somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... ইয়াছির থেকে কন্ঠশিল্পী আবিদ, মৃত্যুর মিছিল ক্রমশ দীর্ঘ হচ্ছে.... সী নেটিং ব্যবস্থা না থাকায় গত ২০ বছরে ইয়াছির লাইফ গার্ডের ইয়াছিরসহ সবশেষ ২৯ জুলাই কন্ঠশিল্পী আবিদ শাহরিয়ারসহ কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে দেশী-বিদেশী প্রায় আড়াই’শ পর্যটকের মৃত্যু হয়েছে। কখনো চোরা বালিতে আবার কখনো সাগরের গুপ্ত খালে পড়ে স্রোতের টানে ভেসে গিয়ে এসব পর্যটকদের মৃত্যু হয়েছে। ইয়াছিরের মৃত্যুর পর তার অভিভাবক ১৯৯৬ সালে সাগরে ভেসে যাওয়া পর্যটকদের উদ্ধার করার জন্য সুদক্ষ কর্মী বাহিনী নিয়ে ইয়াছিরের নামে একটি লাইফ গার্ড গড়ে তুলেনিলংক ]]> http://www.somewhereinblog.net/blog/coxboyblog/29424075 http://www.somewhereinblog.net/blog/coxboyblog/29424075 2011-08-01 22:57:51 কক্সবাজারে পর্যটকবাহী মাইক্রোবাসে ডাকাতের গুলীতে শিশু নিহত পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, রাজধানী ঢাকার হাতিরপুল এলাকার ব্যবসায়ী জহিরুল হক নামের এক পর্যটক স্ব-পরিবারে বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে মাইক্রোবাস যোগে কক্সবাজারের বেড়াতে আসাকালে পথিমধ্যে কক্সবাজার-চট্টগ্রাম সড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া ঢালায় পৌছলে শুক্রবার ভোর রাত সাড়ে ৩ টায় ডাকাতরা সড়কে ব্যারিকেড দিয়ে ওই মাইক্রোবাসে ডাকাতির চেষ্টা চালায়।
বিস্তারিত এখানে ]]>
http://www.somewhereinblog.net/blog/coxboyblog/29405761 http://www.somewhereinblog.net/blog/coxboyblog/29405761 2011-07-02 01:26:50
কক্সবাজারের পালংখালীতে হামলায় চেয়ারম্যান প্রার্থী সহ আহত-২৫ উখিয়ার পালংখালীতে দফায় দফায় সন্ত্রাসী হামলায় বসত ঘর ভাংচুর, লুটপাট ও গাড়ী ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় চেয়ারম্যান প্রার্থী গফুর উদ্দিন চৌধুরী সহ অন্তত ২৫ জন আহত হয়েছে। ১জুলাই বিকালে চেয়ারম্যান প্রার্থী শাহাদৎ হোসেন জুয়েলের সমর্থকরা এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটিয়েছে।
ফারির বিল আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা ইমাম শরীফ (৬০) জানান, ১ জুলাই বিকাল ৫ টার দিকে হাফেজ তৈয়ব (৪০)সহ মাদ্রাসার সামনে আলাপকালে চেয়ারম্যান প্রার্থী শাহাদৎ হোসেন জুয়েলের ১৫/২০ জন সন্ত্রাসী সমর্থক অতর্কিত আক্রমন করে তাদেরকে মারধর করে। বিস্তারিত

]]>
http://www.somewhereinblog.net/blog/coxboyblog/29405723 http://www.somewhereinblog.net/blog/coxboyblog/29405723 2011-07-02 00:05:08
আইসিসি বিশ্বকাপ- লাইভ আইসিসি বিশ্বকাপ- লাইভ ]]> http://www.somewhereinblog.net/blog/coxboyblog/29347156 http://www.somewhereinblog.net/blog/coxboyblog/29347156 2011-03-19 11:07:10 পর্যটন প্যারাডাইজ কক্সবাজার
মাইলের পর মাইল সোনালী বালুকাময় বেলাভূমি। লতা-গুল্ম বন-বনানী দিয়ে সুশোভিত তরঙ্গায়িত খাড়া পাহাড়। তরঙ্গ বিধৌত ফেনাযুক্ত ঢেউ। রঙ্গিন শামুক-ঝিনুকের সম্ভার, সু-স্বাদু সামুদ্রিক খাদ্য, ১২০ কিলোমিটার পৃথিবীর সর্ববৃহৎ অবিচ্ছিন্ন সমুদ্র সৈকত যা বঙ্গোপসাগরের নীল জল রাশির দিকে ক্রম ঢালু। কক্সবাজারের উত্তরে আছে চট্টগ্রাম এবং পাহাড়ি জেলা বান্দরবান এবং খাগড়াছড়ি, পূর্বের দিকে মায়ানমার, দক্ষিণ-পশ্চিম দিকে বঙ্গোপসাগর, সুসজ্জিত সমুদ্র তীর, প্রধান সড়কের দুইধারে সৌখিক দ্রব্যাদিসহ সজ্জিত দোকান, রাখাইনদের কুঁড়ে ঘর। এখানে আকাশ নীল। উচ্ছ্বসিত শিশুর মত ঢেউ খেলে যায় সাগরের বেলাভূমিতে। নারিকেলের বীথি মিতালি করে রাখাইন কিশোরীদের সাথে। পশ্চিম আকাশে আগুনে পুড়ে লাল করে ডুবে যায় দিনের সূর্য। বিদায়ী সেই লগন ব্যথাতুর করে মানব হূদয়কে । সারা রাত এইভাবে কাটিয়ে পাহাড়ের বুক চিরে ঝুটিওয়ালা মুরগীর ডিমের লাল কুসুমের মতো গোল সূর্য ওঠে আবার। সেটি আভা ছড়ায়, আকাশের গায়ে আবীর মাখায়। পাহাড়ের ঢালে লুকিয়ে থাকে ভোরের সূর্য। এ যেন এক তরুণীর না বলা অব্যক্ত গল্প গাঁথা। ঠিক এমনই ছবির মত সাজানো সাগর কন্যা কক্সবাজার।

