somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... বিশ্বপাছা প্রদর্শন প্রতিযোগিতা! প্রতিযোগিতায় অংশগ্রহনকারীনি ব্রাজিলের মেলাইন নুনেস ও ফ্রান্সের পক্ষে অংশগ্রহনকারী সাইবা রোমবাতো বিশ্বের শ্রেষ্ট পাছা প্রদশর্নকারীর পুরস্কারটি লাভ করে। ব্রাজিলের নুনেস বিশেষ ভঙ্গিমায় "সালসা" নাচের তালে তালে তার নিতম্ব দুলিয়ে উপস্হিত দর্শক ও বিচারকগণদের হৃদয় জয় করে নেয়।
বিশ্বের সেরা পাছা প্রদর্শনকারীনির পুরস্কার লাভ করায় আনন্দে উচ্ছাসিত নুনেস বলেন, এই স্বীকৃতির মধ্যদিয়ে আর্ন্তজাতিক অংগনে তার যশ ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে।
প্রতিযোগিতায় বিজয়ী হওয়ায় উভয়কে নগদ ১৫ হাজার ইউরো সহ প্যাকেজ পুরস্কার দেয়া হয়।জাঁকজমক পূর্নপরিবেশে এই অনুষ্ঠিত এই প্রতিযোগিতাটি আন্তর্জালের মাধ্যমে বিশ্বের ৩২ মিলিয়ন দর্শক উপভোগ করে। ]]>
http://www.somewhereinblog.net/blog/colegitarealblog/28868525 http://www.somewhereinblog.net/blog/colegitarealblog/28868525 2008-11-13 11:55:30
মাদ্রিদ বিমান বন্দরে লাদেন পুত্রের রাজনৈতিক আশ্রয় প্রার্থনা।
নিউ ইর্য়কের টু ইন টাওয়ার হামলার পরিকল্পনাকারী (যুক্তরাষ্ট্রের মতে) ওসামা বিন লাদেনের পুত্র ওমার বিন লাদেন গতকাল স্পেনের মাদ্রিদ বিমান বন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষের নিকট রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছে। ওমার গতকাল কাসাব্লাঙ্কার উদেশ্য কায়রো বিমান বন্দর ত্যাগ করে যাত্রা বিরতি জন্য মাদ্রিদ বারাখাসে উপস্হিত হন। বিমান বন্দর কর্তৃপক্ষ তার আবেদনটি তড়িৎগতিতে গ্রহন করে এবং বিবেচনার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করে। জনাব ওমার এ বছর এপ্রিলে কাযরোস্হ যুক্তোরাজ্যের দুতাবাসে রাজনৈতিক আশ্রয় আবেদন করেন কিনতু দুতাবাস কর্তৃপক্ষ সে আবেদন প্রত্যাখান করে।

ওসামা বিন লাদেনের ১৯ তম সন্তানের মধ্যে ওমার একজন। তার মায়ের নাম সিরিয়া নাজওয়া ঘানেম। ওমারের পুরো নাম ওমার বিন ওসামা বিন মোহাম্মাদ বিন আওয়াদ বিন লাদেন। বর্তমানে তার বয়স ২৮ বছর। ওমার তার জীবনে দীর্ঘ ২০ বছর বাবার সাথে সুদান ও আফগানিস্তানে কাটিয়েছেন এবং ২০০০ সাল অবধি আফগানিস্তানের সন্ত্রাসী শিবিরে তিনি প্রশিক্ষণ লাভ করেন । পরবতিতে বাবার সকল সন্ত্রাসী কর্মকান্ডে প্রতি অসমর্থন ও প্রত্যাখান করে সমাজে লাদেনের " শান্তিপ্রিয় পুত্র" হিসেবে পরিচিতি লাভ করেন।
ওমার ২০০৬ সালে জাইনা আল সাবা নামের এক বৃটিশ নারীকে বিবাহ করেন। ৫২ বছর বয়স্কা এই জেনীয়ার আসল নাম ছিল জেনী ফেলিক্স ব্রাউন। এই ব্রাউন তার জীবনে ওমার সহ ৬ বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ৫ নাতি-নাতনী ও তিন সন্তানের জননী ব্রাউন ২০০৭ সালে জুলাই মাসে যুক্তরাজ্যের পত্রিকা " দি টাইমস" সাক্ষাৎকারে বলেন, ২০০৬ সালে কায়রোতে ঘোড়াদৌড় প্রতিযোগিতা উপভোগ করার কালে ওমারের সাথে পরিচিত হন। পরবতিতে এই সম্পর্ক ভালবাসায় রূপ লাভ করে এবং তার নিজ সম্মতিতে ইসলামিক শারিয়া ও রীতিনীতি অনুসারে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জাইনা সাংবাদিকদের বলেন, ওমারের পিতা লাদেন টু ইন টাওয়ার ধ্বংস করেছে এটি ওমার বিস্বাস করে না।
]]>
http://www.somewhereinblog.net/blog/colegitarealblog/28864391 http://www.somewhereinblog.net/blog/colegitarealblog/28864391 2008-11-04 10:31:17
পাকিস্তানে ভূমিকম্পে ব্যপক প্রানহানী ।
আজ পাকিস্তান সময় ভোর ৫ঘটিকায় বেলুচিস্তান প্রদেশের কোয়েটাতে এক ভূমিকম্প হয়। কোয়েটা থেকে প্রায় ৭০ কিলোমিটার উত্তরে এই ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল। এই ভূকম্পনের মাত্রাছিল রিখটার স্কেলের ৬,২ গ্রেড। প্রথমিক সংবাদে এই ভূমিকম্পে ফলে ৮০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সূত্রমতে জানা যায় এই মৃত্যুর সংখ্যা অধিক ছাড়িয়ে যাবার সম্ভাবনা রয়েছে। এ পর্যন্ত আহত ৫০ জনকে হাসপাতালে স্হানান্তরিত করা হয়েছে।
২০০৫ সালে এই অক্টোবর মাসে অপর একটি ভূমিকম্পে পাকিস্তানে ৭৫০০০ লোকের প্রাণহানী ঘটেছিল।]]>
http://www.somewhereinblog.net/blog/colegitarealblog/28861471 http://www.somewhereinblog.net/blog/colegitarealblog/28861471 2008-10-29 11:13:35
মুসলীম বিশ্বের প্রথম মহিলা কাজী, মিশরের আমাল আফিপি।
গত শনিবার মিশরে আমাল সুলেমান আফিপি নামে এক মিশরীয় নারী একটি বিবাহ কার্য সম্পন্ন করে মুসলীম বিশ্বে সর্বপ্রথম মহিলা কাজী হিসেবে আত্মপ্রকাশ করলেন। ৩২ বছর বয়স্কা এই মিশরীয় নারী আফিপি উত্তর মিশরের সারকিয়া নামক স্হানে একটি মসজিদের সভাসদ কক্ষে জাঁকজমক পরিবেশে এই ঐতিহাসিক বিবাহ অনুষ্ঠান পরিচালনা করেন।

মুসলীম সমাজে এমন একটি গুরুত্বপূর্ন পদে নারীর আসীন হওয়ার প্রশ্নে সমাজে মতবিরোধ দেখা দিলেও এ বছররের শুরুতে মিশরের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলেম শেখ আল আজহার মহাম্মদ সৈয়দ তানটায়ী সেখানকার একটি দৈনিক পত্রিকায়( আল মাসরী আল উম) সাক্ষাৎকার দানকালে বলেন, নারীজাতী বিবাহ কার্য পরিচালনা করতে পারবে এবং এর ফলে কোন অবস্হায় ইসলামের শারিয়া লংঙ্ঘন বা ক্ষতিগ্রস্হ হবে না।শারিয়া অনুযায়ী সমাজে যে সকল গুরুত্বপূর্ন কাজ সম্পন্ন করার জন্য নারীদের অধিকার দেয়া হয়েছে এই পদটি তাদের মধ্যে একটি।


স্হানীয় পত্রিকায় সাক্ষাৎকারে পাত্র-পাত্রীর অবিভাবকের পক্ষ থেকে জানানো হয় তাদের সম্মতিতে এই বিবাহ সম্পন্ন হয়েছে। বিশ্বের প্রথম মুসলীম নারীর পরিচালনায় বিয়ে সম্পন্ন হয়েছে বলে পাত্র আহম্মদ মোকতার ও কন্যা ডালিয়া সামীর উভয়েই সন্তোষ প্রকাশ করে।

