যুক্তরাজ্য সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা দেওয়ার স্থগিতাদেশ আংশিক প্রত্যাহার করে নিয়েছে। তবে যুক্তরাজ্যে গমনে ইচ্ছুক কোনো শিক্ষার্থী মিথ্যা তথ্য দিয়ে ধরা পড়লে পরবর্তী ১০ বছর তাঁকে আর কোনো ভিসা দেওয়া হবে না। এমনকি পর্যটক ভিসা নিয়েও তিনি যুক্তরাজ্যে যেতে পারবেন না।
আজ ঢাকায় যুক্তরাজ্য দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে আরও বলা হয়, যুক্তরাজ্যের অভিবাসন কর্তৃপক্ষ আজ থেকেই উচ্চশিক্ষার্থীদের ভিসা দেওয়ার ওপর স্থগিতাদেশ তুলে নিয়েছে। আগামী ১২ আগস্ট অন্যান্য বিষয়ের ওপর থেকেও স্থগিতাদেশ তুলে নেওয়া হবে। (ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে সাক্ষাত্কারের সময়সূচি পাওয়া যাবে http://www.vfs-uk-bd.com এই ঠিকানায়) .তবে যাঁরা ইংরেজি ভাষার শিক্ষা কোর্সে অংশ নিতে চান, তাঁদের এখন ভিসা দেওয়া হচ্ছে না। যুক্তরাজ্য সরকার এখনো এই কোর্স মূল্যায়ন করছে।.
এদিকে নতুন করে আগামী ১২ আগস্ট থেকে ভিসাপ্রার্থী ছাত্রদের ইংরেজি ভাষার ওপর পরীক্ষা দিতে হবে। যুক্তরাজ্যের কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ভর্তির অনুমোদন পাওয়ার আগেই ছাত্রদের অভিবাসন কর্তৃপক্ষের অনুমোদিত প্রতিষ্ঠানের কাছে পরীক্ষা দিতে হবে (প্রতিষ্ঠানের পরিচিতি পাওয়া যাবে Click This Link এই ঠিকানায়)।
এর আগে এ বছরের ফেব্রুয়ারি মাসে যুক্তরাজ্য বাংলাদেশি ছাত্রদের ভিসা দেওয়া সাময়িকভাবে বন্ধ রাখে। নামসর্বস্ব কিছু প্রতিষ্ঠানের খপ্পরে পড়ে ওই সময়ে বহু ছাত্র যুক্তরাজ্যে পড়তে গিয়ে ভোগান্তির শিকার হন। ফলে পুরো প্রক্রিয়াটি পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেয় দেশটি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