মনে হয় স্রষ্টা আপন হাতে উপুড় করে দিয়েছেন তার সৌন্দর্য। এ যেন স্বর্গ নরকের রহস্যপুরী।

পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত ও বনভূমির নয়নাভিরাম দৃশ্য কক্সবাজারকে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত করেছে। এখানে প্রতি বছর ১৫ মিলিয়ন লোক আগমন করে যার ৩% হলো বিদেশী। প্রায় দুই শত কোটি টাকা সরকারের প্রতি বছর রাজস্ব আয় হয়। পর্যটনকে কেন্দ্র করে এখানে বহুধরনের প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সরকারি এবং বেসরকারি উদ্যোগে বহু হোটেল, মোটেল, কটেজ গড়ে উঠেছে। কক্সবাজারকে ঘিরে বিজ্ঞাপন টেলিভিশন, পত্র-পত্রিকায় প্রচার হচ্ছে-নতুন নতুন সুরম্য অট্টালিকা তৈরি হচ্ছে যা কক্সবাজারকে টু্রিস্ট প্যারাডাইজে পরিণত করেছে।

সরকারও শত শত কোটি টাকা ব্যয় করে পর্যটন শিল্পকে আরও আকর্ষণীয় করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছেন।

পর্যটনকে কেন্দ্র করে কক্সবাজারে গড়ে উঠেছে মৎস্য, গবাদি পশু ও হাঁস মুরগীর খামার। এছাড়া সীমান্ত পথে বার্মা, থাইল্যান্ড, চীন প্রভৃতি দেশ থেকে আগত বিলাস সামগ্রীর বাজার বার্মিজ মার্কেট। বার্মিজ মার্কেটে সুন্দরীদের জিনিসপত্র বিক্রি কার না দৃষ্টি কাড়ে। প্রভৃতির মাধ্যমে সরকারের আয় ছাড়াও স্থানীয়দের কর্ম সংস্থানের পাশাপাশি অর্থনৈতিক বাণিজ্যের পথ প্রশস্ত করেছে। কক্সবাজারের খনিজ সম্পদের মধ্যে প্রাকৃতিক গ্যাস, গন্ধক, জিরকন, ইলমেনাইট, ব্রুটাইল, ম্যাগিনাটাইট, সোনাজাইট, কয়নাইট প্রভৃতি উল্লেখযোগ্য। তাছাড়া সৈকতে মূল্যবান ইউরেনিয়াম এবং Black Gold পাওয়ার ঘটনাও ঘটছে যা আমাদের অর্থনৈতিক চাকা ঘুরাতে পারে।

একুশ শতকে বাঙালির অতীতের জ্বরা জীর্ণ অবস্থা কাটিয়ে নতুনভাবে জাগার ডাক পড়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে পর্যটন একটি গুরুত্বপূর্ণ শিল্প হিসেবে বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা পালন করে চলেছে। থাইল্যান্ড, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, ইন্দোনেশিয়াসহ বিশ্বের বহু দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের একমাত্র পথ হল পর্যটন শিল্প। নেপালের মোট রাজস্ব আয়ের প্রায় চলি্লশ ভাগই এই খাত হতে অর্জিত হয়। পর্যটনকে বলা হয় Invisible export goods- বা অদৃশ্য রপ্তানি পণ্য। বাংলাদেশের মত অনেক দেশে যেখানে রপ্তানি পণ্য বই কম সেখানে কক্সবাজার এর মত সমুদ্র সৈকত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অফুরন্ত সম্ভাবনার দেশ বাংলাদেশ রাজস্ব আয়ের পাশাপাশি বেকারত্ব দূরীকরণ, বৈদেশিক বিনিয়োগ এবং আন্তর্জাতিক সমপ্রীতি সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

[ লেখক : গবেষক]
]]>
http://www.somewhereinblog.net/blog/coxboyblog/29328049 http://www.somewhereinblog.net/blog/coxboyblog/29328049 2011-02-16 21:03:15
''মুসলমানরা কিভাবে আওয়ামীলীগ করে!,, মুসলমানরা কিভাবে আওয়ামী লীগ করে! কিছুই বুঝি না। লীগ মানে ছিদ্র। ছিদ্র দিয়ে বাতাস যায়। তাই এখন বাতাস যাচ্ছে। আজ দেশে লীগের সংখ্যা বেড়েছে। আওয়ামী লীগ- ছাত্রলীগরা দেশ গিলে খাচ্ছে। আলেম ওলামাদের অনেকে না কি ওলামালীগার। কি লজ্জাস্কর! এভাবে অনর্গল আওয়ামী লীগ তথা সরকারের সহযোগী সংগঠনের কয়েকটির নাম উলে খ্য করে বক্তব্য রাখেন- ইসলামী ফাউন্ডেশনের বান্দরবান জেলার সহকারী পরিচালক গোলাম রহমান আনছারী। গতকাল ২৫ আক্টোবর সোমবার দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের বাইশারী বাজার জামে মসজিদে ফাউন্ডেশনের উপ-আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের শিক্ষকদের এক সভায় বক্তব্য দানে এসব কথা বলেন তিনি। সভায় তিনি আরো বলেন- স্বাধীনতা মানে মনে যা চায় তা করা বা বলা। ধর্ম-নিরপেক্ষতা শয়তানি মতবাদ। যারা ধর্ম-নিরপক্ষতা মতবাদকে সমর্থন করে। তারা কি মুসলমান হতে পারে ? এদের কি ইমান থাকবে ? ইমান মোটেও থাকবে না। তিনি উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্যে বক্তৃতাদান কালে শিক্ষকদের মাঝে কানা ঘুষা শুরু হলে তিনি তাদের প্রশ্ন করে জানতে পারেন সমাবেশে ওলামালীগের কয়েকজন সদস্য উপস্থিত আছেন। এর পর পর তিনি তার বক্তব্য শেষ করে দ্রুত বাইশারী ত্যাগ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশনের নাইক্ষ্যংছড়ি উপজেলার সুপার ভাইজার রুহুল করিম, স্থানীয় আলেম মৌলানা আব্দুর রহিম প্রমুখ।
এ বিষয়ে সুপার ভাইজার মৌলানা রুহুল করিম এ প্রতিবেদকের কাছে বক্তব্যের কথা স্বীকার করে বলেন- তার এডি (গোলাম রহমান আনছারী) ধর্ম নিরপক্ষতা নিয়ে বলেন যে, যারা ধর্ম নিরপক্ষতাকে সমর্থন করে, তারা কি মুসলমান হতে পারে ? তাদের ইমান মোটেও থাকবে না। এভাবে তিনি স্বাধীনতা নিয়ে কিছু কথা বলেছেন। বিষয় নিয়ে ইসলামী ফাউন্ডেশনের এডি গোলাম রহমান আনছারী এ প্রতিবেদককে জানান- তিনি ঠিক সেভাবে কথাগুলো বলেননি। তিনি বলেছেন- ইসলামী ফাউন্ডেশনের শিক্ষা কার্যক্রমে কিছু লোক ওলামালীগ করেন। যারা ঠিক ভাবে চাকুরী করেন না। এদের বিষয়ে কিছু বললে তারা বলে বেড়ায়, তারা ওলামা লীগ। এছাড়া তিনি অন্যান্য অভিযোগ অস্বীকার করেন। তবে এ খবর বাইশারী ও নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে আওয়ামী লীগ নেতাকমর্ীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ডাঃ ইসমাঈল হোসেন তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন- দুপুর ২টায় স্থানীয় আওয়ামী নেতা কমর্ীদের মাধ্যমে এ কথা শুনে তিনি ঘটনার সত্যতা পেয়ে হতবাক হয়েছেন। সরকারের অধিনস্থ একজন কর্মকতর্া কি ভাবে এ জাতীয় ধৃষ্টতা পূর্ন বক্তব্য রাখতে পারেন, এটা মোটেও গ্রহনযোগ্য নয়। আওয়ামীলীগ সম্পর্কে এভাবে তাচ্ছিল তা কোন ভাবে মেনে নেয়া যায় না। তিনি গোলাম রহমান সাহেবের বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়েছে তিনি জামায়াতের দোষর। তার ধারনা এভাবে ইসলামী ফাউন্ডেশনের কার্যক্রমের সাথে জড়িত থেকে গোপনে সরকারী বিরোধী কার্যক্রম চালাচ্ছে অনেকে এবং আওয়ামীলীগের ভাবমূর্তি চরম ভাবে নষ্ট করছেন প্রতিনিয়ত। তাই তিনি সংশ্লিষ্টদের চিহ্নিত করে তাদের ইসলামী ফাউন্ডেশন থেকে অপসারণেরও দাবী জানান
Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/coxboyblog/29262065 http://www.somewhereinblog.net/blog/coxboyblog/29262065 2010-10-27 00:45:19
কক্সবাজার সমুদ্র সৈকতে বালিয়াড়ি দখল হয়ে যাচ্ছে দিনদিন ক্ষমতাসীন দল পরিচয়ে রাতারাতি দোকান নির্মাণ : চড়া দামে হাতবদল করা হচেছ

