আমার প্রিয় পোস্ট

আয়োডিন স্বল্পতায় ভোগা সবাই মোল্লার লবন খান !!

মৃত্যু হয়তো নয়, তবে আত্মহত্যার দিকে এগিয়ে যাচ্ছে "বাঁধ ভাঙার আওয়াজ"--একস্লিপ এর সেই আশংকা কি তবে সত্য হৈতেসে ???

০২ রা জুন, ২০০৯ বিকাল ৩:৫০

শেয়ারঃ
0 0 0

সবচেয়ে জরুরি প্রশ্নটি হল, আগামী দিনগুলোতে যা প্রায়ই ঘুরেফিরে আসবে, সামহোয়্যার কি সূক্ষ্মভাবে ব্লগারদের পছন্দ-অপছন্দকে নিয়ন্ত্রণ করতে চাইছে? ব্লগারের পায়ে বেড়ি পরানো, মুখে তালা লাগানোর চেষ্টা, তার ইচ্ছেমতো বিচরণের স্বাধীনতা কেড়ে নেওয়া আজ মহান স্বাধীনতা দিবসেই বড়ো এক দুঃসংবাদ। এ নিয়ে কারো দ্বিধা থাকতে পারে, তবে আমি নিশ্চিত‍‍!


আপনার কি মনে হয় ?

 

প্রকাশ করা হয়েছে: রেফারেন্স  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

৪. ০২ রা জুন, ২০০৯ বিকাল ৩:৫৭
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
স্রেফ স্বজনপ্রীতি করলাম। + দিয়া
০২ রা জুন, ২০০৯ বিকাল ৪:০১

লেখক বলেছেন: পৈড়াই দেন মতামত । ঐটাই কি উত্তম না ?

৫. ০২ রা জুন, ২০০৯ বিকাল ৩:৫৯
জইন বলেছেন: আমি ১০০% নিশ্চিত......
৬. ০২ রা জুন, ২০০৯ বিকাল ৪:০০
নগর বাউল বলেছেন: মাইনাস দিলে স্ক্রিপ্ট কিডির খাতায় নাম উঠতে পারে , তাই পিলাস দিলাম ।
০২ রা জুন, ২০০৯ বিকাল ৪:০১

লেখক বলেছেন: খিকজ ।

৭. ০২ রা জুন, ২০০৯ বিকাল ৪:০১
তন্ময় হাসান বলেছেন: নগর বাউল বলেছেন: মাইনাস দিলে স্ক্রিপ্ট কিডির খাতায় নাম উঠতে পারে , তাই পিলাস দিলাম ।
১০. ০২ রা জুন, ২০০৯ বিকাল ৪:০৪
সরকার সেলিম বলেছেন: আপনাকে মাইনাস দিলাম। আমি মডারেশনের পক্ষে।
০২ রা জুন, ২০০৯ বিকাল ৪:১০

লেখক বলেছেন: লেখাটা আর আশংকাটা কি আমার ? আমি শুধু অন্যদের মতামত শুনতে চাইলাম । সো ঐ হিসাবে আপনার মোল্লার লবন খাওয়া জরুরী ।

১১. ০২ রা জুন, ২০০৯ বিকাল ৪:০৭
তন্ময় হাসান বলেছেন: সরকার সেলিম কি যে পোস্টের লিংক দেয়া হইছে সেটা পড়ছেন?
১২. ০২ রা জুন, ২০০৯ বিকাল ৪:০৯
তায়েফ আহমাদ বলেছেন: কৈতারি না!
আমি ভবিষ্যৎবক্তা না!
১৩. ০২ রা জুন, ২০০৯ বিকাল ৪:১০
ক্যামেরাম্যান বলেছেন: যে পোষ্টের লিংকটা দিলেন সেটা একবছরেরও বেশী সময় আগের। দেখা যাচ্ছে আশংকার পরেও সা.ইন টিকে গেছে আরো একটি বছর। সবকিছুরই কম-বেশী আছে। এই সাইটেরও হয়তো জনপ্রিয়তা কম-বেশী হচ্ছে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন একদল ব্লগার চলে যাচ্ছে, আরেক দল ব্লগার আসছে। কেউ বা এই ব্লগ ছেড়ে আরেক ব্লগে যাচ্ছে। অন্য ব্লগ থেকেও হয়তো এখানে ব্লগার আসছে। ভবিষ্যতে আরো নতুন ব্লগ আসবে।

আমার ধারণা ব্লগ থাকবে, ব্লগাররাই পরিবর্তিত হবে।
০২ রা জুন, ২০০৯ বিকাল ৪:১৩

লেখক বলেছেন: একস্লিপ একটা আশংকা করেছিলেন । যা আমি হাইলাইটস করেছি পোস্ট বডিতে । টাইটেলটাই সব নয় । ভেতরটাই আসল । সো ঐটা নিয়া বলেন ।

১৪. ০২ রা জুন, ২০০৯ বিকাল ৪:১০
হাসতে হাসতে পরে গেলাম বলেছেন:

সুশীলদের কাছে নতজানু হতে থাকলে একদিন মেরুদন্ড স্থায়ী ভাবে বাকা হয়ে যাবে, আর উঠে দাড়াতে পারবে না....
এটা যত তারাতারি উপলব্ধি করতে পারবে ততই মঙ্গল।
১৫. ০২ রা জুন, ২০০৯ বিকাল ৪:১০
শিকস্তি বলেছেন: আমি অহনো নিশ্চিত না । আইজ আমারে সেইফ করছে ।
১৬. ০২ রা জুন, ২০০৯ বিকাল ৪:১২
আলাউদ্দীন বলেছেন: মডারেশন ভাল তবে মডারেশনের নামে বাড়াবাড়ি ভাল না।
০২ রা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০২

লেখক বলেছেন: সম্পুর্ন একমত আপনার সাথে ।

১৭. ০২ রা জুন, ২০০৯ বিকাল ৪:১৫
জেড ইসলাম বলেছেন: ঠিক, তারা হয়তো সে দিকেই এগুচ্ছে।
নোটিশবোর্ডের সর্বশেষ পোষ্টে আমি বেশ কয়েকবার গিয়েছি, কিন্তু কোনো মন্তব্য করিনি, আরও কোনো মন্তব্য করার প্রয়োজনবোধ করিনি। কারন তাদেরকে আমি যা বলতে চাই, সেটা অনেক অনেক ব্লগার ইতিমধ্যে বলে দিয়েছেন। এরপরেও যদি ব্লগ কর্তৃপক্ষ বুঝতে না পারেন, তাহলে ধরে নিতে হবে যে তারা আত্বহত্যার দিকেই যাচ্ছে। সুতরাং আমার আর কিছু বলা উচিত নয়।
০২ রা জুন, ২০০৯ বিকাল ৪:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ ।

১৮. ০২ রা জুন, ২০০৯ বিকাল ৪:১৬
নগরবাউল বলেছেন: পরিবর্তন মানেই বেঁচে থাকা।
স্থির জল মৃত্যুসম।
চলার পথে ভালো মন্দ দুয়ের দেখাই মিলবে।
চলুক নাহয় এভাবেই।
০২ রা জুন, ২০০৯ বিকাল ৪:২০

লেখক বলেছেন: প্রশ্নটা অধিকারের । আর ঐ অধিকারটা আপামর সবার জন্যই ।

এ কারনেই সচেতন হওয়াটা সবার জন্যই জরুরী ।

০২ রা জুন, ২০০৯ বিকাল ৪:২১

লেখক বলেছেন: একস্লিপ একটা আশংকা করেছিলেন । যা আমি হাইলাইটস করেছি পোস্ট বডিতে । টাইটেলটাই সব নয় । ভেতরটাই আসল ।


অটঃ জ্বীনের খোমা দেইখ্যা ভয় পাইছি :)

২০. ০২ রা জুন, ২০০৯ বিকাল ৪:২৪
আমিই স্রোত বলেছেন: তোরে কইসে তুই বেশি জানোস
২২. ০২ রা জুন, ২০০৯ বিকাল ৪:৪২
জেড ইসলাম বলেছেন: ক্যামেরাম্যান বলেছেন: কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন একদল ব্লগার চলে যাচ্ছে, আরেক দল ব্লগার আসছে। কেউ বা এই ব্লগ ছেড়ে আরেক ব্লগে যাচ্ছে। অন্য ব্লগ থেকেও হয়তো এখানে ব্লগার আসছে। ভবিষ্যতে আরো নতুন ব্লগ আসবে।

আমার ধারণা ব্লগ থাকবে, ব্লগাররাই পরিবর্তিত হবে।
-----------------------------------------------------------------------------
হ্যা, আপনার কথাও ঠিক। ব্লগ টিকে থাকবে, তবে শীঘ্রই হয়তো এমন সময় আসবে যখন এই নোটিশবোর্ডেরই রুচি হবে না এই ব্লগে প্রবেশ করার।
এমন ব্লগাররাও আসবে যাদের পোস্ট পড়তে এই আপনারও ঘৃনা করবে, যদি আপনি সেধরনের রুচিবোধসম্পন্ন হয়ে থাকেন।

কাজী নজরুল, রবীন্দ্রনাথ চলে গেছেন, কিন্তু আর একজন নজরুল আসেনি, আসবেও না, আরও একজন রবীন্দ্রনাথ আসেনি, আর আসবেও না। আর কেউই নজরুল, রবীন্দ্রনাথ হতে পারবে না।

আরো কিছু বলতে হবে ?



