ওয়েব+লগ= ব্লগ এবং সামহোয়্যার
০২ রা জুন, ২০০৯ বিকাল ৪:১৭
স্বপ্নের দেশ নামে খ্যাত চীন এর একটি প্রশাসন, ম্যাকাও। সেখানে গিয়েছিলাম গত ৩ মে, ২০০৯। উদ্দেশ্য ওয়েব ২.০ এবং অনলাইন জার্নালিজম এর ওপর একটি আঞ্চলিক কর্মশালায় অংশগ্রহণ। প্রিয় সহকর্মী আরেফিন ফয়সল এবং আদিত্য শাহীন এর অনুরোধে লেখাটি লিখছি।
আমার ধারণা ছিল ওয়ার্কশপ বা কর্মশালা এ জাতীয় পদার্থগুলো স্রেফ বসেই কাটিয়ে দেওয়া যায়। আর, দিনশেষে চা-বিস্কিট খেয়ে বাড়ী ফেরা। এর থেকে বেশি কিছু নয়। মে মাসের ৪ তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হল।
এশিয়ার ৮টি দেশের মোট ৯জন সাংবাদিকদের অনলাইন জার্নালিজম প্রশিক্ষণ দিতে জার্মানীর ডিডাব্লিউ আকাদেমি থেকে উড়ে এসেছিলেন ৩ জন সাংবাদিক। পরবর্তীতে আরও একজন। ৪ তারিখ থেকেই বুঝতে পারলাম অনলাইন নিয়ে আমাদের যতটুকু জ্ঞান আমরা রপ্ত করতে পেরেছি বাংলাদেশে বসে, তা যথেষ্ট নয় এবং আরও অনেক কিছুই রয়েছে শেখবার এবং প্রয়োগ করবার।
একদিন কথায় কথায় উঠে এলো ব্লগিং এর বিষয়টি। ওয়েব+লগ= ব্লগ। এরকমই একটি ধারণা আমাদের দিতে থাকল ওরা। উপস্থিত সাংবাদিকদের মধ্যে কারা ব্লগ লেখে এরকম একটি প্রশ্ন আমাদের সামনে আসল। আমি সামহোয়্যার-এ লিখছি এক বছরের মত। আমিই সঙ্গত কারণে হাতটা তুললাম।
ব্যাস। শুরু হল আমার সামহোয়্যার প্রেজেন্টেশন। সোশ্যাল মিডিয়া ইন্টারএ্যাকটিভিটি নিয়ে সামহোয়্যার এর একজন ছোট লেখক হয়েও আমি সামহোয়্যার সম্বন্ধে বলতে শুরু করলাম। ওয়েব দেখে ওরা কিছু বুঝতে পারেনি কারণ তা ছিল বাংলায়। কিন্তু, বড় প্রজেক্টরে সামহোয়্যার এর ওয়েব-পৃষ্ঠাটি দেখতে ভালই লাগছিল আমার।
আরও ভাল লাগছিল, আমিই ছিলাম একমাত্র মানুষ যে ব্লগ লেখে। চাঁদের দেশে মানুষ পদার্পণের অনুভূতি।
ওদের কিছু প্রশ্ন ছিল যার উত্তর আমি পার করেছি এভাবে। যেমন, আমি জানি না সামহোয়্যার এর সম্পাদক কে। সামহোয়্যার এ লেখক মিটার থাকে কারণ একজন লেখক পর্যালোচনা না করে তার লেখা সরাসরি প্রথম পাতায় আসেনা। প্রশ্নগুলো কী ছিল তা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। আমি শুধু উত্তরগুলো তুলে দিলাম।
ওরা একটু অবাক হয়েছিল। তখন আমিও ওদের মনে করিয়ে দিলাম চাইলেই বিবিসি তে একটা অনলাইন কমেন্ট পোস্ট করা যায়না। বা হুট করেই একজন সাধারণ মানুষের লেখা বিবিসি ছাপায় না।
সামহোয়্যার এর উইজেট নিয়েও ওরা একটু অবাক হল। কারণ আরও সুশৃঙ্খলভাবে উইজেটগুলো আসতে পারত। তবে বিভিন্ন লেখক যে হাইপারলিংক এবং এমবেড করছে সে বিষয়টি ওদের কাছে ছিল দারুণ উপভোগ্য।
তবে, সোশ্যাল মিডিয়া ইন্টারএ্যাকটিভিটি তে যে সামহোয়্যার অনেক এগিয়ে গিয়েছে সে বিষয়েও বললাম। সব মিলিয়ে ২০ মিনিটের ছিল আমার প্রেজেন্টেশন।
আরও কথা লিখতে পারতাম। কিন্তু এখন হাতে সময় খুব একটা বেশি নেই বলেই পারলাম না। তবে অনলাইন জার্নালিজম বলতে যা বুঝতাম তা আসলে অন্য একটি বিষয়, তাই বুঝে আসলাম।
ওদের বহুল প্রশংসা করতে এখানে বসিনি। কিন্তু, ওদের থিওরি এবং তার প্র্যাকটিকাল সেন্স দুটোর সমন্বয় আমার ভাল লেগেছে।
ওরা অবশ্য পডকাস্ট খুঁজছিল। আমিও খুঁজলাম কিন্তু পেলাম না। তবে, ওদের প্রধান প্রশ্ন সামহোয়্যার এর সম্পাদনার কাজটি কে করে। তার উত্তর আমি দিতে পারিনি।
ভাল লেগেছে সামহোয়্যার এর কেউ না হয়েও ব্লগ এর একটা প্রেজেন্টেশন করতে পেরে। আশা করছি ভবিষ্যতে আবার এ বিষয়টিতে দু-এক কলম লিখতে পারব যদি সময় অনুমতি দেয়।
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০০৯ সকাল ১১:২৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: বড় ভাই। আপনিও তো বিশ্বাস করেন না যে আপনি বড় ভাই।
লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ লেখাটি ধৈর্য ধরে পড়বার জন্য।
ইমন জুবায়ের বলেছেন:
ভালো লাগল আপনার অভিজ্ঞতা।
লেখক বলেছেন: খুব সংক্ষেপে বললাম গল্পটা। আরও বলার ইচ্ছাটা রয়েই গেল।
কৌশিক বলেছেন:
এক্সিলেন্ট
লেখক বলেছেন: ধন্যবাদ কৌশিক।
ওপেল বলেছেন:
পডকাস্ট কি?
লেখক বলেছেন: পডকাস্ট সম্বন্ধে জানতে নীচের লিংকটি তে যেতে পারেন:
http://podcast.com/
লেখক বলেছেন: ধন্যবাদ।
কক বলেছেন:
ভালো লাগলো লিখাটা পড়ে, কারন সামুর এই প্রশংসার দাবিদার আমরাও।
লেখক বলেছেন: ধন্যবাদ।
ওসমানজি২ বলেছেন:
আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্যে ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
উধাও ভাবুক বলেছেন:
অল্প লিখেছেন তাই অল্পই জানলাম। তবে আকাঙ্খাটা রয়েই গেল। পরবর্তীতে আরও লিখবেন সেই প্রত্যাশাই রইল।ভাল থাকুন সর্বদা, সেই প্রত্যাশাই রইল।
লেখক বলেছেন: লেখাটি পড়বার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: হা হা হা হা হা....
লেখক বলেছেন: অব্শ্যই পড়ে। ওটা ভডকাস্ট। আর, একটা লিংক আপনাকে পাঠাচ্ছি। যদি আপনি সময় করতে পারেন, একটু দেখবেন। সোশ্যাল মিডিয়া ইন্টারএ্যাকটিভিটি নিয়ে যে পিয়ার ব্রডকাস্টিং আইডিয়া এখন চলছে তার একটি ধারণা। এমনকি ব্লগিং এর পর মাইক্রোব্লগিং জায়গা করে নিচ্ছে। আপনাকে আমি আরও কিছূ গুরুত্বপূর্ণ ওয়েব এর বিষয়ে জানাব। আপাতত, নীচের লিংকটি দেখুন। আপনাকে অনেক ধন্যবাদ লেখাটি পড়বার জন্য।
http://www.dw-world.de/dw/0,,9702,00.html
িজল্লুর রহমান সবুজ বলেছেন:
ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ আমার লেখাটি পড়বার জন্য।
লেখক বলেছেন: না না আমি আপনার সরল অনুভূতির প্রকাশে খুব খুশী হয়েছি। তাই হেসেছি।
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
"ওদের প্রধান প্রশ্ন সামহোয়্যার এর সম্পাদনার কাজটি কে করে। তার উত্তর আমি দিতে পারিনি।"
এখানে লেখকরাই নিজ নিজ লেখার সম্পাদক, আলাদা কোন সম্পাদকের কাঁচি নেই ক্ষেত্রবিশেষে মডারেশনের কোপানল ছাড়া এই উত্তরটা দিতে পারতেন ।
লেখক বলেছেন: আসলেই তো!
ইসানুর বলেছেন:
++++++
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















লেখাটির জন্য ধন্যবাদ।