কক্সবাজার নিউজ ডটকম :
কক্সবাজার সমুদ্র সৈকতে বালিয়াড়ি দখল হয়ে যাচ্ছে। ক্ষমতাসীন দল পরিচয়ে রাতারাতি প্রভাবশালী মহল সেখানে দোকান নির্মাণ করে তা অবৈধ ভাবে বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। সৈকতের শোভাবর্ধনে নির্মিত বীচ পার্ক মার্কেটের পার্কিং এর জন্য সংরক্ষিত জায়গাটিও বেদখল হয়ে গেছে। ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে এসব স্থাপনা নির্মাণ করায় স্থানীয় প্রশাসন এক প্রকাশ অসহায়। এরা রহস্যজনক ভুমিকা পালন করছে। এনিয়ে স্থানীয় ব্যবসায়ীসহ পরিবেশবাদিদের মধ্যে বিরাজ করছে মিশ্রপ্রতিক্রিয়া। এমনকি অবৈধ স্থাপনার ভাগভাটোয়ারা নিয়ে সেখানে যে কোন মুহুর্তে অপ্রীতিকর ঘটনা ঘটারও আশংকা করছে সচেতন লোকজন। তবে মিডিয়া নিয়ন্ত্রনের জন্য বিশেষ এক ব্যক্তিকে দায়িত্ব দিলেও টাকা ভাগবাটোয়ারায় হেরফের করায় খোদ সাংবাদিক মহলেও বিরাজ করছে চরম অসনত্দোষ।
জানা যায়,বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারেই অবস্থিত। পর্যটন নগরী হওয়ায় এখানে সারা বছরই দেশী বিদেশী পর্যটকদের আগমনও ঘটে এখানে। সৈকতের শোভা বর্ধনের জন্য সৈকতের বালিয়াড়ি বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে নির্মাণ করা হয় বীচ পার্ক (ছাতা) মার্কেট। ৮টি ছাতায় ১০৪টি বিভিন্ন সাইজের দোকান করা হয়। সৈকতের পুরানো ব্যবসায়ীদের মাঝে বরাদ্ধ দেয়া হয় দোকান । বিদেশী একটি মার্কেটের নকশার আদলে জেলা পরিষদের তত্বাবধানে বীচ পার্ক মার্কেটটি নির্মাণ করা হয়। বীচ পার্ক মার্কেটের উত্তর ও দক্ষিন পাশ্বর্ে পর্যাপ্ত পার্কিং জায়গাও রাখা হয়। পাকিং জায়গাটি যাতে বেদখল হয়ে না যায় সেখানে কিছু কিছু নারিকেল গাছও রোপন করে ব্যবসায়ীরা। বীচ পার্ক মাকর্েেটের পাকিং জায়গাটির উপর কুনজর পড়ে ক্ষমতাসীন দলের । আওয়ামীলীগ ছাড়াও শরীক দলের কতিপয় নেতাকর্মী ক্ষমতার দাপট দেখিয়ে বালিয়াড়িতে সৃজনকৃত নারিকেল গাছ কেটে ফেলে গত ১ সপ্তাহ ধরে সেখানে নির্মাণ করছে আরো একটি ছাতা মার্কেট। ৪টি ছাতায় বিভক্ত করে সেখানে দোকান করা হচ্ছে ৬৪টি।আর এসব দোকান ক্ষমতাসীন দলের নেতা কর্মী, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ,যুবমহিলালীগ এবং শরীক দলের জাসদ,জাতীয় পার্টি এমনকি বিরোধী দলের কয়েক জন নেতা কর্মীরা ভাগভাটোয়ারা করেছে। এমনকি দোকান গুলো নিয়ে প্রতিটি দোকান ১০/১৫ লাখ টাকায় দখলসত্ব্ বিক্রি করা হচ্ছে।
একটি দায়িত্বশীল সুত্র জানায, এসব অবৈধ দোকান বিক্রি করে দেয়া হচ্ছে বিভিন্ন প্রভাশালী ব্যক্তি ও ব্যবসায়ীদের নিকট। ইতিমধ্যে অধিকাংশ দোকান চড়া দামে হাতবদল করা হয়েছে। সেসাথে সৈকত সংলগ্ন এলাকায় দোকান পাটের দাম ও চাহিদা দিন দিন বৃদ্ধি পাওয়ায় শুরু হয় ওই এলাকা গুলোতে অবৈধ দখলদারদের থাবা। সরকারী খাস জমির উপরও নজর দেয় ভুমিগ্রাসী চক্র । বীচ পার্ক মার্কেটে সৌন্র্দয্যহানি করে ,পর্যটকদের স্বাচ্ছন্দ্যে চলাফেরায় ব্যাঘাত ঘটিয়ে অবৈধ ভাবে নির্মিত দোকান গুলোর ব্যাপারে বীচ ম্যানেজম্যান্ট কমিটি সভাপতি ও জেলা প্রশাসক কাছ থেকে অনুমতি নেয়া হয়নি। আর অনুমতি দেয়ারও প্রশাসনের কোন সুযোগ নেই। অনুমতি ব্যতিরেখে সেখানে দোকান পাট গড়ে তোলায় ব্যবসায়ীরা ক্ষুদ্ধ হয়ে পড়েছে। অবৈধ স্থাপনার ভাগবাটোয়ারা নিয়ে চলছে উত্তেজনা। যে কোন মুহুর্তে সেখানে ঘটতে পারে বড় ধরনের সংঘর্ষ।
নাম প্রকাশ না করার শর্তে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের একটি সুত্র জানায়,বর্তমান ক্ষমতাসীন দলের রাঘব বোয়ালেরা সেখানে জড়িত রয়েছে। এমনকি আওয়ামীলীগ,অংগসংগঠন,জাতীয় পার্টি,জাসদসহ মহাজোটের শরীক দলের নেতা কর্মীরা দলীয় প্রভাব খাটিয়ে সেখানে নির্মাণ করছে স্থাপনা। তা আবার হা্ত বদল হচ্ছে ,দখল বিক্রিও করছে । সুত্র আরো জানায়, মিডিয়া নিয়ন্ত্রনের জন্য বিশেষ এক ব্যক্তিকে দায়িত্ব দেয়া হয়। বিশেষ সাংবাদিকদের ম্যানেজ করা হলেও টাকা ভাগবাটোয়ারায় হেরফের করায় খোদ সাংবাদিক মহলেও বিরাজ করছে চরম অসনত্দোষ।
সুত্রে আরো প্রকাশ,১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইনের ৫ ধারা অনুসারে তৎকালীন সরকার কক্সবাজারের সমুদ্র সৈকত সংলগ্ন এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করে। ১৯৯৯ সালের ১৯ এপ্রিল এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয় । কিন্তু পরিবেশ আইনকে উপেক্ষা করে সৈকতের বালিয়াড়িতে চলছে স্থাপনা নির্মাণ কাজ। স্থানীয় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ভুমিকাকে প্রশ্নবিদ্ধ করেছে।]]>
http://www.somewhereinblog.net/blog/coxboyblog/29248260 http://www.somewhereinblog.net/blog/coxboyblog/29248260 2010-10-01 23:01:17
জ্বীন আর ইনসানের সার্ভেয়ার নিয়োগ ! সম্মানিত পাঠক ! আমি আপনাদের জোক করছি মনে করবেন না। আমাদের স্নেহভাজন সাংবাদিকপুরাটা পড়েত িলংক ]]> http://www.somewhereinblog.net/blog/coxboyblog/29204159 http://www.somewhereinblog.net/blog/coxboyblog/29204159 2010-07-20 20:46:17 ইন্ডিয়া বনাম বাংলাদেশ লাইভ
Click This Link

