সাধারণ পরিষদ অধিবেশনে জাতিসংঘের সনদ ছুঁড়ে মেরে গাদ্দাফি ক্ষোভ প্রশমিত করলেন।
২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লিবিয়ার প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষন দান কালে এক পর্যায়ে রাগান্বিত হয়ে জাতি সংঘের সনদ ছুঁড়ে মারলেন ।
অধিবেশনে অংশগ্রহনকারী অতিথিদের করতালির মধ্যদিয়ে বক্তব্য শুরু করলেও মাঝ পথে এসে তিনি উত্তেজিত হয়ে পড়েন। সংসদের স্পিকারের ন্যায় বক্তৃতা দেয়ার মাঝে কয়েক দফা তিনি জাতিসংঘের সনদ ফেলে দেন। তিনি বলেন , সনদে বলা হয়েছে ছোট হোক কিংবা বড় হোক সকল দেশ সমান। যে উদ্দেশ্য এবং লক্ষ নিয়ে জাতিসংঘ সৃষ্টি হয়ে ছিল আজ সেই জাতিসংঘ তার উদ্দেশ্য ও লক্ষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তিনি ভেটো প্রয়োগের বিরুদ্ধাচারণ করে বলেন,এটি সনদপত্রের সাথে সাংঘর্ষিক। কাজেই এটির কোনো গ্রহনযোগ্যতা নেই এবং তিনি ভেটো মানেন না। তিনি দৃঢ়চিত্তে ভেটো দেয়ার ক্ষমতাকে বিলুপ্ত করার জোর দাবী জানিয়ে বলেন, "নিরাপত্তা পরিষদের ভেটো প্রদানকারীরা কেবল সন্ত্রাস জম্ম ও অবরোধ আরোপ ব্যাতিত বিশ্বকে কোন নিরাপত্তা প্রদান করতে পারে নাই"।
গাদ্দাফি তার ১০ মিনিটের বক্তৃতার মধ্যবর্তী সময়ে এসে উত্তেজিত হয়ে সনদ বইটির পাতার কিছু অংশ ছিড়ে ফেলেন এবং বারবার বইটি নিচে ফেলে দেন । অতঃপর বক্তৃতার শেষ পর্যায়ে এসে বইটি তার পেছন দিক লক্ষ করে ছুঁড়ে মারেন।
বই ছুঁড়ে ফেলার দৃশ্যটি এখানে দেখা যাবে।
Click This Link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন