আমার প্রিয় পোস্ট

আয়োডিন স্বল্পতায় ভোগা সবাই মোল্লার লবন খান !!

"মন খারাপ করা বিকেল মানেই মেঘ করেছে"

১৭ ই জুন, ২০০৯ রাত ২:৩০

শেয়ারঃ
0 1 0

মা কে বিদায় দিয়েছি গেল মাসের শেষ দিকে । ঘুরে আসুক কটা মাস । ইমিগ্রেশান পেপার্স তৈরি হওয়া আর কিছু শারিরীক সমস্যা জনিত চেকআপের জন্য সময় বরাদ্দ করা আছে মাস ছয়েক । অনেক লম্বা টানা সময় ছয় মাস । প্রথম দিকে ভাবতাম পারবো একা একা এ সময়টা কাটাতে । ব্যক্তিগত কারনে জীবন সংগীনির সথেও আড়ি নেয়া হয়েচে বছর পাঁচেক হল । তখন থেকেই একা একা ভাবা চলাফেরা সবকিছুই রপ্ত করতে হয়েছে ।

সে যাক গে । কদিন ধরে মনটা ভাল নেই । জমে থাকা কাজের বিশাল চাপ মাথায় । তারপরও একটু অবসরেই মন মিয়া দিল খারাপ করে বসে থাকে । পাত্তা দিতাম না । সন্ধে হলেই বন্ধুদের সাথে আড্ডায় মনের টনিক যোগাতে পারতাম । তবে ওরা চলে যাওয়ার পর আবারও ঐ মনের দিল খারাপ ভাবটা জেকে বসছে । নেটে বসি কাজ করতে । এখনকার সবগুলো কাজই আধা খেচড়া করে রেখেছি । শেষ করতে ইচ্ছে হয় না ।

আজকে এই একটু আগেই শুনছি মেঘের গুঢ়গুঢ় আওয়াজ । আশায় বুক বেঁধে বসে আছি হয়তোবা মন মিয়ার উদাস উদাস ভাব মারা শেষ হল বলে ।

এমন ভাবমারা সময়ে কোন গানটা শুনলে ভাল লাগবে ? বলতে পারেন?

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৭ ই জুন, ২০০৯ রাত ২:৩৩
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: "মন খারাপ করা বিকেল মানেই বৃষ্টি হচ্ছে"
১৭ ই জুন, ২০০৯ ভোর ৪:১৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ।

২. ১৭ ই জুন, ২০০৯ রাত ২:৩৫
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: এবার আমায় ডাকলে দূরে...।


শিরোনামটি অসাধারণ লাগছে, অসাধারণ!
১৭ ই জুন, ২০০৯ ভোর ৪:১৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ।

১৭ ই জুন, ২০০৯ রাত ২:৪০

লেখক বলেছেন: কোনটা ?

হেডফোন দিয়া শোনা লাগবে । স্পিকার নষ্ট :(

৪. ১৭ ই জুন, ২০০৯ রাত ২:৪০
কেল্টূ দা বলেছেন: সুমন চ্যাটার্জির গান @ নাজিম


@ শতান বাই ......... কি খবর আড্ডাইবেন .......... মুয়াজ্জিন সাহেব ডাক পারার আগ পর্জন্ত আছি
১৭ ই জুন, ২০০৯ রাত ২:৪২

লেখক বলেছেন: আপনারে দুপুরে কল দিসিলাম । ল্যান্ড ফুন দিয়া। ব্যাক করেন নাই :(

৫. ১৭ ই জুন, ২০০৯ রাত ২:৪১
সোহানা মাহবুব বলেছেন: শুনতে পারেন শ্রীকান্ত আচার্যের "আমার সারাটা দিন,মেঘলা আকাশ,বৃষ্টি তোমাকে দিলাম" এই গানটি।মেঘলা আকাশের মন খারাপ করা মুখটি খুব সুন্দর,সঙ্গে লেখাটাও।
১৭ ই জুন, ২০০৯ রাত ২:৪৭

লেখক বলেছেন: ঐ সব কিছু তোমাকে দিলাম বলে এখন তো আর অবশিষ্ট কেউ নেই :(। যা চাই তা নিজের জন্য চাই।

শ্রীকান্তের গানটা তো রোমান্টিক !

এত রাত্রে কই যাই । কারে খুঁজি । সংগীনি হতে বলার জন্য ?