(লেখক: আগের কমেন্ট টি মুছে দেন)
০২ রা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০৪

লেখক বলেছেন: দিলাম ।

২৩. ০২ রা জুন, ২০০৯ বিকাল ৪:৫৯
খাদেমুল ইসলাম বলেছেন: আপনার মত পেইড ব্লগারের মুখে এই কথা শোভা পায়না।
০২ রা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০৫

লেখক বলেছেন: আমার চেকগুলা তাহলে আমি পাই না কেন? :)

২৪. ০২ রা জুন, ২০০৯ বিকাল ৫:০৪
ডি এস এন হীরা বলেছেন: আমি ব্লগিং করতে থাকবো, আমাকে ব্লক করলে আর নতুন কোনো আইডি নিয়ে আসবো না। সালাম দিয়ে চিরতরে ব্লগিং ছেড়ে দিবো।
২৫. ০২ রা জুন, ২০০৯ বিকাল ৫:১৬
এফ আই দীপু বলেছেন: সরকার সেলিম বলেছেন: আপনাকে মাইনাস দিলাম। আমি মডারেশনের পক্ষে।

সরকার সেলিম @ ভাইজানের আয়োডিনের অভাব আছে। মোল্লার লবন খাইলে ঠিক হৈয়া যাইবো।
২৭. ০২ রা জুন, ২০০৯ বিকাল ৫:৩৮
নোটিশবোর্ড বলেছেন: এক ব্যক্তির শতাধিক ভার্চুয়াল নিক তৈরী করে বিশৃঙ্খলা তৈরীর চেষ্টা আপনার কাছে মত প্রকাশের স্বাধীনতা মনে হচ্ছে, আর তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়াকে আত্মহত্যার সমতুল্য মনে হচ্ছে। সত্যিই সেলুকাস।
০২ রা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০৮

লেখক বলেছেন: আমার করা মন্তব্যের ম্যানিপুলেশন দেখছি নোটিশবোর্ডও করেন । বেশ ভাল ।


আসলেই সত্যিই সেলুকাস।

ধন্যবাদ ।

০২ রা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০৯

লেখক বলেছেন: লেখাটা আর আশংকাটা কি আমার ? আমি শুধু অন্যদের মতামত শুনতে চাইলাম ।

২৯. ০২ রা জুন, ২০০৯ বিকাল ৫:৫৬
এফ আই দীপু বলেছেন: নোটিশবোর্ড বলেছেন: এক ব্যক্তির শতাধিক ভার্চুয়াল নিক তৈরী করে বিশৃঙ্খলা তৈরীর চেষ্টা আপনার কাছে মত প্রকাশের স্বাধীনতা মনে হচ্ছে, আর তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়াকে আত্মহত্যার সমতুল্য মনে হচ্ছে। সত্যিই সেলুকাস।

নোটিশবোর্ড @ যে ব্যক্তি বিশৃঙ্থলা সৃষ্টি করছে তার আইডেন্টেটি সবার সামনে প্রকাশ করুন। কিন্তু মত প্রকাশের স্বাধীণতাকে গলা টিপে হত্যা করতে পারেন না। এক নিক নিয়ে দলবদ্ধভাবে যারা মাইনাস দিয়ে কাউকে হেনস্তা করতে চায় তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা আছে আপনাদের। কাউকে পছন্দ না করার মানেতো আর তার লেখায় মাইনাচ দেয়া নয়। আছে কি তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা? জানি নেই এবং পারবেনও না। কারন সবাই বোঝে এবং জানে, তারা আপনাদের পালিত। আপনাদরে মডারেশন নিয়ে মাঝে মাঝে প্রচন্ড বিরক্তি লাগে। কিসের ভিত্তিতে মডারেট করেন? কারা করে মডারেশন? তাদের ব্যাকগ্রাউন্ড কি? পারবেন কি মডারেটরদের ব্যাকগ্রাউন্ড এন্ড কোয়ালিফিকেশন সবার সামনে তুলে ধরতে? জনমনে প্রশ্নের উদ্রেক সৃষ্টি করে বিতর্কিত হওয়াটা আসলেই আত্মহত্যার শামিল।
আমাকে কেউ হেনস্তা করে পোস্ট দিল সেটা ঝুলে থাকলো সারারাত আর সকালে আমি তা দেখে কাউন্টার পোস্ট দিলাম, আমারটা দিলেন ব্যান করে। একটা সতর্কবানীও পাঠিয়েছিলেন। তার প্রমানও আমার কাছে আছে। এরই নাম কি মডারেশন? কারা তারা, যারা আপনাদের স্নেহভাজন? এ প্রশ্নের উত্তর দিতে পারবেন কি?
৩০. ০২ রা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০৪
তনুজা বলেছেন: সবচেয়ে জরুরি প্রশ্নটি হল, আগামী দিনগুলোতে যা প্রায়ই ঘুরেফিরে আসবে, সামহোয়্যার কি সূক্ষ্মভাবে ব্লগারদের পছন্দ-অপছন্দকে নিয়ন্ত্রণ করতে চাইছে?