]]>
http://www.somewhereinblog.net/blog/coxboyblog/29086107 http://www.somewhereinblog.net/blog/coxboyblog/29086107 2010-01-26 16:11:05
আওয়ামী লীগ ও বিএনপি মুর্ছা গেলো বিএনপি : ভালো নেই ? আপনি ?
আওয়ামী লীগ : খুব ভালো আছি ।
বিএনপি : আপনারা ভালো তো থাকবেনই ? ভারত কে দেশ বিক্রি করে তো অনেক টাকা পেয়েছেন। ভালো তো থাকবেন ই।
আওযামী লীগ : দেশ বিক্রি তো সম্ভব হয় নি।
বিএনপি : সম্ভব না হওয়ার কি আছে ? আপনাদের পৰে তো অসম্ভব বলতে কিছুই নেই। কেন সম্ভব হয় নি ?
আওয়ামী লীগ : দলিল পত্রে ডিসপিউট বেশী। রেজিষ্ট্রি অফিস রেজিষ্ট্রি করতে রাজি হয় নি। দেশের আরএস খতিয়ানে নাম রয়েছে মোগল ও বৃটিশের। এমআরআর খতিয়ান
বাকী টা এখানে ক্লিক করুন ]]>
http://www.somewhereinblog.net/blog/coxboyblog/29084532 http://www.somewhereinblog.net/blog/coxboyblog/29084532 2010-01-24 02:51:59
কক্সবাজারে রোহিঙ্গারা অরণ্যে চালাচেছ কম্পু ক্যারাতেসহ অস্ত্র প্রশিক্ষন সন্ত্রাসী রোহিঙ্গা ফের সংগঠিত হয়ে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের দুটি পাহাড়ের গহীন অরন্যে কম্পু- ক্যারাতে ও অস্ত্র চালনার ট্রেনিং নিচ্ছে বলে জানা গেছে। সন্ত্রাসী ওই সব রোহিঙ্গারা কক্সবাজার - টেকনাফ মহাসড়কে ব্যারিকেড দিয়ে যানবাহনের ডাকাতিও সংগঠিত করে চলেছে প্রতিনিয়ত। মঙ্গল বার দিবাগত রাতে প্রধান সড়কে ব্যারিকেড বসিয়ে টেকনাফের কেরুনতলী নামক স্থানে ২টি গাড়ীতে লুটপাট চালিয়েছে সশস্ত্র রোহিঙ্গারা। যাত্রীবাহি একটি মাইক্রোবাস ও পণ্যবাহি ট্রাকে রোহিঙ্গা ডাকাতরা তান্ডব চালিয়ে নগদ টাকা মোবাইল সেটসহ বিভিন্ন মালামাল লুট করেছে।
ডাকাত আক্রান্ত বোয়ালখালীর আহম্মদ নবী জানান,প্রায় ১৫ জনের মুখোশ পরা সশস্ত্র ডাকাত দলের কথা বার্তায় তাদেরকে রোহিঙ্গা বলে ধারনা করা হয়েছে।
জানা গেছে,বান্দরবানে বসতি স্থাপনকারী এনায়েত নামের এক রোহিঙ্গা সন্ত্রাসী উখিয়ার কুতুপালং শরনার্থী শিবির ও রোহিঙ্গা বস্তি থেকে বখাটে যুবকদের নিয়ে নতুন ভাবে রোহিঙ্গাদের সংগঠিত করা হচ্ছে। ইতোপূর্বে উখিয়া থানা পুলিশ ও ক্যাম্পে দায়িত্বরত পুলিশ-আনসার সদস্যরা একাধিক বার অভিযান চালিয়ে সন্ত্রাসী এনায়েতকে ধরতে পারেনি।ওই সন্ত্রাসী রোহিঙ্গা দলপতি বখাটে যুবকদের নিয়ে কুতুপালং ও কেরুনতলীস্থ গহীন অরণ্যে অস্ত্র পরিচালনা, ক্যারাতেসহ বিভিন্ন ট্রেনিং দিয়ে চলছে বলে একাধিক সুত্রে জানা গেছে। পুলিশ- জনতার ঘেরাওকালিন আটক ও গণপিটুনীতে নিহত বনের রাজাখ্যাত রোগিঙ্গা সন্ত্রাসী দলনেতা ইউনুচের সেকেন্ড ইন কমান্ড এনায়েত কয়েক বছর ধরে বান্দরবানসহ বিভিন্ন স্থানে আত্নগোপন করে থাকে। মাসখানেক পূর্বে কুতুপালং শিবিরে হঠাৎ করে এনায়েতকে দেখে নিরীহ রোহিঙ্গারা আতংকিত হলেও আনন্দে মাতোয়ারা হয়ে উঠে সন্ত্রাসী রোহিঙ্গারা। তাকে অচিরে গ্রেফতার করা না হলে শিবিরে আইনশৃংঙ্খলা পরিস্থিতির আরো অবনতিসহ নাশকতামুলক ঘটনার আশংকা করা হচ্ছে বিভিন্ন মহল থেকে।
সুত্রে আরো জানা গেছে,মিয়ানমার থেকে পালিয়ে আসা আরএসওসহ বিভিন্ন রোহিঙ্গা সন্ত্রাসী এবং সংগঠন এখানে সংগঠিত হওয়া নিয়ে প্রশাসনসহ স্থানীয় অধিবাসীদের ভাবিয়ে তুলেছে। গত বছর কক্সবাজার জেলায় ভোটার তালিক হালনাগাদের সময় বিপুল সংখ্যক রোহিঙ্গারা ভোটার তালিকাভুক্ত হয়। তালিকাভুক্ত রোহিঙ্গাদের বাদ দিতে সংশোধিত ভোটার তালিকা প্রনয়নের খবরে তারা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওসহ মানববন্ধন কর্মসুচী পালনের জন্য প্রস্তুতি নিয়ে ছিল। ইউএনএইচসিআরসহ কয়েকটি এনজিও রোহিঙ্গাদের প্রলুব্ধ করে তাদের স্বার্থ হাছিলের অপতৎপরতায় ব্যস্ত হয়ে পড়ে। সামপ্রতিক সময়ে জেলা শহরসহ বিভিন্ন স্থানে রোহিঙ্গা গ্রেফতার অভিযান শুরু হলে গ্রেফতার এড়িয়ে অনেকে শিবিরে এবং গহীন বনাঞ্চলে গা ঢাকা দেয়। রেহিঙ্গাসহ এনজিও গুলোর এ ধরনের দেশ বিরোধী কার্যকলাপের ব্যাপারে কক্সবাজার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সরকারের উধর্বতন মহলে অবগত করেছে বলে জানা গেছে।