নারী কর্তৃক বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করার সংবাদে যদিও শারিয়াবিদের পক্ষ থেকে কোন ফতোয়া আসে নাই কিনতু মিশরীয় সমাজে কিছু পরিবারের পক্ষ থেকে এই বিবাহকে অবৈধ বলে দাবী করা হচ্ছে।এদিকে মিশরের নোটারী পাবলিক কমিটি এই বিবাহ সমাজের রীতি-নীতির পরিপন্থি বলে আফিপির কাজী পদটি প্রত্যাহার করার জন্য আদালতে রীট মামলা করেছে।
]]>
http://www.somewhereinblog.net/blog/colegitarealblog/28860806 http://www.somewhereinblog.net/blog/colegitarealblog/28860806 2008-10-28 05:25:12
আরব নারী ফোরামে নারীদের যৌন অধিকার দাবী ।
গতকাল লেবাননের রাজধানী বৈরুতে ২ দিন ব্যাপী আরব নারী ফোরামের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো। সমগ্র আরব বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নারী শিল্পী, রাজনীতিক, প্রমোদানুষ্ঠানের সংগঠক, মানবাধিকার নারী কর্মীসহ বিভিন্ন পেশাশ্রেনী নারীরা ২য় বারের জন্যএই ফোরামে অংশগ্রহন করে।
অনুষ্ঠানের একপর্যায়ে নারীর "যৌন ও রূপ" বিষয়ক প্রসংগে নারীর যৌন অধিকার শীর্ষক আলোচনা কালে সভাকক্ষে তুমুল তর্কবির্তক ,হৈচৈ, ফাটাফাটি শুরু হয়ে যায়। হস্তমৈথুন সহ নারীর অন্যান্য বিষয়গুলো সংরক্ষিত রাখার প্রশ্নে সংযুক্ত আরব আমিরাত থেকে আগত অতিথি উত্তেজিত হয়ে বলেন, আমরা কি পশু? যদি আমরা মনে করি যৌনচর্চ্চা প্রকাশ্য করা যাবে, তাহলে দেরী কেন, এক্ষুনি এখানেই সবাই যৌনকামজ শুরু করি!
সংযুক্ত আরব আমিরাতের অতিথির মন্তব্য মাটিতে পড়ার আগেই লেবাননের চারোল আরায়েদ তার জবাব ছুড়েদিলেন, অভিযোগের সুরে বল্লেন, জ্বী না জনাবা আমরা পশু নই।আমরা নারী এবং আমাদের যৌন অধিকার রয়েছে।
অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের মাঝে অন্যতমা নারী ব্যাক্তিত্ব মিশরের চলচিত্র নির্মাতা ইনাস ডেগহেইসি আরববিশ্বের ঐতিহ্যময় ধারাটি যুক্তির মাধ্যমে খন্ডন করে বলেন, যৌন সম্পর্কটি হচ্ছে মহিমাম্বিত ও পরমোল্লাসিত একটি জিনিষ। এ কথাটি মোটেও সত্যনয় যে, আরব বাসীদের মধ্যে যৌন সম্পর্ক (বিবাহ পূর্ব) বিদ্যমান নাই।আমি নিজে এমন একটি পরিবারে বড় হয়েছি যেখানে যৌনবিষয়ক যে কোনো আলোচনাকে অপছন্দ করা হত। পরবর্তিতে এটিকে আনন্দময় এবং স্বাভাবিক হিসেবে আবিস্কার করি।
অনুষ্ঠানের উদ্ভোধনকারী সৌদি আরবের "এম বি সি" টেলিভিশন চ্যানেলের "কালাম নারায়েম" নামক অনুষ্ঠানের উপস্হাপিকা রানীয়া বারগোট নারীর জন্য নিষিদ্ধ বিষয়ক প্রশ্নে নারীর দৈহিক স্বাধীনতার দাবী করে বলেন,আরব সমাজে নারীর হস্তমৈথুনকে একটি অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে, কিনতু সম্প্রতি টেলিভিশনে সাক্ষৎকারে এক ইসলামী আলেম "শেখ" এই বিষয়ে নারীদের সম্পূর্ন অধিকার দেয়া হয়েছে বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে অংশগ্রহনকারী অপর এক মনঃসমীক্ষনবিদ মারী তেরেসা বাদাবী বলেন,আরব সমাজে এখনো নারীকে নিষিদ্ধ পন্য সামগ্রী হিসেবে সংরক্ষিত করে রাখা হয়েছে। বিয়ের পূর্বে নারীর সতিত্ব বিষয়ক প্রশ্নে তিনি বলেন,আমাদের ক্লিনিকে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন যারা অস্রপাচারের মাধ্যমে সতিচ্ছেদ পুঃনগঠনের মধ্যদিয়ে নারীকে তার হারানো সতিত্ব ফিরিয়ে দিতে পারবে।তিনি জোর গলায় দাবী করে বলেন,আমরা এখানে লাম্পট্য বা যৌন আন্দোলন করছিনা,আমরা পরস্পর বিরোধপূর্ন অবস্হায় অবস্হান করছি সেটি জানাবার আমাদের মুখ্য উদ্দেশ্য।
যখন একদিকে নারী অধিকার আদায়ের প্রশ্নে ফোরামে বকবকানী চলছে, একই সময়ে অপর পাড়ে মুসলীমদেশ মালয়েশিয়ার প্রধান ইসলামী সংগঠন নারীর স্বাধীনতার বিষয়ে ফতোয়া জারী করে দিলেন। সে দেশের ইসলামী সংগঠনের পক্ষ থেকে জনাব আবদুল শুকুর ঘোষনা দিয়ে বল্লেন, নারীরা কোনো অবস্হাতে পুরুষের ন্যয় আচরণ করতে পারবে নাএবং পুরুষের পোষক পরিধান করতে পারবে না। তিনি মনে করেন এ বিষয়ে বিধি নিষেধ না করা হলে নারীদের নারীসুলভতা ক্ষুন্ন হতে পারে।একই সাথে তিনি নারী সমকামীতা অবৈধ বলে ঘোষনা দেন। যদিও নারী সমকামিতা বিষয়ে ইসলামে কোনো স্পষ্ট ব্যাখ্যা নাই। তিনি মনে করেন,বর্তমানে মালয়েশিয়ার নারীরা সমকামীতার দিকে ঝুকে যাচ্ছে, অন্তত তাদের আচার আচরণে ইসলামী আলেমগন সেটিই দেখতে পেয়েছেন।
]]>
http://www.somewhereinblog.net/blog/colegitarealblog/28859442 http://www.somewhereinblog.net/blog/colegitarealblog/28859442 2008-10-25 11:54:13
অভিবাসীকে উলংগকরে তার বৈধতা পরীক্ষা করলো গ্রীসের পুলিশ।
কয়েকদিন পূর্বে গ্রীসের আইন প্রয়োগকারী বাহিনীর সদস্যরা এক অভিবাসীকে চিহ্নিত করার সময় অভিবাসীকে প্রকাশ্য দিবালোকে বাধ্যতামূলক তার জননেন্দ্রিয় পরীক্ষা করে। পুলিশ কর্তৃক এই অপমানজনক ঘটনার অবতরণা করার জন্য গ্রীসের মানবাধিকার সংস্হা ও অভিবাসী সংগঠনের পক্ষ থেকে তীব্র প্রতিবাদের মুখে পুলিশ কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করতে রাজী হয়। কাপর খুলে অভিবাসীর যৌনাংগ পরীক্ষা করার ছবিটিকে " এথেন্থের গোয়ান্তানামো" বলে গনমাধ্যমে প্রকাশ করা হলে বিষয়টি সেখানে ব্যপক আলোচিত হয়।
]]>
http://www.somewhereinblog.net/blog/colegitarealblog/28857637 http://www.somewhereinblog.net/blog/colegitarealblog/28857637 2008-10-21 10:44:31
আজ যে রানী! কাল সে ভিখারীনি !!
আজ যে রানী, কাল সে ভিখারীনি , এই প্রবাদ বাক্যটির রূপ আমরা গল্পের বই,নাটক কিংবা চলচিত্রে দেখেছি কিনতু বাস্তবে কেউ দেখেছেন বা শুনেছেন কিনা সেটি আমার জানা নাই। তবে কোনো রাজা-রানী স্বেচ্ছায় রাজ্যত্যাগ করে যদি সন্যাসী জীবন বেছে নেয় সেটা আলাদা কথা। যাহোক ভুমিকা রেখে আসল কথায় আসি,ইংল্যান্ডের রানী এলিজাবেথ II তার ভরণ পোষনের জন্য সাহায্য তহবিল খোলার ঘোষনা দিয়েছেন। যুক্তরাজ্যের একটি পত্রিকা " ডেইলি এক্সপ্রেস" এর সূত্রে জানা যায় বর্তমান বিশ্ব পুঁজিবাজারে ধসের ফলে অন্যান্য ব্যাবসায়ীর ন্যায় তিনি ও লোকসানে পতিত হয়েছেন। গত এপ্রিল মাসে হিসাব অনুযায়ী তার অর্থ ও সম্পদের পরিমান ছিল ৪শত ১১ মিলিয়ন ইউরো। সেই অর্থ থেকে তিনি সর্বমোট ১২৮ মিলিয়ন ইউরো শেয়ার বাজারে বিনিয়োগ করেন। চলমান বিশ্ব পুঁজিবাজারে মন্দা ও ধসের কারণে লন্ডন এপ,টি,এস,ই-১০০ ইন্ডিসে তার শেয়ারের ৩৭ শতাংশ অথাৎ ৪৭,৫ মিলিয়ন ইউরো একেবারে বিলীন হয়ে যায়। আজ রানী রিক্ত, নিস্ব! ডেইলি এক্সপ্রেস পত্রিকাটি জানায় ,রানী এলিজাবেথ তার বাসস্হান বুকনিংহাম রাজপ্রাসাদের বাগানটি তার ভরনপোষন তহবিল সংগ্রহের উদ্দেশ্য জনগনের জন্য উন্মোক্ত করে দিবেন এবং আগামী বছরে শুরুতেই এই দান সংগ্রহের প্রক্রিয়া শুরু হবে।]]>
http://www.somewhereinblog.net/blog/colegitarealblog/28857228 http://www.somewhereinblog.net/blog/colegitarealblog/28857228 2008-10-20 10:18:35
সানির ভিডিও গেমের আবহ সংগীতে কোরআনের আয়াতের সন্ধান লাভ করায় বাজার জাত সকল কপি প্রত্যাহার।
প্রবিত্র কোরআন শরীফের দুইটি আয়াত ভিডিও গেমের সংগীতে সন্ধান পাওয়ার কারণে বিশ্বখ্যাত ইলেক্ট্রনিকস কোম্পানী "সানি" তাদের সকল বাজার জাত কপি বিক্রয় বন্ধ ও ফেরত নেয়ার প্রক্রিয়া শুরু করেছে। "লিটিল বিগ প্ল্যানেট" নামে এই ভিডিও খেলাটি আগামী ২৩ শে অক্টোবর থেকে বাজারে বিক্রয় প্রস্তুতি সম্পন্ন হয়ে ছিল।
আন্তর্জাতিকখ্যাত জাপানের সনি কোম্পানীর পক্ষে এক কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লিটিল বিগ প্ল্যানেট" ভিডিও খেলাটি সর্বশেষ বাজারজাত ও বিক্রয় প্রক্রিয়ার পুনরীক্ষণ করার প্রক্কালে এই জিনিষটি ধরা পরে। ভিডিও খেলাটির আবাহ সংগীতে প্রবিত্র কোরআনের উদ্ধৃতি কি ভাবে যুক্ত হলো, সেই প্রসঙ্গ এড়িয়ে এই কর্মকর্তা অনিচ্ছাকৃত ভুলের জন্য সকলের উদ্দেশ্য বিনীত ক্ষমা প্রর্থনা করেন।
ভিডিও খেলাটির গানে যে দুটি কোরআনের আয়াত পাওয়া যায় সেটি হল, প্রত্যেক আত্মাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে "كل نفس ذائقة الموت এবং দ্বিতীয় আয়াতটি হল, كل من عليها فان" পৃথিবীর সকল কিছু একদিন বিলীন হয়ে যাবে।
Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/colegitarealblog/28856299 http://www.somewhereinblog.net/blog/colegitarealblog/28856299 2008-10-18 09:30:22
গুরু পাপে লঘু দন্ড!! গত ৫ জুলাই দুবাইয়ের জুমিরাহ সমুদ্র সৈকতে এক বৃটিশ যুগল যৌন উপভোগ করার দায়ে গ্রেফতার হয়। বিবাহ বর্হিভূত এই বৃটিশ নাগরিকদ্বয় প্রকাশ্য এলকোহল পান করে যৌনলীলা পালন করায় দুবাইয়ের আদলত বৃটিশ নাগরিক ভিনসে আক্রস(৩৪) ও মহিলা মিচেল পালমেরোকে(৩৭) মাত্র তিনমাসের কারাদন্ড ও ১ হাজার দেহরাম জরিমানা করেন। রায় প্রদানের পর সে দেশের এ্যাটর্নী আবদুল মালেক আলী বলেন, অপরাধীরা দেশের আইন ভংগসহ সামাজিক শোভনতা নষ্ট করে যে অপরাধ করেছে সে তুলনায় শাস্তির পরিমান নগন্য। তথাকতিত "সৈকতে যৌনসম্ভোগ" মামলার আসামী পক্ষের উকিল অবস্য দাবী করেন তাদের মক্কেলরা লিকোর পান করেছে কিনতু কোনপ্রকার যৌন সংগমে অংশগ্রহন করে নাই। সেখানকার নিরাপত্তা বাহিনীর অভিযোগ, পূর্বে এই জুটিকে অসামাজিক কাজ থেকে বিরত থাকার অনুরোধ করা হলে তারা স্হান পরিবর্তন করে এবং অন্যত্র একই ঘটনার পুনরাবৃত্তি শুরু করে, একপর্যায়ে নিরপত্তাকর্মীদের সাথে তাদের বাক বিতান্ডা শুরু হলে মিচেল পালমেরো অকথ্য ভাষায় গালাগালি সহ পায়ের হাইহিল খুলে নিরপত্তা কর্মীদের উপর চড়াও হয়।
সৌদী আরব,দুবাইসহ আরবদেশ গুলোতে মদপান এবং জেনা হারাম। বিবাহ বর্হিভূত যেকোন যৌনসম্পর্ককে গুরুতর অপরাধ হিসেবে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে এই দেশগুলোতে । অতীতে এ সকল অপরাধ করার জন্য অনেক অপরাধীর প্রান অবধি দিতে হয়েছে।অথচ একই অপরাধ করার জন্য আদলত থেকে যে লঘু শাস্তি তাদের দেয়া হলো সে দৃষ্টিতে আরবদেশে বিচারের নামে প্রহশন ও বৈষম্য থাকাটা পুনরায় প্রমাণ হলো।