৬. ১৭ ই জুন, ২০০৯ রাত ২:৪৩
আকাশ অম্বর বলেছেন:

আনন্দধারা বহিছে ভুবনে,
দিনরজনী কত অমৃতরস উথলি যায় অনন্ত গগনে।
পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া—
সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি—
নিত্য পূর্ণ ধরা জীবনে কিরণে।

বসিয়া আছ কেন আপন-মনে,
স্বার্থ নিমগন কী কারণে?
চারি দিকে দেখো চাহি হৃদয় প্রসারি,
ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি
প্রেম ভরিয়া লহো শূন্য জীবনে।


Click This Link


১৭ ই জুন, ২০০৯ রাত ৩:০৫

লেখক বলেছেন: একবার এমনি শোনলাম । এখন নামাচ্ছি ।অনেক ধন্যবাদ ।

৭. ১৭ ই জুন, ২০০৯ রাত ২:৪৩
নাজিম উদদীন বলেছেন: নির্দিষ্ট কোনটা না, লাইন ধরে শুনতে থাকেন একসময় দেখবেন সব ঠিক।

এইটা শোনেন
Click This Link
১৭ ই জুন, ২০০৯ রাত ৩:১০

লেখক বলেছেন: এই সাহানাটা কে বস ?

আমার কাছে সম্পুর্ন নতুন । তবে অসম্ভব ভাল লাগলো গলাটা ।

১৭ ই জুন, ২০০৯ রাত ৩:১৪

লেখক বলেছেন:

৮. ১৭ ই জুন, ২০০৯ রাত ২:৫০
অরণ্যদেব বলেছেন: হুম। বিষ্ণু দে হৈতে আর বাকি নাই।
এক্লা তা আম্গো ডাক্তারেন্না ?
১৭ ই জুন, ২০০৯ রাত ৩:২৪

লেখক বলেছেন: কষ্টগুলা আমার থাকুক । আনন্দ ভাগাভাগিতে কার্পন্য না করি :)

১৭ ই জুন, ২০০৯ রাত ৩:২৮

লেখক বলেছেন: এমনো দিনে তারে ? কারে খুজমু ??

নাই নাই নাই । সব ফাঁকা ।কিন্তু তবুও জায়গা খালি নাই :)

১০. ১৭ ই জুন, ২০০৯ রাত ৩:০২
সাদামেঘ বলেছেন: এই গানটা শুনে দেখতে পারেন

Click This Link
১৭ ই জুন, ২০০৯ রাত ৩:৩২

লেখক বলেছেন: ডাউনলোডের লিংক কি আছে বস ? চমৎকার ব্যাকগ্রাউন্ড মিউজিক ।

১১. ১৭ ই জুন, ২০০৯ রাত ৩:০৭
মনজুরুল হক বলেছেন:

ওগো বরষা তুমি ঝরো না গো এমন করে
সে এলে পরে ঝরো না হয় অঝোর ঝরে
যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে
১৭ ই জুন, ২০০৯ রাত ৩:৩৪

লেখক বলেছেন: সে তো ভাগচে । আইজ বহুৎ দিন । টানাটানি না করি আর । :)

লিংকটা দিয়েন মিডিয়াফায়ারের । শিল্পি কে ?

১২. ১৭ ই জুন, ২০০৯ রাত ৩:১৩
রণদীপম বসু বলেছেন: ব্যক্তিগত কারনে জীবন সংগীনির সথেও আড়ি নেয়া হয়েচে বছর পাঁচেক হল ।

কখনও বুঝতে পারিনি, বুকের ভেতর এতোটা বর্ষা নিয়ে কী নির্বিকার চলাফেরা করছেন আপনি...! হ্যাটস অফ ইউ ম্যান !
১৭ ই জুন, ২০০৯ রাত ৩:৪৩

লেখক বলেছেন: ট্রাকের ডিজেল ট্যাংকে লেখা থাকে " জন্ম থেকে জলছি " । কৈ এত জ্বলে পুড়েও কিন্তু ট্রাকটা ঠিকই দৈত্যের মত রাস্তার রাজা হয়ে চলে । :)

এসব কুনু ব্যপার্স না দাদা । জীবন এমনই কাটাতে হবে । তাই কেয়ার করি শুধু নিজের ভেতরের সুপ্ত এবং গুপ্ত সেই অকৃত্রিম অনুভুতিটাকে । এটা আমার । একান্তই আমার । আমার গর্ব । ফেলনা কিছু নয় । অনেক দামী ।

অটঃ সামনের হপ্তায় আড্ডা দিতে আসছি । রেডি থাইকেন :)

১৩. ১৭ ই জুন, ২০০৯ রাত ৩:১৩
কেল্টূ দা বলেছেন: হক সাহেব এই মুঘল আমলের গান কইথ্যে পাইল ...... X(
ন্যাকা ন্যাকা ..............

শতান বাই আমার পুস্টে উত্তর দিছলাম
টিন্টিতে কল করলে বেশি টাকা কাটে .......... :(
১৭ ই জুন, ২০০৯ রাত ৩:৪৬

লেখক বলেছেন: ওকিজ ।

তয় কলটা ধরলেই পারতেন । সেইভ ইট ম্যান ফর ফিউচার ।

১৪. ১৭ ই জুন, ২০০৯ রাত ৩:১৩
কঁাকন বলেছেন: বৃষ্টি পরে জলে ভিজে
বৃষ্টি পরে আলিঙ্গনে....
১৭ ই জুন, ২০০৯ রাত ৩:৫৫

লেখক বলেছেন: এইটাও কি গান ?

১৫. ১৭ ই জুন, ২০০৯ রাত ৩:১৫
বাফড়া বলেছেন: http://www.youtube.com/watch?v=7a7xrlu4kH

হিন্দীতে অরুচি না থাকলে... শিউর শট গান... তয় কিয়ের জন্য শিউর শট সেইটা কইলাম না
১৭ ই জুন, ২০০৯ রাত ৩:৫১

লেখক বলেছেন: The URL contained a malformed video ID.

১৬. ১৭ ই জুন, ২০০৯ রাত ৩:১৫
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: যদি কিছু মনে না করেন আমি একখান মমতাজের গান লাগাই বস:D
১৭ ই জুন, ২০০৯ ভোর ৪:০৮

লেখক বলেছেন: আপত্তি নাই ।

১৭ ই জুন, ২০০৯ ভোর ৪:২৩

লেখক বলেছেন: The URL contained a malformed video ID.

১৮. ১৭ ই জুন, ২০০৯ রাত ৩:৩১
লাশ বলেছেন: মন তুই যে বড় বোকা
জানিস তবু কেনো তোর এতো অপেক্ষা।
ফিরবেনা আর ফিরবেনা.....................
১৭ ই জুন, ২০০৯ ভোর ৪:২৯

লেখক বলেছেন: অপেক্ষা।

নাহ । ঐ অকর্ম ত্যাগ করেছি প্রাত্যাহিক মলত্যাগের মত করেই । তবে মাঝে মাঝেই ভাবতে ভাল পাই অতীত কিছু কষ্ট লাগানিয়া সুখ স্মৃতি নিয়ে । হাজার হোক ভাবতে গেলে তো আর বাইরে প্রকাশ করা হয় না :)

১৯. ১৭ ই জুন, ২০০৯ রাত ৩:৩৩
মনজুরুল হক বলেছেন:

@শয়তান। শাহানা বাজপেয়ী। ফ্যাবুলাস গায়।
@কেল্টু দা। ফাজিলের ফাজিল ! এইডা আমার গুরু মান্না দে'র গান।
@বাফড়া। এইটা দিতে চাইছিলাম, আগেই দিয়া দিলেন! ফাটাফাটি গান...আহা মনটা জুড়ায় যায়!!
১৭ ই জুন, ২০০৯ ভোর ৪:৩০

লেখক বলেছেন: শাহানা বাজপেয়ী । নোটেড । থ্যাংকু । :)

২০. ১৭ ই জুন, ২০০৯ রাত ৩:৪২
কেল্টূ দা বলেছেন: আমিতো বাফরার লিঙ্কে কিছুই দেখিনা ........
১৭ ই জুন, ২০০৯ ভোর ৪:৩২

লেখক বলেছেন: মি-ঠু ।

তবে হক ভাই মনয় যাদু মাদু যানে কিছু :P

২১. ১৭ ই জুন, ২০০৯ রাত ৩:৪৬
বাফড়া বলেছেন: @ মনজুরুল হক- মিল্লা গেলে কি কমু কন?!! গ্রেট ম্যান ঠিংক অ্যলাইক বা ফুলস নেভার ডিফার এই দুইটার কোন একটা হইব তাইলে;).। খেক খেক খেক

@ কেল্টু দা- একবার না পারিলে দেখ শত বার :)
২২. ১৭ ই জুন, ২০০৯ রাত ৩:৫৯
বাফড়া বলেছেন: http://www.youtube.com/watch?v=7a7xrlu4kH

হায়রে দুনিয়া... আমারেই দেখতাছি শতবার ট্রাই করন লাগতাছে...:(..

দেখেনতো এইবার আসে নাকি? না আসলে গ্যান্জাম না কইরা কপি কইরা অ্যড্রেসবারে পেস্ট কইরা দেইখা নেন:)

@ অরণ্যদেব- হ,,, সবাই গান দেখে :(
১৭ ই জুন, ২০০৯ ভোর ৪:১২

লেখক বলেছেন: The URL contained a malformed video ID.

২৪. ১৭ ই জুন, ২০০৯ ভোর ৪:০৩
অরণ্যদেব বলেছেন: কেল্টু একবার কি ফুনাবা ?
২৫. ১৭ ই জুন, ২০০৯ ভোর ৪:২২
আট আনা বলেছেন: সাহানা বাজপেয়ী, শান্তিনিকেতনে পড়াশোনা করসে। গায়ক অর্ণবের বউ। নতুন করে পাব বলে -- নামে একটা আ্যলবাম আছে রবীন্দ্রসংগীতের। এই গানটাও ঐ আ্যলবামেরই। মোর ভাবনারে - একটা গান আছে, আমার অনেক প্রিয়।
১৭ ই জুন, ২০০৯ ভোর ৪:৩৯

লেখক বলেছেন: লিংক কি জানা আছে ?

২৬. ১৭ ই জুন, ২০০৯ ভোর ৪:২৮
কেল্টূ দা বলেছেন: দেওতা, এইমাত্র সুকন্ঠি দুঃখ প্রকাশ করছে ......... কসম
১৭ ই জুন, ২০০৯ সকাল ১১:০২

লেখক বলেছেন: পুরা এ্যালবামটাই নামাচ্ছি । অনেক ধন্যবাদ

২৮. ১৭ ই জুন, ২০০৯ ভোর ৫:০২
নাজিম উদদীন বলেছেন: সাব স্ট্যান্ডার্ড সব বলে দিছে।
১৭ ই জুন, ২০০৯ সকাল ১১:০৫

লেখক বলেছেন: একটা সময়ে ভাবতাম বিশেষায়িত গলার নতুন কেউ আর হয়ত আসবে না । আমি দেখি ভুল ছিলাম ।

২৯. ১৭ ই জুন, ২০০৯ ভোর ৫:০৩
আশরাফ মাহমুদ বলেছেন: "মন খারাপ করা বিকেল মানেই মেঘ করেছে"

-----------------
সুন্দর
১৭ ই জুন, ২০০৯ সকাল ১১:০৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ।

৩০. ১৭ ই জুন, ২০০৯ ভোর ৫:১৪
ফারহান দাউদ বলেছেন: বরং একখান রক এন রোল দেই--
বসে আছি একা, কাঁচা রোদ বিকেলে উদাস,
বৃষ্টি শেষে, রূপালি আকাশ।
রবি চাচুরে রেহাই দেই কিছুদিন বরং।:)
জেকে= জেঁকে, আধা খেচড়া= আধা খেঁচড়া,শারিরীক=শারীরিক, গুঢ়গুঢ়= গুড়গুড় (নিশ্চিত না, সম্ভবত)।
১৭ ই জুন, ২০০৯ সকাল ১১:১৬

লেখক বলেছেন: যুদ্ধ পর্যায় (ওয়ার ফেজ ) কাল অতিক্রম করে ফেলছি আগেই । নবধারায় আর কি আসছে সামনে । রবিবাবুরে বিশেষ বিশেষ সময়ে আন্তরিকই তো মনে হয় ।



**গুড়গুড় এ কেমন যেন শরীরের মাঝ বরাবর অস্বস্তি লাগছিল**

১৭ ই জুন, ২০০৯ সকাল ১১:১৮

লেখক বলেছেন: চন্দ্রবিন্দু কি ৯( লী ) পর্যায় কাল অতিক্রম করছে না :P

৩১. ১৭ ই জুন, ২০০৯ ভোর ৬:৪৪
শফিউল আলম ইমন বলেছেন: বস মাইনষের মন খারাপ হইলে চলে?
তাড়াতাড়ি মন ভালো করেন।

আমার মন খারাপ হইলে যে গানগুলি শুনি:
শ্রীকান্তের 'জানালা খোলা'
জাগো' এ্যলবামের অর্ণব/শ্রাবন্তির 'কেন চলে গেলে দুরে'
ব্ল্যাক'এর 'অভিমান'

তাছাড়া জগজিত এর গজল তো আছেই:)

শুনে দেখতে পারেন।
১৭ ই জুন, ২০০৯ সকাল ১১:২১

লেখক বলেছেন: উপস্‌ ।

আসলেই জগজিত্ সিং রে ভুলেই গেছিলাম :(

১৭ ই জুন, ২০০৯ সকাল ১১:২২

লেখক বলেছেন: মনের দিল মিয়া হৈবেক :)

১৭ ই জুন, ২০০৯ সকাল ১১:২৬

লেখক বলেছেন: সকাল পাঁচটায় প্রতিদিনকার একটা রুটিন ওয়ার্ক আছে আমার । অপরপক্ষ নিউজার্সিতে থাকেন । খুব ভাল একটা বন্ধু ( বান্ধবী বলে মানি না আমি :) ) আমার । ওর সাথে কথা বললে অটোমেটিক সব ঠিক হৈয়া যায় :D

১৭ ই জুন, ২০০৯ সকাল ১১:২৭

লেখক বলেছেন: আসলেই ......

৩৫. ১৭ ই জুন, ২০০৯ সকাল ১১:৩৬
বৃত্তবন্দী বলেছেন: শিরোনামের গানটার লিংকু আছে?
১৭ ই জুন, ২০০৯ দুপুর ২:৩৩

লেখক বলেছেন: শিরোনাম টা এমনি এমনি ।

৩৬. ১৭ ই জুন, ২০০৯ সকাল ১১:৪৪
স্বপ্নরাজ বলেছেন: বৃষ্টির মন খারাপ নেশর মত......।
১৭ ই জুন, ২০০৯ দুপুর ২:৫১

লেখক বলেছেন: হুমম ।

১৭ ই জুন, ২০০৯ রাত ৮:৩৬

লেখক বলেছেন: অনেকদিনই আপডেট ছিল না

১৭ ই জুন, ২০০৯ রাত ৮:৩৮

লেখক বলেছেন: কি এক কারনে ফায়ারফক্সে ভিডিওটা দেখতে পাচ্ছি না । নরমাল লিংকটা দিতে পারবেন আবার ?

৩৯. ১৭ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৫৮
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: মন খারাপ করা সময়ে মন খারাপ করা গান শুনলে তো মন ভালো হবে না কোনমতে!

ঝিলমিল গান শুনেন।

প্রজাপতির গান শুনেন আর প্রজাপতির মত রঙিন পাখনা মেলে উড়তে থাকুন নীলাভ আকাশে :)
মন ভালো হয়ে যাক রংধনুর রঙে :)

Click This Link

Click This Link

১৭ ই জুন, ২০০৯ রাত ৮:৩৯

লেখক বলেছেন: বিষ এ কি বিষক্ষয় হয় না ;)

গানের জন্য অনেক ধন্যবাদ ।

৪০. ১৭ ই জুন, ২০০৯ রাত ৮:৪০
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: আমার একটা প্রিয় গান ছিল-মানে আগে মন খারাপ হইলে গাইতাম।

আহা কি আনন্দ আকাশে বাতাসে
শাখে শাখে পাখি ডাকে
কতো শোভা চারিপাশে।
১৭ ই জুন, ২০০৯ রাত ৮:৪৩

লেখক বলেছেন: হীরক রাজার দেশে ??

কিন্তু হীরক রাজার দেশেও অশান্তি ছিল । অবশ্য অপ্রকাশ্য সব দুঃখ বেদনা !!!

১৮ ই জুন, ২০০৯ সকাল ১১:২৩

লেখক বলেছেন: খাইসে !!!!

আপনেও বিচ্ছু প্রেমিক । কুউউউউউল ।

আমার অবশ্য অদের " য়েখোনও তোমায় ভালবাসি " টা অলটাইম ফেবারিট :D

১৮ ই জুন, ২০০৯ সকাল ১১:৩৬

লেখক বলেছেন: মন ব্যাটারে চাপ এর উপ্রে রাখলে ঠিক হৈয়া যায় । বাট সাময়িক ।

দীর্ঘ মেয়াদি পদ্ধতির খোঁজে আছি তাই ।

আপাতত অকে ।

৪৩. ১৮ ই জুন, ২০০৯ সকাল ১১:১৬
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
শাহানা'র একটা পুগ্রাম দেখছিলাম টিভিত, ঢাকায় বইস্যা।

একটা গিটার বাজাইন্যা পুলা মনে লয় হের জামাই বা.........
দুইটায় জমায়া দিসিল।

না না হ গানের খাতিরে, পুস্ট সংরক্ষন করা হইল।

আমি লিঙ্ক মিঙ্ক দিতাম পারি না, কুনু খানে পাইলে শুইন্নেন, ছন্দে ছন্দে নাচে যুগল কিশোর----------------জ্ঞান গোসাই
১৮ ই জুন, ২০০৯ সকাল ১১:৪০

লেখক বলেছেন: Click This Link

য়েখানে কি য়াছে নি য়াপনেরটা ?

