প্রতিযোগিতার যেন শেষ নাই। বিশ্বসুন্দরী প্রতিযোগিতা দেখেছি, বিশ্বমডেল বা তারাকা প্রতিযোগিতা সেটিও দেখছি তবে এখন যে প্রতিযোগিতা নিয়ে লিখছি এটি একটু ব্যাতিক্রমধর্মী প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার নাম হচ্ছে বিশ্ব পাছা প্রদর্শন প্রতিযোগিতা। যেটি গতকাল বিপুল আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হলো। ফ্রান্স,জার্মানী,ইতালী,হল্যান্ড, অষ্ট্রেলিয়া, ব্রাজিলসহ পৃথিবীর ২৬ দেশের সর্বমোট ৪৫ জন নারীপুরুষ প্রতিযোগী এই বিশ্ব পাছা প্রদর্শন প্রতিযোগিতায় অশংগ্রহন করে।
প্রতিযোগিতায় অংশগ্রহনকারীনি ব্রাজিলের মেলাইন নুনেস ও ফ্রান্সের পক্ষে অংশগ্রহনকারী সাইবা রোমবাতো বিশ্বের শ্রেষ্ট পাছা প্রদশর্নকারীর পুরস্কারটি লাভ করে। ব্রাজিলের নুনেস বিশেষ ভঙ্গিমায় "সালসা" নাচের তালে তালে তার নিতম্ব দুলিয়ে উপস্হিত দর্শক ও বিচারকগণদের হৃদয় জয় করে নেয়।
বিশ্বের সেরা পাছা প্রদর্শনকারীনির পুরস্কার লাভ করায় আনন্দে উচ্ছাসিত নুনেস বলেন, এই স্বীকৃতির মধ্যদিয়ে আর্ন্তজাতিক অংগনে তার যশ ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে।
প্রতিযোগিতায় বিজয়ী হওয়ায় উভয়কে নগদ ১৫ হাজার ইউরো সহ প্যাকেজ পুরস্কার দেয়া হয়।জাঁকজমক পূর্নপরিবেশে এই অনুষ্ঠিত এই প্রতিযোগিতাটি আন্তর্জালের মাধ্যমে বিশ্বের ৩২ মিলিয়ন দর্শক উপভোগ করে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



