ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফরম বিতরণ ৪ নভেম্বর থেকে শুরু
-----------------------------------------------------------------
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৭-০৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রণীতে ভর্তি পরীক্ষা ৩০ নভেম্বর থেকে শুরু হবে। এর আগে ৪-১৮ নভেম্বর পর্যন্ত ফরম কেনা ো জমা দেয়া যাবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
চারটি ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞানের শিক্ষার্থীরা 'ক' ইউনিটের মাধ্যমে
মানবিকের শিক্ষার্থীরা 'খ' ইউনিটের মাধ্যমে
বানিজ্যের শিক্ষার্থীরা 'গ' ইউনিটের মাধ্যমে এবং সব বিভাগের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাবে।
৩০ নভেম্বর 'গ' ইউনিট, ৭ ডিসেম্বর 'ক' ইউনিট, ২৮ ডিসেম্বর 'খ' ইউনিট, ৪ জানুয়ারী 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার জন্য বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের এসএসসি এবং এইচএসসি মিলিয়ে চতুর্থ বিষয় ছাড়া জিপিএ ৭.৫০, মানবিক শাখার শিক্ষার্থীদের জিপিএ ৬, বানিজ্য শাখার শিক্ষার্থীদের জিপিএ ৭ থাকতে হবে।
'ক' ইউনিটের ভর্তি ফরম তোলা যাবে কার্জন হল শাখার অগ্রণী ব্যাংক থেকে, 'খ' এবং 'ঘ' ইউনিটের ভর্তি ফরম তোলা যাবে ছাত্র-শিক্ষক কেন্দ্রের(টিএসসি) জনতা ব্যাংক থেকে, এবং 'গ' ইউনিটের ভর্তি ফরম তোলা যাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সোনালী ব্যাংক থেকে। (সংক্ষেপিত)
তথ্যসূত্র: প্রথম আলো, ১৩ সেপ্টম্বর ২০০৭।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