]]>
http://www.somewhereinblog.net/blog/colegitarealblog/28855885 http://www.somewhereinblog.net/blog/colegitarealblog/28855885 2008-10-17 10:28:22
হল্যান্ডের চিত্রকলার গুরু রেমব্রোন্টের(১৬০৬-১৬৬৯) চিত্রকলা।
দুই শিক্ষার্থীর বাকযুদ্ধ।১৬২৮সাল। ন্যাশনাল গ্যালারী, ভিক্টরিয়া,মেলবর্ন

রহস্যময় মৃত্যুর হাসি। ১৯৬৮ সাল। রির্চাড মিউজিয়াম, কলোন,জার্মানী।

দার্শনিকের অধ্যায়ন। ১৬২৯ সাল। কলা মিউজিয়াম। বোষ্টন। ইউ এস এ

স্বর্ণের শিরস্ত্রান পরিহিত মানুষ।১৬৫০ সাল। জেমান্ড গ্যালারী, বার্লিন।

হযরত ইব্রাহিম (আঃ )কর্তৃক হযরত ইসমাইলকে (আঃ) উৎসর্গ করার প্রক্কালে ফেরেস্তার বাধাদান।১৯৩২ সাল। সানপিটার্সবুর্গ মিউজিয়াম, রাশিয়া।

একটি পরিবারের প্রোট্রেট। ১৬৬৮ সাল। এনটোন মিউজিয়াম,জার্মানী।

ডা.নিকোলাস তুলপের অংগ ব্যবচ্ছেদ বিদ্যা প্রদর্শন । ১৬৩২ সাল।
মরিশাস মিউজিয়াম, হ্যাগ, হল্যান্ড।

চিত্রকর তার কর্মশালায়। ১৬২৯ সাল।কলা মিউজিয়াম বোষ্টন,ইউ এস এ

নৈশ প্রহরা । ১৬৪২ সাল। রিকজ মিউজিয়াম, হল্যান্ড।

চিত্রকরের সংক্ষিপ্ত পরিচিতি :
ইউরোপের চিত্রকলা শিল্পের ইতিহাসে যে সকল গুনী ব্যাক্তিত্বের সন্ধান পাওয়া যায় তাদের মধ্যে অন্যতম হলেন হল্যান্ডের তৈল চিত্রকর রেমব্রোন্ড । অত্যান্ত প্রতিভাধর শিল্পকলার এই গুরু তার অনাবদ্য রহস্যময় শিল্পসৃষ্টির মধ্যদিয়ে হল্যান্ডসহ সমগ্র ইউরোপের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে আছেন।রেমব্রোন্ডের সমসমায়িক কালটিকে হল্যান্ডের স্বর্নযুগ হিসেবে আক্ষ্যায়িত করা হয়। শিল্প,সংস্কৃতি,বিজ্ঞান ও ব্যাবসায় সাফল্য ও প্রসরতার বদৌলতে সে সময় হল্যান্ড উন্নতি এবং সমৃদ্ধির উচ্চ শিখরে আসীন হতে সক্ষম হয়েছিল।
হল্যান্ডের লেইডেন নামক স্হনে একটি সাধারণ পরিবারে ১৬০৬ সালের ১৫জুলাই রেমব্রোন্ড জম্মগ্রহন করেন। পিতা হারম্যান ছিলেন একটি যাতাকলের কর্মচারী এবং তার মাতা নিলটেজ ছিলেন রুটির দোকানীর মেয়ে। হারম্যানের সংসারে তাদের ৯ সন্তানদের মধ্যে কেবলমাত্র রেমব্রোন্ড শিক্ষালাভ করার সৌভাগ্য অর্জন করে ছিলেন। শৈশবে লেটিন শিক্ষাগ্রহন করার জন্য রেমব্রোন্ড লেটিন বিদ্যালয় ভর্তি হন।৭ বছর লেটিন বিদ্যালয়ে (১৬১৩_১৬২০) শিক্ষা সমাপ্ত করে রেমব্রোন্ড লেইডেন বিশ্ববিদ্যালয়ে দার্শনিক বিভাগে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ের অধ্যায়ন শেষ করে ইতালীর খ্যাতনামা চিত্রকর জ্যাকব ইসহাকসন অধীনে শিক্ষানবিস হিসাবে ২ মেয়াদে শিক্ষাগ্রহন করেন। শিক্ষাজীবন সমাপ্ত শেষে রেমব্রোন্ড ১৬২৫ সালে ১৯ বছর বয়সে সে তার চিত্রশালা স্হাপন করে কর্মজীবন শুরু করেন।
প্রখর স্মরণ শক্তিসম্পন্ন এই মেধাবী চিত্রকর তার শিল্পকর্ম জীবনে ১ শতর বেশী প্রোট্রেটসহ হাজারো শিল্প সৃষ্টির মাধ্যমে শ্রেষ্টত্বের স্বাক্ষর রেখে গিয়েছেন। রেমব্রোন্ড তার চিত্রকলায় চরিত্রকে ভিন্ন ভিন্ন কায়দায় কখোনো শঠ, প্রতারক কখোনো বিনয়ী আবার কখোনো উপহাস, বিদ্রুপকারী হিসেবে নিপুনভাবে তুলিতে ফুটিয়ে তুলেছেন।রেমব্রোন্ডের মৃত্যুর ২ বছর পূর্বে আঁকা একটি ছবিতে গ্রীক চিত্রকর জিউক্সসিস যিনি এক কদাকার মহিলার ছবি আঁকার কালে মৃত্যুর কোলে ঢলে পড়েন, রেমব্রোন্ড তার তুলিতে জিউক্সসিসকে ভগ্ন, কুচকানো এক বৃদ্ধর সাথে তুলনা করেছেন যার মৃত্যুর পূর্বক্ষণে চোখে ছিল শঠতা আর উপহাস এবং মুখে ছিল রহস্যপূর্ণ মুচকি হাসি।



