আমার প্রিয় পোস্ট

কৌতুক : দু টাকা দামের পাখা।

১৫ ই আগস্ট, ২০০৮ ভোর ৫:৩৪

শেয়ার করুন:                   Facebook

ভাদ্র মাসের প্রচন্ড গরম চলছে । এর পাশাপাশি চলছে লোডশেডিং । ঘরে বিদুৎ নেই, গরমে অসহ্য হয়ে ভদ্রলোকটি রুম থেকে বের হয়ে বাড়ীর বারান্দায় এসে দাঁড়ালেন। তখননি দেখতে পেলেন ছোকড়া বয়েসী একজন পাখা বিক্রেতা হাঁকাহাকি করে বলছে,
"পাখা রাখবেন হাত পাখা, দাম মাত্র দুই টাকা।"
ভদ্রলোক আর্শ্চয্য হলেন, দুই টাকায় আজকাল কিছু পাওয়া যায় নাকি,যাহোক প্রচন্ড গরমের কথা ভেবে তিনি পাখাওয়ালাকে ডাক দিলেন।
"এই যে ছেলে এদিকে আস, দাম কত তোমার হাতপাখার ?
"স্যার দুই টাকা " জবাব দিল পাখা বিক্রেতা।
" দাও মজবুত দেখে আমাকে একখানা দাও"
পাখাওয়ালার নিকট থেকে একটি পাখা নিয়ে তার মূল্যে পরিশোধ করে ভদ্রলোক যেই মাত্র বাতাস করার জন্য দুইবার পাখাটি ঘুড়ালেন অমনি ঠাশ শব্দে পাখাটি ভেংগে গেল।মেজাজ খারাপ হয়ে গেল ভদ্রলোকটির,বিরক্তির সুরে পাখাওয়ালাকে বললেন,
"এই কেমন পাখা দিলে বাতাস করতে না করতেই ভেংগে গেল!
"বাতাস করতে গেলে পাখা পাখা তো ভাংবোই স্যার" স্পষ্ট জবাব দিল সে।
"এই ব্যাটা পাখা কিনেছি বাতাস করবো না কি করবো ? উত্তেজিত হয়ে বল্লেন।
" স্যার দুই টাকা দামের পাখা, পাখটি ঘুড়াতে পারবেন না, পাখাটি নাকের সামনে রেখে মাথাটি কেবল নাড়াবেন!


 

 

  • ৬ টি মন্তব্য
  • ১৩৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি
১. ১৫ ই আগস্ট, ২০০৮ ভোর ৫:৩৮
comment by: আশরাফ মাহমুদ বলেছেন: হাসি আসে নাই।
১৫ ই আগস্ট, ২০০৮ ভোর ৫:৪১

লেখক বলেছেন: লোক হাসানো বড়ই কঠিন তবু একটু চেষ্ট করলাম

২. ১৫ ই আগস্ট, ২০০৮ ভোর ৬:২০
comment by: বিডি আইডল বলেছেন: আশরাফ মাহমুদ বলেছেন: হাসি আসে নাই।
৩. ১৫ ই আগস্ট, ২০০৮ সকাল ৯:৩১
comment by: লুকার বলেছেন:
শুনছি আগেই।
দুই লাইনের চুটকি, টাইনা লম্বা করতে গিয়া মজাটা নষ্ট হইছে।
৪. ১৫ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৩৩
comment by: স্বপ্নকর বলেছেন: হাহাহা...... আপনার লোক হাসানোর চেষ্টা দেখে আর হাসি আটকাতে পারলাম না।
১৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:৪১

লেখক বলেছেন: তাহলে দেখছি চেষ্টা ফলপ্রসু হয়েছে। হাসির জন্য আপনাকে শুভেচ্ছা।

 



 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ২১০৪০