ইসলামী চিন্তাবিদ ও বিশিষ্ট আলেম জনাব ইউসুফ আল কারযাভী শিয়া সম্প্রদায়কে মতবিরোধী ও নাস্তিক বলে আক্ষ্যায়িত করেছেন।ইসলামের আদর্শ এবং শারিয়া বিষয়ক ৫০টির বেশী বইয়ের লেখক ৮২ বছর বয়স্ক এই প্রবীণ আলেম গত ৯ সেপ্টেম্বর মিশরের একটি পত্রিকা "আল মাসরী আল উম" এর সাথে সাক্ষৎকার দান কালে এই মন্তব্য প্রকাশ করেন।
শিয়া সম্প্রদায় মুসলমান হলেও ইসলাম মতবিরোধী গোষ্ঠি, সে কারণে তাদেরকে অবিস্বাসী ও নাস্তিক বলা যেতে পারে। সাংবাদিকের নিকট আরো বলেন, শিয়া সম্প্রদায় ক্রমাগত সুন্নীসমাজকে আক্রমন করে যাচ্ছে। এদের নিকট লক্ষ লক্ষ মিলিয়ন ডলার রয়েছে এবং সুন্নী সমাজকে তাদের ধর্ম ত্যাগ করতে প্রভাবিত করছে। তিনি সুন্নীসমাজকে শিয়াদের হাত থেকে রক্ষা করার জন্য সুন্নীসম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। তিনি দৃঢ়চিত্তে বলেন,আমরা সুন্নীসম্প্রদায় কেবল প্রকৃত মুসলমান বাকি অন্য গোত্র বা গোষ্ঠি অবিস্বাসী এবং নাস্তিক।
জনাব কারযাভীর এই বক্তব্য বিদুৎগতিতে মধ্যেপ্রাচ্যের সকল শিয়া সম্প্রদায়ের মাঝে ছড়িয়ে পড়ে।লেবাননে বসবাসরত শিয়া সম্প্রদায়ের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লা মহাম্মদ হোসেন ফাদাল্লা তাৎক্ষনিক তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, কারযাভীর এই বক্তব্য উদ্যেশ্য প্রনোদিত ও উস্কানী মূলক। মুসলীম সমাজকে কারযাভী "বিভাজন" এর দিকে ঠেলে দেবার অপচেষ্টা চালাচ্ছেন বলে তিনি মন্তব্য করেন।
উদারপন্থি হিসেবে পরিচিত কারযাভী সাহেবের আকস্মিক এই মন্তব্যে অন্যান্য ইসলামী আলেম ও চিন্তাবিদগণ বিস্ময় প্রকাশ করেন।এ ছাড়া ইরানের শিয়াসম্প্রদায় কারযাভীর প্রতি কটুক্তি ও তিরস্কার প্রদান অব্যাহত রাখে। ইরানের একটি সরকারী পত্রিকা " মেহের" কারযাভীর বক্তব্যকে শয়তানী, সাম্প্রদায়িকতাপূর্ণ ও ভন্ডামী বলে তিরস্কার করেছে। পক্ষান্তরে কারযাভীর পক্ষে অবস্হানকারী একদল সুন্নী হ্যাকার প্রতিশোধমূলক ইরানী ধর্মীয়নেতা আয়াতুল্লা আলী সিসতনীর ওয়ের পেজ ঝুলিয়ে দেয়।
শিয়া ও সুন্নীর মাঝে এই কাঁদা ছুড়াছুড়িকে বিপদজনক বলে আক্ষ্যায়িত করে সৌদি আরবের "আসার্ক আল আওসাদ" পত্রিকার পরিচালক জনাব তারীখ আলহুমায়েদ ইরান এবং কারযাভীকে আগুনের কুন্ডলী নিয়ে না খেলার পরামর্শ দান করেন।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