কঠিনভাবে একমত
০২ রা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:১০

লেখক বলেছেন: প্রশ্নটা অধিকারের । আর ঐ অধিকারটা আপামর সবার জন্যই ।

এ কারনেই সচেতন হওয়াটা সবার জন্যই জরুরী ।

৩১. ০২ রা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০৯
জেড ইসলাম বলেছেন: নোটিশবোর্ড বলেছেন: এক ব্যক্তির শতাধিক ভার্চুয়াল নিক তৈরী করে বিশৃঙ্খলা তৈরীর চেষ্টা আপনার কাছে মত প্রকাশের স্বাধীনতা মনে হচ্ছে, আর তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়াকে আত্মহত্যার সমতুল্য মনে হচ্ছে। সত্যিই সেলুকাস।
-----------------------------------------------------------------------------
নোটিশবোর্ড, এখানে আমার কমেন্টের সপক্ষে বলছি, আমি আপনার উপরোল্লিখিত বিষয় নিয়ে বলিনি, আমি বলেছিলাম আপনাদের মডারেশনের ধরন নিয়ে। অদ্ভুত, পক্ষপাতদুস্ট, অস্বচ্ছ মডারেশন নিয়ে আমার বক্তব্য, যেবিষয়ে বেশিরভাগ ব্লগারই একমত।
৩২. ০২ রা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:২৬
জ্বিনের বাদশা বলেছেন: একস্লিপের ঐ পোস্টটা তো মনে হয় সামহোয়ারের সেই সংকলিত পোস্ট আর সাধারণ পোস্টে ভাগ করার ঘটনা নিয়া ... যেইটা কনস্ট্যান্ট মডারেশনের অভাবে টিকে নাই ... এখন ঝামেলাবাজ নিক ছাড়া সবার লেখাই প্রথম পাতায় আসে ...

সামহোয়ারকে কেন্দ্র করে যে ঝামেলা বাঁধাতে অনেক নিকের জন্ম হয়েছে এটা কি এখনও আপনার কাছে পরিস্কার না? অটোমেটিক স্ক্রিপ্ট একটা সাইটকে ডাউন করে দিতে পারে ... সেটার হোতাদের আটকানো উচিত বলেই মনে করি ... এটা সুনির্দিষ্ট সাইবার ক্রাইম
০২ রা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৩৫

লেখক বলেছেন: একস্লিপের ঐ পোস্টটার বটমলাইনটাই আকর্ষন করেছে আমাকে ।

আর নোটিশবোর্ডের সামপ্রতিক পোস্টে আমার বক্তব্য খুবই পরিস্কার ভাবে দিয়ে শেষ করে এসেছি । স্কৃপ্টজনিত সাইবার ক্রাইমের সংগা একএকখানে একএক রকম । কতৃপক্ষ নিজেদের ওয়েবসাইটে যেটাকে অপরাধ হিসেবে বিবেচনায় নেবেন তা অন্যরা হয়ত নাও মেনে নিতে পারেন । অতএব ওটাকে সুনির্দিষ্ট সাইবার ক্রাইম বলাটা সম্ভবত সঠিক হচ্ছে না । বিপ্লব কান্তির মন্তব্যটা লক্ষনীয় এখানে ।

৩৩. ০২ রা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:২৮
~স্বপ্নজয়~ বলেছেন: @নোটিশবোর্ডঃ দুটি সম্পুর্ন ভিন্ন ব্যাপার। বিশৃঙ্খলা তৈরীর চেষ্টা আর ব্লগারদের কন্ঠ রোধের প্রচেষ্ঠার মধ্যে পার্থক্য আছে। মডারেশনের ব্যপারে আমাদের কোন আপত্তি নেয় - যদি সেই মডারেশনে স্বচ্ছতা থাকে ...
৩৪. ০২ রা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৩১
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: তন্ময় হাসান বলেছেন: নগর বাউল বলেছেন: মাইনাস দিলে স্ক্রিপ্ট কিডির খাতায় নাম উঠতে পারে , তাই পিলাস দিলাম ।
৩৫. ০২ রা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৩৪
এফ আই দীপু বলেছেন: আমার প্রশ্নের উত্তরগুলো নোটিশবোর্ড এখনো দেয়নি।
৩৬. ০২ রা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪৩
জ্বিনের বাদশা বলেছেন: বিপ্লব কান্তির মন্তব্যের পরই সোজাকথার মন্তব্যটাও পড়ুন ... যারা এরকম সোশ্যাল নেটওয়ার্কের স্প্যাম নিয়ে কাজ করেছেন তারা তো বটেই, আপনি জেনে আশ্চর্য হবেন যে ক্রেডিট কার্ড ফর্জারিও সিস্টেম অপারেশন প্যাটার্নের উপর ভিত্তি করে রোধ করা হয় ... কতক্ষণ সময় খেয়াল নেই, তবে একটানা যদি ৬০ টি ভিন্ন নিকে একই আইপি ব্লক থেকে একসেস হয়, তখন সেটাকে অবশ্যই স্প্যাম প্যাটার্নে ফেলা উচিত ...এখানে সাইবার ক্রাইম পর্যন্ত যেতে হয়না ... ক্রাইমের প্রসঙ্গ এনেছিলাম নৈতিকতার ভিত্তিতে আমরা কোন উপসংহারে যেতে পারি সেই আলোচনার জন্য ... সেটাকে বাদ দিয়েও বলা যায় যে স্প্যাম সরানোর এবংস স্প্যাম সম্পর্কে ইউজারদের সাবধান করে দেবার অধিকার কর্তৃপক্ষের আছে

আপনি নিজে এই সাইটটার এ্যাডমিন হলে কি করতেন? ... দিনের পর দিন এসব উৎপাত এ্যালাউ করতেন?
০২ রা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৫৩

লেখক বলেছেন: মুদ্রার অপর পিঠের খবরটাও কি জানেন ? আইডিয়া আছে ? কিছু বিশেষ ব্যাক্তির বিশেষ পোস্টে অগনিত প্লাস কিভাবে মুহুর্তের মাঝে পরে ?