জানা গেছে, মিয়ানমার থেকে বিভিন্ন সময় নির্যাতনের অভিযোগ তুলে সীমন্তেও বিভিন্ন পয়েন্ট দিয়ে হাজার হাজার রোহিঙ্গা এদেশে পালিয়ে আসে। রোহিঙ্গাদের জন্য কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় নির্মণ করা হয় ২টি শরনার্থী ক্যাম্প। বর্তমানে রোহিঙ্গা ক্যাম্প ২টি ছাড়াও কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ২লাখেরও বেশী রোহিঙ্গা নারী পুরুষ ও শিশু। এদের নেতৃত্বে রয়েছে বেশ কিছু রোহিঙ্গা নেতা। আর এদের পুঁিজ করে ফায়দা হাছিল করছে ইউএনএইচসিআরসহ কয়েকটি ইসলামিক এনজিও এবং মৌলবাদি একাধিক সংগঠন। এদের সাথে যুক্ত হয়েছে মিয়ানমারের আরএসও,নুপাসহ কয়েকটি বিচিছন্নতাবাদী সংগঠনের নেতৃবৃন্দ। এসব সংগঠনে রোহিঙ্গা যুবকদের প্রলুব্ধ করে দলে এনে উখিয়ার বনাঞ্চলে দেয়া হচ্ছে সমর প্রশিক্ষনও। এমনকি মধ্যপ্রাচ্যসহ বহিবিশ্বে নিয়ে যাওয়ার প্রলোভন দেয়া হচেছ। বহু কু-কর্মে রোহিঙ্গা নেতাদের বিরুদ্ধে দেশদ্রোহী কর্মকান্ডে লিপ্ত থাকাসহ পুঞ্জিভূত অভিযোগ দীর্ঘ দিনের। এদের মাধ্যমে উখিয়াকুতুপালং ও টেকনাফ নয়াপাড়া শরণার্থী শিবিরে একাধিক জঙ্গী সদস্যও আশ্রয় নিয়েছে গোপনে। এ নিয়ে শিবির গুলোতে চলছে বিভিন্ন আলোচনা। সন্ত্রাসী রোহিঙ্গা ডাকাতদের সুসংগঠিত করাটা রোহিঙ্গা নেতাদের প্রধান উদ্দেশ্যে। এছাড়া অবৈধ অস্ত্র সংগ্রহ ও বেচাকেনা মিয়ানমারে খবর পাঠিয়ে নতুনভাবে রোহিঙ্গা এনে শিবিরে দলভারী করণ ও শরণার্থীদের উস্কানী দিয়ে সরকারের সিদ্ধান্ত ও বিব্রতকর অবস্থায় ফেলানো,রোহিঙ্গা গ্রেফতার অভিযানে ভাটা এবং প্রত্যাবাসন বিরোধী আন্দোলনমুখী করার অভিযোগ উঠেছে ওই রোহিঙ্গা নেতাদের বিরুদ্ধে। আন্তর্জাতিক শরণার্থী আইন ও দেশের প্রচলিত আইন বিরোধী ওইসব কর্মকান্ড অব্যাহতভাবে চালিয়ে গেলেও তার বিরুদ্ধে এ পর্যন্ত কোন ব্যবস্থা নেয়া হয়নি।
আন্দোলনমুখী ও প্রশিক্ষন নেয়া সন্ত্রাসী রোহিঙ্গারা যে কোন সময় এখানে অনাকাঙ্খিত ঘটনা ঘটাতে পারে বলে সচেতন মহল মতামত ব্যক্ত করেছেন। যেসব রোহিঙ্গা ও এনজিও সংস্থা সরকারও আইন প্রয়োগকারী সংস্থাসহ প্রশাসনের বিরুদ্ধে অবস্থান করছে এসব সন্ত্রাসী রোহিঙ্গাদের কালোতালিকাভুক্ত করে বিহীত ব্যবস্থা গ্রহনের দাবী উঠেছে বিভিন্ন মহল থেকে। এ ব্যাপারে তড়িত ব্যবস্থা নিতে জেলাবাসী জোর দাবী জানিয়েছেন।]]>
http://www.somewhereinblog.net/blog/coxboyblog/29083587 http://www.somewhereinblog.net/blog/coxboyblog/29083587 2010-01-22 16:53:06
স্বামীকে হত্যা করে প্রেমিকের হাত ধরে ৪ সন্তানের জননী উধাও নিজ স্বামীকে খুন করে ৪ সন্তানের জনক, পরকিয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে ৪ সন্তানের জননী মানিক প্রতি বড়ুয়া। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গত ১৭ জানুয়ারী চট্টগ্রামের চাদগাঁও উপজেলার বাস সিঙ্গেল নামক এলাকায়। ঘটনার পর থেকে ঘাতক স্ত্রী ও পরকিয়া প্রেমিক পলাতক রয়েছে। পিতৃহারা এতিম ছেলেমেয়েরা ঘাতক মা ও কথিত প্রেমিকের গ্রেফতার ও শাস্তি দাবী করেছে।