]]>
http://www.somewhereinblog.net/blog/colegitarealblog/28853695 http://www.somewhereinblog.net/blog/colegitarealblog/28853695 2008-10-12 09:30:54
বিশ্ব পুঁজিবাজারে দর পতন এবং সে সাথে বিশ্ব রাঘব বোয়ালদের ক্রন্দন।
গতকাল বিশ্বশেয়ার বাজারে বিরাট দর পতন হয়। ২০০৪ সালের পর এটি হচ্ছে বিশ্ববাজারে দ্বিতীয়বারের জন্য দরপতন। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বুশ তাদের পুঁজিবাজারটি ক্র্যাক থেকে বাঁচানো জন্য ৭লক্ষ মিলিয়ন ডালার পুশ করার ঘোষনা দিয়েও গতকালের ওয়ালষ্ট্রিটের দর পতন ঠেকাতে পারেনি ।
গতকাল শেয়ারের দর পতন সংবাদে বিশ্বের বাঘব বোয়াল কোম্পানীর প্রতিনীধিরা লোকশান গুনতে গিয়ে কিভাবে কপাল চাপড়াচ্ছে সেটি সম্মানিত ব্লগারদের সাথে ভাগাভাগি করার জন্যই এই সাময়িক পোষ্ট।
]]>
http://www.somewhereinblog.net/blog/colegitarealblog/28851789 http://www.somewhereinblog.net/blog/colegitarealblog/28851789 2008-10-07 09:45:49
ইতালীতে বর্ণ বৈষম্য ও অভিবাসীদের প্রতি ইতালীয়দের ঘৃনাবিদ্বেষ বৃদ্ধি!!
ইতালীতে বর্ন বৈষম্য এবং সে দেশের অভিবাসীর প্রতি ইতালীয়দের ঘৃনা বৃদ্ধি পেয়ে সেখানকার সামাজিক পরিস্হিতি চরম আকার ধারন করেছে। বিগত দিনগুলোতে হামলাকারী দের হাতে অভিবাসীর মৃত্যু প্রকাশ্যে রাজপথে বিদেশীকে প্রহার সহ বিমান বন্দরে কাষ্টটম পুলিশ কর্তৃক বিদেশী মহিলা যাত্রীর শ্লীলতাহানীর সংবাদ প্রকাশ হওয়ায় ইতালীর সরকার ও রাজনৌতিক দলের মধ্য মতবিরোধ সৃষ্টি হয়েছে। বিগত দিনের ঘটনা প্রবাহ পর্যবেক্ষন করে ইতালীর রিপাবলিকান প্রেসিডেন্ট খিওরখিয়ো নাপোলিটানো সে দেশে বর্নবৈষম্য থাকার কথা স্বীকার করে বলেন,এ বিষয়ে দ্রুত সির্দ্ধান্ত না নেয়া হলে পরিস্হিতি বিপদজনক পর্যায়ে চলে যেতে পরে। খিওরখিয়ো নাপোলিটানোর এই বিবৃতির কিছুপূর্বে সংসদ সভপতি গিয়ানফ্রাঙ্কো ফিনি একই ভাবে তাঁর উদ্বেগ প্রকাশ করেন।

বর্নবৈষম্য ও অভিবাসীর প্রতিঘৃণা ও প্রতিহিংসা শুরু হয় গত ১৮ সেপ্টেম্বর প্রকাশ্য গোলাগুলির মধ্যদিয়ে। সেদিন ৩ জন ইতালীয় অস্রধারী একদল অভিবাসীকে লক্ষ করে ব্রাস ফায়ার করে। সে ঘটনায় ঘানা, টোগো ও নাইজেরিয়ার নাগরিকসহ মোট ৬জন নিহত এবং ২০জন আহত হয়। এর কিছুদিন পূর্বে একচীনা নাগরিক একদল রুমানিয়া জিপসী উদ্বাস্তু কর্তৃক দিবালোকে রাস্তায় প্রহৃত হয়ে গুরতর আহত হয়।সমসময়ে এক সোমালীয় অভিবাসী পুলিশের পিটুনীতে আহত হয়।সর্বশেষে পরিস্হিতি নাজুক আকার ধারন করে গত শুক্রবার সোমালীয় একবিমান যাত্রীর সম্ভ্রমহানীর মধ্যদিয়ে।এই সোমালীয় নারী অভিযোগ করেন, সিয়ামপিনোর বিমান বন্দর পুলিশ মাদক ব্যবসায়ী সন্দেহে তাকে উলংগ করে সারা দেহ তল্লাসী চালায়।

গতকয়েকদিনে ঘটে যাওয়া ঘটনার পেক্ষিতে ও বর্নবৈষম্য বিরদ্ধে সমগ্র ইতালীতে ইতালীর নাগরিকসহ প্রায় ৫০ হাজার অভিবাসী বিক্ষোভ প্রদর্শন করে।ইতালীর জনগন বিদেশীদের বিষয়ে কি মনোভাব পোষন করে এই বিষয়ে সেদেশের দৈনিক পত্রিকা 'লা রিপাবলিকা' জনমতের ভিত্তিতে একটি সমীক্ষা প্রকাশ করে। জরীপের ফলাফলে বলা হয় ৫০,৭ শতাংশ ইতালীয় মনে করে আভিবাসীগণ তাদের অস্তিত্তের উপর হুমকিস্বরূপ।যে স্হানে ২৯,৩ শতাংশ জার্মানী, ২১,৬ শতাংশ ফ্রান্স, ৩৬,৫ শতাংশ যুক্তরাজ্যের নাগরিক গণ মনে করে। আরেকটি জরীপের তথ্যানুযায়ী বলা হয়,৩৫,১ শতাংশ ইতালীয় মনে করে অভিবাসীগণ তাদের সংস্কৃতি ও ধর্মের উপর হুমকিস্বরূপ,যেখানে ২২ শতাংশ ফ্রান্স, ২৫,৭ জার্মানী এবং ৩৩,৫ শতাংশ যুক্তরাজ্যের নাগরিকগণ এই মতপোষন করে।

ইতালীর অভিবাসন সমস্যাটি কেবল মাত্র সেদেশের সামাজিক ও রাজনৈতিক অংগনে বিব্রতকর পরিস্হিতি সৃষ্টি হয় নাই এটি স্পেনের রাজনৈতিক অংগনে প্রবেশ করছে যখন ইতালীয় স্বারাষ্ট্র মন্ত্রি মারোনী একটি সাংবাদিক সম্মেলনে বলেন, ইতালীর জিপসী রুমানীয় উদ্বাস্তু গুলো একযোগে 'ছাপাতেরোর স্পেনে' বসবাসের জন্য চলে গেছে।
Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/colegitarealblog/28851760 http://www.somewhereinblog.net/blog/colegitarealblog/28851760 2008-10-07 05:37:50
মেক্সিকান মুরালিষ্ট দিয়েগো রিভেয়েরার (১৮৮৬--১৯৫৭)চিত্রকলা।
মেক্সিকোর ইতিহাস। ১৯২৯ সাল। স্হান. জাতীয় প্রসাদ, মেক্সিকো সিটি।