আমি ঐ পোস্টে কতৃপক্ষের এথিকস নিয়ে সন্দেহ করেছি । কেননা ঐ স্কৃনশটটুকু না দিয়েও কৌশলে বিষয়টা জানানো যেত । এবং অন্য সব পাবলিক সাইটেও এভাবেই এধরনের সমস্যার সমাধান আনা হয় । এটাই প্রচলিত রীতি ।

৩৭. ০২ রা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৫৯
জেড ইসলাম বলেছেন: @নোটিশবোর্ড, শতাধিক ভার্চুয়াল নিক তৈরী করা এবং ব্লগে বিশৃঙ্খলা সৃষ্টিকারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া সম্পুর্ন সঠিক। অবশ্যই এটা করতে হবে।

অপরপক্ষে আপনাদের মডারেশনের কারনে অনেক ভাল লেখক হারিয়ে গেছে। দিনে দিনে আপনাদের ব্লগারের সংখ্যা বাড়ছে ঠিকই, এটা আপনাদের জন্য আনন্দদায়ক, কিন্তু এর সাথে আমি নিশ্চিতভাবে বলবো ভাল লেখা কমেছে।
আমার বিশ্বাস আপনারা একমত হবেন যে, ভাল লেখা আরও বেশি ব্লগার বাড়াবে এবং সেই সাথে ভাল লেখকও তৈরি করবে।

আপনাদের জন্য শুভকামনা।
৩৮. ০২ রা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:১৮
জ্বিনের বাদশা বলেছেন: আপনার মূল অভিযোগটা কি আবার ক্লিয়ার হওয়া দরকার ... ট্রোলিং নিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া, নাকি স্কৃনশট?

স্কৃনশট দেয়ায় আমি কোন দোষ দেখিনা ... কারণ এর আগেও এই মাইনাস মেশিন নিয়ে কথা উঠেছে এবং অনেকেই প্রমাণ চাইছে ... কাজেই স্কৃনশট না থাকলে নোটিশবোর্ডরে চাপাবাজ সাব্যস্ত করা হতো

আমি বরং নোটিশবোর্ডের এবারের পদক্ষেপকে পজিটিভলি নেই এজন্য যে এবার তারা কোন রাখঢাক করেনাই ... যা কইছে সরাসরি ... সবসময় এদের তথ্যপ্রদানের স্টাইল ছিলো আধাখেচড়া ... যেজন্য আরো বিতর্ক বাড়তো

আর আইপি এ্যাড্রেস প্রডিউস করা যায় ... তাই এটা প্রকাশে কারো প্রাইভেসি নষ্ট হয়না ... যাস্ট বোঝানো হইছে যে একই আইপি ব্লক থেকে খুব অল্প সময়ে ৬০ বার একই পোস্টে ঢোকা হইছে... খেয়াল করেন, ৬০ জন ভিন্ন লোক যদি ফেক আইপি প্রডিউস করে ঢোকে, তাইলে সেগুলা নিশ্চয়ই একই আইপি ব্লকের এ্যাড্রেস প্রডিউস করে সামুতে ঢুকবেনা ... সেটার প্রবাবিলিটি প্রায় শূণ্য, তাইনা? ... এটুকু বুঝতে কষ্ট হয়না যে রিয়াল আইপি হোক ফেক আইপি হোক, একই ব্যক্তি ঐ ৬০ টি নিক প্রডিউস করেছে ...

প্রচলিত রীতি এতদিন মেনেও যখন এখানে স্ক্রিপ্ট এ্যাটাক বন্ধ হচ্ছেনা, তখন রীতি বদলালে কোন দোষ হয়না... কাজেই স্কৃনশট করে কর্তৃপক্ষ সব ক্লারিফাই করে ভালোই করেছে ... আমি অন্ততঃ এতে কোন ভয় অনুভব করিনা কারণ এই উপায়ে প্রাইভেসীটা নষ্ট হবে শুধু ট্রোলার/স্ক্রিপ্ট কিড্ডোদের ... সাধারণ ব্লগারদের না

০২ রা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৩৩

লেখক বলেছেন: স্কৃনশট প্রকাশ।

কতৃপক্ষ হিসাবে নোটিশবোর্ডের গ্রহনযোগ্যতা এখনও আমার কাছে আছে । অন্তত চাপাবাজ মনে হয় নি কখনও । এই সাইটের ভালর জন্য যে কোন কাজ করার অধিকার অবশ্যই কর্তৃপক্ষের আছে । তবে তা অতি অবশ্যই প্রফেশনাল হওয়া চাই । আর এটাই আমার বক্তব্য ।