৪৪. ১৮ ই জুন, ২০০৯ সকাল ১১:৫২
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
আমার টা সাহানা গায় নাই, সেটা জ্ঞান গোসাই য়ের গাওয়া।

বাংলায় প্রথম ঠুংরি যে গাইছিলো।

সাহানা বাংলাদেশে বাজপেয়ি হইলো কেমনে?

অটল কি দাদু নাকি?
১৮ ই জুন, ২০০৯ দুপুর ১২:০০

লেখক বলেছেন: ওপস।

জ্ঞান গোসাইয়ের উপ্রে আইডিয়া নেই । ঠুংরি পছন্দ তবে একদম পুরানোগুলো । একটা আলাদা অবসেশন আছে ।

সাহানা বাজপেয়ি নিয়ে আমার জ্ঞান আপনার চাইয়াও কম :(

৪৫. ১৮ ই জুন, ২০০৯ দুপুর ১:০৮
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
এইডা পুরানের পুরান ঠুংরি, কৈলাম না বাংলায় পরতম।
১৮ ই জুন, ২০০৯ দুপুর ১:৫২

লেখক বলেছেন: যোগার করেন তৈলে ।

৪৬. ১৮ ই জুন, ২০০৯ দুপুর ১:১৪
প্রণব আচার্য্য বলেছেন: দূরে কোথাও দু'এক পশলা বৃষ্টি হচ্ছে ...
১৮ ই জুন, ২০০৯ দুপুর ১:৫৪

লেখক বলেছেন: হ / । । ।।।।।।।।।হৈসিলো

৪৭. ১৮ ই জুন, ২০০৯ দুপুর ১:১৯
ভাঙ্গন বলেছেন: শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে....!
১৮ ই জুন, ২০০৯ দুপুর ১:৫৬

লেখক বলেছেন: এতো তারাতারি হবে না

। দিরং হৈবেক ।

১৮ ই জুন, ২০০৯ বিকাল ৫:২৪

লেখক বলেছেন: কি হৈলো

৪৯. ১৮ ই জুন, ২০০৯ বিকাল ৫:১৬
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: দুঃখ বিনা সুখ লাভ হয়কি মহিতে।
১৮ ই জুন, ২০০৯ বিকাল ৫:২৮

লেখক বলেছেন: কিন্তু দুঃখের পার্সেন্টেজ যার 90 ভাগ ।সে ঐ বাকি 10 ভাগ সুখ কৈ বিক্রি করবে ?

৫০. ১৮ ই জুন, ২০০৯ বিকাল ৫:৩৪
রাতমজুর বলেছেন:
সুপার কম্বো - বিড়ি, ভদকা আর বারান্দায় ওদুটোকে গিলতে থাকা আমি।
Click This Link
১৮ ই জুন, ২০০৯ বিকাল ৫:৪৩

লেখক বলেছেন: আগে করতাম । একন তো মানা :(

৫১. ১৮ ই জুন, ২০০৯ বিকাল ৫:৩৬
অরণ্যচারী বলেছেন: মেঘের ছবি দেখায়া মন খারাপ কইরা দিলেন। যে গরম পড়ছে!!!
১৮ ই জুন, ২০০৯ বিকাল ৫:৪৯

লেখক বলেছেন:

৫২. ১৮ ই জুন, ২০০৯ বিকাল ৫:৩৯
বরুণা বলেছেন: মেঘের পরে মেঘ জমেছে
আঁধার করে আসে........
১৮ ই জুন, ২০০৯ বিকাল ৫:৫২

লেখক বলেছেন: এখন তৃপ্তির বৃষ্টি হলেই মংগলম ।

৫৩. ১৮ ই জুন, ২০০৯ বিকাল ৫:৪৬
রাতমজুর বলেছেন:
তাইলে মোক্ষম দাওয়াই, বিয়া করি ফালান ;)
সব ভাব ছুইট্যা যাইবো।
১৮ ই জুন, ২০০৯ বিকাল ৫:৫০

লেখক বলেছেন: মাথাব্যাথা আর চাইনে ।

৫৪. ১৮ ই জুন, ২০০৯ বিকাল ৫:৫২
শওকত হোসেন মাসুম বলেছেন: বুকের ভিতর বৃষ্টি পরে............সুমনের গানটা শোনেন।
১৮ ই জুন, ২০০৯ বিকাল ৫:৫৭

