ক্লিন'স অল্টারনেটিভ ওয়ার্ল্ড

বদলে যাওয়া বন্ধুত্ব সম্পর্ক: তথ্যের দুর্বিপাক।

১৬ ই আগস্ট, ২০১০ রাত ৮:১৭

শেয়ারঃ
0 0 0

লেসবিয়ান শব্দটা আমার একটা বইতে প্রথম যখন ব্যবহার করলাম, তখন বেশ বিপত্তিতে পড়েছিলাম একবার। আমার বড় ভাই যিনি খুব একটা খোজখবর রাখেন না এসব বিষয়ের তিনি আমাকে শব্দটার অর্থ জিজ্ঞেস করে বসলেন। আমি তো বিরাট ঝামেলায় পড়ে গেলাম। শেষমেষ বললাম, এরা হচ্ছে এমন দম্পতি যেখানে স্বামী-স্ত্রী উভয়ই মেয়ে!!!

দুটো কারণে প্রসংগটার অবতারণা। প্রথমত. লেসবিয়ান, গে ইত্যাদি শব্দ আমাদের দেশে বহুল প্রচলিত হয়েছে বেশীদিন নয়। দ্বিতীয়ত. শব্দগুলো সম্বন্ধে যতই আমরা জানছি, আমাদের বন্ধুত্বের সম্পর্কগুলো ততই প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমার মাঝে মাঝে মনে হয়, কম জানা অনেক ভালো। অন্তত নেগেটিভ বিষয়গুলো। তাহলে জীবন চালানো সহজ।

আমার এক ব্ন্ধু সেদিন জানালো সে আমেরিকায় তার এক মেয়ে বান্ধবীর স্বামীকে দেখে যখন বলেছিলো ইওর হাজবেন্ড ইজ কিউট, তখন নাকি সেই মেয়ে অদ্ভুত সরু চোখে তাকিয়ে বলেছিলো- ইউ আর এ বয়, ইউ ক্যান্ট সে দ্যাট।

সেটা আমেরিকা। তাদের জন্য ঠিক আছে। কিন্তু এখন্ আমাদের দেশেও দুটো ছেলেকে খুব ঘনিষ্ঠভাবে হাটতে কিংবা বসে থাকতে দেখলে আগের মতো ঠিক সহজভাবে নিতে পারি না।
আজ একটা রিকশায় যাচ্ছিলাম। বৃষ্টি হচ্ছিল ঝিরিঝিরি।
সামনের রিকশায় দেখলাম একটা ছেলে কারো কাধে হাত দিয়ে আছে। ভাবলাম নিশ্চয়ই কোন মেয়ে। একটু পরে বুঝলাম সে একটা ছেলের কাধে হাত দিয়ে আছে। দেখে আমার মনে হলো, ওখানে একটা মেয়েকে দেখলেই বুঝি স্বস্তি পেতাম বেশী। অথচ মাত্র কয়েক বছর আগেও এমন ছিল না ভাবনাগুলো। তখন কতই তো স্কুলের বন্ধুদের কাধে হাত দিয়ে দিনরাত বেড়িয়েছি। কখনো কিছু মনেই হয় নি। আর এখন বিষয়টি করার আগে দুবার ভাববো বোধ হয়।

যতই পৃথিবী উন্মক্ত হচ্ছে, যতই জানছি পাশ্চাত্যের আচার, ততই কোথায় যেন এক একটা প্রতিবন্ধকতা তৈরী হচ্ছে। আগের সেই সহজ বন্ধুত্বের জায়গায় সংশয় দানা বাধছে।

জীবন থেকে সহজতা হারিয়ে যাবার পেছনে, জানার নেতিবাচক ভুমিকা প্রতিনিয়তই বোধ করছি।

ক্লিন
সন্ধ্যা ৮.১৯





 

সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:২৯ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৬ ই আগস্ট, ২০১০ রাত ৮:২০
নিশাচর ছেলে বলেছেন: লেখাটা পড়ে ভাল লাগল , সত্যি ই তো , না জানলেই ভাল লাগতো ।
১৬ ই আগস্ট, ২০১০ রাত ১১:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

২. ১৬ ই আগস্ট, ২০১০ রাত ৮:২৫
নাজিম উদদীন বলেছেন: এলজিবিটি আন্দোলন পাশ্চাত্যে এখন খুবই জোরদার একটা আন্দোলন, বাংলাদেশেও এর প্রভাব পড়বে বই কি। এসব বিষয় জানাই ভাল, না জেনে অজ্ঞতার যে সুখ সেটা তেমন ভাল কিছু না।
১৬ ই আগস্ট, ২০১০ রাত ১১:৫৪

লেখক বলেছেন: এলজিবিটি আন্দোলন বিষয়টা কী তা জানি না। এই লেখাকে সম্মান জানিয়ে গুগলিং করলাম না!!