বাই দ্য ওয়ে আপনার বাড়ির সিকিউরিটিতে গলদ রাখবেন আর দুষ্ট লোক ঐ গলদ নিয়ে গুতোগুতি করবে না । এমনটা আশা করেন ক্যামনে ? দোষ তো আপনারও আছে ;)

৩৯. ০২ রা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৩৭
জ্বিনের বাদশা বলেছেন: আপনার কাছে হয়তো চাপাবাজ মনে হয়নি, তবে নোটিশবোর্ডের এই লুকোছাপা অনেক সময়েই প্রশ্নের জন্ম দিয়েছে ... যেমন খুব নিকট অতীতের স্মৃতি ঘাঁটলে হাসিবের ব্যানের কথা বলা যায় ... তারা হাসিবের অপরাধটা কি বলছেনা, ওদিকে বলছে অমুক অমুক ধারায় তাকে ব্যান করা হয়েছে ... অনেক ব্লগারই সেটা বিশ্বাস করেনি

আর, সিকিউরিটির গলদ ঠিক করে যখন চোর ধরলাম, সেই চোরা ব্যাটাকে বাড়ির সবার সামনে ধোলাই দিতেই বা দোষ কি ;)
০২ রা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৪৬

লেখক বলেছেন: গলদ কি ঠিক হৈসে ? আদৌ সম্ভব কি ? ওয়েব আর ফোরাম লাইনে এত বছর ধৈরা আছি কৈ ৭০% সিকিউরড করতেও কোথাও দেখি নাই ।

৪০. ০২ রা জুন, ২০০৯ রাত ৮:১৮
'লেনিন' বলেছেন: @লেখক: বিপ্লব কান্তি যেটা বলেছেন নোটিশবোর্ডের পোস্টে সেটাও খুব জোরালো যুক্তি নয়।

স্ক্রীপ্ট কিডি(script kiddie) যা করে তার মধ্যে কোড ইঞ্জেকশন একটি। কেউ যদি greasemonkey বা এধরণের টুল ব্যবহার করে ভোট, মন্তব্য ইত্যাদি অ্যাটাক চালায় তা অপরাধের সামিল।

চিন্তা করে দেখুন, নিউ সেভেন ওয়ান্ডারস'এ কক্সবাজারের ভোট কেনো বাতিল করা হয়েছিলো। কারণ সেখানেও একই বা বিভিন্ন আইপি ব্যবহার করে ভোট ফ্লাডিং করা হয়েছিলো।

ভূয়া ভোট দেয়া বা প্রক্সি করা বা ফ্লাডিং কিন্তু অপরাধের আওতায় পড়ে।

৩৮নং কমেন্টে'র জ্বীনের বাদশা'র সাথে একমত।
০২ রা জুন, ২০০৯ রাত ৮:৩০

লেখক বলেছেন: ৩৮নং কমেন্টে'র উত্তরটাও দেখুন ।


বাই দ্য ওয়ে একস্লিপের আশংকা নিয়ে কোন মন্তব্য ??

৪১. ০২ রা জুন, ২০০৯ রাত ৮:৫০
কানা বাবা বলেছেন:
একস্লিপের আশঙ্কা নিয়া আপ্নে এ্যাত্তো উতলা ক্যানো? আপ্নের নিজের কুনু আশঙ্কা কিম্বা প্রত্যাশা থাক্লে হেইডা বয়ান করেন, হুনি...
মাইনাচ্...
০২ রা জুন, ২০০৯ রাত ১১:৩৮

লেখক বলেছেন: আশঙ্কাঃ ভাল লেখা পড়তে পাবো না আর প্রত্যাশা পড়তে পারার ।

৪২. ০২ রা জুন, ২০০৯ রাত ১০:০৫
জানজাবিদ বলেছেন: এত লোকে এত অভিযোগ করে কিন্তু কেউই ব্লগ ছাড়েনা। নতুন কোন নিকে আবার ফিরা আসে।

এই জাতীয় পোস্ট ৬ মাসের ব্লগিং জীবনে এত দেখছি যে আর ভাল লাগেনা। ...........মাইনাস।
৪৩. ০২ রা জুন, ২০০৯ রাত ১০:৪৬
ফারহান দাউদ বলেছেন: শয়তান,আপনেও কোন সাইটের অ্যাডমিন না? আপনের সাইট কি আপনে সবার লাইগা ওপেন রাইখা দিতেন স্প্যামিং করলে? আমারে আয়োডিন লবণ খাওয়ার বুদ্ধি দিয়েন না,বেকার মানুষ,পয়সা নাই,পারলে নিজেই বাড়িতে এক প্যাকেট পাঠায়া দিয়েন।
০২ রা জুন, ২০০৯ রাত ১১:৩৯

