আমার প্রিয় পোস্ট
- যারা ওয়েবসাইট ডেভেলপমেন্ট এর সাথে যুক্ত তাদের জন্য কতগুলো প্রয়োজনীয় সাইটের ঠিকানা - বাপ্পী
- ▓▓▒▒░░░
IELTS পরীক্ষার প্রস্তুতির জন্য ১ ডজন বই + একটা ফ্রি!!!!
░░░▒▒▓▓ - রাফি মাহমুদ
- নতুন GREর আদ্যোপান্ত - আসিফ মুভি পাগলা
- মাত্র দশ মিনিটেই বিনামূল্যে তৈরী করুন নিজের ওয়েব সাইট সাথে জাভা, পি.এই.পি. সহ বিভিন্ন এনিমেশন এবং নানা ধরনের এফেক্ট - কে.এম. মাহ্বুব শরীফ (রাতুল)
- ♫♫ ♫♫
গান গাওয়া, লিখা, সুর করা, গিটার বাজানোর সহজ A টু Z কৌশল
♫♫♫♫ - Beginner to Advanced Level - কবির চৌধুরী
- GRE ফ্রি ডাউনলোড এর কারখানা !!!যাবতীয় মালমশলা ফ্রি ডাউনলোড : পর্ব -৩ ( আপডেট এপ্রিল ৫ ২০১০) - পরিবেশবাদী ঈগলপাখি
আমাদের সকল অর্জন বিতর্কিত হয়ে যায় কেন??
১৮ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:২৬
বাংলাদেশের এই ভাগ্যটা লক্ষ্য করে প্রায়শই কষ্ট পাই। আমাদের সকল বড় অর্জন প্রশ্নময়। কেউ না কেউ বিতর্ক তুলবেই। আর সে বিতর্কটা শিকড় বাকর গজিয়ে একটা স্থায়ী রূপ নেবেই।
শুরুটা সেই স্বাধীনতা থেকেই। স্বাধীনতার ঘোষক কে? কোন অবসান নেই এ বিতর্কের।
আমাদের স্বাধীনতা যুদ্ধে কত লাখ মানুষ শহীদ হয়েছেন সেটা নিয়েও জল কম ঘোল হচ্ছে না। যদিও বিষয়টা খুব একটা সামনে আসছে না এখন (সেটা একটা বিরাট স্বস্তির বিষয়)।
গেল স্বাধীনতা ইস্যু। স্বাধীনতার পর আমাদের সবচেয়ে বড় গর্ব ছিলো বোধহয় ড. ইউনুসের নোবেল জয়। সেটা নিয়েও তার সমালোচকরা বলাবলি করলেন ড. ইউনুসকে নাকি বাংলাদেশের রাজনীতিতে স্থায়ী করার জন্যই একটা দীর্ঘমেয়াদী চাল দিয়েছিলো পশ্চিমা বিশ্ব। কিন্তু দেশের মানুষকে নোবেল দিয়ে মন গলাতে পারে নাই শেষ পর্যন্ত।
একেবারে হালের যে ঘটনা এখনো বিতর্কের শীর্ষে অবস্থান করছে তা হলো মুসা ইব্রাহিমের হিমালয় জয়। আমার মতে হিমালয় জয় এমন ঘটা করে বলার কোন ঘটনা ছিলো না। কিন্তু প্রথম আলো বিষয়টা নিয়ে এতোটাই নচ্ছার বাড়াবাড়ি করেছে যে, সকলে বিরক্তির শেষ সীমায় আরোহন করতে বাধ্য হয়েছিলো এবং সেই সীমা বোধকরি হিমালয়ের চেয়ে কম উচু হবে না।
এখন দেখা যাচ্ছে, মুসা আদৌ হিমালয়ের চূড়ায় উঠেছিলেন কি-না তাও প্রশ্নসাপেক্ষ। কোন ছবি নাই তার চুড়ায়। আজ দেখলাম তার সার্টিফিকেট নিয়েও প্রশ্ন উঠেছে। গেল আরো একটা ইভেন্ট চূড়ান্ত বিতর্কিত হয়ে।
বড় থেকে ছোট কোন অর্জনই কেন বিতর্কহীন নয় আমাদের??? কোন এক যাদুমন্ত্রে যদি সব সমাধা হয়ে যেতো!!
ক্লিন
বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















ভ’রে। আদিম শয়তান আর যাই হোক রাজনীতিবিদ ছিলো
না, কিন্তু শয়তান এখন রাজনীতি শিখেছে; আল্লা আর ঈশ্বর
আর জেসাসের নামে দিনরাত শ্লোগান দিচ্ছে।