somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কয়েকটি সরস কৌতুক

০৩ রা জুন, ২০১০ সকাল ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১) হাসপাতালের অপারেশন থিয়েটারে এক রোগীর আপারেশন সম্পন্ন হওয়ার কিছুক্ষনের মধ্যেই রোগীর জ্ঞান ফিরে আসে। রোগী তার চতুর্পাশ্বে ডাক্তারদের ঘিরে থাকতে দেখে নিজের অবস্হা জানতে চেয়ে অধীর আগ্রহে বলে উঠে,

ডাক্তার সাহেব আমার খবরটি বলবেন।

আপনার জন্য দুটো সংবাদ আছে, একটি ভালো এবং অপরটি খারাপ, কোনটি আগে শুনতে চান ? ডাক্তারদের একজন বললেন।

আগে খারাপটা শুনতে চাই পরে ভালো খবর শুনে মনটা প্রফুল্ল হয়ে যাবে।

শুনুন আপনার অপারেশনটি বেশ জটিল ছিল। তাই আপনাকে বাঁচাতে গিয়ে আপনার পা দুটো বাদ দিতে হয়েছে।

রোগী পা হারানোর কথাশুনে দুঃখে কাঁদতে শুরু করলো। কিছুক্ষণ কাঁদার পর দ্বিতীয় সংবাদটি জানতে চাইলো।
এবার ভালো খবরটি বলুন ডাক্তার সাহেব।

আপনার জন্য ভালো সংবাদটি হচ্ছে আপনার পাশের বিছানার রোগী আপনার জুতাজোড়া কেনার আগ্রহ প্রকাশ করেছে। :)

2) উকিল সাহেব লন্ডনে বেড়াতে যাবেন।বিমানে সফর সঙ্গি হিসেবে তার পাশের সিটে পেয়েছেন এক তরুনীকে। মেয়েটি দেখতে বেশ সুন্দরী । উকিল সাহেবের খায়েশ হলো মেয়েটির সাথে ভাব জমানোর। কিন্তু কোনো সুযোগ পাচ্ছিলো না মেয়েটির সাথে আলাপ করার।এক সময় চোখা চোখি হতেই উকিল সাহেব প্রশ্ন করে বসে,
লন্ডনে বেড়াতে যাচ্ছেন বুঝি ?

মেয়েটি মুচকি হেসে মাথা নেড়ে জবাব দিল। উকিল সাহেব আবার বললেন,

আমিও বেড়াতে যাচ্ছি, এটাই আমার প্রথম ভ্রমন। আপনিও কি প্রথম যাচ্ছেন?

এটাই যে তার প্রথম যাত্রা মাথা নাড়িয়ে সেটি জানিয়ে মেয়েটি জানালার দিকে মুখ ফেরালো।উকিল সাহেবের বুঝতে বাকি রইলো না যে মেয়েটি তাকে এড়িয়ে যেতে চাচ্ছে। কিন্তু উকিল সাহেব নাছোড়বান্দা।

অনেক লম্বা জার্নী, একঘেয়ামী লাগছে, চলুন না গল্প করে সময় কাটিয়ে দেই।

উকিল অনুরোধ করে। এবার মেয়েটি অত্যান্ত ভদ্রতা ও মার্জিত ভাব ভঙ্গিতে অনুরোধ প্রত্যাক্ষান করে জানায় সে সত্যেই ক্লান্ত এবং তার কথা বলতে ইচ্ছা করছে না। উকিল সাহেব দমবার পাত্র নন।

"ঠিক আছে গল্প নয় ইন্টারেস্টিং কুইজ খেলা খেলি, আপনি আমাকে প্রশ্ন করবেন যদি আমি উত্তর দিতে না পারি তবে আপনাকে ৫০০ টাকা দেব, এরপর আমি আপনাকে প্রশ্ন করবো আপনি সঠিক উত্তর না দিতে পারলে আমাকে ৫ শত টাকা দিবেন।"

