আমার প্রিয় পোস্ট

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।

বিবাহিত হইয়াও ব্যচেলার জীবন-যাপন করতে হচ্ছে----------

০২ রা সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৪২

শেয়ারঃ
0 1 0

গতকাল ইফতারীর শরবতে চিনির পরিবর্তে লবন মিশানো হয়েছে এবং এই শরবত সবাই পান করেছে। তাই নিয়ে সারারাত হাসা-হাসি, আর ফোন করে এই অরাজক কান্ডটি সবাইকে জানিয়ে দেয়া হয়েছে। আসলে প্রবাসে আমরা বিবাহিত হয়েও ব্যচেলার জীবন যাপন করি। অনেক ব্যচেলার প্রবাসী ছুটিতে দেশে গিয়ে বিয়ে করে এক মাস ও থাকতে পারে না আবার জীবিকার জন্য ছুটে আসতে হয়। আর আসার পর তাদের কি অবস্থা হয় ভাষায় বণর্ণা করতে পারব না। সারাক্ষন শুধু বউয়ের সাথে ফোনালাপ করে পকেটের বারোটা বাজাইয়া থাকে। কাউকে আবার নীরবে কান্না করতে দেখেছি। তাই সবাইকে বলে থাকি বিয়ের আগে প্রবাস জীবন বিয়ের পরে নয়......................!!!

আসছে সামনের ঈদের কেনাকাটা নিয়ে দেশের আম-জনতা যখন মহা ব্যস্ত তখন আমরা প্রবাসীরা শুধু বেশী টাকা পাঠাতেই ব্যস্ত হয়ে পড়ি। আর সবাইকে খুশী করতে গিয়ে নিজেদের কেনাকাটার কথা ভূলে যায়...

আর আমাদের ঈদ উদযাপন নামায পড়ে ঘুম দিয়েই শূরু হয়। বেশীর ভাগ প্রবাসী ঈদের নামায পড়ে মোবাইল বন্ধ করে ঘুমাবে... কেউ বা ফোন করে দেশে ঈদ পালন না করার দুঃখটা কিছুটা হলেও ................ আসছে ঈদে কি করবো.........ভাবছি...

 

বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৪৫
হাসানুর বলেছেন: কি আর করবেন ভাই একটা ঘুম দিয়েন...
০২ রা সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৫০

লেখক বলেছেন: ঘুম দিয়েই শুরু করবো... তবে বিকেল বেলায় বেড়াবো। প্রতিবছর আমরা বিশাল বহর নিয়ে ঘুরে থাকি .. এবার কোথাও যাওয়ার ইচ্ছে আছে।

২. ০২ রা সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৫০
ফকির অাবদুল মােলক বলেছেন: আল্লাহ কাছে আপনাদের মঙ্গল কামনা করছি।
এর বেশি কি আর বলার আছে!!!!
০২ রা সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৫০

লেখক বলেছেন: হুম। বিধাতার কাছে আমাদের জন্য বেশী করে প্রার্থনা করবেন।

৩. ০২ রা সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৫৮
কলম.বিডি বলেছেন: ফাটান বেশী বেশী টাকা ফাটান, না হয় ঈল চলবে কেম্নে
০২ রা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:০০

লেখক বলেছেন: তাই নাকি.......আমরা কিছুই কিনুম না?

৪. ০২ রা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:০৫
হুপফূলফরইভার বলেছেন: কস্ট পস্ট কস্ট!! =p~ =p~ :P
০২ রা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৩৬

লেখক বলেছেন: জীবনটাই নষ্ট।

৫. ০২ রা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:০৬
মোঃমোজাম হক বলেছেন: প্রবাসিদের কমন আফসুস।

আমরা অনেকেই বিবাহিত অথচ পরিবার প্রবাসে নিয়ে আসতে পারেন নাই,তাদেরকেও ব্যচেলর বলে আখ্যায়িত করি।এটা আমাদের জন্য লজ্জাজনকও বটে।
০২ রা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৩৮

লেখক বলেছেন: আমাদের প্রবাসী বাংলাদেশীদের শিক্ষাগত ও অভিজ্ঞতার অভাবে ভাল বেতনের জব পায় তাই সাথে করে বউকে রাখতে পারে না। তবে ফ্যামেলী প্রবাসীদের সংখ্যা ও কম নয়। তার ভাগ্যবান।

৬. ০২ রা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:০৮
উসীমজদ্দীন বলেছেন: বদ্দা অনে বিয়ে গইজ্জুন নে। ভাবী হন্ডে? দেশত.........
০২ রা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৩৯

লেখক বলেছেন: কিয়েল্লাহ......আমার পূর্বের পোষ্টটা দেখবেন .....তারপর বুঝবেন আমি কি বিবাহিত নাকি ব্যচেলর।

৭. ০২ রা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:১০
জর্জিস বলেছেন: ভাই একটু অন্যরকম কথা কই, কিছু মনে নিয়েন না।

