somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লিনআক্স/লিনাক্স প্রেমিদের জন্য টুকিটাকি

১২ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে ইদানীং লিনআক্সের ব্যবহার ধীরে ধীরে বাড়ছে৷ লিনআক্স অন্যান্য অপারেটিং সিস্টেমের তুলনায় বেশ কমই রিসোর্স নেয়৷ অনেক পুরনো সিস্টেম যেগুলোতে উইন্ডোজ চালানো সম্ভব নয়, সেগুলোতে লিনআক্স খুব সহজেই চালানো যায়৷ সেই সাথে সবার একটি ভুল ভাঙানো দরকার, লিনআক্সে একমাত্র গেমিং ছাড়া প্রায় সব ধরনের অ্যাপ্লিকেশনের বিকল্প আছে৷ তবে গেমারদের হতাশ হবার কারণ নেই৷ লিনআক্সের জন্য এমন কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে যেগুলো উইন্ডোজের অ্যাপ্লিকেশন চালানোর সুযোগ করে দেয়৷

লিনআক্স নিয়ে মূলত সবার বড় অভিযোগ মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে৷ লিনআক্সে গান শোনা বা ভিডিও দেখা নিয়ে বেশি সমস্যা হয়৷ এসব মিডিয়াজনিত সমস্যা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়৷ কোডেক সমস্যার সমাধান ইতোমধ্যে এই পত্রিকার মাধ্যমে দেয়া হয়েছে৷ লিনআক্সের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে- এ অপারেটিং সিস্টেম ইনস্টল করার সময় বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যার আলাদাভাবে ইনস্টল করার প্রয়োজন হয় না৷ অপারেটিং সিস্টেম ইনস্টল করার সময় স্বয়ংক্রিয়ভাবে অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টল হয়ে যায়৷

লিনআক্স যারা নতুন চালাচ্ছেন, তাদের অনেক অভিযোগ থাকে বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যার নিয়ে৷ কারণ, উইন্ডোজে চলে এমন অনেক সফটওয়্যার আছে, যেগুলোর লিনআক্স ভার্সন নেই৷ তবে বেশিরভাগ ক্ষেত্রে বিকল্প সফটওয়্যার আছে যাতে করে লিনআক্স কমপিউটিংয়ে সমস্যা না হয়৷ তাই নবীনদের কিছুটা সমস্যা হলেও যারা নিয়মিত লিনআক্স ব্যবহার করেন তাদের সমস্যা হয় না৷ এমন একটি কমন সমস্যা হচ্ছে লিনআক্সে ব্রাউজার সমস্যা৷ একে ব্রাউজার সমস্যা না বলে ইন্টারনেট স্পিড সমস্যা বলাই ভালো৷ বাংলাদেশের ইন্টারনেট স্পিড কম থাকায় অনেকেই অপেরা ব্রাউজার ব্যবহার করেন৷ লিনআক্সেও অপেরা ব্যবহার করা যায়৷

লিনআক্সে অপেরা ব্যবহার করতে চাইলে প্রথমেই লিনআক্স থেকে ইন্টারনেট কনফিগার করে নিতে হবে৷ এরপর http://www.opera.com/download/ সাইট থেকে লিনআক্সের পছন্দসই ভার্সন সিলেক্ট করে দিতে হবে৷ লিনআক্সের কম্প্রেসড ফরমেট হচ্ছে .tar.gz৷ টিক চিহ্ন দিয়ে এই সাইট থেকে কমপ্রেসড অবস্থায় অপেরা ডাউনলোড করুন৷ ডাউনলোড করার সময় সেভ অ্যাজ মেনু থেকে যেকোনো ফোল্ডার সিলেক্ট করে দিতে হবে৷

ডাউনলোড হয়ে গেলে প্রথমেই ফাইলে রাইট বাটন ক্লিক করে আনকমপ্রেসড করতে হবে৷ আনকমপ্রেসড হয়ে গেলে ফোল্ডারের মধ্যে install.sh নামে একটি ফাইল পাবেন৷ এ ফাইলে রাইট বাটন ক্লিক করে রান ইন টার্মিনাল সিলেক্ট করলে ইনস্টলেশন শুরু হবে৷

ইনস্টলেশনের শুরুতেই জানতে চাইবে পাথ ঠিক আছে কি-না৷ ডিফল্ট পাথ ছাড়া অন্য কোনো ইনস্টল করতে না চাইলে এন্টার চাপলেই ইনস্টলেশন শেষ হবে৷ এরপর ডেস্কটপ থেকেই অপেরা চালিয়ে ব্রাউজ করতে পারবেন৷