শহরের ইমারতের নমুনা দেয়ালে অংকন। ১৯৩১ সাল। ক্যালিফোর্নিয়া।

ডাক্তার মুরের হস্ত।১৯৪০ সাল।

ডেট্রয়ট শিল্প কারখানা। ১৯৩২ সাল।

চিত্রকরের কর্মশালা। ১৯৫৪সাল।

বিশ্বজগৎ নিয়ন্ত্রক। ১৯৩৪সাল । কলা প্রসাদ,মেক্সিক সিটি।

প্রি-ইসপানিক আমেরিকা। ১৯৫৪সাল।

দুই নারীর পোট্রেট। ১৯১৪ সাল। আরকানসাস কলাকেন্দ্র, যুক্তরাষ্ট্র।

]]>
http://www.somewhereinblog.net/blog/colegitarealblog/28850320 http://www.somewhereinblog.net/blog/colegitarealblog/28850320 2008-10-02 09:58:35
সবাইকে শুভেচ্ছাসহ ঈদ মোবারক।

আগামী কাল ঈদ! সকল সম্মানিত ব্লগাদের জানাই ঈদের শুভেচ্ছা। একই সাথে সকল ব্লগারদের সন্তানদের প্রতি রইল স্নেহ ও আদর। ঈদ মোবারক। ]]>
http://www.somewhereinblog.net/blog/colegitarealblog/28849554 http://www.somewhereinblog.net/blog/colegitarealblog/28849554 2008-09-30 02:10:30
ঈদ উপলক্ষে নতুন ফতোয়া উপহার দিলেন সৌদি ধর্মীয় নেতা জনাব মুনাজিদ।
আসন্ন প্রবিত্র ঈদ উপলক্ষে সকল মুসলীমদের জন্য চমৎকার ফতোয়া উপহার দিলেন সৌদি আরবের ওহাবী ধর্মীয় নেতা। সৌদি টেলিভিশনে বিভিন্ন সময়ে ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহনকারী অতি পরিচিত এই ওহাবী কুটনৈতিকের নাম জনাব শেখ মোহম্মদ আল মুনাজিদ। অতীতে ইসলামী আলেমগণ বিভিন্ন ঘটনার আলোকে তাৎপর্যমুলক ফতোয়া জারী করেছেন
কিনতু এটি একটু ব্যাতিক্রমধর্মী। চন্দ্র গ্রহন দেখা যাবে না,জম্মদিন পালন করা যাবে না, উলংগ অবস্হায় স্ত্রী সহবাস করা যাবে না..এসব গুরুত্বপূর্ণ বিষয় পাশ কাটিয়ে ইঁদুর বিষয়ক ফতোয়া জারী করলেন জনাব মুনাজিদ।
http://www.youtube.com/watch?v=lNhdll-CCsI
তিনি বললেন, ইঁদুর হলো শয়তানের সহচর। ইসলাম কায়েমের স্বার্থে ইঁদুরকে খতম করতে হবে। তিনি "'মিকি মাউস" এর দিকে দৃষ্টি নিবন্ধ করে বলেন, শিশুরা এসকল ইঁদুরের রং এবং চাকচিক্যে আকৃষ্ট হয়, টম এবং জেরীর কার্টনকে তিনি "শয়তানের কার্টুন" বলে আক্ষ্যায়িত করেন। জেহাদের লক্ষে ইসলামের শারিয়া বা আইনুযায়ী এদের মৃত্যু কামনা করেন।
এর পূর্বে শারিয়াবিদ কর্তৃক সকল চেয়ার নিষিদ্ধ এবং ধ্বংস করার ফোতয়াজারী হয়েছিল।পরবর্তীতে দুবাইয়ের "আল আরব" পত্রিকায় ফোতোয়াটি প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, আরামদায়ক চেয়ারে উপবিষ্ট হয়ে দুই পা ফাঁক করে যৌন প্রভোলনের মাধ্যমে মেয়েরা পুরুষদের কাবু ও নিয়ন্ত্রন করতে পারে যা কিনা জিহদের পরিপন্থি। আর সেই কারণে মৌলবাদীদের পক্ষ থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল সহ অন্যান্য সকল ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠানের চেয়ারগুলোকে ধ্বংস ও জ্বালিয়ে দেবার আদেশ দেয়া হয়েছিল।
Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/colegitarealblog/28849201 http://www.somewhereinblog.net/blog/colegitarealblog/28849201 2008-09-29 10:21:10
বিশ্বের সর্বপ্রথম "জেড ম্যান " সুইজারল্যান্ডের রোসী।
সুইজারল্যান্ডের নাগরিক ইভেজ রোসী পাখীর ন্যায় উড়াল দিয়ে ইংলিশ চ্যানেল অতিক্রম করে বিশ্বের সর্বপ্রথম 'জেডম্যান' বা মানবপক্ষী হিসেবে রেকর্ড সৃষ্টি করলেন। ৪৯ বছর বয়েসী রোসী সুইজ এয়ার লাইন্সের কর্মী। রোসী তার পিঠে ডানা লাগিয়ে মটরের সাহায্যে ৩৫ কিঃমিঃ দৈর্ঘ্য ইংলিশ চ্যানেলটি ৯ মিনিট ৩২ সেকেন্ড সময় নিয়ে চ্যানেলটি অতিক্রম করেন। ফ্রান্সের আকাশ সীমায় ২৫ হাজার মিটার উচ্চতায় অবস্হানকারী একটি বিমান থেকে লাফিয়ে পড়ে রোসী তার দুঃসাহসিক আভিযানের সুচনা করেন। ইংলিশ চ্যানেলের অপর পাড়ে ইংল্যান্ডের ডোভারে এই দুঃসাহসিক অভিযানটি উপভোগ করার জন্য প্রচুর উৎসুক জনতার সমাগম ঘটে। ইতিপূর্বে প্রতিকুল আবহাওয়ার কারণে দুই দুইবার রোসীর এই আভিযান বাতিল হলেও গতকাল সকালে সুন্দর এবং অনুকুল আবহাওয়া থাকায় রোসীর মনবাসনা পূর্ন হয়।
http://www.youtube.com/watch?v=j-66AcTo9TU]]>
http://www.somewhereinblog.net/blog/colegitarealblog/28848785 http://www.somewhereinblog.net/blog/colegitarealblog/28848785 2008-09-28 03:08:21
"শিয়া সম্প্রদায় মুসলমান কিনতু তারা অবিস্বাসী এবং নাস্তিক"। বললেন ইসলামী চিন্তাবিদ জনাব ইউসুফ কারযাভী।
শিয়া সম্প্রদায় মুসলমান হলেও ইসলাম মতবিরোধী গোষ্ঠি, সে কারণে তাদেরকে অবিস্বাসী ও নাস্তিক বলা যেতে পারে। সাংবাদিকের নিকট আরো বলেন, শিয়া সম্প্রদায় ক্রমাগত সুন্নীসমাজকে আক্রমন করে যাচ্ছে। এদের নিকট লক্ষ লক্ষ মিলিয়ন ডলার রয়েছে এবং সুন্নী সমাজকে তাদের ধর্ম ত্যাগ করতে প্রভাবিত করছে। তিনি সুন্নীসমাজকে শিয়াদের হাত থেকে রক্ষা করার জন্য সুন্নীসম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। তিনি দৃঢ়চিত্তে বলেন,আমরা সুন্নীসম্প্রদায় কেবল প্রকৃত মুসলমান বাকি অন্য গোত্র বা গোষ্ঠি অবিস্বাসী এবং নাস্তিক।
জনাব কারযাভীর এই বক্তব্য বিদুৎগতিতে মধ্যেপ্রাচ্যের সকল শিয়া সম্প্রদায়ের মাঝে ছড়িয়ে পড়ে।লেবাননে বসবাসরত শিয়া সম্প্রদায়ের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লা মহাম্মদ হোসেন ফাদাল্লা তাৎক্ষনিক তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, কারযাভীর এই বক্তব্য উদ্যেশ্য প্রনোদিত ও উস্কানী মূলক। মুসলীম সমাজকে কারযাভী "বিভাজন" এর দিকে ঠেলে দেবার অপচেষ্টা চালাচ্ছেন বলে তিনি মন্তব্য করেন।

উদারপন্থি হিসেবে পরিচিত কারযাভী সাহেবের আকস্মিক এই মন্তব্যে অন্যান্য ইসলামী আলেম ও চিন্তাবিদগণ বিস্ময় প্রকাশ করেন।এ ছাড়া ইরানের শিয়াসম্প্রদায় কারযাভীর প্রতি কটুক্তি ও তিরস্কার প্রদান অব্যাহত রাখে। ইরানের একটি সরকারী পত্রিকা " মেহের" কারযাভীর বক্তব্যকে শয়তানী, সাম্প্রদায়িকতাপূর্ণ ও ভন্ডামী বলে তিরস্কার করেছে। পক্ষান্তরে কারযাভীর পক্ষে অবস্হানকারী একদল সুন্নী হ্যাকার প্রতিশোধমূলক ইরানী ধর্মীয়নেতা আয়াতুল্লা আলী সিসতনীর ওয়ের পেজ ঝুলিয়ে দেয়।
শিয়া ও সুন্নীর মাঝে এই কাঁদা ছুড়াছুড়িকে বিপদজনক বলে আক্ষ্যায়িত করে সৌদি আরবের "আসার্ক আল আওসাদ" পত্রিকার পরিচালক জনাব তারীখ আলহুমায়েদ ইরান এবং কারযাভীকে আগুনের কুন্ডলী নিয়ে না খেলার পরামর্শ দান করেন।
Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/colegitarealblog/28848472 http://www.somewhereinblog.net/blog/colegitarealblog/28848472 2008-09-27 11:25:27
স্প্যানীশ চিত্রকর খোয়ান মিরোর(১৮৯৩-১৯৮৩) তৈলচিত্র কলা।
দ্যা টেবিল। ১৯১৯ সাল।