লেখক বলেছেন: দুই বাংলার সুমন ? না শুধু দেশীয় সুমন

৫৫. ১৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০৮
শওকত হোসেন মাসুম বলেছেন: কবির সুমন। আমি নেট থেকেই মোবাইলে নিছিলাম। এখন পাচ্ছি না। পাইলে লিঙ্ক দেবোনে
১৯ শে জুন, ২০০৯ দুপুর ২:০৮

লেখক বলেছেন: ইস্নাইপসে আছে । নামাতে হবে

Click This Link

৫৬. ১৯ শে জুন, ২০০৯ দুপুর ১:৫৫
লংকার রাজা বলেছেন: হই মিয়া,কইলেন আসবেন,আরতো কোন পাত্তা নাই।আজকে চলে আসেন ক্যাম্পাসে......
১৯ শে জুন, ২০০৯ দুপুর ২:০২

লেখক বলেছেন: আজকে পারবো না সম্ভবত ।

তবে শনিবার সিউর । বন্দুকের গুল্লি । মিস হৈবো না ।

৫৭. ১৯ শে জুন, ২০০৯ দুপুর ২:৫০
চরণ দাস বলেছেন: আপনের যেইডা হয়েসে সেইডারে মিডলাইফ ক্রাইসিস কয়। সামুয়িক। সবকডা গোল্ডেন ওল্ডিজ দেলাম। মন ব্রকলির মতুন তাজা হয়া যাইবা, বিশকুটের কসম, আমার এক মাত্র কুত্তা - ভালা নেম সৌরভ। :)





১৯ শে জুন, ২০০৯ রাত ৮:৪৮

লেখক বলেছেন: "নায়না বর্সে রিমঝিম রিমঝিম " কিরম লাগছিল বোথ লতা আর অনুরাধা পারোয়াল এর গলায় ?

২১ শে জুন, ২০০৯ সকাল ৭:২৪

লেখক বলেছেন:

৫৮. ১৯ শে জুন, ২০০৯ দুপুর ২:৫১
চরণ দাস বলেছেন: চরি। আপনে ত ছুডো মনিষ্যি। কোয়ার্টার লাইফ লিকতা গিয়া মিড লিইখা ফালাইসি। চো চরি।
১৯ শে জুন, ২০০৯ রাত ৮:৪৯

লেখক বলেছেন: য়াই য়েম য়েভার গিরিন ;)

৫৯. ১৯ শে জুন, ২০০৯ রাত ৮:৫৪
অরণ্যচারী বলেছেন: সারা দিন গরমে অতিষ্ঠ, ব্লগও যদি এত গরম থাকে তাইলে কেমন লাগে কন তো!
১৯ শে জুন, ২০০৯ রাত ১০:০২

লেখক বলেছেন: চলেন ব্লগ এ একটা এসি লাগায়া দিতে কই নুটিশবোর্ড্রে ;)

৬০. ২০ শে জুন, ২০০৯ সকাল ৮:২৭
নুশেরা বলেছেন: রূপঙ্করের গাওয়া চমৎকার গান; কিছুটা তালাত মাহমুদ ঘরানার--
মেঘ নেমে এলো তার জানালার কাছে
হাওয়া ডেকে নিলো কার আলগোছে মন
কি জানি তোমার মনে আছে কি না আছে
মুখে যে বলেনি কিছু আমি সেই জন

http://www.youtube.com/watch?v=DvzI8XCD4_4

=====================================

শ্রীকান্তের গাওয়া (লিঙ্কে অন্য শিল্পী গেয়েছেন)--
মেঘ হলে মন বিকেল বেলায় একলা যেতাম মেঘের বাড়ী
Click This Link

=======================================

শ্রীকান্তের মেঘ পিয়ন নিশ্চয়ই শুনেছেন
Click This Link
=======================================

এই গানটা বরষা পর্যন্ত চলে গেছে; ফুয়াদের কাছ থেকে অপ্রত্যাশিত কম্পোজিশন; পাখোয়াজ আর রুদ্রবীণার বাজনা আছে। কণা গেয়েছেনও ভালো।
http://www.youtube.com/watch?v=WndafalnuNI
========================================

একখানা মেঘ ভেসে এলো আকাশে
একঝাঁক বুনো হাঁস পথ হারালো
একা একা বসে আছি জানালা পাশে
সেকি আসে আমি যারে বেসেছি ভালো

অনুপ ঘোষাল গেয়েছেন, ভূপেন হাজারিকাও।

Click This Link

===========================================

লিঙ্কটা দিতে পারছিনা; কেউ পারলে দেবেন, হেমন্ত মুখার্জির অসাধারণ গান--
যখন জমেছে মেঘ আকাশে
বৃষ্টি না হয় তবু ঝড় তো হবে
২১ শে জুন, ২০০৯ সকাল ৭:২৬

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।

৬১. ২০ শে জুন, ২০০৯ সকাল ৮:৫৯
রাফা বলেছেন: আষাঢ় শ্রাবণ মানে নাতো মন
ঝড়ো ঝড়ো ঝড়েছে ....।

এইটা শুনতে পারেন।
২০ শে জুন, ২০০৯ সকাল ৯:১৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ।

কিন্তু বৃষ্টিরইতো মহা আকাল । গরম এ জান প্রাণ ওষ্ঠাগত প্রায় :(

২১ শে জুন, ২০০৯ সকাল ৭:২৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ।

৬৩. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০৪
কাঙাল মামা বলেছেন: উপরে অনেক গানের নাম আচে, তাই প্রিয়তে নিলাম। মনডা মাঝে মাঝে আমারও খারাপ হয় বৈকি :(
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫০

লেখক বলেছেন: মনের কি দোষ ।

৬৪. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৩০
হোরাস্‌ বলেছেন: নেক্সট টাইম এই গানটা শুইনেন...

আমার খবর আজও রাখো কিনা রাখো, কে জানে!!!
আমারই পথ আজও চেয়ে থাকো কিনা থাকো কে জানে!!!!
২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৭

লেখক বলেছেন: ভালৈতো মনে হৈতেসে :)। লিংক দেন

৬৫. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২০
হোরাস্‌ বলেছেন: খুজতে হবে। পরে দিয়ে যাবনে। বাপ্পি লাহিড়ী'র অনেক আগের গান। আমরা তখন স্কুল-কলেজে পড়ি। ওর ঐ সময়কার কিছু গান আমার বেশ ভালো লাগে।
১৪ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৭

লেখক বলেছেন: সময় কি হয়েছে শুনি :)

৬৬. ১৪ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৩২
ভুরিদত্ত বলেছেন: চরণ দাসের অ্যানালিসিসটা পুরোটা সঠিক নয়। শয়তান ইজ দ্য বিগ বস! ;)
১৪ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৮

লেখক বলেছেন: আবার জিগায় :D

৬৭. ১৬ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:০৬
রেজোওয়ানা বলেছেন: শেষ পর্যন্ত কোন গান শুনেছিলেন??
১৭ ই মার্চ, ২০১০ রাত ১২:১১

লেখক বলেছেন: সাহানা বাজপেয়িরটা

৬৮. ২৭ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৪৫
শ্রাবনসন্ধ্যা বলেছেন: শাহানা বাজপেয়ির এইগানটা অদ্ভুদ সুন্দর।
এইরাম ভাবে গোপন কথা কইয়া ফেলতে হয় নাকি!! :P
২৭ শে এপ্রিল, ২০১০ রাত ১১:২০

লেখক বলেছেন: এরকম একজনের সন্ধান পাইলাম আর সেইটা স্বিকার করমু না??? :)

৩০ শে জুন, ২০১০ সকাল ১০:৫৭

লেখক বলেছেন: এতোদিনে :#)

৭০. ৩০ শে জুন, ২০১০ সকাল ১১:১৪
মুরুববী বলেছেন:
গান শুইনা হয় কি ? অযথা। মন খারাপ হইলে কিন্চিত মদ্য পান করা যাইতে পারে।
৩০ শে জুন, ২০১০ দুপুর ১:১০

লেখক বলেছেন: কোবরেজের বারণ আছে /:)

৭১. ১৮ ই আগস্ট, ২০১০ রাত ১১:২৮
নাজনীন১ বলেছেন: এ পোস্টটা যখন দিছিলেন, তখনই নগদে পড়েছিলাম। আজ আবার হঠাৎ করেই চোখের সামনে পড়লো। বহুত গানের লিস্ট জমছে তো! শুনতে হবে ধীরে ধীরে।
২২ শে আগস্ট, ২০১০ রাত ১২:৪৪

লেখক বলেছেন: শাহানা বাজপেয়ির এম্পি৩ গানের লিঙ্কগুলা মনে হয় ইনভালিদ হয়ে গ্যাছে

 

মোট সময় লেগেছে ১.৭১২১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ভুসুক ভ্যা ভ্যা বিক্ট পাতক,
কাডল পাতক, ইক্টা মোদক,
ঝীরাম বদবু, ছ্যা ছ্যা পিডক
দেনু গদাম উপ্রে রাখক।


ফেসবুকে আমি http://bitly.com/soytaan
----------------------------...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