আপনি বিদেশে গেছেন কেন?... অর্থ উপার্জনের জন্য।
কিন্তু আমার প্রশ্ন হল অর্থ উপার্জন যখন করতেই চান তো এই গরীব দেশ কোন দোষ করল? এখানে থাকলে কি আপনি উপার্জন করতেন না? বিদেশে মাসে ১লাখ টাকা কামাই করার চাইতে দেশে মাসে ১০ হাজার টাকাও মনে হয় ভাল (আমার মতে)।

তারপরেও ধরে নিলাম বেশি উপার্জনের জন্য বিদেশে আছেন। কিন্তু বিদেশে থাকার কারনে জীবন থেকে কি কি আপনি হারাচ্ছেন খেয়াল করেছেন? আপনি আজ স্ত্রীর সহচর্য থেকে দূরে, সন্তান থেকে দূরে, বাবা-মার চোখের বাইরে, আত্মীয়-স্বজন/বন্ধুবান্ধব থেকে দূরে। এত উপার্জন করেও এইসব জিনিস আপনি কোন দিন ফিরে পাবেন?
০২ রা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৪২

লেখক বলেছেন: কোন দিন ও ফিরো পাব না। কিন্তু বর্তমানে প্রবাসে প্রায় ৭০/৮০ লাখ মানুষ কাজ করছে। দেশের অবস্থা খারাপ তাই বাধ্য হয়েই প্রবাসে আসতে হয়। কেউ ইচ্ছে করে প্রবাসী হয় না। আপনার সুন্দর কমেন্টর এর জন্য ধন্যবাদ ।

৮. ০২ রা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৪৬
সাঈফ শেরিফ বলেছেন: @জর্জিস, আমরা বিদেশ থেকে দেশে ডলার পাঠাই আর দেশের মানুষ দিন রাত ফোনে আলাপ করে, দামি মোবাইল সেট কিনে ফ্যাশন করে আমাদের পাঠানো ডলার গুলো আবার বিদেশে ফেরত পাঠায়। বিদেশ থেকে ডিগ্রী নিয়ে দেশে ফিরলেও তাকে গালি খেতে হয়, দেশে থাকার জায়গা নাই, এ পাগল আবার কী ভেবে দেশে ফেরত এসেছে? বিদেশে নিশ্চয়ই ভাত পায়নি, সুসার করতে পারেনি।

প্রবাসী যারা পুরোপুরি সক্ষম নন, তাদের উচিৎ হবেনা বিয়ে করা। কিন্তু দেশ, প্রিয়জন ফেলে বছরের পর বছর দেশকে যারা অর্থ দিয়ে যাচ্ছেন, বিদেশে দেশের নাম উজ্জ্বল, পরিচিত করছেন, তাদের কাজের বিরুদ্ধে কথা বলাটা আমি দেশদ্রোহীতার শামিল মনে করি। দেশে থাকার শারীরিক যাতনা বনাম বিদেশে থাকার মানসিক কষ্টের সাথে বোঝাপোড়া করে যারা দেশকে সত্যিকার অর্থে কিছু দিচ্ছেন (দেশের না খেয়ে দেশকে দিচ্ছেন) তাদের ব্যাপারে কথা না বলাই উত্তম।
০২ রা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৪৩

লেখক বলেছেন: উত্তম প্রস্তাব।

৯. ০২ রা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৪৭
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: জর্জিস ভাই খুব ভাল বলেছেন। আমরা সবাই যদি এভাবে ভাবতে এবং তা বাস্তবায়ন করতে পারতাম তাহলে আসলেই ভাল হত। :| :|
০২ রা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৪৪

লেখক বলেছেন: প্রবাসীদের জন্য সত্যিই খারাপ লাগে। জীবনের বেশীর ভাগ তারা বাইরেই থাকে। সব কিছু থেকে বঞ্চিত।

১০. ০২ রা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৪৯
ডট কম ০০৯ বলেছেন: মন্ডা দুক্কে ভাইরা গেল।
০২ রা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৪৫

লেখক বলেছেন: কাইন্দেন ভাই.. আমি আবার টিসু পাঠাতে পারব না ।

১১. ০২ রা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৫১
মুভি পাগল বলেছেন: ম্যাকডোনাল্ডের ফ্র্যাঞ্চাইস কিনে নেন। তাইলে ট্যাকার পিছনে আর ছুটতে হইব না।
০২ রা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৪৫

লেখক বলেছেন: হাহাহাহা

১২. ০২ রা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৫২
মুভি পাগল বলেছেন: আমি আমার স্ত্রীকে বিয়ে করব ১১/১১/১১। তারিখটা কেমন?

যদিও আমার স্ত্রী তবু আনুষ্ঠানিকতা সারতে হচ্ছে
০২ রা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৪৬

লেখক বলেছেন: দারুন আইডিয়া .......আমি ও তাই করব।

১৩. ০২ রা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:১৫
মাহমূদ হাসান বলেছেন: চোখে পানি এসে গেল। ইশ! কী মর্মান্তিক!
০২ রা সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:০৬

লেখক বলেছেন: নিন ভাই... টিসু দিয়ে ভাল করে চোখের পানি মুছে ফেলুন।

১৪. ০২ রা সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:৫৭
লুকোচুরি বলেছেন: বিবাহিত ব্যাচেলর!
০২ রা সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:০৬

লেখক বলেছেন: জটিল বিষয়.............