চিফার এবং কনষ্টিলেশন।নারীর প্রতি ভালবাসা। ১৯৪১ সাল। শিকাগো।

পেইন্টিং । ১৯৫০ সাল।

টানা গাড়ীর সৃষ্ট পথ। ১৯১৮ সাল।

সবজির বাগানে গাধার বিচরণ।১৯১৮সাল ।মর্ডান মিউসেট, ষ্টোকলহোম।

কৃষি খামার।১৯২১-২২ সাল। জাতীয় কলা গ্যালারী, ওয়াশিংটন।

ভূমি কর্ষিত স্হান। ১৯২৩ সাল । দি সলোমন মিউজিয়াম, নিউহর্য়ক।

হ্যাল্লিকেন কারনিভাল ।১৯২৪-২৫সাল । আলবাট কলা গ্যালারী,বুফালো।
]]>
http://www.somewhereinblog.net/blog/colegitarealblog/28846799 http://www.somewhereinblog.net/blog/colegitarealblog/28846799 2008-09-23 09:35:34
স্প্যানীশ চিত্রকর ফ্রানসিসকো গয়ার (১৭৪৬-১৮২৮) চিত্রকলা।
যাদুমন্ত্র । ১৭৯৭ সাল। স্হান : লাজারো ফাউন্ডডেশন, মাদ্রিদ।

বারান্দায় দলবদ্ধ। ১৮১০ সাল। মেট্রোপলিটান কলা মিউজিয়াম,নিউ ইর্য়ক

মারিয়ানা ওয়াল্ড ষ্ট্রেইডের দেশ প্রেম। স্হান : লুভ মিউজিয়াম, প্যারিস।

দ্রাক্ষা ফসল সংগ্রহ। ১৭৮৬ সাল ।স্হান: প্রাডো মিউজিয়াম, মাদ্রিদ।

গয়ার অন্ধগিটার । ১৭৭৮ সাল। স্হান: প্রাডো মিউজিয়াম, মাদ্রিদ।

ধুমকেতু । ১৭৭৮ সাল।।স্হান: প্রাডো মিউজিয়াম, মাদ্রিদ।

তুষার পাত । ১৭৮৬ সাল । স্হান: প্রাডো মিউজিয়াম, মাদ্রিদ।



]]>
http://www.somewhereinblog.net/blog/colegitarealblog/28846004 http://www.somewhereinblog.net/blog/colegitarealblog/28846004 2008-09-21 09:59:56
স্প্যানীশ চিত্রকর সালভাদর ডালীর চিত্রকলা।
অদৃশ্য মানব। ১৯৩০ সাল। স্হান : রেইনা সোফিয়া মিউজয়াম, মাদ্রিদ।

মেডিটেশন অন দি হার্প। ১৯৩২-৩৪ সাল।সালভাদর মিউজিয়াম, ফ্লোরিডা

টরেডোর ।১৯৬৮ সাল। সালভাদর মিউজিয়াম, সান পিটার্সবুর্গ, ফ্লোরিডা।

জাহাজ। ১৯৪২ সাল। সালভাদর মিউজিয়াম, সান পিটার্সবুর্গ, ফ্লোরিডা।

গৃহযুদ্ধের পূর্বশঙ্কা। ১৯৩৬ সাল।স্হান : রেইনা সোফিয়া মিউজয়াম, মাদ্রিদ।

গ্রান মাসটুরবাডোর।১৯২৯ সাল।রেইনা সোফিয়া মিউজয়াম, মাদ্রিদ।

স্মৃতি নির্বন্ধ। ১৯৩১ সাল। মর্ডান আট মিউজিয়াম, নিউইয়র্ক।



]]>
http://www.somewhereinblog.net/blog/colegitarealblog/28844877 http://www.somewhereinblog.net/blog/colegitarealblog/28844877 2008-09-18 19:10:47
স্প্যানীস চিত্রকর পাবলো পিকাসোর চিত্রকলা।
নারীরা তাদের প্রসাধন কক্ষে। ১৯৫৬ সাল।স্হান : ন্যাশনাল গ্যালারী, লন্ডন।

ট্রাজেডী । ১৯০৩ সাল । স্হান : ন্যশনাল আর্ট গ্যালারী ওয়াসিংটন।

জীবন । ১৯০৩ সাল।স্হান: ক্লাভেন্ট মিউজিয়াম।

বিজ্ঞান এবং বদান্যতা। ১৯০৫ সাল।স্হান :বার্সেলোনা মিউজিয়াম।

চিত্রকর এবং মডেল। ১৯৬৩ সাল।স্হান : রেইনা সোফিয়া জাতীয় কলা মিউজিয়াম ,মাদ্রিদ।

গোয়েরমিকা ।১৯৩৭ সাল। স্হান: রেইনা সোফিয়া জাতীয় কলা মিউজিয়াম ,মাদ্রিদ।
]]>
http://www.somewhereinblog.net/blog/colegitarealblog/28844233 http://www.somewhereinblog.net/blog/colegitarealblog/28844233 2008-09-17 04:18:10
যুক্তরাজ্যে ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে মুসলীমদের সন্তান উৎপাদন বৃদ্ধির আহ্ববান জানালেন আনজেম চৌধুরী ।
সেদিন আর বেশী দুরে নয় যেদিন ইসলামের পতাকা যুক্তরাজ্যের ডাউনিং স্ট্রিটের প্রাসাদে উড়বে। সেদিন যুক্তরাজ্যের খ্রীষ্টানগন ইসলামের প্রতি আনুগত্য স্বীকার করে ইসলামী শারিয়া মেনে চলবে।
যুক্তরাজ্যের একটি দৈনিক পত্রিকা "দি সান" এর সাংবাদিকের সাথে একটি সাক্ষাৎকারে সে দেশের সলিসিটর জনাব আনজেম চৌধুরী দৃঢ়চিত্তে কথাগুলো বললেন। জনাব চৌধুরী যুক্তরাজ্যের একটি ইসলামী মৌলবাদী সংগঠনের নেতা হিসেবে মুসলীম সমাজে যথেষ্ট পরিচিত ব্যক্তিত্ব। এর আগে তিনি খ্রীষ্টান ধর্মাবলম্বিদের পোপ কে হত্যা করার ঘোষনা দিয়ে ব্যপক আলোড়ন সৃষ্টি করেন। জনাব আনজেম বলেন,ইসলাম সর্বশ্রেষ্ট এবং অচিরেই ইসলামীক শারিয়া তথা ইসলামিক আইনে সমগ্র যুক্তরাজ্য পরিচালিত হবে। তিনি প্রত্যেক মুসলীমকে এক একটি টাইম বম্বের সাথে তুলনা করে বলেন, এ সকল মুসলীম জেহাদে অংশগ্রহন করার জন্য সদা সর্বদায় প্রস্তুত। তিনি তার বক্তব্যে আরোও বলেন, যুক্তরাজ্য জয় করার জন্য বাহিরের শক্তির প্রয়োজন হবে না।