জানা যায়, কক্সবাজার জেলায় উখিয়া কোটবাজার এলাকায় টেক্সী মেকানিক দুলাল বড়ুয়ার সাজানো সংসারে ফুটফুটে ৪টি সন্তান রয়েছে। ছেলেদের প্রত্যেকেই চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে কাজ করে জীবিকা নির্বাহ করে। সেই সুবাদে ছেলেমেয়েদের কাছাকাছি থাকার দাবী নিয়ে স্ত্রী মানিক প্রতি বড়ুয়া চট্টগ্রামে থাকার ইচ্ছা প্রকাশ করেন। স্ত্রীর আগ্রহ অনুযায়ী বছর খানেক আগে চট্টগ্রাম শহরের চাদগাঁও আবাসিক এলাকায় রশিদ বিল্ডিং- এর একটি বাসা ভাড়া নিয়ে (৫ম তলার ২নং রুম) দিয়ে সেখানে থাকার ব্যবস্থা করেন। স্ত্রীকে চট্টগ্রাম শহরে বাসা নিয়ে দিলেও তিনি থাকতেন কক্সবাজার জেলার উখিয়ার কোটবাজারে নিজ কর্মস্থলে। ওই দিকে স্বামীর অবর্তমানে স্ত্রী মানিক প্রতি বড়ুয়া জড়িয়ে পড়েন পরকিয়া প্রেমে। স্বামীর বন্ধু সম্পকর্ীয় কোটবাজার পাইন্যাশিয়া গ্রামের বিজয় খলিফার ছেলে সুধীর বড়ুয়া এর সাথে মানিক প্রতি বড়ুয়া অবৈধ সম্পর্ক গড়ে তোলেন। পরকীয়া প্রেমিক সুধীর বড়ুয়ার ঘরে স্ত্রী ও ৪ সন্তান রয়েছে। পরকিয়া প্রেমিকের সাথে গোপন অভিসারের বিষয়টি কখনো সহজ সরল স্বামী দুলাল বড়ুয়ার নজরে আসেনি। গত ১৭ জানুয়ারী দুলাল বড়ুয়া স্ত্রী ও সন্তানদের দেখতে চট্টগ্রামের বাসায় রওনা হন। বাসায় গিয়ে তিনি স্ত্রী ও পরকিয়া প্রেমিক সুধীর বড়ুয়াকে অন্তরঙ্গ মুহুর্তে দেখতে পান। নিজের প্রিয়তমা স্ত্রীকে পর পুরুষের সাথে অন্তরঙ্গ মুহুর্তে দেখে অনেকটা উত্তেজিত হয়ে পড়েন তিনি। নিজেকে নিয়ন্ত্রন করতে না পেরে পাগলের মত হৈ চৈ শুরু করে আর্তনাদ করতে থাকেন। প্রতিবেশি ভাড়াটিয়া লোকজন বিষয়টি প্রত্যক্ষ করেন। তারা অনেক বুঝিয়ে দুলাল বড়ুয়াকে শান্ত করার চেষ্টা করেন। এভাবে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায়। আর রাতের ঘটে সবচেয়ে লোমহর্ষক ঘটনাটি।
ঘাতক স্ত্রী ও পরকীয়া প্রেমিক সুধীর বড়ুয়া মিলে হাত পা বেঁধে নিযর্াতন চালায় দুলাল বড়ুয়ার উপর। ঐসময় দুলাল বড়ুয়া ও মানিক প্রতি বড়ুয়া দম্পত্তির ৮/৯ বছরের মেয়ে রীমা ছাড়া বাসায় কেউ ছিল না। মুখে কাপড় বেধে নির্যাতন করায় তার আত্মচিৎকারও কেউ শুনতে পায়নি। ঐ রাতে মৃতু্য নিশ্চিত করে ঘাতক স্ত্রী মানিক প্রতি বড়ুয়া ও পরকীয়া প্রেমিক সুধীর বড়ুয়া দুলাল বড়ুয়াকে বাথরুমে লুকিয়ে রাখে এবং ছোট মেয়ে রীমাকে নিয়ে রাউজানের এক আত্মীয়ের বাড়ীতে চলে যায়। সেখানে মেয়েটিকে রেখে ঘাতক স্ত্রী ও পরকীয়া প্রেমিক উধাও হয়ে যায়। এদিকের ঘাতক মা ও মায়ের কথিত প্রেমিক পালিয়ে যাবার পর পিতার উপর নির্মম নিযর্াতনের প্রত্যক্ষদশর্ী অবুঝ শিশুটি সব কথা খুলে বলেন। এতেই ঘটনাটি প্রকাশ হয়ে পড়ে। এই ঘটনার একদিন পর ১৮ জানুয়ারী রাতে দুলাল বড়ুয়ার নির্মম হত্যাকান্ডের খবরটি উখিয়ার কোটবাজারে আত্মীয়-স্বজনের কাছে পেঁৗছে। দুলাল বড়ুয়া আত্মীয়-স্বজন চট্টগ্রাম গিয়ে চাদগাঁও থানার পুলিশের সাহায্যে লাশ উদ্ধার করে কোট বাজারের গ্রামের বাড়িতে নিয়ে আসে। স্ত্রী ও পরকীয়া প্রেমিক কতর্ৃক স্বামী হত্যার ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।]]>
http://www.somewhereinblog.net/blog/coxboyblog/29083584 http://www.somewhereinblog.net/blog/coxboyblog/29083584 2010-01-22 16:46:50
পোলার বউ লইয়া বাপের কাড়াকাড়ি !! হা হা হা । ]]> http://www.somewhereinblog.net/blog/coxboyblog/28766770 http://www.somewhereinblog.net/blog/coxboyblog/28766770 2008-02-04 01:13:28 জনাব,রেডিও ফুর্তি কি জীবিত না মৃত! http://www.somewhereinblog.net/blog/coxboyblog/28741394 http://www.somewhereinblog.net/blog/coxboyblog/28741394 2007-10-31 00:52:35 সমস্যাটা কি শুধূ আমার! http://www.somewhereinblog.net/blog/coxboyblog/28728540 http://www.somewhereinblog.net/blog/coxboyblog/28728540 2007-08-30 13:50:22 ম্যাসেজ ভাইরাস এলার্ট!! Deadly Virus Alert....

WARNING

You should be alert during the next days: Do not open any message with an attached filed called "Invitation" regardless of who sent it. It is a virus that opens an Olympic Torch which "burns" the whole hard disc C of your computer. This virus will be received from someone who has your e-mail address in his/her contact list, that is why you should send this e-mail to all your contacts. It is better to receive this message 25 times than to receive the virus and open it.

If you receive a mail called "invitation", though sent by a friend, do not open it and shut down your computer immediately.

This is the worst virus announced by CNN, it has been classified by Microsoft as the most destructive virus ever. This virus was discovered by McAfee yesterday, and there is no repair yet for this kind of virus. This virus simply destroys the Zero Sector of the Hard Disc, where the vital information is kept. SEND THIS MESSAGE TO EVERYONE YOU KNOW, COPY THIS MESSAGE AND SEND IT TO YOUR FRIENDS AND REMEMBER: IF YOU SEND IT TO THEM, YOU WILL BENEFIT ALL OF US.

this topic collected from another forum.
]]>
http://www.somewhereinblog.net/blog/coxboyblog/28728475 http://www.somewhereinblog.net/blog/coxboyblog/28728475 2007-08-29 21:27:24
শিক্ষা উপদেস্টা আয়ুব কাদেরীর বাসায় হামলা। সংবাদটি পড়ুন।

ধানমন্ডিতে শিক্ষা উপদেষ্টা কাদরীর বাসায় হামলা

শিক্ষা উপদেষ্টা আইয়ুব কাদরীর ধানমন্ডির বাসায় মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে একদল লোক হামলা চালায়। হামলাকারীদের নিক্ষিপ্ত ইটের আঘাতে উপদেষ্টার বাসার জানলার কাচ চুরমার ও নিরাপত্তা কর্মীদের ঘর ক্ষতিগ্রস্ত হয়। হামলার সময় উপদেষ্টা বাসাতেই ছিলেন বলে বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল জানিয়েছেন। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন ঘটনাস্থলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক লিটন হায়দারকে বলেন, "একটি মিছিল থেকে এই হামলা হয়।" উপদেষ্টার স্ত্রী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে ফোনে বলেন, "হামলায় কেউ আহত হয়নি।"
-----------------------------------------------------
অসমর্থিত সূত্রে জানা গেছে,ছাত্র সংগঠন গুলো ঐক্য বদ্ধ হয়ে সেনা প্রধান,স্বরাষ্ট্র সচিব,আইজির পদত্যাগ দাবি করেছে এবং তারা পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলনের চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে।অন্যদিকে ছাত্রদের ধরপাকড় শুরু করেছে।কেউ কি এ সংবাদের ব্যাপারে সত্য মিথ্যা জানাতে পারেন?]]>
http://www.somewhereinblog.net/blog/coxboyblog/28727006 http://www.somewhereinblog.net/blog/coxboyblog/28727006 2007-08-22 00:19:28
কক্সবাজারে শপিং।
তা ছাড়া কক্সবাজারের ঝিনুক সামগ্রী আপনার গৃহসজ্জার বাড়তি আকর্ষণ। এর জন্য হোটেল হলিডে মোড়ে প্রধান ঝিনুক মার্কেটে চলে যান। সী বীচ থেকেও কিছুটা কম মূল্যে এখানে কেনাকাটা করতে পারবেন।

তবে সাবধান। দামাদামি করার সাথে জিনিষটা আসল কিনা যাচাই করে নেবেন। নকলের ছড়াছড়ি সব জায়গায়।
]]>
http://www.somewhereinblog.net/blog/coxboyblog/28726512 http://www.somewhereinblog.net/blog/coxboyblog/28726512 2007-08-18 20:24:48
কক্সবাজার টু ইনানী সী বীচ (ইউটিউব থেকে)
]]>
http://www.somewhereinblog.net/blog/coxboyblog/28726400 http://www.somewhereinblog.net/blog/coxboyblog/28726400 2007-08-18 00:08:30
ডুলাহাজারা সাফারী পার্ক(কক্সবাজার)। http://www.somewhereinblog.net/blog/coxboyblog/28726173 http://www.somewhereinblog.net/blog/coxboyblog/28726173 2007-08-16 16:28:54 হেল্প প্লিজ। http://www.somewhereinblog.net/blog/coxboyblog/28725977 http://www.somewhereinblog.net/blog/coxboyblog/28725977 2007-08-15 18:13:08 আমার অস্তিত্ব। http://www.somewhereinblog.net/blog/coxboyblog/28725699 http://www.somewhereinblog.net/blog/coxboyblog/28725699 2007-08-14 14:38:49 লাভ ইন সী বীচ। ]]> http://www.somewhereinblog.net/blog/coxboyblog/28725604 http://www.somewhereinblog.net/blog/coxboyblog/28725604 2007-08-14 00:00:56 অপরূপা সেন্টমার্টিন,কিছূ ছবি। http://www.somewhereinblog.net/blog/coxboyblog/28725557 http://www.somewhereinblog.net/blog/coxboyblog/28725557 2007-08-13 18:46:10 নতুন সপ্ত আশ্চর্যে কক্সবাজার! আপনার সহযোগিতা দরকার। লিংক http://www.natural7wonders.com]]> http://www.somewhereinblog.net/blog/coxboyblog/28725429 http://www.somewhereinblog.net/blog/coxboyblog/28725429 2007-08-13 02:49:57 বীচ ফান গেম! http://www.somewhereinblog.net/blog/coxboyblog/28725207 http://www.somewhereinblog.net/blog/coxboyblog/28725207 2007-08-12 00:11:39 সূর্যাস্তে কক্সবাজার,কিছু ছবি। http://www.somewhereinblog.net/blog/coxboyblog/28723929 http://www.somewhereinblog.net/blog/coxboyblog/28723929 2007-08-02 19:41:40 কক্সবাজার সমুদ্র সৈকত। http://www.somewhereinblog.net/blog/coxboyblog/28723860 http://www.somewhereinblog.net/blog/coxboyblog/28723860 2007-08-02 13:44:33