আমার প্রিয় পোস্ট

*আপডেটেড* সম্প্রতি দেখা একটি সাড়াজাগানো স্বল্পদৈর্ঘ্য ছবি

০৭ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৪২

শেয়ার করুন:                   Facebook

বাংলা চলচ্চিত্রে এখন দুঃসময় চলছে। গত কয়েক বছরে ভালো সিনেমা বলতে হাতেগোণা দুএকটি অথবা শূন্য। তবে আশার কথা, তরুণরা চলচ্চিত্রের এ দুঃসময়ে হাল ধরতে এগিয়ে আসছে। কিছুদিন আগে অনেকটা অগোচরে একটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। চিত্রসমালোচকরা একে অত্যন্ত উঁচুদরের সিনেমা বলে অভিহিত করেছেন। চিত্রনাট্য, সঙ্গীত, চিত্রগ্রহণ, নৃত্য পরিচালনা- সবদিক থেকেই এটি প্রত্যাশা ছাড়িয়ে গেছে। যদিও অনেক সমালোচক পরিচালনায় কিছুটা দুর্বলতা খুঁজে পেয়েছেন, তথাপি শক্তিশালী চিত্রনাট্যের গুণে তা ঢেকে গেছে পুরোপুরি। অভিনয় কুশলতা এ ছবির সবচেয়ে উল্লেখযোগ্য দিক। লক্ষ্যণীয় যে, প্রচলিত বাংলা ছবির ফর্মুলা এ ছবিতে অনুসরণ করা হয়নি। প্রথা ভাঙার একটি প্রচেষ্টা আমরা পুরো চলচ্চিত্রজুড়েই দেখতে পাই। নায়ক ও তার সঙ্গীদের বিরুদ্ধে খলনায়কদের বিজয় আমাদের সমাজ বাস্তবতার নির্মম চিত্রকেই তুলে ধরে বলে আমি মনে করি।

সময়-সুযোগ করে দেখে আসুন ছবিটি।

ছবির পোস্টারটি দেখুন এখানে আপডেটেড

 

 

  • ৫১ টি মন্তব্য
  • ৫০৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২৩ জনের ভাল লেগেছে, ৮ জনের ভাল লাগেনি
১. ০৭ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৪৫
comment by: সুজনবাঙালী বলেছেন: মারহাবা মারহাবা!

বাঙলার গর্ব তুমি বাবা!

আর্শীবাদ করি । বাঙলা ছিঃনেমার পোরিচালক হও।
২. ০৭ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৪৭
comment by: র‌্যাভেন বলেছেন:
ডিবিডিতে পাওয়া যাইবেনা, বাচায় বয়া দেকতাম
০৭ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৫৩

লেখক বলেছেন: ডিভিডির বাইর করার ব্যাপারে আলোচনা চলতেছে। কারণ এইরম চলচ্চিত্র হারাইতে দেওন যায় না।

৩. ০৭ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৪৭
comment by: সুজনবাঙালী বলেছেন: তয় বিয়োগ খাইতে ডরায়োনা। ফালতু পোস্টে সানন্দে বিয়োগ প্রদান করা হয়।
০৭ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৫৪

লেখক বলেছেন: মাইনাসে ডরে না বীর...

৪. ০৭ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৪৮
comment by: সিটিজি৪বিডি বলেছেন: সুস্থ ধারার ছবি হলে দেখতাম। কিন্তু এখন বাংলা ছবির যে অবস্থা। পরিবার নিয়ে দেখার মত পরিবেশ নেই।
০৭ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৫৫

লেখক বলেছেন: এইটা সম্পূর্ণ পারিবারিক বিনোদনধর্মী ছবি। দুয়েক্টি খ্যামটা নাচ বাদ দিলে পরিবারের সবাইকে নিয়ে দেখতে পারবেন।

৫. ০৭ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৪৯
comment by: র‌্যাভেন বলেছেন:
পুস্টার জটিলৈছে +

আগের নিকের কিহৈলো? ব্যণাইনছে নাকি?
০৭ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৫৬

লেখক বলেছেন: না। গেরিলা কৌশল হিসাবে একাধিক চলেতেছে আর কি!