মেয়েটি এবারও তাকে প্রত্যাক্ষান করে ঘুমের ভান করলো। উকিল সাহেব এত সহজে হাল ছাড়ার পাত্র নন। এমনি সময় চটকরে তার মাথায় একটি লোভনীয় অফার এসে গেল।এবার মেয়েটি তাকে অবজ্ঞা করতে পারবে না। তাছাড়া নিজে এত লোক চড়িয়ে বেড়ান তাকে হারানো চাট্টিখানি বিষয় না। দেরী না করে অফারটি দিয়ে বসলেন,

ঠিক আছে, যদি আপনি সঠিক উত্তর বলতে না পারেন তাহলে আমাকে ৫ টাকা দিবেন পক্ষান্তরে আমি ব্যার্থ হলে আপনাকে ৫শত টাকা দিব ,কি এবার রাজী ?

এবার মেয়েটি রাজী হলো। প্রথম প্রশ্নে উকিল সাহেব জানতে চাইলেন, চাঁদ এবং পৃথীবীর মধ্যে দুরত্ব কতটুকু। মেয়েটি কিছুক্ষন চিন্তা করে কোন কথা না বলে তার ভ্যানিটি ব্যাগ খুলে ৫ টাকার একটি নোট বের করে উকিল সাহেবের হাতে দিলেন। এবার মেয়েটির পালা।

আচ্ছা বলুন কোন প্রানী পাহাড়ে উঠার সময় ৩ পা এর সাহায্যে উঠে এবং নামার সময় ৪ পা এর সাহায্যে নামে?

উকিল সাহেব প্রশ্ন শুনে ভ্রু কুঁচকালো। কিছুক্ষন ভেবে উত্তর না পেয়ে ল্যাবটপ বের করে তার সকল ফাইল এবং রেফারেন্স পরীক্ষা শুরু করলো। কিন্তু সেখানেও সঠিক উত্তর না পেয়ে ঘুঘোল এ সার্চ দিল, সেখানেও কিছু মিললো না, এরপর ই-মেল পাঠালো বন্ধুদের। দীর্ঘ একঘন্টা ব্যর্থচেষ্টার পর উকিল সাহেব মেয়েটিকে বিজয়ী মেনে ঘুমের ভান ধরে থাকা মেয়েটিকে তুলে ৫শত টাকার নোট এগিয়ে দিলেন। মেয়েটি তার মোলায়েম হাতে টাকাটি নিয়ে সযতনে ব্যাগে রেখে ঘুমের ভান ধরলো। এবার উকিল সাহেবের মেজাজ বড় বিলা। ধর্য্যের বাধ ভেঙ্গে মেয়েটিকে জিজ্ঞাসা করলেন।

ভাল কথা , উত্তরটা তাহলে কি হবে ?

মেয়েটি এবারও আগের মত উত্তর না দিয়ে ব্যাগ থেকে ৫টি টাকা বের করে উকিল সাহেবের হাতে দিয়ে ঘুমাবার জন্য চোখ বন্ধ করলেন। :)

৩) আদালতে একটি খুনের মামলার বিচারের এজলাস বসেছে । জজ সাহেব, জুড়ি, বাদী, বিবাদীর পক্ষের উকিলসহ সকলে উপস্হিত। আসামীকে ও যথারীতি কাঠগোড়ায় দাঁড় করানো হয়েছে। ভিকটিম পক্ষের উকিল এসে আসামীকে প্রশ্ন করে,

তুমি কি এই খুন করেছো ?

জ্বীনা সার, আমি খুন করি নাই।

মিথ্যা বলবে না, তুমি কি জান আদালতে মিথ্যা বলার জন্য তোমার কি শাস্তি হতে পারে ? শাসানোর সুরে উকিল বললো।

জানি সার, খুন করার জন্য যে শাস্তি হয় তার থেকে অনেক কম শাস্তি হবে। :)

১৪টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×