পৃথিবীতে অন্যান্য ধর্মাবলম্বিদের তুলনায় মুসলীম ধর্মাবলম্বিদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে সেটা নিয়ে কোনো সন্দেহ বা বিতর্কের অবকাশ নেই। বর্তমানে বিশ্বে মুসলীম ধর্মাবলম্বিদের সংখ্যা ১৫ শত মিলিয়নের উর্ধ্বে। এই বিশাল ধর্মপ্রান বিস্বাসী সংবলিত মুসলীম ধর্ম নিয়ে আলোকপাত করতে গেলে সর্বপ্রথমে চলে আসে প্রিয় নবী হযরত মুহাম্মদ সা. এর নাম। যিনি বৃহত্তম ইসলাম ধর্মের প্রবর্তক। একদিকে মুহাম্মদ সা. ইসলাম ধর্মের প্রবর্তক হিসেবে উম্মতদের নিকট যেমন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব অপরদিকে প্রসঙ্গিকতা ও ঐতিহাসিক কারণে অমুসলীমদের নিকট তিনি বিশেষ গুরুত্বপূর্ন ব্যাক্তিত্বের আসনে আসীন । তবে এ কথা অনস্বীকার্য অমুসলীমদের মাঝে মুহাম্মদ সা. নামে পরিচিত হলেও সঠিক তথ্যের অভাবে এই মহাপূরুষের বর্নাঢ্য জীবন চরিত সম্পর্কে তারা একেবারেই অজ্ঞ।
আর সেই উপলব্ধিবোধ থেকে কাতারের খ্যাতনামা কোম্পানী আল-নুর মুহাম্মদ সা.এর জীবন ইতিহাস সঠিক ভাবে বিশ্ববাসীর তুলে ধরার দায়িত্ব নিয়ে নবীজীর জীবনী অবলম্বনে আন্তর্জাতিক মান সম্পন্ন চলচিত্র নির্মানের ঘোষনা দিয়েছে। মুহাম্মদ সা.এর শৈশবকাল থেকে শুরু করে তাঁর সকল জীবন চরিত কথা অন্তর্ভুক্ত থাকবে এই চলচিত্রে। আগামী বছরের মাঝামাঝি থেকে এই ছবির কাজ শুরু হবে, এমনই গর্ব ও উৎফুল্লের সাথে তার অভিপ্রায় ব্যাক্ত করেন কোম্পানীর সভাপতি জনাব আহম্মদ হাশেমী। আর আল-নুর কোম্পানীর এই কর্ম পরিকল্পনাটি বাস্তবায়ন করতে ব্যায় হবে মোট ১৫০ মিলিয়ন ডলার অর্থাৎ ১ হাজার কোটি টাকা। ছবির মূল অংশের কাজ ২০১১ সাল থেকে শুরু করা হবে এবং ৩ বছরের মাথায় ছবিটি প্রস্তুতি সম্পন্ন হবে । ২০১৪ সালে বিশ্বের সকল দেশে চলচিত্রটি প্রদর্শিত হবে বলে এ রকম ধারনা পোষন করেন প্রযোজকগণ।
অত্যান্ত ব্যায়বহুল এই ছবিটি বাস্তব সম্মত এবং সকলের নিকট গ্রহনযোগ্য করার লক্ষে ছবির ছবির নির্মাতা ও সংশ্লিষ্ট আয়োজকগন ইতিমধ্যেই স্বনামধন্য ইসলামী আলেমগণের সমন্বয়ে উপদেস্টা কমিটি গঠন করেছে। এ সকল আলেমগণের মধ্যে আরববিশ্বে অতি পরিচিত এবং জনপ্রিয় ইসলামী আলেম ও চিন্তাবিদ শেখ ইউসুফ আল কারযাভী উপদেস্টা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। প্রসঙ্গক্রমে জনাব কারযাভী বলেন, ক্রুশাকারে ইসলামকে হেয় করার অপচেস্টা এখনো চলছে । গনমাধ্যমে খ্রীস্টান সম্প্রদায় ইসলামের নামে যে ভাবে মিথ্যাচার ও অপপ্রচার চালাচ্ছে, আমি মনে করি আমরা মুসলীমগণ সেই অপপ্রচারকে এখনো অবধি মিথ্যা প্রমান করতে সক্ষম হই নাই। তিনি আরো বলেন , মুহাম্মদ সা. এর পুরো জীবনী দলিল হিসেবে সংরক্ষিত রয়েছে, মেষপালক থেকে শুরু করে, যুদ্ধে তার ব্যবহৃত অস্ত্র , ব্যাক্তিগত জীবনাবলী সকল কিছুই সংরক্ষিত আছে।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


