ওয়েবে স্বেচ্ছাসেবার ভিত্তিতে আমরা কিছু অনুবাদের কাজ করবো
২১ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৩৪
অনাবশ্যক ভনিতা না করে সরলভাবে বলে ফেলি। ওয়েবে আমরা স্বেচ্ছাসেবার ভিত্তিতে কিছু অনুবাদের কাজ করতে চাই। আমার ধারণা, এ বিষয়ে অনেকেরই অভিজ্ঞতা রয়েছে- কারওবা বিস্তৃত, কারো টুকটাক। বলাবাহূল্য, অনুবাদ হবে আধুনিক, সহজবোধ্য। এজন্যই আমরা সবার অংশগ্রহণ চাই।
আপনারা জানেন, ভারতীয় বাংলার অনুবাদ চরম হাস্যকর হিসেবে প্রমাণিত হয়েছে আগেই। এমনকি বাংলাদশেও একক উদ্যোগে কেউ কেউ অনুবাদের কাজটি করেছেন, তবে তাও মানসম্পন্ন নয়।
কী কী অনুবাদ করার কাজে হাত দেওয়া যেতে পারে, এ বিষয়ে সবার কাছ থেকে প্রস্তাব চাইছি। তারপর আমরা মূল কাজে হাত দেবো।
এ ধরনের কাজ একাও করা যায়, যদিও তা সময় ও শ্রমসাপেক্ষ। তবে একসঙ্গে দশ জন যদি হাত লাগান, সেই কাজ সহজেই হয়ে যায়। ব্লগীয় উদ্যোগে এরকম কিছু কিছু কাজে, চলুন আমরা হাত লাগাই। আসুন, দাগ রেখে যাই ওয়েবের ভুবনে।
এর একটা স্বস্তিকর দিক হল, এ প্রকল্পের জন্য কারো কাছে হাত পাততে হচ্ছে না। এখানে কোনো টাকা-পয়সার ব্যাপারই নেই। অবসরে নিজেদের মেধাটুকুই শুধু শেয়ার করবো আমরা। তাও সবসময় নয়, যার যখন সময় হয় তখন তিনি কাজ করবেন।
এবং এটা আমরা পারবো।
বিস্তারিত দেখুন এখানে
শিরোনামহীন বলেছেন:
ঠিকাছে।
পলাশমিঞা বলেছেন:
কি অনুবাদকরতে হবে বললে দেখব পারি কি না। মজা করছিনা। আমার ব্লগের মডু আমাকে চিনেন। এক পৃষ্টা মেইল করতে পারবেন?
লেখক বলেছেন: বইটই নয়, আমরা জনপ্রিয় ওয়েবসেবাগুলো অনুবাদ করতে চাইছি। যেমন জিমেইল। ফেসবুক নিয়ে অবশ্য কাজ হচ্ছে।
পলাশমিঞা বলেছেন:
ঠিক আছে আর কিছু বলবনা। বাচলাম।

