ইন্টারনেট কনফিগারের সাথে অপেরার কোনো সম্পর্ক নেই৷ আগে ইন্টারনেট কনফিগার করে তবেই অপেরা চালাতে হবে৷ কিভাবে ইন্টারনেট কনফিগার করা যায়, তা এর আগে কয়েক সংখ্যায় বলা হয়েছে৷ যদি ম্যাক স্পুফিং (ল্যানের ম্যাক ব্যবহার না করে অন্য ম্যাক ব্যবহার করতে চাইলে) করতে চান, তাহলে আগে ম্যাক স্পুফিং করে তারপর আইপি অ্যাড্রেস দিতে হবে৷ প্রথমেই জেনে নিতে হবে, আপনার আইপি অ্যাড্রেস কত, সার্ভারের ডিফল্ট গেটওয়ে কত, ডিএনএস সার্ভারের আইপি অ্যাড্রেস কত এবং আপনার পোর্ট কত৷ আর যদি আপনার আইএসপি উইনস সার্ভারের আইপি ব্যবহার করেন, তাহলে সেটিও আপনাকে জেনে নিতে হবে৷ প্রয়োজনীয় এসব ডাটা সংগ্রহ করার পর প্রথমেই দেখে নিতে হবে সিস্টেম ট্রেতে আপনার নিক (নেটওয়ার্কইন্টারফেস কার্ড বা ল্যান কার্ড)-এর আপলিঙ্ক এবং ডাউনলিঙ্ক আইকন দেখাচ্ছে কি-না৷ নিকের আইকনের উপর রাইট বাটন ক্লিক করে প্রথমে ল্যান ডিজ্যাবল করে নিতে হবে৷ তারপর সঠিকভাবে এসব ডাটা ইনপুট দিতে হবে৷

মনে রাখতে হবে, যদি একাধিক ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করা হয়, তাহলে আগে ইন্টারনেট সেটআপ করে তারপর ব্রাউজার ইনস্টল করাই ভালো৷ আর আমরা যারা একই ইন্টারনেট লাইন একাধিক সিস্টেমে ব্যবহার করি, তাদের ম্যাক অ্যাড্রেস বার বার পরিবর্তন করতে হয়৷ সাধারণত সিস্টেমে একাধিক ল্যান না থাকলে নিক কনফিগার করতে তেমন কোনো সমস্যা হয় না৷ কিন্তু অনেকেই কনফিগার করতে পারেননি শুধু সিস্টেমে একাধিক ল্যান থাকার কারণে বা আইএসপির অটোমেটিক আইপি ব্যবহার করার ফলে৷ আইএসপি যদি অটোমেটিক আইপি ব্যবহার করে, তাহলে সিস্টেমের জন্য DHCP সার্ভার সিলেক্ট করে দিতে হবে৷ ল্যান ডিজ্যাবল করা হয়ে গেলে নেটওয়ার্ক টুলস চালু করতে হবে৷

আইপি ইনফরমেশন থেকে আইপিভি৪ সিলেক্ট করার পর কনফিগার বাটনে ক্লিক করে নিক কনফিগার করতে হবে৷ ইদানীং অনেক আইএসপি এমনভাবে ইন্টারনেট সেটআপ করে দেয়, যাতে কোনো আইপি অ্যাড্রেস দেবার প্রয়োজন পড়ে না৷ ডায়ালআপ সার্ভিসের মতো শুধু ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলেই ইন্টারনেট কনফিগার হয়ে যায়৷ এ ধরনের সার্ভিস দেয়া হয় DHCP সার্ভারের মাধ্যমে৷

এ ধরনের ইন্টারনেট কনফিগার করতে হলে সার্ভার টাইপ DHCP সিলেক্ট করে দিলেই সিস্টেম নিজে নিজেই আইপি অ্যাড্রেস ছাড়াই ইন্টারনেটে যুক্ত হবে৷ ইদানীং ঢাকার অনেকেই স্মাইল আইএসপি থেকে ইন্টারনেট কানেকশন নিচ্ছেন৷ স্মাইল থেকে অনেকেই ইন্টারনেট সেটআপ করতে পারেননি শুধু DHCP কানেকশন সিলেক্ট না করার কারণে৷ এ ধরনের কানেকশনে কোনো আইপি অ্যাড্রেস দেবার প্রয়োজন পড়ে না৷ ডায়ালআপ সার্ভিসের মতো শুধু ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলেই ইন্টারনেট কনফিগার হয়ে যায়৷ এ ধরনের সার্ভিস দেয়া হয় DHCP সার্ভারের মাধ্যমে৷ এ ধরনের ইন্টারনেট কনফিগার করতে হলে সার্ভার টাইপ DHCP সিলেক্ট করে দিলেই সিস্টেম নিজে নিজেই আইপি অ্যাড্রেস ছাড়াই ইন্টারনেটে যুক্ত হয়ে যাবে৷

এভাবে প্রায় সব লিনআক্সেই অপেরা চালানো যাবে৷ ইনস্টলেশনের পর ফ্ল্যাশ প্লেয়ারের অভাববোধ করতে পারেন৷ লিনআক্সের জন্য ফ্ল্যাশ প্লেয়ার আছে যেটি সব ব্রাউজারে চালানো যাবে৷ পরবর্তী কোনো সংখ্যায় এ ফ্ল্যাশ প্লেয়ার ইনস্টলেশন দেখানো হবে৷

মূল পোস্ট টি দেখতে চাইলে এখানে ক্লিক করুন-
Click This Link

ব্লগ বন্ধুরা আপনার জন্য নতুন কি নিয়ে অপেক্ষা করছে জানতে চাইলে ভিজিট করুন-
http://www.blog.comjagat.com
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:৪১
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×