আমার প্রিয় পোস্ট

আগামীতে যুদ্ধাপরাধীদের বিচারের নিশ্চয়তা চাই

২৩ শে মার্চ, ২০০৮ সকাল ৯:৪১

শেয়ারঃ
0 0 0

যুদ্ধাপরাধীদের বিচার দাবী করলেন সেক্টর কমান্ডারস ফোরাম ।সেক্টর কমান্ডারস ফোরাম আয়োজিত সম্মেলনে আওয়ামী লীগ,বামপন্থী দলসহ অনান্য রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের প্রতিনীধিগন যুদ্ধাপরধীদের বিচারের পক্ষে অভিন্ন মত প্রদান করেন । দেশের একটি ক্রান্তিকালে যুদ্ধাপরাধীদের বিচারের দাবী জনগনের জাতীয় দাবীতে পরিনত হয়েছে। অতীতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাগনকে যার যার অবস্হান থেকে যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে তাদের অভিমত প্রদান করতে দেখা গিয়েছে কিনতু আর্শ্চয্যের বিষয় সেক্টর কমান্ডারস ফোরামে বি এন পি সহ ৪ দলের কোন প্রতিনীধিকে এই ইস্যুতে কোন প্রকার মন্তব্য প্রকাশ করতে দেখা যায় নাই । অতীতে দূতাবাস কর্তৃক চায়ের আমন্ত্রনে এই সকল নেতাদের একই টেবিলে বসে চা পান করতে দেখা গিয়েছে অথচ বড়ই পরিতাপের বিষয় যে আজ জনগনের দীর্ঘদিনের দাবী পূরনের ক্ষেত্রে তাঁরা এক প্ল্যাটফর্মে উপস্হিত হতে পারে নাই । এটি জাতীর জন্য লজ্জা ও ব্যর্থতা।

বিচার মানেই সাস্তি প্রদান, এটি আমি মনে করি না। যুদ্ধাপরাধী হিসেবে বিনা বিচারে যাদের আক্ষ্যায়িত করা হচ্ছে তারা এই প্রক্রিয়ায় নিজেদের নির্দোষ প্রমান করতে পারবে ।যুদ্ধাপরাধীর বিচার ইস্যুতে জাতীর অম্ভ্যন্তরে বিভাজন দেশের স্বার্থে মঙ্গলজনক নয়।কয়েকটি রাজনৈতিক দল তদের দলের স্বার্থে জনগনের দাবীটিকে এড়িয়ে যেতে চাচ্ছে, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বিকৃত করার ঘৃন ষড়যন্ত্র বিগত সরকারের অমলে হয়েছে ।মুক্তিযোদ্ধাদের সঠিক মুল্যায়ন পর্যন্ত করা হয়নি ।যারা স্বাধীনতার বিপক্ষে অবস্হান নিয়েছিল পরবর্তিতে তাদেরকেই আবার সরকারের ভেতর দেখা গিয়েছে । এ ধরনের ঘটনা পৃথিবীতে বিরল, আর সে কারনেই আজ আমাদের দেশে এই করুণ অবস্হা ।
দেশে তত্বাবধায়ক সরকার একটি নিরপেক্ষ সরকার এটি অস্বিকার করার অবকাশ নাই ।রাজনৈতিক দলগুলোর অযোগ্যতা ও ব্যর্থতার কারনে আজ অবধি জনগনের দাবী যুদ্ধাপরধীদের বিচার কোন দল সম্পন্ন করতে পারে নাই ।এ সরকার দেশের স্বার্থে জনকল্যান মূখী যে সংস্কার কর্ম হাতে নিয়েছে নিঃসন্দেহে সেটি প্রশংসার দাবিদার।মুক্তি যুদ্ধের সঠিক ইতিহাস পাঠ্যপুস্তকে সংযোজন করে সরকার জাতীর নিকট উজ্জল দৃষ্টান্ত স্হাপন করছে। যুদ্ধাপরাধী বিচার দাবীটি একটি অমিমাংসিত সমস্যা ,অনান্য সংস্কার কর্ম থেকে এটি কোন প্রকারেই আলাদা করে দেখা যাবে না। এই সরকারের নিকট আবেদন যে,বিদায়ের পূর্বে এমন একটি কাঠামো গঠন করে যেতে যেখানে পরবর্তিতে যারা ক্ষমতায় অধিষ্ঠিত হবে তাদেরকে বিচার কার্য সম্পন্ন করতেই হবে এবং সেখানে উপেক্ষা করার কোন সুযোগ থাকবে না।

 

সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১০ সকাল ৮:৫২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৩ শে মার্চ, ২০০৮ সকাল ৯:৪৯
ক্যাপেটন ক্যাকটাস বলেছেন: স্বপ্ন স্বপ্নই থেকে যাবে...............
সেক্টর কমান্ডার সাবদের মনের গোপন ইচ্ছাটি হল- আওয়ামীলীগের ভোট ব্যাংক বৃদ্ধি করা। তাদের দালালী প্রসংশাযোগ্য.............
২৩ শে মার্চ, ২০০৮ সকাল ১০:০৩

লেখক বলেছেন: দেশ স্বাধীন আওয়ামী লীগের প্রচেষ্টায় হয়েছিল ,সেটি অস্বীকার করার উপায় নাই । বিচারের দাবীটি আওয়ামী লীগের একক নয়,এটি ও আপনার জানার কথা ।

২৪ শে মার্চ, ২০০৮ রাত ৩:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

৪. ২৩ শে মার্চ, ২০০৮ দুপুর ১২:৫৫
রাজামশাই বলেছেন: তোমার লাইগা বাজারের দোকনে নিশ্চয়তা লইয়া বইয়া রইছে। যাও কিনা আন গিয়া।


আগামীতে যুদ্ধাপরাধীদের বিচার করতে হইব। এইডা কও
২৪ শে মার্চ, ২০০৮ রাত ৩:৩৪

লেখক বলেছেন: যুদ্ধাপরাধীদের বিচার করা হবে এর ১০০ ভাগ নিশ্চয়তা এখন চাই ।

৫. ২৩ শে মার্চ, ২০০৮ দুপুর ১:১৫
সাগর নীল বলেছেন: এখন যুদ্ধাপরাধীর বিচার চাওয়া সাধারন মানুষের প্রায়োরিটি নয়। কেননা দেশে দুর্নীতিবিরোধী অভিযান চলছে। সবাই চায় এটা সফল হোক। দেশ রোডম্যাপ অনু্যায়ী নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। এখন অন্য কোণ ইস্যু নিয়ে আসলে এই রোড ম্যাপ বাস্তাবায়নে ব্যাঘাত ঘটবে। তাছাড়া দ্রব্যমুল্য , সিডর ইত্যাদির প্রভাবে মানুষের জীবন ওষ্ঠাগত। তাই এইসব অযাচিত ইস্যু নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই।
এটা করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে কেননা ৭১ এ সবাই যুদ্ধাপরাধ করছে। কিছু মুক্তিযোদ্ধা ও করছে। কিন্তু তাদের বিচার কেউ চায় না কেন? পাকিস্থানী সেনাদের বিচার কেউ চায় না কেন , তারাইতো প্রধান যুদ্ধাপরাধী? মুক্তিযোদ্ধাদের দারা যে বিহারী মারা গেছে সেইটার বিচার চায় না কেন?
২৪ শে মার্চ, ২০০৮ ভোর ৪:১৫

লেখক বলেছেন: সরকার যুদ্ধাপরাধীদের বিচার শুরু করার জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিশন এবং ট্রাইবুনাল গঠন ইত্যাদি প্রাথমিক বিচার প্রক্রিয়া চালু করে দিতে পারে। সে জন্য সরকারের বাড়তি সময় অপচয় হবার কথা নয় । সরকার কর্তৃক অনান্য সংস্কার সাধনের পাশাপাশি এই প্রক্রিয়াটি নিজস্ব গতিতে চলতে থাকবে, এর কারনে দেশে দ্রব্যমূল্য বৃদ্বি পাবে না কিংবা দুভিক্ষও হবে না।

মুক্তিযুদ্ধে বাঙ্গালীদের পরাজয় হলে দেশে বাঙ্গালীর রক্তের বন্যায় বাংলা ভাষা ও বাঙ্গালীস্বত্তা হারিয়ে যেত । এ দেশে এখন চলতো পাক- বিহারীদের শাসন।পাকিস্তানিরা অন্তর থেকে বঙ্গালীদের অপছন্দ করে এই সত্যটি ২৪বছর তাদের পাশে থেকে উপলব্দি করতে পেরেছি।

৬. ২৩ শে মার্চ, ২০০৮ দুপুর ২:২৫
তীর্যক বলেছেন: শুদ্ব যুদ্বাপরাধি নয়, মুজিব বাহিনী, লাল নীল বাহিনী কতৃক বিহারি, অসংখ্য ভিন্ন মতালম্বি রাজনৈতিক নেতা কর্মি, সিরাজ শিকদারসহ সকল হত্যাকান্ড়ের বিচার চাই।
২৪ শে মার্চ, ২০০৮ ভোর ৪:১৭

লেখক বলেছেন: সকল হত্যার বিচার চাই ---একমত।

 

মোট সময় লেগেছে ০.৯২০৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই