আমার প্রিয় পোস্ট

ইতালীতে বর্ণ বৈষম্য ও অভিবাসীদের প্রতি ইতালীয়দের ঘৃনাবিদ্বেষ বৃদ্ধি!!

০৭ ই অক্টোবর, ২০০৮ ভোর ৫:৩৭

শেয়ার করুন:                   Facebook


ইতালীতে বর্ন বৈষম্য এবং সে দেশের অভিবাসীর প্রতি ইতালীয়দের ঘৃনা বৃদ্ধি পেয়ে সেখানকার সামাজিক পরিস্হিতি চরম আকার ধারন করেছে। বিগত দিনগুলোতে হামলাকারী দের হাতে অভিবাসীর মৃত্যু প্রকাশ্যে রাজপথে বিদেশীকে প্রহার সহ বিমান বন্দরে কাষ্টটম পুলিশ কর্তৃক বিদেশী মহিলা যাত্রীর শ্লীলতাহানীর সংবাদ প্রকাশ হওয়ায় ইতালীর সরকার ও রাজনৌতিক দলের মধ্য মতবিরোধ সৃষ্টি হয়েছে। বিগত দিনের ঘটনা প্রবাহ পর্যবেক্ষন করে ইতালীর রিপাবলিকান প্রেসিডেন্ট খিওরখিয়ো নাপোলিটানো সে দেশে বর্নবৈষম্য থাকার কথা স্বীকার করে বলেন,এ বিষয়ে দ্রুত সির্দ্ধান্ত না নেয়া হলে পরিস্হিতি বিপদজনক পর্যায়ে চলে যেতে পরে। খিওরখিয়ো নাপোলিটানোর এই বিবৃতির কিছুপূর্বে সংসদ সভপতি গিয়ানফ্রাঙ্কো ফিনি একই ভাবে তাঁর উদ্বেগ প্রকাশ করেন।

বর্নবৈষম্য ও অভিবাসীর প্রতিঘৃণা ও প্রতিহিংসা শুরু হয় গত ১৮ সেপ্টেম্বর প্রকাশ্য গোলাগুলির মধ্যদিয়ে। সেদিন ৩ জন ইতালীয় অস্রধারী একদল অভিবাসীকে লক্ষ করে ব্রাস ফায়ার করে। সে ঘটনায় ঘানা, টোগো ও নাইজেরিয়ার নাগরিকসহ মোট ৬জন নিহত এবং ২০জন আহত হয়। এর কিছুদিন পূর্বে একচীনা নাগরিক একদল রুমানিয়া জিপসী উদ্বাস্তু কর্তৃক দিবালোকে রাস্তায় প্রহৃত হয়ে গুরতর আহত হয়।সমসময়ে এক সোমালীয় অভিবাসী পুলিশের পিটুনীতে আহত হয়।সর্বশেষে পরিস্হিতি নাজুক আকার ধারন করে গত শুক্রবার সোমালীয় একবিমান যাত্রীর সম্ভ্রমহানীর মধ্যদিয়ে।এই সোমালীয় নারী অভিযোগ করেন, সিয়ামপিনোর বিমান বন্দর পুলিশ মাদক ব্যবসায়ী সন্দেহে তাকে উলংগ করে সারা দেহ তল্লাসী চালায়।

গতকয়েকদিনে ঘটে যাওয়া ঘটনার পেক্ষিতে ও বর্নবৈষম্য বিরদ্ধে সমগ্র ইতালীতে ইতালীর নাগরিকসহ প্রায় ৫০ হাজার অভিবাসী বিক্ষোভ প্রদর্শন করে।ইতালীর জনগন বিদেশীদের বিষয়ে কি মনোভাব পোষন করে এই বিষয়ে সেদেশের দৈনিক পত্রিকা 'লা রিপাবলিকা' জনমতের ভিত্তিতে একটি সমীক্ষা প্রকাশ করে। জরীপের ফলাফলে বলা হয় ৫০,৭ শতাংশ ইতালীয় মনে করে আভিবাসীগণ তাদের অস্তিত্তের উপর হুমকিস্বরূপ।যে স্হানে ২৯,৩ শতাংশ জার্মানী, ২১,৬ শতাংশ ফ্রান্স, ৩৬,৫ শতাংশ যুক্তরাজ্যের নাগরিক গণ মনে করে। আরেকটি জরীপের তথ্যানুযায়ী বলা হয়,৩৫,১ শতাংশ ইতালীয় মনে করে অভিবাসীগণ তাদের সংস্কৃতি ও ধর্মের উপর হুমকিস্বরূপ,যেখানে ২২ শতাংশ ফ্রান্স, ২৫,৭ জার্মানী এবং ৩৩,৫ শতাংশ যুক্তরাজ্যের নাগরিকগণ এই মতপোষন করে।

ইতালীর অভিবাসন সমস্যাটি কেবল মাত্র সেদেশের সামাজিক ও রাজনৈতিক অংগনে বিব্রতকর পরিস্হিতি সৃষ্টি হয় নাই এটি স্পেনের রাজনৈতিক অংগনে প্রবেশ করছে যখন ইতালীয় স্বারাষ্ট্র মন্ত্রি মারোনী একটি সাংবাদিক সম্মেলনে বলেন, ইতালীর জিপসী রুমানীয় উদ্বাস্তু গুলো একযোগে 'ছাপাতেরোর স্পেনে' বসবাসের জন্য চলে গেছে।
Click This Link

 

 

  • ১৩ টি মন্তব্য
  • ১৯৮ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৬ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ০৭ ই অক্টোবর, ২০০৮ ভোর ৬:০৯
comment by: নাসিমূল আহসান বলেছেন: ভিন্ন আলোচনা : আশা করি বিরক্তির উৎপাদন হবে না।

মিডিয়া দখল নিয়ে বসে আছে আমাদের সমগ্র মানসিক মানচিত্রের। নির্মান ও বদলে দিচ্ছে আমাদের আচরনের কাঠামো। ভাবনার জগত। সাংস্কৃতিক প্রতিবেশ। মূলধারার মিডিয়াগুলো উপকারের বানী প্রচার করছে যত্রতত্র। তথ্য দিয়ে,সেবা দিয়ে ধন্য করেছ আমাদের! সেবাপরায়নতার মুখোশে গড়ে তুলছে মানসিক সাম্রাজ্যবাদ। মুনাফা আর লাভালাভির হিসাব কষতে গিয়ে ক্ষতি করছে গণমানুষের। আমরা সেই ক্ষতি সম্পর্কে অবহিত করতে চাই সবাইকে। চাই মিডিয়ার ধান্দাবাজি সম্পর্কে মিডিয়া ভোক্তাশ্রেণীর মধ্যে সচেতনতা নির্মান করতে। চাই ভোক্তাদের মধ্যে উত্থান হোক একটি সংগঠিত শক্তির; যারা মিডিয়াকে বাধ্য করবে গনমানুষের কাছে যেতে। নির্মান করতে চাই মিডিয়া সম্পর্কিত বাহাস ও যুক্তির নতুন বয়ান।
আমাদের এই স্বপ্ন বোনার কাজে আপনাকে পাশে চাই আমরা। প্রত্যাশা করি আপনার সরব উপস্থিতি । তাই মিডিয়া সম্পর্কিত নতুন গ্রুপ
' মিডিয়া : পাঠ ও আলোচনা '-এ আপনার অন্তুর্ভুক্তি কামনা করছি।
ভালো থাকবেন । শারদীয় শুভেচ্ছা।

লিংক : "মিডিয়া : পাঠ ও আলোচনা"

http://www.somewhereinblog.net/group/mediapoa
০৭ ই অক্টোবর, ২০০৮ সকাল ৭:৩৮

লেখক বলেছেন: আপনাদের এই সৎ উদ্দ্যেগের প্রতি আমার সমর্থন সর্বদা থাকবে। আপনাকেও শারদীয় শুভেচ্ছা।

২. ০৭ ই অক্টোবর, ২০০৮ সকাল ৮:০২
comment by: অদ্ভুত ভালবাসা বলেছেন: অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে।
০৭ ই অক্টোবর, ২০০৮ সকাল ৮:৪৩

লেখক বলেছেন: যারা বছর বছর ধরে পরিবার পরিজন নিয়ে বাস করছেন, তাদের চাকুরী, তিলে তিলে গড়া ব্যবসা প্রতিষ্ঠান ও সম্পত্তির কি অবস্হা হবে..বড়ই চিন্তার বিষয়।

৩. ০৭ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:৩৮
comment by: নিপাতনে সিদ্ধ বলেছেন: এরা কি নব্য নাৎসী?
০৭ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:১৪

লেখক বলেছেন: সমস্যাটি একদিনে সৃষ্টি হয় নাই। এরজন্য ইমিগ্রান্টরা কম দায়ী নয়,এসব নিয়ে প্রতিদিন গনমাধ্যমে তর্কবিতর্ক, লেখালেখি চলছে।

৪. ০৭ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:৫১
comment by: অ্যামাটার বলেছেন: মাইনাস...
রেসিজম একটা ফ্যাক্ট এবং এটা থাকবে, যতদিন পৃথিবী টিকবে;
তাই এটা নিয়ে উচ্চ-বাচ্য করার কিছু নাই!
আমি ব্যাক্তিগত ভাবে ইন্টার রেসিয়াল ম্যারিগ-এর বিপক্ষে, কেননা এতে করে এথেনিক পিউরিটি নষ্ট হয়।
০৭ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:০৪

লেখক বলেছেন: বর্নবৈষম্য জিনিষটি থাকবে এবং একে একেবারে দুর করাও সম্ভব নয় সে বিষয়ে আমি সহমত পোষন করি।কিনতু এই ফেনোমেলাল, সামাজিক ব্যাধিটি একটি সহনশীল পর্যাযে থাকা জরুরী, অন্তত ইতালীর ন্যায় ইউরোপ কমোনিটিতে অন্তর্ভুক্ত একটি দেশে যেখানে দেশের গঠনতন্ত্রে বর্নবৈষম্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।

৫. ০৭ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:৫৩
comment by: অ্যামাটার বলেছেন: ম্যারিজ*
৬. ০৭ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:১৭
comment by: হাসিব মাহমুদ বলেছেন:


দুইটা জিনিস এইখানে বুঝতে পারলাম -

১. এ্যামাটার আসলেই একটা রামছাগু
২. ছাগুচিফ এ্যামাছাগারে কেন ভালা পায় । পাইবোই তো ! স্বজাতী যে !
৭. ০৭ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:০১
comment by: অ্যামাটার বলেছেন: @হা.মা.: বর্ণবাদ কোথায় নাই, বলেন? কোন সমাজে নাই??
আমাদের দেশে রাষ্ট্রস্বীকৃত বর্ণবাদ চালু আছে, যেমন চাকুরিক্ষেত্রে/উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিক্ষেত্রে 'কোটা' পদ্ধতি।

যত্তসব...জার্মানি'র ম্যাথ ফ্যাকাল্টির বছরের পর বছর এফ গ্রেড পাওয়া টি.এ. আদু চাচার মর্ডার্ন সংস্করণের সাম্প্রতিক বুদ্ধিজিবী রুপ ধারণের আপ্রাণ চেষ্টা দেখে যার পর নাই ব্যাথিত।
৮. ০৭ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:০৫
comment by: হাসিব মাহমুদ বলেছেন: রেসিজম একটা ফ্যাক্ট এবং এটা থাকবে, যতদিন পৃথিবী টিকবে;
তাই এটা নিয়ে উচ্চ-বাচ্য করার কিছু নাই!
আমি ব্যাক্তিগত ভাবে ইন্টার রেসিয়াল ম্যারিগ-এর বিপক্ষে, কেননা এতে করে এথেনিক পিউরিটি নষ্ট হয়। -


এই মহান বানী সম্বল কৈরা একটা পুস্ট দ্যাও এ্যামাছাগা
৯. ০৭ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:১১
comment by: অ্যামাটার বলেছেন: @হাসিব মাহমুদ :আচ্ছা, তবে আমার অবস্থানটা পরিষ্কার করেই দিই;
আমি ব্যাক্তিগতভাবে একজন রেসিস্ট,
পোষ্টের ব্যাপারটা মাথায় থাকল, হঠাৎ করে তো আর দিতে পারছি না, কিছু তথ-উপাত্ত সংগ্রহ করতে দিন কয়েক সময় প্রয়োজন।

 

 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ২২৫৯৮