বর্তমানে সমগ্র যুক্তরাজ্যে স্বরাষ্ট্র মন্ত্রনালয় প্রদত্ত তথ্য অনুযায়ী মুসলমান দের সংখ্যা দেড় মিলিয়ন। এইদেশটিকে ইসলামিক শাসনে প্রতিষ্ঠিত করার জন্য সংখ্যাটি বাড়িয়ে ৬ মিলিয়নে উত্তীর্ন করার লক্ষ্যে তিনি সকল মুসলীমদের প্রতি আহ্ববান জানান। তিনি বলেন, বেথনল গ্রীন, হোয়াইট চ্যাপেল সহ অন্যান্য মুসলীম অধ্যুষিত এলাকায় প্রতিটি সংসারে ৮-৯ জন মুসলীম সদস্য রয়েছেন। আকাঙ্খিত লক্ষ্য অর্জনের জন্য তিনি প্রতিটি সংসারে শিশুর সংখ্যা বাড়ানোর জন্য মুসলীমদের প্রতি আহ্ববান জানান।
জনাব আনজেম চৌধরীর প্রত্যাশা, সেদিন দুরে নয় যেদিন মুসলীমদের ধর্মত্যাগ করতে হবে না বরং খ্রীষ্টানগন ইসলামিক শারিয়ায় বিস্বাসী হয়ে ইসলাম ধর্মে দীক্ষিত হবে।]]>
http://www.somewhereinblog.net/blog/colegitarealblog/28842908 http://www.somewhereinblog.net/blog/colegitarealblog/28842908 2008-09-14 09:47:51
ধর্মের আড়ালে মাদক ব্যবসা!
গত বুধবার যুক্তরাষ্ট্রের পুলিশ ইলিনয়ের সেন্ট জন গীর্জার পুরোহিতকে অবৈধ মাদক দ্রব্য বিক্রয় করার অপরাধে গ্রেফতার করে। পুলিশের অভিযোগ, ৩৩ বছর বয়স্ক ক্যাথলিক পুরোহিত ক্রীস্টোফার লাইডেন দীর্ঘদিন থেকে গীর্জার অভ্যান্তরে এবং ইলিনয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোকাইন বিক্রির ব্যবসা করে আসছিলেন।পুরোহিতকে হাতেনাতে ধরার জন্য সেখানকার গোয়েন্দা পুলিশ গত ২ সপ্তাহ ধরে অনুসরণ করে আসছিল।অবশেষে গত বুধবার ৩ গ্রাম কোকাইন সহ গীর্জার ভিতর থেকে পুরোহিতকে আটক করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী ২০০৭সাল থেকে এ পর্যন্ত এই পুরোহিত ৪০-৫০ বার মাদক সেবন করেছিলেন।
হাতে নাতে কোকাইনসহ ধরা পড়েও এই ধর্মজাজক আদালতে বিচারকের সামনে নিজেকে নির্দোষ বলে দাবী করেন।আদালতে পুলিশ তার বিরুদ্ধে মাদকদ্রব্য সংরক্ষণ ও বিক্রিয়ের অভিযোগ দায়ের করছে। বিচারে তার বিরুদ্ধে সকল অভিযোগ প্রমানিত হলে আদালতের ভাষ্য অনুযায়ী পুরোহিতকে ৩০ বছর কারাদন্ড ভোগ করতে হবে।]]>
http://www.somewhereinblog.net/blog/colegitarealblog/28842470 http://www.somewhereinblog.net/blog/colegitarealblog/28842470 2008-09-13 08:55:59
ইসলামী যৌন শিক্ষাবিদ জনাবা ডা. হেবা কতব।
ইসলামী যৌনবিদ হিসেবে জনাবা ডা. হেবা কতব এর নাম মধ্যেপ্রাচের দেশসহ উত্তর আফ্রিকার মুসলীম দেশ গুলোর লোকজন শুনে নাই এমন লোকের সংখ্যা কমই আছে। ২০০৬ সাল থেকে তিনি মিশরের স্যাটিলাইট চ্যানেল আল মেহওয়ারে মুসলীম দর্শকদের কোরআন ও হাদীসের আলোকে ইসলামীক যৌনশিক্ষাদান ও পরামর্শ দিয়ে আসছেন। সমগ্র আরব বিশ্বের লক্ষ লক্ষ দর্শকদের সামনে খোলাখুলি সকল দর্শকদের যৌন বিষয়ক প্রশ্নের উত্তর এবং সমাধান দিয়ে যেমন জনপ্রিয় হয়েছেন পাশাপাশি সমালোচিত হয়েছেন। অপ্রপ্ত বয়স্ক ও অবিবাহিত পুরুষগন বিবাহের পুর্ববর্তী সময় সংগী ও সংগমহীন জীবন কিভাবে পার করবেন সে বিষয়েও তাদের পরামর্শ ও জ্ঞানদান করেন।

৪১ বছর বয়েসী ডা.হেবা কতব বলেন ,ইসলাম ধর্মে সমকামীতা হারাম। একই সাথে পায়ু সংগম করাকে হারাম বলে তিনি মন্তব্য করেন। ইসলামে ওরাল সেক্স ছেলে মেয়ে উভয়ের বেলায় বৈধ বলে তিনি দাবী করেন।তবে হস্তমৈথুন করাকে হারাম বলে মানতে রাজী নন তিনি। এই বিষয়ে যুক্তি প্রদর্শন করে বলেন প্রাপ্তবয়স্ক ব্যাক্তির যৌনসংগীর অবর্তমানে সে যৌনক্ষুধা নিবারণ করার জন্য হস্তমৈথুন করতে পারবে। যৌনভিত্তিক ছায়াছবি বানানোকে হারাম আক্ষ্যায়িত না করে এটি তৈরীর বিপক্ষে মত প্রদান করেন।
এ বিষয়ে তিনি আরোও বলেন আরব বিশ্বে এবং সকল মুসলীম সমাজে যৌন বিষয়ক অজ্ঞতার কারণে গভীর সমস্যার সৃষ্টি হয়েছে। যৌন বিষয়ক শূন্যতা পুরণের জন্য তিনি কাজ করে যাবেন বলে দৃঢ় প্রত্যায় ব্যক্ত করেন।
যাহোক বর্তমান আরব বিশ্বে ও মুসলীম দেশগুলোতে সেই একমাত্র মহিলা ব্যাক্তিত্ব যিনি যৌনবিষয়ে নারী পুরুষ সকলের সাথে খোলাখুলি আলোচনা, মতামত ও উপদেশ প্রদান করেন ।]]>
http://www.somewhereinblog.net/blog/colegitarealblog/28842008 http://www.somewhereinblog.net/blog/colegitarealblog/28842008 2008-09-12 08:05:14
বৃটিশ হ্যাকার গ্রেরীর বিচারের জন্য যুক্তরাষ্ট্রের নিকট অর্পনের প্রক্রিয়া শুরু।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর তথ্যপ্রযুক্তির উপর হামলা চালানো ও সকল তথ্য চুরি করার কারণে বৃটিশ হ্যাকার গ্রেরী মেকিননকে সে দেশের কর্তৃপক্ষের নিকট অর্পনের প্রক্রিয়া শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের সেনা বাহিনীর তথ্য প্রযুক্তির উপর কোন বড় হামলা সেটাই প্রথম।

৪২ বছর বয়স্ক এই বৃটিশ হ্যাকার গত ২০০৫ সালের নভেম্ভর মাসে প্রযুক্তি অপরাধ দমন সংস্হার গোয়েন্দার হাতে গ্রফতার হন। যুক্তরাষ্ট্র গ্রেরী মেকিননের বিচার কার্য পরিচালনা করার জন্য তাকে কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের আবেদন করে। গত ২৮ শে আগশ্ট গেরীর দায়ের করা শেষ আপীল ষ্ট্রাসবুর্গস্হ মানব অধিকার সংস্হা আদালতে প্রত্যাখান হলে,তার বাঁচার শেষ চেষ্টা বিফলে যায়।
২০০১ সালের ফেব্রুয়ারী থেকে ২০০৩ সালের মার্চ অবধি সর্বমোট ৭০বার গ্রেরী পেন্টাগনের সেনাবাহিনীর কম্পিউটারে অনাধিকারে প্রবেশ করে, এরপর সে সেনাবাহিনী ও নাসার গুরুত্বপূর্ন ফাইল চুরি ও সকল যন্ত্র নষ্ট করে সেনাবাহিনীর আর্ন্তজাল প্রযুক্তি অচল করে দেয়। সেনাবাহিনীর তথ্যঅনুযায়ী গ্রেরী তাদের ৭ লক্ষ ডলারের ক্ষয়ক্ষতি সাধন করে।
মারিজুয়ানা সেবক এই কমপু বিশেষজ্ঞ প্রতি দিন ৮ ঘন্টা ব্যয় করে সেনাবাহিনীর তথ্যপ্রযুক্তির প্রচীর ভেদ করে কলুষিত করত।
তথ্যপ্রযুক্তিতে সন্ত্রাস চালানো একটি অপরাধ। এই অপরাধের কারণে গ্রেরীকে ৭০ বছরের কারাভোগ বরণ করাসহ মিলিয়ন ডলার জরিমানা হবার সম্ভবনা রয়েছে।]]>
http://www.somewhereinblog.net/blog/colegitarealblog/28841492 http://www.somewhereinblog.net/blog/colegitarealblog/28841492 2008-09-11 10:13:25
কারাগারে স্হানাভাবের কারণে ৭৪০০ জন বন্দিকে কারাগার থেকে মুক্তি দিতে যাচ্ছে ইতালীয় সরকার।
নিত্যনতুন বন্দিদের আগমনের ফলে ইতালীর কারাগারে স্হানের অভাবের জন্য সৃষ্ট সমস্যাটিকে ভয়াবহ হিসেবে চিহ্নিত করে কারাগার পরিচালক ফ্রাংকো ইওনোটা বলেন, ইতালীতে কারাগারের সংখ্যা ২০৫ টি এবং সর্বোমোট ৬৩৫৬৮ জন বন্দির স্হান সংকুলানের ব্যবস্হা রয়েছে কারাগারগুলোতে। প্রতিমাসে ১ হাজার জন নতুন বন্দির আগমনে আগামী বছরে এই সংখ্যা ৬৭ হাজারে ছাড়িয়ে যাবে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন।বর্তমানে ইতালীর কারাগারে ৫৫৮৩১ জন বন্দি রয়েছে,এদের মধ্যে ৩৪৯৯৬ জন ইতালীয় এবং বাকি ২০৮৩৫ জন বিদেশী নাগরিক । বিদেশী নাগরিকদের ক্ষেত্রে কি করা হবে এর জবাবে আইনমন্ত্রি বলেন, "অল্প অপরাধ করার কারণে কেন তারা এ দেশে কারাভোগ করবে, প্রত্যেক বন্দিদের নিজ নিজ দেশের সরকারের সাথে যোগাযোগ করে আইনগত শর্ত পুরোনের মধ্যে দিয়ে বিদেশী বন্দিদের তাদের নিজ দেশে প্রেরণ করা হবে।" ইতালীর কারাগারে ২ বছরের কম মেয়াদে সাজাপ্রাপ্ত বিদেশী বন্দির সংখ্যায় মরক্কোর স্হান শীর্ষে। সর্বোমোট ১১০০ জন মরক্কের নাগরিকের পরবর্তি স্হান রুমানিয়া, ৬০০জন। এ ছাড়া আলবেনিয়া তিউনেশিয়া,আলজেরিয়া, নাইজেরিয়ার নাগরিক রয়েছে।