১৫. ০২ রা সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:১৬
ফাহিম আহমদ বলেছেন: ঈদের অগ্রিম শুভেচ্ছা,
০২ রা সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:৪০

লেখক বলেছেন: আপনাকেও শুভেচ্ছা...........

১৬. ০২ রা সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:১৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বিয়ের পর দেশে আসবে?
কিন্তু দেশে এস করবেটা কি?
দেশে কোন কাজ আছে?
ব্যবসার কোন পরিবেশ আছে?
একটা মুদির দোকান দিবেন ৫ লাখ টাকা বাকির খাতায় লেখাতে হবে।
বিদেশে তো তবু দু পয়সা রোজগার করতে পারেন।
দেশে এলে ১ টাকাও রোজগার করতে পারবেন না।
কপাল রে ভাই! কাপাল।
কি আর করবেন।
০২ রা সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:৪২

লেখক বলেছেন: দেশের সাম্প্রতিক পরিস্থিতে কেউ বিনিয়োগ করার সাহস পাচ্ছে না। আর প্রবাসীদের সামান্য উপার্জিত অর্থ যদি কোন খাতে ইনভেস্ট করা যায় তাহলেই ভাল হয়। কিন্তু সরকার প্রবাসীদের পাঠানো রেমিটেন্স পাইয় খুব খুশী কিন্তু তাদের জণ্য কি করছে?

১৭. ০২ রা সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:১৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
"
জর্জিস বলেছেন: ভাই একটু অন্যরকম কথা কই, কিছু মনে নিয়েন না।

আপনি বিদেশে গেছেন কেন?... অর্থ উপার্জনের জন্য।
কিন্তু আমার প্রশ্ন হল অর্থ উপার্জন যখন করতেই চান তো এই গরীব দেশ কোন দোষ করল? এখানে থাকলে কি আপনি উপার্জন করতেন না? বিদেশে মাসে ১লাখ টাকা কামাই করার চাইতে দেশে মাসে ১০ হাজার টাকাও মনে হয় ভাল (আমার মতে)।

তারপরেও ধরে নিলাম বেশি উপার্জনের জন্য বিদেশে আছেন। কিন্তু বিদেশে থাকার কারনে জীবন থেকে কি কি আপনি হারাচ্ছেন খেয়াল করেছেন? আপনি আজ স্ত্রীর সহচর্য থেকে দূরে, সন্তান থেকে দূরে, বাবা-মার চোখের বাইরে, আত্মীয়-স্বজন/বন্ধুবান্ধব থেকে দূরে। এত উপার্জন করেও এইসব জিনিস আপনি কোন দিন ফিরে পাবেন? "


ভাই, যত সহজে বলতে পারলেন বাস্তবতা কিন্তু অত সহজ নয়।
দেশে টাকা কামাই করা ভাল মানুষদের জন্য অনেক কঠিন।
যারা নেতা, মাস্তান, আর খারাপ মানুষ তারা পারে।
বাকিরা হাহাকার করবে।
০২ রা সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:৪৪

লেখক বলেছেন: প্রবাসে বেশীর ভাগ মানুষ হালাল ইনকাম করে থাকে বিশেষ করে শ্রমজীবি মানুষ গুলো......আর তাদের সংখ্যায় কিন্তু বেশী। তাদের ইনকাম দশ/পনের হাজার টাকার উপরে নয়।

১৮. ০২ রা সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:১৯
মারুফ৫৭১ বলেছেন: প্রবাসী সবাইকে আমি সম্মান করি ...
০২ রা সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:৪৫

লেখক বলেছেন: সবাই যদি সম্মান করতো................

১৯. ০২ রা সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:৪৬
নতুন বলেছেন: বিবাহিত ব্যচেলার.... +++

ঈদের দিন ও কামলা দিতে হইবো..... :(
০২ রা সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৩০

লেখক বলেছেন: বলেন কি.........মোবাইল ব্নধ রেখে ঘুমাবেন।

২০. ০২ রা সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৪১
ম. রহমান বলেছেন: MBA = Married but available :)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:৫৪

লেখক বলেছেন: হাহাহা

২১. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:১৪
লুৎফুরমুকুল বলেছেন: অনেক ভাল লিখেছেন। আমার ব্লগ বাড়িতে আমন্ত্রণ।
০৫ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৩১

লেখক বলেছেন: নিমন্ত্রনের জন্য ধন্যবাদ ।

 

মোট সময় লেগেছে ১.০৭১৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আজকের দিনই শেষ দিন মনে করতে হবে..কারন হঠাৎ করেই একদিন মরতে হবে.. কেয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে.. হাশরের মাঠে আল্লাহর...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