¡¡ দ্রব্যমুল্যের উর্ধগতি !! বর্তমান বিশ্বের প্রধান রাজনৈতিক এজেন্ডা।
২৯ শে এপ্রিল, ২০০৮ রাত ৩:৪০
"কম মুল্যে খাদ্য কেনার দিন শেষ হয়ে গেছে" কথাগুলো বললেন ইউরোপীয় মানবিক সাহায্য সংস্হার কমিশনার লুইস মিশেল।গত সপ্তাহে ইউরোপীয় পার্লামেন্টে সংবাদিকদের সাথে আলাপ কালে তিনি আরো বলেন খাদ্যদ্রব্যের মূল্যে পূর্বের স্হানে ফিরে আসার কোন সম্ভাবনা নাই।
বিশ্বব্যাপী খাদ্যদ্রব্যের সংকট ও মূল্যবৃদ্ধির কারণে বিশ্বের নেতৃবৃন্দের নিকট এই ইস্যুটি এখন রাজনৈতিক এজেন্ডা হয়ে দাড়িঁয়েছে। এই অপ্রত্যাশিত সমসাটির কেন্দ্রবিন্দু চিহ্নিত করতে মূলত তারা কৃষি ও খামারের প্রতি দৃষ্টি নিবন্ধ করেছেন।পশ্চিমাদেশসহ বিশ্বের উন্নত দেশগুলোতে বিগত বছরে কৃষিও খামার খাতে সঠিক মুল্যয়ন করা হয় নাই। জ্বালানীতেলের দাম বৃদ্ধিতে অবহেলিত এই খাতে, খামার পেশাজীবিদের শুধু লোকশান গুনতে হয়েছে, প্রতিকুল পবিবেশের কারণে বিনিয়োগকারীগণ এই খাতে নিজেদের গুটিয়ে নেয় এর পাশাপাশি অষ্ট্রেলিয়ার মত বৃহৎ খাদ্য উৎপাদনকারী দেশে খড়াজনিত কারণে কৃষিজাত খাদ্য উৎপাদন ব্যহত হয়।
এ ছাড়া পৃথিবীতে লোকসংখ্যা ক্রমেই বাড়ছে। বিশ্বখাদ্য সংস্হা (এফ.এ.ও) প্রদত্ত একটি পরিসংখ্যানে জানা যায়,১৯৭৫ সালে পৃথিবীতে লোকসংখ্যা ৪১০০ মিলিয়ন ছিল,২০০০ সালে জনসংখ্যা বৃদ্ধিপেয়ে ৬১০০ মিলিয়নে দাড়িয়েছে এবং ২০২৫ সালে পরিমান বেড়ে ৮০০০ মিলিয়নে এসে দাড়াঁবে। জনসংখ্যা বৃদ্ধি ও চাহিদার তুলনায় সরবরাহ পর্যাপ্ত না থাকার জন্য মুল্যবৃদ্ধির আরেকটি কারণ চিহ্নিত করা হয়েছে। খাদ্যদ্রব্যের মধ্যে যে সকল মৌলিক খাদ্য যেমন গম,চাল,যব, এসব খাদ্য লাগামহীন ভাবে মুল্যবৃদ্ধি পেয়েছে। ফাও এর পরিসংখ্যানে দেখা যায় গত একবছরে গম ১৩০%,চাল ৭৫%, যব ৩১% মুল্যের উর্ধগতি হয়েছে।
এ ছাড়া সর্ববৃহৎ ভোক্তাদেশ হিসেবে পরিচিত ভারত ও চীন তাদের খাদ্য তালিকায় খাদ্যাভাস পরিবর্তন করার ফলে বিশ্ববাজারে মাংসের দাম বৃদ্ধি পেয়েছে।একটি সমীক্ষায় জানা যায় ১৯৮০ সালে মাথাপিছু একজন চাইনিজ বছরে ২০কেজি মাংস ভোগ করতেন, সেখানে ২০০৭ সালে তারা মাথাপিছু ৫০ কেজি মাংস গ্রহন করছে।আন্তর্জাতিক খাদ্যসংস্হা তার প্রতিবেদনে উল্ল্যেখ করে যে ক্রমবর্ধমান মুল্যবৃদ্ধির করণে বিশ্বে ১০০মিলিয়ন মানুষ দারিদ্র সীমার নিচে অবস্হান করবে।
Click This Link
লেখক বলেছেন: আপনার মত করে ভাবছি, কিনতু কোন কুল কিনারা পাচ্ছি না।
হাসিব মাহমুদ বলেছেন:
রামন কি ইউরোপে কোথাও থাকেন ? স্পানিশ কেবোর্ড মনে হৈতেছে ।
লেখক বলেছেন: এক প্রান্তে পড়ে আছি দাদা।
বিবর্ণ বলেছেন:
রামন'দা ছবিটা বদল করেন, কিছুই বুঝিনা।
লেখক বলেছেন: দুরবীন দিয়ে দেখুন, দাদা।
মাইনুল বলেছেন:
আপনার প্রোফাইলের ছবিটা অসস্থিকর। বদলে ফেলুন । আপনার লেখা পড়ে বুঝলাম সারা দুনিয়াতেই খাদ্য সমস্যা একটা বিশাল সমস্যা হয়ে দেখা দিয়েছে । শুধু বাংলাদেশে নয়।
লেখক বলেছেন: প্রিয় ব্লোগারদের অনুরোধের প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে ছবি পরিবর্তন করলাম। এই ছবিটির ব্যাপারেও খোলামেলা মতামত জানাতে ইতস্তত করবেন না। ধন্যবাদ।



















কবে যে দ্রব্যমূল্য স্বাভাবিক অবস্থায় আসবে....