২০০৬ সালে ইতালীর বামপন্থী রোমানো প্রদি সরকার সাধারণ ক্ষমার মধ্যেমে ২৭৪২২ জন বন্দিকে মুক্তিদান করে। মানবিক কারণে এ সকল বন্দিদের মুক্তিদানের জন্য প্রায়ত পোপ খোয়ান পাবলোর( II ) জোর আবেদন ছিল কিনতু মুক্তিপ্রাপ্ত অপরাধীদের মধ্যে ১০ হাজার জন পরবর্তিতে বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ে পুনরায় কারাগারে প্রবেশ করে। এই কারণে সে সময় সাধারণ ক্ষমাটি নিয়ে তদানিন্তন সরকার সমাজে ব্যপক সমালোচিত হয়।

আইনমন্ত্রি বলেন, পরিকল্পনাটি বাস্তবায়ন করার জন্য নতুন কোন অধ্যাদেশ জারীর বা প্রনয়ণের প্রয়োজন হবে না ।কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত বন্দিদের বাকি সময়টুকু গৃহবন্দি হিসেবে রাখা হবে। প্রত্যেক বন্দিদের গতিবিধি নিয়ন্ত্রন করার জন্য বন্দিদের শরীরে রিং জাতীয় ইলেকট্রনিক বালা পরানো হবে। এই প্রসংগে ইতালীর স্বরাষ্ট মন্ত্রি রোবার্তো মারনি বলেন, ইলেকট্রনিক বালার সাহায্যে বন্দিদের উপর পর্যবেক্ষন কতটুকু সম্ভব এই নিশ্চয়তার উপর সমস্ত পরিকল্পনা নির্ভর করছে।
Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/colegitarealblog/28840563 http://www.somewhereinblog.net/blog/colegitarealblog/28840563 2008-09-09 05:09:38
যীশুকে খাড়া করে বানানোর জন্য ভাস্করের বিরুদ্ধে মামলার বিচার কার্য শুরু।
এই মামলার বাদী মাফোয়া এমেলী( ৪০ ) বলেন যীশুর এই ভাস্কার্য্যটি তার ধর্মীয় অনুভূতিকে আঘাত করেছে। তিনি খ্রীষ্টান ধর্মে বিশ্বাসী এবং নিয়মিত ধর্মচর্চ্চা করেন। শিল্পী তার শিল্পকলার মধ্যেদিয়ে তাকে নৈতিকভাবে আঘাত করেছে। অন্যদিকে খ্রীষ্টিয়ান লিগ্যাল সেন্টার মামলার বাদীকে সমর্থন করে বলে, খ্রীষ্টান ধর্ম ও ধর্মাবলম্বিদের হেয় প্রতিপন্ন ও ক্ষতি করার অন্য পথ না পেয়ে শিল্পী এ হীন পথ অবলম্বন করেছে।
]]>
http://www.somewhereinblog.net/blog/colegitarealblog/28838939 http://www.somewhereinblog.net/blog/colegitarealblog/28838939 2008-09-05 04:18:02
শারিয়াবিদদের ফতোয়ার কষাঘাতে মহম্মাদু বেলোর সোনার সংসার তছনছ !!
হতভাগ্য মহাম্মাদুরের বহুবিবাহের ঘটনাটি পরবর্তিতে প্রভাবশালী ধর্মান্ধ শারিয়া বাদিদের মসলিসে স্হান পায়।নাইজেরিয়ার উত্তরান্চলের খাদুনায় শারিয়াবাদিদের প্রধান কার্যালয়ে জামায়াতুল নাসরিল আল ইসলামের (জে, এন, আই,)ফোতয়াবাজগণ বহু বিবাহ করার জন্য বেলো মোসাবাকে দোষী সাভ্যস্ত করে গত ২১শে আগষ্ট মৃত্যুদন্ডে দন্ডিত করে। এ ব্যপারে সে দেশের উর্ধতন মহলের পক্ষ থেকে বলা হয় যে ধর্মান্ধ উগ্রপন্হিরা রায় কার্যকর করার জন্য বেলো মোসাবার উপর চড়াও হয়ে তাকে হত্যা করতে পারে ।
পরবর্তিতে স্হানীয় অপর একটি ইসলামিক দল দ্বিতীয়বারের জন্য অপেক্ষাকৃত নমনীয় ফতোয়া বেলো মোসাবার উপর বর্তন করে। পবিত্র কোরআানের বিধি বিধান অনুয়ায়ী সর্বমোট ৪জন স্ত্রীকে রেখে বাকি ৮২ জনকে তালাক দেবার জন্য তাকে নির্দেশ হয় অন্যথায় তাকে স্বেচ্ছায় নির্বাসনে যাবার নির্দেশ দেয়া হয়। এই বিশাল অমানবিক ফতোয়া পুরণ করার জন্য শারিয়াবিদরা বেলো মোসাবাকে মাত্র দুইদিন অষ্টপিষ্ঠে বেঁধে দেয়।মজলিসে রায় প্রদানের পূর্বে হতভাগ্য বেলো মোসাবা বহু আকুতি মিনতি করে বলেন,তিনি বিয়ে করে এমন কোন অন্যায় করেন নাই যে নিজ মাতৃভূমি ত্যাগ করে যেতে হবে, ৪ জন স্ত্রীর বেশী সংসারে স্ত্রী থাকতে পারবে না, ইসলামের বিধানে এসব বলা হয় নাই। মুহাম্মাদু বেলো মোসাবা বলেন ৩০ বছরের বেশী সময় তিনি স্ত্রী সন্তানদের সাথে ছিলেন , দুই দিনের মধ্যে তাদের ত্যাগ করা দুঃখজনক। কিনতু শত আহাজারীতে পাষাণ ফতোয়াবাজদের মন গলাতে ব্যর্থ হয়ে অবশেষে বেলো মোসাবা স্ত্রীদের তালাক দিতে সম্মত হন। সর্বশেষ সংবাদে জানা যায় গতকাল রোববার থেকে পর্যায়ক্রমে তালাক প্রক্রিয়া শুরু হয়েছে। তালাকপ্রাপ্তা স্ত্রী ও সন্তানদের ভাগ্যে কি ঘটেছে সেটি এখনও জানা যায় নাই।
]]>
http://www.somewhereinblog.net/blog/colegitarealblog/28837286 http://www.somewhereinblog.net/blog/colegitarealblog/28837286 2008-09-01 09:05:06
¡¡ব্যাঙের ক্রুস বিদ্ধতে ভ্যাটিকান ডায়েরিয়াতে আক্রান্ত !!
ইতালির ভ্যাটিকান সিটির প্রতিবাদ সত্ত্বেও বলসানোর মিউজিয়াম কর্তৃপক্ষ মার্টিন কিপপেনবারগারের ফেনোমেনাল চিত্রকলাটি প্রদর্শন করার সির্দ্ধান্তে এখনও অটল রয়েছে। জার্মানীর এই শিশ্পী তার একটি শিল্পকর্মে ব্যাঙকে ক্রুসবিদ্ধ অবস্হায় দেখিয়ে খ্রীষ্টান ধর্মীয় সমাজে বিতর্কিত হয়েছেন। ছবিতে ব্যাঙটির একপায়ে ডিম এবং অপর পায়ে বিয়ারের জগ সহকারে ক্রুস বিদ্ধ দেখানো হয়েছে।
এ মাসের প্রথমদিকে রোমের পোপ বেনেডিক XVI স্বয়ং এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে ট্রেনটিনো-আলতো আদিখিও প্রদেশের প্রেসিডেন্ট ফ্রানজ ফাহলনিকের নিকট লিখিত চিঠির মাধ্যেমে এই ছবি প্রদর্শন বন্ধের অনুরোধ জানান। চিঠিতে তিনি উল্লেখ করেন, মার্টিনের এই ছবি বিশ্বের বহু ধার্মিকের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। প্রেসিডেন্ট ফ্রানজ পোপের সাথে সহমত প্রকাশ করে প্রদর্শনী বন্ধ ও ছবি মিউজিয়াম থেকে প্রত্যাহারের পক্ষে অবস্হান গ্রহন করেন কিনতু মিউজিয়াম কর্তৃপক্ষ এ বিষয়ে তাদের সির্দ্ধান্ত অপরিবর্তনের কথা পুনব্যক্ত করাতে ফ্রানজ বিব্রতবোধ করেন।]]>
http://www.somewhereinblog.net/blog/colegitarealblog/28836525 http://www.somewhereinblog.net/blog/colegitarealblog/28836525 2008-08-30 02:37:42
¡ বলতে পরবেন কি !

( ১ )

( ২)

( ৩ )

( ৪ )

( ৫ )




]]>
http://www.somewhereinblog.net/blog/colegitarealblog/28836264 http://www.somewhereinblog.net/blog/colegitarealblog/28836264 2008-08-29 09:26:34