লেখক বলেছেন: স্প্যামিং নিয়া কোনও দ্বিধাবোধ নাই । করিও নি ।

৪৪. ০২ রা জুন, ২০০৯ রাত ১১:২১
ইসানুর বলেছেন: ফারহান দাউদ বলেছেন: শয়তান,আপনেও কোন সাইটের অ্যাডমিন না? আপনের সাইট কি আপনে সবার লাইগা ওপেন রাইখা দিতেন স্প্যামিং করলে? আমারে আয়োডিন লবণ খাওয়ার বুদ্ধি দিয়েন না,বেকার মানুষ,পয়সা নাই,পারলে নিজেই বাড়িতে এক প্যাকেট পাঠায়া দিয়েন।
৪৫. ০২ রা জুন, ২০০৯ রাত ১১:৪৭
চরণ দাস বলেছেন: বাঁধভাঙ্গার আওয়াজ গোল্লায় যাক। এরা রেসিজম-ফিলদি ল্যানংগোয়েজের ( সাধারণ ব্লগারের ক্ষেত্রে ) প্রধান ধারক ও বাহক। আজ অব্ধি ফিডব্যাকে জানাইয়া কিসু হয় নাই। ঈদের আগেই আমাগো ব্লগ মার্কেটে চইলা আসবে। তখন টা টা বাই বাই বইলা এক লাথ মাইরা চইলা যামু।
০২ রা জুন, ২০০৯ রাত ১১:৫১

লেখক বলেছেন: আমি ফীডব্যাকের রেসপন্স পাই । টিকেট সিস্টেম হ্যায় না :)

৪৬. ০৩ রা জুন, ২০০৯ রাত ১:৪৪
সোজা কথা বলেছেন: আপ্নার কমেন্টটা পড়লাম। এগুলো কী হচ্ছে??
আমি যদিও ইমেইল চেক করি দেরি হয় মাঝে মাঝে তবুও চাইলে ইমেইল করতে পারেন

--
০৩ রা জুন, ২০০৯ রাত ১:৪৮

লেখক বলেছেন: কানা বাবা বলেছেন:
একস্লিপের আশঙ্কা নিয়া আপ্নে এ্যাত্তো উতলা ক্যানো? আপ্নের নিজের কুনু আশঙ্কা কিম্বা প্রত্যাশা থাক্লে হেইডা বয়ান করেন, হুনি...
মাইনাচ্...

লেখক বলেছেন: আশঙ্কাঃ ভাল লেখা পড়তে পাবো না আর প্রত্যাশা পড়তে পারার ।

০৩ রা জুন, ২০০৯ রাত ১:৫২

লেখক বলেছেন: আমার আশংকাটা কি মিথ্যে প্রমান হলো ? আপনিই বলুন যাকে শুনলেন ব্যান করা হয়েছে তার লেখা কি খারাপ ???

আমার মেইলঃ dakbaksho এট হটমেইল ডট কম ।

৪৭. ০৩ রা জুন, ২০০৯ রাত ১:৪৯
তনুজা বলেছেন: মহামান্য বড় দুর্যোগের কথা :(
কি হইতেছে কিছুই বুঝি না

বিরক্ত চরম বিরক্ত
০৩ রা জুন, ২০০৯ রাত ১:৫৩

লেখক বলেছেন: আমার আশংকাটা কি মিথ্যে প্রমান হলো ? আপনিই বলুন যাকে শুনলেন ব্যান করা হয়েছে তার লেখা কি খারাপ ???

৪৮. ০৩ রা জুন, ২০০৯ রাত ১:৫৭
তনুজা বলেছেন: হা হা হা মহামান্য তার লেখার তো আমি একনিষ্ঠ ভক্ত
আর আপনার সাথে তো একমত জানিয়ে গেলাম অনেক আগেই


আপনার পোস্টের সূক্ষ বক্তব্যটা এই মূহূর্তে অনেকের চোখ এড়িয়ে গেছে ---তারা সবাই কিন্তু এই ভাবনার বিপরীতে অবস্থান করেন না
৪৯. ০৩ রা জুন, ২০০৯ রাত ২:১০
সোজা কথা বলেছেন:
লেখার মান খারাপ বলে কি এটা করা হয়েছে? না লেখাটা কারো কারো আত্মার ভিতরে আঘাত করেছে? কারো কারো কাছে ব্যক্তিগত ক্ষোভটাই মেইন

অথবা সামুতে শুধু দুধভাতপোষ্ট, ঐশীবাণীর তর্জমা, লুলহাইকু, নির্বিষ ইউটিউব লিংক, অথবা পোলাপানের মোবাইলের ছবি ছাড়া কিছু থাকার অলিখিত নিয়ম মেনে চলা হচ্ছে?