(বিষয়টা কাকের মতো হয়ে গেল আর কি)।

৩. ১৬ ই আগস্ট, ২০১০ রাত ৮:২৬
সাইমুম বলেছেন: হ্যাঁ, এ সমস্যা মাঝে মাঝে প্রবলেম হয়ে যায় :P
৪. ১৬ ই আগস্ট, ২০১০ রাত ৮:২৮
নকীবুল বারী বলেছেন: বেশি জানলে জটিলতা বাড়ে........
১৬ ই আগস্ট, ২০১০ রাত ১১:৫৭

লেখক বলেছেন: বিষয়টা ঠিক পার্সোনালাইজড রাখতে চাই নি আমি। এই লেখায় 'আমি' মানে আমরা সকলেই।
আমি যখন বিষয়গুলো জানতাম না, তখন এ নিয়ে কোন রকম খটকা ছিলো না। কিন্তু জানার পর খটকা বেড়েছে। তাই বললাম আর কি।

৬. ১৬ ই আগস্ট, ২০১০ রাত ৮:৪৭
অনির্বান বলেছেন: ভাবনার..... মারি। আমরা ৩ বন্ধু এখনো গলা ধইরা হাটি, ঘুমাই গায়ের উপর পা দিয়া!
১৬ ই আগস্ট, ২০১০ রাত ১১:৫৮

লেখক বলেছেন: আপনাদের তিন বন্ধুর জন্য ঈর্ষা। শুভবন্ধুত্ব। বেচে থাক আজীবন।

৭. ১৬ ই আগস্ট, ২০১০ রাত ৮:৫৪
ব্লগার কমল বলেছেন: বিষয়টা আপেক্ষিক। আমারতো মনে হয় যে বন্ধুত্বের ভেতর এইগুলো খুবই স্বাভাবিক। কার যেন একটা বইয়ে পড়েছিলাম। পশ্চিমবঙ্গে আরও বছর পঞ্চাশ আগে এক ইউরোপিয় পর্যটক দুইটা ছেলেকে গলায় গলায় হাটতে দেখে পরদিনই ভারত ত্যাগ করেছিল। সেটা তার আরও পঞ্চাশ বছর আগের কথা। আমাদের দেশে এটা এখনো সেই মূল্যবোধের ভেতরই আছে। আমি বা আমরা ছাত্রমেসে একবিছানা প্রায়ই শেয়ার করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরোন হলগুলোতে তো এখনো রুমের চারটা বিছানাই ডাবল। তাইলে তারা কি সবাই সেখানে সমকামী হয়ে উঠে? বিষয়গুলো একেকজন একেক রকম ভাবে নেয় এই আরকি!
৮. ১৬ ই আগস্ট, ২০১০ রাত ৮:৫৫
ব্লগার কমল বলেছেন: বিষয়টা আপেক্ষিক। আমারতো মনে হয় যে বন্ধুত্বের ভেতর এইগুলো খুবই স্বাভাবিক। কার যেন একটা বইয়ে পড়েছিলাম। পশ্চিমবঙ্গে আরও বছর পঞ্চাশ আগে এক ইউরোপিয় পর্যটক দুইটা ছেলেকে গলায় গলায় হাটতে দেখে পরদিনই ভারত ত্যাগ করেছিল। সেটা তার আরও পঞ্চাশ বছর আগের কথা। আমাদের দেশে এটা এখনো সেই মূল্যবোধের ভেতরই আছে। আমি বা আমরা ছাত্রমেসে একবিছানা প্রায়ই শেয়ার করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরোন হলগুলোতে তো এখনো রুমের চারটা বিছানাই ডাবল। তাইলে তারা কি সবাই সেখানে সমকামী হয়ে উঠে? বিষয়গুলো একেকজন একেক রকম ভাবে নেয় এই আরকি!
১০. ১৬ ই আগস্ট, ২০১০ রাত ১০:০১
অলস ছেলে বলেছেন: জানলে অসুবিধা নাই, ভিত্তি নড়বড়ে হলে অসুবিধা
১৬ ই আগস্ট, ২০১০ রাত ১১:৫৯

লেখক বলেছেন: ভিত্তি শক্ত থাকলেও খটকার হাত থেকে নিস্তার পাবেন এমন নিশ্চয়তা নেই। আসল বিষয় হলো আমরা সন্দেহপ্রবণতা কতটা দূর করতে পারি।

১৭ ই আগস্ট, ২০১০ রাত ১২:০০

লেখক বলেছেন: এই ইমোটিকানসএর অর্থ কী? আমি অনেক ইমোটিকানস এর অর্থই বুঝি না।

১২. ০১ লা অক্টোবর, ২০১০ বিকাল ৪:৫৫
বিবেক বিবাগী বলেছেন: সত্যি, বন্ধুত্বের মধ্যে এই কলুষতা ঢুকে যাওয়াটা মোটেই ভালো না। এতে স্বাভাবিক বন্ধুত্বও হয় প্রশ্নবিদ্ধ।

 

মোট সময় লেগেছে ১.০৩৭২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই