন:
Hello!
লেখক বলেছেন:
ইয়েস ভচ
লেখক বলেছেন:
হে হে হে
অন্যরকম বলেছেন:
শারফু.......
লেখক বলেছেন:
কেমুন আছ?
শয়তান বলেছেন:
এই পোস্ট টা দয়া করে মুইছেন না । যদিও জানি অনুরোধটা রাখবেন না তারপরও বলে রাখলাম । প্লিজ ।
লেখক বলেছেন:
এটা তাইলে মুচুমনা
অন্যরকম বলেছেন:
তোমার লেখাটা সেইরকম হইছে..! অনেকদিন পর তোমার পুরানা ফর্ম... সেই ২০০৭ এর মতন ফিরা আসছ! লেখক বলেছেন:
হা হা হা হা হা সেই দিন গুলা বড় মধুর আছিলো
পাথুরে বলেছেন:
স্বপ্ন দেখতে দেখতে ক্লান্তি অনুভব করেছেন কখনো?
লেখক বলেছেন:
সেটা আমার পোষ্টে বলছি
অন্যরকম বলেছেন:
শয়তান বলেছেন: এই পোস্ট টা দয়া করে মুইছেন না । যদিও জানি অনুরোধটা রাখবেন না তারপরও বলে রাখলাম ।শারফু.... এই পোস্ট মুছলে সোজা লাগায়া দিমু কইলাম..!
লেখক বলেছেন:
কি লাগাইবা ??? চাইয়ো কয়া দিলাম !!!!!!!!!!!!!!!!!!!
শয়তান বলেছেন:
কথা দিছেন কিন্তু !!!
লেখক বলেছেন:
জ্বী
লেখক বলেছেন: সবই লোসকান রে
লেখক বলেছেন:
হাল বড়ই ত্যাড়া বার বার ছুইটা যাই
নাজমুল আহমেদ বলেছেন:
কেন যে এই প্রতিভাবান লুকগুলো নিজের প্রতিভা অপচয় করে
এখনও জীবনের মেলা টাইম বাকী আছে... হাল ছাইড়ো না বন্ধু......
আগের গুলা মুচ্ছেন ভালো কথা কিন্তু এইটা মুছলে খপর আচে.....
লেখক বলেছেন:
না মুচুমনা
লাড্ডু বলেছেন:
শারপু এইটা তোমার লেখা!! আমি এতবড় তাবদা জীবনে খুব কমই খাইছি!! আমুতে তোমার বাংলাদেশ এয়ারলাইন্সের ঘটনায় অনেকেই মনে করছে তুমি লুতুফুতু টাইপ ব্লগার। তাগোরে এইটা পড়তে দাও নাই!! এই রকম লেখার চর্চাটা চালায়া যাও ভাইডি!! প্লিজ।
লেখক বলেছেন:
আমুতে আপ্নের নিকটা কি ?
লেখক বলেছেন:
লেকতে মন্চায়না ![]()
হাসান মাহবুব বলেছেন:
অনেক সুন্দর একটা লেখা। কিন্তু পোস্ট মাত্র একটা!! আরো লিখুন।
লেখক বলেছেন:
লেখব
সাইফুর বলেছেন:
বদ্দ..আছো কেমন?
লেখক বলেছেন:
কুন মতে আছিরে বদ্দা
হাসান মাহবুব বলেছেন:
আপনের কমেন্টগুলা পুরা উড়াধুরা! তয় শুদু কমেন্ট কর্লে ছলবো? লেখেন কিছু।
লেখক বলেছেন: লেখতে মন্চায়নারে ভাই
অলস ছেলে বলেছেন:
আঁরার হাকসবাজাইজ্যা ফোয়া এনডিল্যা চেনচিটিব অইত্যারে ন জাইনতাম, এব্বেরে ছাব দড় হই গেলাম।এমন লেখায় এমন কমেন্ট করা হয়তো ঠিক না, তবুও মনে যা আসলো তাই বললাম।
লেখক বলেছেন: হে হে হে হে হে হে
আরোগ্যা হাস্যবাজাইজ্যা চীজ হত্যু আইলো
জেরী বলেছেন:
একটা পেরেম-পিরিতির কাহিনী লিখেছিলেন সেটা কই??
লেখক বলেছেন:
মুইচা দিছি। আমার ব্লগে পিরিতি কাহিনী নিয়া সিরিজ চলতেছে
একরামুল হক শামীম বলেছেন:
শারফু ভাইজান আছো কিরাম?
লেখক বলেছেন: আছি কুন মতে
তাজা কলম বলেছেন:
সুন্দর পোষ্ট। স্বপ্ন দেখেই আমাদের এগুতে হবে।তাজা কলমে প্রসূত লুল বিষয়ক গবেষণা:
Click This Link
লেখক বলেছেন:
জ্বী, পড়লাম
দ্রোহি বলেছেন:
শয়তান বলেছেন: স্বপ্নরা বেঁচে থাকুক সবসময় । কি ভালবাসায় কি অবহেলায় ।
লেখক বলেছেন: ঠিক কথা
এরশাদ বাদশা বলেছেন:
ব্লগে রংবাজি করেন আর লাইফে করেন স্ট্রাগল। ভেতরে এতো বড়ো একজন মানুষ লুকিয়ে রাখেন করে?? কোন উপদেশ বা শুভকামনা নয়। শুধু বলি- স্ট্রাগলাররা কখনো হারেনা। ভালা থাইক্কো বদ্দা।
লেখক বলেছেন: হা হা হা হা,
রংবাজিতেই মহা আনন্দ। আর সেইটাই করি এই জগতে।
লেখক বলেছেন: নাহ্, শীতকালে মাতা ঠিক থাকে
সাইফুর বলেছেন:
শারফু..তোমার আগের নিকে কয়েকটা পোষ্ট ছিলো অসাধারন। এখানে রিপোষ্ট করা যায় না?প্লিজ ভাই
লেখক বলেছেন: এখানে ???
সাইফুর বলেছেন:
এজন্য এই নিকে দিতে বলছি।
এরশাদ বাদশা বলেছেন:
ঠেলা...ফিরে আসো বদ্দা। জমতাছেনা আগের মতো। চিন্তাইতেছি চইলা যামুগা। মন চাইলে আমুনে আবার।
khobor ki???
লেখক বলেছেন: এ পাড়ায় তেমন আসা হয়না। আইজ ঢুঁ মাইরা গেলাম। আসলে আপ্নেরে ঠিক চিইনা উঠতে পারিনাই ![]()
স্বপ্নকথক বলেছেন:
সালাম!
লেখক বলেছেন: ওয়ালাইকুম আসসালাম।
কিরাম আচেন
স্বপ্নকথক বলেছেন:
আমি ভালো বস, আপনেরে এইখানে দেইখা চমকে গেছি! সাময়িক না পার্মানেন্টলি আসা হলো?আজই পুরাতন পোস্ট ঘুরতে ঘুরতে আপনের ব্লগও ঘুরে গেছিলাম...
লেখক বলেছেন: এইটা রুটিনমাফিক। খ্যাক খ্যাক
সাইফুর বলেছেন:
শারফু বদ্দা..কি খবর? আছো কেমন?
পাহাড়ের কান্না বলেছেন:
আপনি লেখেন না কেন? নাকি ড্রাফট করে রেখেছেন? ভালো লেগেছে আপনার লেখা।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















এখনো দেরি হয়নি চেষ্টা করেন।