ইন্ডিয়া কি কুকুরের চেয়ে মানুষকে নিকৃষ্ট মনে করে??
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারতে এক দলিত নারীর দেওয়া খাবার খেয়ে এক কুকুরেরও জাত গেল। মধ্যপ্রদেশের মোরেনা জেলার মালিকপুর গ্রামে ওই ঘটনা ঘটেছে। একই সঙ্গে বর্ণহিন্দুর পোষা কুকুরকে খেতে দেওয়ার কারণে গ্রাম্য সালিশে ওই মহিলাকে ১৫ হাজার রুপি জরিমানা করা হয়।
দলিত নারী সুনীতা জাতাব জানান, তিনি কিছু রুটি বানিয়ে ক্ষেতে কর্মরত স্বামীকে খাওয়াতে যান। তাকে খাওয়ানোর পর কিছু রুটি অবশিষ্ট থাকে। ওই সময় একটা কুকুর হাজির হলে তাকে রুটি খেতে দেন। কিন্তু কুকুরটার মালিক অমৃতলাল কিরারি ওই দৃশ্য দেখে ফেলেন
। দলিত নারীর দেওয়া রুটি কুকুরকে খেতে দেখে তিনি ক্ষেপে যান। সেই সঙ্গে তার পোষা প্রাণীটাকে 'অচ্ছুত' বলে ঘোষণা করেন। গত মঙ্গলবার সুনীতা ও তার স্বামী স্থানীয় জেলা প্রশাসকের কাছে অভিযোগ করার পর পুলিশ কুকুরের জাত যাওয়ার ঘটনা নিয়ে তদন্ত করছে।
উল্লেখ্য, ভারতে ২০ শতাংশ জনসাধারণই দলিত। তাদের বর্ণহিন্দুরা নিচু শ্রেণীর 'অচ্ছুত' বলে মনে করে।
আহা আজকে এই আধুনিক বৈজ্ঞানিক সমাজেও মানুষকে এমন বর্ণ-বৈষম্যের স্বীকার হতে হয় ভাবতেই অবাক লাগে তাও আবার তথাকথিত এশিয়া মোড়ল ইন্ডিয়ায়।
সুত্র-
BBC News
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন