আমার প্রিয় পোস্ট

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।

সিট ভাড়া দেওয়া হইবে.....................!!!

১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৩৭

শেয়ারঃ
0 0 0




উপরোক্ত বিজ্ঞাপন প্রবাসের (মধ্যপ্রাচ্য) দেওয়ালে দেখা যায়। একটি রুমের সিট ভাড়া ৪০০ দিরহাম ( বাংলাদেশী ৭৬০০ টাকা) । এক একটি রুমে ৮ জন/১০ জন করে বসবাস করে। কারন একটি রুমের ভাড়া ৫০০০/৬০০০ দিরহাম যা বাংলাদেশী টাকায় ৯০ হাজার টাকার উপরে। স্বল্প বেতনের চাকরী করে একটি ফ্লাট নয় একটি রুম নিয়ে থাকতে পারেনা প্রবাসীরা। তাই তাদেরকে অস্বাস্থকর পরিবেশে থাকতে হয়। বাংলাদেশ থেকে যারা দুই লাখ বা তার চেয়েও বেশী টাকা খরচ করে বর্তমানে বিদেশে আসতেছে তাদেরকে সবকিছু জেনে শুনে আসলে ভাল হয়। কারন বর্তমানে বাংলাদেশে চাইতে প্রবাসে দ্রব্য মূল্য বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সেই তুলনায় বেতন অনেক কম। যার কারনে অনেকেই দেশে ফেরত আসতে বাধ্য হচ্ছে। তাই যারা প্রবাসে চাকরী করতে ইচ্ছুক তারা যেন বেতন, রুম ভাড়া, মাসিক খরচ, ছুটি, এবং প্রতিষ্টান সর্ম্পকে সব কিছু জেনে সিদ্ধান্ত নেয়।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৪৩

লেখক বলেছেন: প্রবাসীদের কান্না আর ভাল লাগে না। তাই লিখলাম।

২. ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৪২
গিফার বলেছেন: হুমম আমাগো বাসার একটা বড় রুম আজকে ভাড়া দিলাম ১২০০ টাকায়..

আপনি প্রবাসে কিরাম আছেন?
১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৪৫

লেখক বলেছেন: উপরোক্ত পোষ্ট পড়েই.................... কেমন আছি। খুব খারাপ অবস্থা রে ভাই........!!!

১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৪৮

লেখক বলেছেন: এত কষ্ট করে প্রবাসীরা রেমিটেন্স পাঠাইয়া দেশকে আরো উন্নত করতে সাহায্য করছে অতচ কোন সরকার তাদের জন্য সুযোগ- সুবিধা দি্চ্ছে না । প্রবাসীরা বড়ই অবহেলিত।

১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৪৯

লেখক বলেছেন: হুম....................!!!

৫. ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৪৫
ইউনুস খান বলেছেন: ধন্যবাদ। অনেকের কাজে লাগবে।
১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৪৯

লেখক বলেছেন: অনেকে দেশে ভাল চাকরী ছেড়ে বিদেশে আসতে চাই বিশেষ করে তাদের জন্য আজকের এই আয়োজন ইউনুস ভাই।

১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৫৯

লেখক বলেছেন: প্রবাসীরা বাড়ীতে আসলে ভাল কাপড়-চোপড় পরে একটু আরাম আয়েশে থাকতে চাই কিন্তু তারা যে কত কষ্টে বসবাস করছে কেউ প্রকাশ করে না। সারাদিন চাকরী করে রাতে রান্না করতে হয়। আবার আদরের বউ যখন তখন মিস কল করে ডিস্টাব করে। আরো কত যে আবদার। কিন্তু এখানে যে কি অবস্থায় আছে ভুলেও জানতে চায়না।

১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:০০

লেখক বলেছেন: তাই প্রবাসীদের জীবন নষ্ট!!!

৮. ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:০৬
গিফার বলেছেন: হা হা হা গেসেন ক্যান?
যতই হোক দেশ শতগুনে ভালো...
সুখ দুখে পরিবারের সাথে থাকা এর চেয়ে আর কি চাই...
১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:১২

লেখক বলেছেন: হুম !!! কেন যে আসলাম এখন টের্ পাচ্ছি রে ভাই। এখনো বিয়েই করিনি বিয়ের পর কিভাবে থাকবো, বউকে ছেড়ে কিভাবে আবার প্রবাসে থাকবো .............(আমার কথা নয়, সকল প্রবাসীদের কথা)


প্রবাসীদের জন্য সবাই দোয়া করবেন।

৯. ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:১৩
ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন: ডেরা দুবাইয়ের বাঙালী দালাল দের নিয়ে একটা পোষ্ট দেন।

ওখানকার বেশ্যাদের দালাদের ৯৫% নাকি বাংলাদেশী।

তাই ইউ এ ই তে বাঙালিদের অনেকেই দালাল বলে ডাকে।
১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:২০

লেখক বলেছেন: প্রতিদিন অফিসের আসা যাওয়ার পথে আমাদের বাংগালী ভাইদের কে দাড়িয়ে................. খুবই লজ্জা লাগে। আর এই বিষয়ে অনেক আগে পোষ্ট করতে চেয়েছিলাম। তখন আবার আমাদের মান সম্মান নিয়েও............ তাই করিনি তাদের সংখ্যা কিন্ত কম নয়।

১০. ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:১৭
গিফার বলেছেন: চইলা আসার চেস্টা করেন আপনার মুলত ওখানে থাকার কারন কি ?মানে আপনি কি নিয়ে পড়াশোনা করেছেন?
১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:২৩

লেখক বলেছেন: আমি ২০০৩ সাল থেকে জব করছি। বেশি দিন থাকার ইচ্ছে নেই। কারন আমার আর ভাল লাগছে না। দেশে সুযোগ-সুবিধা পেলেই চলে আসবো।

১১. ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:২১
রাত্রী বলেছেন: ভাইরে দেশে বসে আমরা কি না ভাবি। কত কস্ট করতে হয় বাইরে গেলে! আশা করি অনেকের উপকার হবে।++++
১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:২৬

লেখক বলেছেন: তাই তো পোষ্ট করেছি। আমার কোন সমস্যা হচ্ছেনা । কিন্তু যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে কাজের সন্ধানে আসতেছে তাদের জন্য কষ্ট হয়। স্টাব্লিশ হতে অনেক দুর পাড়ি দিতে হয়।

১২. ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৩৭
সোহান বাশার বলেছেন: আমার কোনো কষ্ট নাই তবে.....
১৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৩৮

লেখক বলেছেন: তবে কি?

১৩. ৩০ শে জুন, ২০০৯ রাত ১০:১৩
নাজমুল আহমেদ বলেছেন: হে হে হে লিফলেট লেখা নিয়া অনেক সুন্দর সুন্দর ছবি আছে আমার কাছে। হাসতে হাসতে পড়ে যাওয়ার অবস্থা হয়।

আর রুম ভাড়ার অবস্থা এই টার কথা আর বইলেন না, নাঃবিশ্বাস ছুটে যাচেছ এখন।
৩০ শে জুন, ২০০৯ রাত ১০:৫২

লেখক বলেছেন: হাহাহাহা..............................

 

মোট সময় লেগেছে ১.০৭৩২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আজকের দিনই শেষ দিন মনে করতে হবে..কারন হঠাৎ করেই একদিন মরতে হবে.. কেয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে.. হাশরের মাঠে আল্লাহর...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