পৃথীবীকে বিপর্যস্ত করে দিতে পারে এমনই মহাকাশের একটি গ্রহানু পৃথীবীর দিকে ছুটে আসছে।এই গ্রহানুটির নাম ২০০৫ ওয়াই ইউ ৫৫ । গত ১৯ শে এপ্রিল পোর্তো রিকোর ন্যাশনাল এস্টোনোমি আরেসিবো অবজার্ভাটরির টেলেস্কোপিতে ২০০৫ সালে আবিস্কৃত এই গ্রহানু বা শীলাখন্ডটি পুনরায় ধরা পড়ে ।
২০০৫ সালে ২০০৫ ওয়াই ইউ ৫৫ গ্রহনুটি আবিস্কারের পর এর গতিপথ পৃথীবীর কক্ষপথের দিকে সরে আসতে দেখা যায়।গত ১৯ তারীখে ন্যাশনাল এস্টোনোমির কর্মকর্তা মি. মিশেল নোলান আরেসিবো টেলিস্কোপের সাহায্যে এই শীলাটি বর্তমান অবস্হান এবং আকার নির্নয় করতে সমর্থ হন।গ্রহানুটি আবিস্কার কালে এর আকার সমন্ধে যে বর্ননা দেয়া হয়েছিল বাস্তবে তার দ্বিগুণ বলে মি. মিশেল নোলান দাবী করেন। শীলাখন্ডটির উজ্জ্বল্য কম থাকার দরুন এর গতিবিধি ও অবস্হান নির্নয় করা নিয়ে জটিলতার কথা তিনি স্বীকার করেন।
পৃথীবীর জন্য বিপদ জনক এই গ্রহনুটি বর্তমানে পৃথীবী থেকে ১.৫ মিলিয়ন মাইল দুরে অথ্যাৎ পৃথীবী থেকে চাঁদের দুরত্বের ছয়গুণ দুরত্বে অবস্হান করছে। শিলাটির মাপ পাশে চারশত মিটার এবং লম্বায় এক চতুর্থাংশ মাইল।
ক্যামব্রিজের হার্ভাড-স্মিতসোনিয়ান কেন্দ্রের "মাইনর প্লানেট সেন্টার" এর তালিকায় মহাকাশে যে সকল বিপদজনক ও শক্তিশালী শীলা রয়েছে যা পৃথীবীকে বিপর্যস্ত করে দিতে পারে "২০০৫ ওয়াই ইউ ৫৫" তাদের মধ্যে একটি। সূর্যকে একবার প্রদক্ষিন করার পর ২০১১ সালে ৪ নভেম্বর এই বিপদজনক শিলাখন্ড পৃথীবী থেকে মাত্র ৩০৪.৭৩০ মাইল দুরে অথ্যাৎ পৃথীবী ও চাঁদের মধ্যবর্তী স্হনে অবস্হান করবে।এরপর যদি এটি সরে এসে পৃথীবীর বায়ূমন্ডলে প্রবেশ করে তার ফলে যে প্রলয়ঙ্কারী ধ্বংসযজ্ঞ ঘটবে সেটা না বলাই বাহুল্য।
যাই হোক প্রলয়ঙ্কারী দানব পৃথীবীকে গ্রাস করতে ছুটে আসছে এবং পৃথীবী যে বিপন্ন হতে যাচ্ছে এটি মানতে নারাজ যুক্তরাস্ট্রের মহাকাশ এজেন্সি নাসা। নাসার মহাকাশচারীদের ধারনা আগামী ১শত বছরে এই গ্রহানু পৃথীবীকে আঘাত করবে না। অথচ গত বছর নাসা এই শিলাখন্ড পৃথীবীকে আঘাত করতে পারে বলে ফলাও করে প্রকাশ করে এবং এস্টোরইড ওয়াচ নামে একটি ওয়েব সাইট খুলে শিলাখন্ডের গতিবিধি পর্যবেক্ষন করে নিয়মিত তথ্য হালনাগাদ করে।
নাসার পক্ষ থেকে সমূহ বিপদের আসঙ্কা নাকচ করে দেয়া হলেও যুক্তরাস্ট সরকারের এই বিষয়ে উদ্বেগ প্রশমিত হয় নাই। তাই সরকার সম্ভাব্য বিপর্যয় থেকে রক্ষা পাওয়ার জন্য আগাম প্রস্তুতি হিসাবে প্রলয়ঙ্কারী শিলাখন্ডের গতিবিধি পর্যবেক্ষন ও প্রয়োজনীয় পদেক্ষেপ নেয়ার জন্য আগামী বাজেটে ৩,৭ মিলিয়ন ডলার থেকে বৃদ্ধি করে ২০,৩ মিলিয়ন ডলারে নিয়ে আসার সির্দ্ধান্ত নিয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