পরিহাস, তার 28946775:17 (28946775 নং পোষ্টের 17 নং কমেন্টে) যে কমেন্ট করেছিলাম, সেই জুক্সই মেনে চলছে ঐ ভাড়ের দল।
০৩ রা জুন, ২০০৯ রাত ২:২২

লেখক বলেছেন: সেইটাই ।

তবে আমার আশংকা এই লেখককে আমরা চিরতরে সম্ভবত হারালাম ।

ভীষন খারাপ লাগছে ।

৫০. ০৩ রা জুন, ২০০৯ রাত ২:২৭
সোজা কথা বলেছেন: অথবা সামুতে শুধু দুধভাতপোষ্ট, ঐশীবাণীর তর্জমা, লুলহাইকু, নির্বিষ ইউটিউব লিংক, অথবা পোলাপানের মোবাইলের ছবি ছাড়া *অন্য সব কিছু নিষিদ্ধ ‌‌ ‌- এই* অলিখিত নিয়ম মেনে চলা হচ্ছে?
৫১. ০৩ রা জুন, ২০০৯ রাত ২:৩৮
'লেনিন' বলেছেন: @লেখক : আপনার ৩৮নং এর উত্তরের জবাব দিচ্ছি:

প্রথম প্যারাতে: নোটিশবোর্ড'কে চাপাবাজ অাখ্যা থেকে অব্যহতি দিয়েছেন। যদিও আমার কাছে কয়েকজন পুরানো ব্লগারের মন্তব্যে কিঞ্চিৎ চাপাবাজ বরং মনে হয়েছে। আমি নতুন নিবন্ধিত হলেও অনেক বছর ধরেই অনিয়মিত পাঠক ছিলাম এ ব্লগের। নিবন্ধন না করার একটি কারণ ছিলো তা হলো চরণ দাসের উল্লেখিত "রেসিজম-ফিলদি ল্যাংগোয়েজের ( সাধারণ ব্লগারের ক্ষেত্রে ) প্রধান ধারক ও বাহক"। :)

দ্বিতীয় প্যারাতে: যা বলেছেন তার খুব ভালো প্রতিকার নেই। ওয়েব সিকিউরিটি খুবই সংবেদনশীল। আপনি জানেন বোধহয়, কনফ্লিকার, গাম্বলার এধরণের ওয়ার্মগুলোতে আক্রান্ত দেশের প্রধান সংবাদপত্রের ওয়েবসাইটগুলো। প্রতিকার কাজটি খুব সহজ নয়।

আর এসব কারণেই অনেক সময় কোডার এবং মডারেটরদের নেয়া সিদ্ধান্ত রূহ হয়ে দেখা দেবে। ব্যাপারটি ব্যাখ্যা করলাম না সময়ের অভাবে।

___________________________________________

পরিশেষে একস্লিপে আশংকা আপাতত মিথ্যা হয়েছে দেখতে পাচ্ছেন। আমাদের দেশের সংস্কৃতিই একটু ভেজালময়। তাই যতোক্ষণ না আরো সক্রিয় ব্লগিং পরিমণ্ডল সৃষ্টি হচ্ছে ততোদিন এভাবেই চলবে।

পটল ব্লগের নিন্দুকের সংখ্যাই বেশি(ওখানে আমিও ব্লগার ছিলাম, এখানের আগে), সচলায়তন কনজারভেটিভ অঙ্গন, আমার ব্লগ এখনো বাগযুক্ত আনস্ট্যাবল। সুতরাং সামুই এখনো দাপট নিয়েই চলবে।

আম জনতা স্বজনপ্রীতি, পদলেহন আর গড্ডলিকায় গা ভাসাতেই বেশি সিদ্ধ মনে রাখবেন।
০৩ রা জুন, ২০০৯ রাত ৩:০৪

লেখক বলেছেন: আপনার মন্তব্যের শেষ লাইনটাই আসল । ধন্যবাদ ।

০৩ রা জুন, ২০০৯ রাত ৩:০৭

লেখক বলেছেন: আইসাই এতবড় হাসি???

৫৩. ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৩:৫২
আকাশ অম্বর বলেছেন:

হুমম। চোখ খোলা রাখি তাইলে।
৫৫. ০৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১০
দীপঙ্কর বলেছেন: ৪ নং কমেন্ট আবার বোঝেন এবং তার নিগূঢ় অর্থ এই যা হইতাছে
৫৬. ১৬ ই মার্চ, ২০১০ দুপুর ১:২৬
স্বপ্নকথক বলেছেন: ৪০% ওয়ামির শেয়ারের এই ব্লগতো তাই চাইবে।
১৬ ই মার্চ, ২০১০ দুপুর ১:৪১

লেখক বলেছেন: সেইটাই..

৫৭. ১৬ ই মার্চ, ২০১০ দুপুর ১:২৭
হেমায়েতপুরী বলেছেন: সময়ই কইয়া দিব... আমরা খালি অয়েট করবো।
১৬ ই মার্চ, ২০১০ দুপুর ১:৪০

লেখক বলেছেন: সময় মনে হয় দ্রুত ফুরাইতেছে........

৫৯. ২৬ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৪৪
কালা কাশেম বলেছেন: হইলে ভাল ..............না হইলে আরও ভাল........"""কালা কাশেম""

 

মোট সময় লেগেছে ১.০০২৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ভুসুক ভ্যা ভ্যা বিক্ট পাতক,
কাডল পাতক, ইক্টা মোদক,
ঝীরাম বদবু, ছ্যা ছ্যা পিডক
দেনু গদাম উপ্রে রাখক।


ফেসবুকে আমি http://bitly.com/soytaan
----------------------------...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