৬. ০৭ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৫৪
comment by: লেখাজোকা শামীম বলেছেন: হ। এই ছবিটা তো কতবার দেইখা আইলাম। পুরান কতা আর কয়া লাভ কী ? আপনে কি ছবিটার প্রযোজক নাকি ? এতো এড দিয়াতেন ক্যান ?
০৭ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৫৭

লেখক বলেছেন: আসলে হৈছে কী, ভালো চলচ্চিত্রকে আমাদের অবশ্যই প্রমোট কর্তে হবে। নইলে তরুণরা কিভাবে উৎসাহ পাবে বলেন?

৭. ০৭ ই আগস্ট, ২০০৮ রাত ৮:০৯
comment by: গ্যাঁড়াকল বলেছেন: যদিও অনেক সমালোচক পরিচালনায় কিছুটা দুর্বলতা খুঁজে পেয়েছেন,
-

ফরিছালকের পরথম ছেনামা মনে হয়।

০৭ ই আগস্ট, ২০০৮ রাত ৯:২৪

লেখক বলেছেন: চিত্রনাট্যকার দুইজন যথেষ্ট পরিপক্কতার স্বাক্ষর রেখেছেন এ ছবিতে।

৮. ০৭ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৩৭
comment by: কোবরা বলেছেন:
সু শীল নায়ক "মামো" মনে হয় এই ছবিতে অভিনয় কইরা অস্কার পাইয়া যাইবো..:)
০৭ ই আগস্ট, ২০০৮ রাত ৯:২৭

লেখক বলেছেন: সুমন রহমান-মাহবুব মোর্শেদ-জামাল ভাস্কর-সুশান্ত-লোকালটক-কৌশিক এই ছয়জন হৈল ভিলেন। এর মধ্যে কৌশিক আবার মাঝেমধ্যে বিট্রে কৈরা বসে। তবে একসঙ্গে এতোজন ভিলেন নিয়া বাংলাদেশী চলচ্চিত্র এই প্রথম।

৯. ০৭ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৫৩
comment by: কোবরা বলেছেন:
আমার উপরের মন্তব্যে অভিনয় কইরা লিখছিলাম,আসলে হইবো চিত্রনাট্যে লেইখা সু শীল "মামো" অস্কার পাইয়া যাইবো..;)
১০. ০৭ ই আগস্ট, ২০০৮ রাত ৯:০১
comment by: মানুষ বলেছেন: হে হে হে
০৭ ই আগস্ট, ২০০৮ রাত ৯:২৭

লেখক বলেছেন: :D

১১. ০৭ ই আগস্ট, ২০০৮ রাত ৯:১৩
comment by: তামিম ইরফান বলেছেন: ডিভিডি বাইর হইলে পরথম কপি আমার:D
০৭ ই আগস্ট, ২০০৮ রাত ৯:২৮

লেখক বলেছেন: র‌্যাভেন আগেই প্রথম কপির অর্ডার দিয়া ফেলছে যে!

১২. ০৭ ই আগস্ট, ২০০৮ রাত ৯:১৪
comment by: তামিম ইরফান বলেছেন: বাংলাদেশ সরকার কে এ ছিনেমা ট্যাক্স ফ্রী করে দেওয়ার আহবান জানানো যাচ্ছে।
০৭ ই আগস্ট, ২০০৮ রাত ৯:২৯

লেখক বলেছেন: ট্যাক্স ফ্রি না হউক, অন্তত কিছু অনুদান দিলেও চলবে।

১৩. ০৭ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৪১
comment by: লাল পিপড়া বলেছেন: ফাইটিং এ কেডা কেডা আছে?
০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১০:১৮

লেখক বলেছেন: দয়া করে ছবির পোস্টারটি দেখুন এখানে ফাইটিং ডিরেক্টরদের নাম আছে।

১৪. ০৭ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৫৩
comment by: অনার্য তাপস বলেছেন: ফারুক ভাই চলচ্চিত্রে নাকি। গান ল্যাকছে! সুরও করছে হ্যায়! মাশাল্লা।
০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১০:১৯

লেখক বলেছেন: আফসোস! ফারুক ভাইয়ের এই প্রতিভার কথা কেউ জানলো না। দুর্দান্ত সুর করেন উনি।

১৫. ০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৩৩
comment by: আরিফ থেকে আনা বলেছেন: এই ছবির জন্যই তো মনে হয় মইউরি টেকা নেয় নাই। ঠিক নাকি?
০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১২:২৬

লেখক বলেছেন: এইজন্য মইউরির কাছে আমরা কৃতজ্ঞ।

১৬. ০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৩৮
comment by: একজন ব্লগার বলেছেন: তুমি পারোও লোকাল্টক!:D
০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১২:২৮

লেখক বলেছেন: হুমম!

