চন্দন, হাসান, মারুফ, সজল এরা চারজন খুব ঘনিষ্ঠ বন্ধু। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছে। পাস করার ছয়মাসের মধ্যেই হাসান একটি বেসরকারি প্রতিষ্ঠানে মাঝারি মানের একটি চাকরিতে যোগ দেয়। তার প্রায় তিনমাস পরে সজল একটি রিয়েল এস্টেট কোম্পানিতে মার্কেটিং অফিসার হিসেবে যোগ দেয়। এর দু’তিনমাস পর সজল একটি বেসরকারি ব্যাংকে চাকরি শুরু করে। বাকি থাকল শুধু চন্দন। অথচ বিশ্ববিদ্যালয় জীবনে চন্দনের পড়ালেখা এবং রেজাল্ট সবচেয়ে ভালো। সব বন্ধুদের চাকরি হয়েছে অথচ চন্দন এখনো বেকার। এ নিয়ে চন্দনের চেয়েও তার বন্ধুদের মধ্যে বেশী হতাশা। চন্দন অবশ্য হতাশ নয়। কারণ তার লক্ষ্য হচ্ছে বিসিএস ক্যাডার হওয়া। প্রথমবার সে পাস করেনি। কিন' তার দৃঢ় বিশ্বাস এবার অবশ্যই সে পাস করবে। তার বন্ধু হাসান জিজ্ঞেস করে বন্ধু, এবারও যদি তোর বি সি এসটা না হয়, তারচেয়ে বরং ছোটখাটো কোথাও যোগ দিয়ে ফেল। চন্দন হেসে বলে, এখনো অনেক সময় আছে। বিশ্বাস না থাকলে এগিয়ে যাবো কী করে? আমার আত্মবিশ্বাস আছে। সঙ্গে আছে চেষ্টা। নিশ্চিত আমি জয়ী হবো। আনন্দের খবর হচ্ছে দ্বিতীয়বারের বিসিএস পরীক্ষায় চন্দন পাস করেছে এবং বর্তমানে সে বাংলাদেশ সরকারের একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা। তার যেসব বন্ধুরা বিভিন্ন জায়গায় আগে যোগ দিয়েছে তারা ইদানীং প্রায় আফসোস করে বলে, আসলে প্রথমেই ছোটখাটো কোথাও যোগ না দিয়ে যদি কিছুদিন চেষ্টা করতাম তাহলে এতদিনে হয়তো আমরা ভালো কিছু করতে পারতাম।
আসলে সাফল্য পেতে হলে প্রথমে প্রয়োজন পরিশ্রম। প্রবাদ আছে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। যে যত পরিশ্রম করবে সে তত সাফল্য পাবে। পাশাপাশি প্রয়োজন আত্মবিশ্বাস। কারণ আত্মবিশ্বাস মানুষকে জয়ী হওয়ার জন্য অনুপ্রাণিত করে। আর জয়ী হতে হলে স্বাভাবিকভাবেই পরিশ্রম করতে হবে। আমি পারব না, আমাকে দিয়ে কিছু হবে না, আমি কোনো কিছু পারি না ইত্যাদি নেতিবাচক কথা মানুষকে সব সময় পিছিয়ে দেয়। কেউ যখন বলে সে পারবে না বা তাকে দিয়ে কিছু হবে না এতে করে তার মানসিক শক্তি দুর্বল হয়ে যায়। চেষ্টা করার উদ্যম কমে যায় স্বাভাবিকভাবেই। অথচ কোনো কাজ পাওয়ার সঙ্গে সঙ্গেই যদি মনে হয় আমি পারব, আমাকে পারতে হবে, অন্যরা পারলে আমি পারব না কেন এ জাতীয় ইতিবাচক কথা চিন্তা করলে কাজে সাফল্য আসবে নিশ্চিত। অনেকদিন টানা ব্যর্থ হলে মানুষের মনে হতাশা চলে আসাটা স্বাভাবিক। কিন্তু হতাশা যেন আপনার মনে পাকাপাকি আসন করে ফেলতে না পারে সে জন্য গা ঝাড়া দিয়ে উঠুন। নিজেকে নিজেই উৎসাহিত করুন। আপনিও হতে পারেন বিজয়ী মানুষ যদি আপনার আত্মবিশ্বাস থাকে। তবে একটা কথা শুধু আত্মবিশ্বাস নয়, আত্মবিশ্বাসের সঙ্গে চেষ্টা থাকাটাও আবশ্যক। আত্মবিশ্বাসী মানুষের জীবনে সাফল্য আসবে, আসতেই হবে এটাই স্বাভাবিক প্রক্রিয়া। তাহলে তো হয়েই গেল হতাশা থাকলে তা দূর করে আত্মবিশ্বাসী এবং সতেজ হয়ে উঠুন, চেষ্টা করুন নিষ্ঠার সাথে আর হয়ে উঠুন একজন সফল মানুষ।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০০৯ সকাল ১১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


