আমার প্রিয় পোস্ট
- যারা ওয়েবসাইট ডেভেলপমেন্ট এর সাথে যুক্ত তাদের জন্য কতগুলো প্রয়োজনীয় সাইটের ঠিকানা - বাপ্পী
- ▓▓▒▒░░░
IELTS পরীক্ষার প্রস্তুতির জন্য ১ ডজন বই + একটা ফ্রি!!!!
░░░▒▒▓▓ - রাফি মাহমুদ
- নতুন GREর আদ্যোপান্ত - আসিফ মুভি পাগলা
- মাত্র দশ মিনিটেই বিনামূল্যে তৈরী করুন নিজের ওয়েব সাইট সাথে জাভা, পি.এই.পি. সহ বিভিন্ন এনিমেশন এবং নানা ধরনের এফেক্ট - কে.এম. মাহ্বুব শরীফ (রাতুল)
- ♫♫ ♫♫
গান গাওয়া, লিখা, সুর করা, গিটার বাজানোর সহজ A টু Z কৌশল
♫♫♫♫ - Beginner to Advanced Level - কবির চৌধুরী
- GRE ফ্রি ডাউনলোড এর কারখানা !!!যাবতীয় মালমশলা ফ্রি ডাউনলোড : পর্ব -৩ ( আপডেট এপ্রিল ৫ ২০১০) - পরিবেশবাদী ঈগলপাখি
জীবনের দ্বিতীয় ছন্দকবিতা
১৫ ই আগস্ট, ২০১০ দুপুর ২:১৪
ছন্দকবিতা আমি দুটো কারণে পছন্দ করি না। তাই লিখিও না। প্রথমত. এ কবিতা অত্যন্ত অনাধুনিক মনে হয়। রবীন্দ্রনাথ নজরূলেরটা পড়তে খুব একটা খারাপ লাগে না। কিন্তু নিজে লিখতে গেলে বেজায় বিরক্ত লাগে।
দ্বিতীয়ত. এবং এটাই বড় কারণ: ছন্দকবিতা লেখা কঠিন। সত্যিকার ছন্দ মিলিয়ে লাইনগুলো সাজনো অত্যন্ত কষ্টসাধ্য বিষয়। আমার মতো শখের কবিদের সে সময় নেই। এই দুই ফ্যাক্টর মিলিয়ে আমার ছন্দ কবিতা লেখা হয় না খুব একটা। তবে অনেকিদন ধরে চেষ্টা করেও ইদানিঙ একটি আধুনিক কবিতা লিখতে পারছি না। তাই এই ছন্দ কবিতা লিখেছি। তবে বেশীদূর এগোতে পারিনি। কারণ, দ্বিতীয়ত.
......................................................................................
শীর্ণ নদী, সবুজ ঘাসের প্রান্ত ধরে ধরে
রোজ ছেলেটি ফিরতো যখন ছোট্ট কুড়ে ঘরে
মায়ের চোখের মুক্তো দানায় হৃদয় উজার করা
ভালোবাসা পড়তো ঝরে স্নেহের ফল্গুধারা।।
নদীর ঘাটে, মাঠের বাটে, কিংবা বটের ছায়ে
ছো্ট্ট বুকে দুঃখ নিতো ছোট্ট ছেলে বয়ে
পাখির সাথে, ঘাসের সাথে কিংবা ফুলের কাছে
দুঃখ ব্যথা বিলিয়ে দিতো সকাল সন্ধ্যা সাঝে।।
বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
ভালো লাগলো। +
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