১৭. ০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৪৫
comment by: লাল পিপড়া বলেছেন: আমার পার্ট কই ?
০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১২:২৮

লেখক বলেছেন: আসলে বাজেটের ঘাটতি ছিল। তাই চুক্তিবদ্ধ কর্তে পারি নাই।

১৮. ০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৫৩
comment by: জেনারেল বলেছেন: ইন্টারনেট খুঁজলে মাশীদের (আমার ক্লাসমেট তাই নাম ধরেই বলছি) গোটা ৫০ ছবি পাওয়া যায়, ফেসবুক বাদেই। তাতে কারও কোন অভিযোগ বা সুরসুড়ি না লাগলেও এইখানে তার চেহারা দেখে আমাগো হুজুরগো ওযু ভাইংগা যাইতেছে।ভাবতে ভালই লাগে

মাশীদের ছবি সড়ানোতে মাইনাচ
০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৩১

লেখক বলেছেন: আপনার কথা ঠিক। সে অর্থে এতে দোষের কিছু নাই। তারপরও কারো কারো অনুরোধ উপেক্ষা করা সম্ভব হয়নি।

১৯. ০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১২:০৩
comment by: স্বপ্নদুয়ার বলেছেন: মাশীদ কিডাই জেনারেল্দা?
২০. ০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১২:০৭
comment by: প্রশ্নোত্তর বলেছেন:
THE IP CONFLICT
খীকজ!
০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৩২

লেখক বলেছেন: "কেলেংকারী"র ইংরেজি হৈল THE IP CONFLICT!

২১. ০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৪৬
comment by: অ্যামাটার বলেছেন: ফাটাফাটি!
০৮ ই আগস্ট, ২০০৮ রাত ২:২৬

লেখক বলেছেন: হ।

২২. ০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৪৮
comment by: লালবাগ বলেছেন: ফাটাইছেন লুকালদা। যা খেল দেখাইলো ওনারা বেন নিয়া। ১৬তম পিলাস টা দিয়া আনন্দ বোধ কর্লাম ;)
০৮ ই আগস্ট, ২০০৮ রাত ২:২৭

লেখক বলেছেন: ওনাদের অভিনয় প্রতিভার প্রশংসাও কিন্তু কর্তে হবে। নিখুঁত অভিনয়।

২৩. ০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১:১০
comment by: কিসলু বলেছেন: মইউরী আছে , এজন্য প্লাচ :D
০৮ ই আগস্ট, ২০০৮ রাত ২:২৭

লেখক বলেছেন: অন্যদের দোষ কী?

২৪. ০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১:৪৮
comment by: শয়তান বলেছেন: এক কথায় জটিল ।
০৮ ই আগস্ট, ২০০৮ রাত ২:২৮

লেখক বলেছেন: আহা, শয়তান। আহা, সেইসব দিনগুলি! বহুদিন পর দেখলাম।

২৫. ০৮ ই আগস্ট, ২০০৮ সকাল ৮:০৬
comment by: কাজী এবি..মনসুর বলেছেন: মারহাবা মারহাবা!

বাঙলার গর্ব তুমি বাবা!
০৯ ই আগস্ট, ২০০৮ রাত ১:১৭

লেখক বলেছেন: হুমম!

২৬. ০৯ ই আগস্ট, ২০০৮ রাত ১:৩৯
comment by: অ্যামাটার বলেছেন: মনেহচ্ছে মাশিদ নামক কোন এক হৃদয়হীনার স্থিরচিত্রও পোষ্টারের অন্তর্ভূক্ত ছিল...তা সেন্সরবোর্ড ওখানে কাঁচি চালালো কেন?
২৭. ০৯ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:১৯
comment by: মাহবুব মোর্শেদ বলেছেন: মুভিটা দেখে একটা রিভিউ দিবো ঠিক করছি।
২৮. ০৯ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:২৫
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: খাইসে , আপনি পারেনও
২৯. ২৪ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:৪২
comment by: বর্ণফিল্মি বলেছেন: ফিল্মটা দেখতে হইবে । তারপর সমালোচনা করব ভাবতেছি। ভয়ে আছি হজম হবেতো।

 



 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১০২১