somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের সত্যিকারের মানুষ হতে এখনও অনেক অনেক দেরী

০৪ ঠা মে, ২০১০ রাত ১২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চমকে উঠলেন ?

ব্যাটা নাস্তিক আবার কি শুরু করলো ? জী!! ঠিকই বলছি । কি বুঝতে পারছেন না আবার কি এমন হলো যে মনুষত্ব নিয়ে টানা হেঁচরা শুরু করলাম।
হা হা হা । হতে পারে অনেকেই আজ এই খবরটি পড়েছেন । অনেকে হয়তো হেড লাইনে চোখ বুলিয়েছেন । সময় পাননি বা প্রয়োজন বোধ করেন নি পুরোটা খবর পড়া । কিন্তু আমি পড়েছি । পড়ে যুগপত দুঃখ পেয়েছি এবং অবাক হয়েছি একটা মানুষরুপি পশুর কিছু উক্তি দেখে ।

চিন্তা করুন এমনিতেই একটা নয় বছরের শিশুকে রেখেছে ঘরের কাজে ( যেটা কিনা যে কোন সভ্য দেশে একটা প্রথম শ্রেনীর অপরাধ হিসাবে বিবেচিত হয় ) আবার ঐ নাবালক কে ধরে চরম নির্যাতনও করা হয়েছে ।

কেমন সেই নির্যাতন ? আসুন শুনি সেই ভিকটিম শিশুটির মুখেইঃ

'স্যার আমারে রুটি বানানোর বেলুন দিয়া চোকে ও কপালে মারি রক্ত বের করি দিছে। তিন দিন ধরি আমাক শৌচাগারে আটকায়ে রাকিছে। দিনে শুধু একটা রুটি দিয়া বুলতো, খা।’

দাড়ান , আরও আছে ।

সে মাথা, মুখমণ্ডল, গলা, চোখ, হাত-পা ও বুকে ৩২টি আঘাতের চিহ্ন দেখায়। অধিকাংশ আঘাত শুকিয়ে গেলেও চোখের মণিতে রক্ত জমে থাকা ও কপালের ভ্রূতে কাটা জখম এখনো রয়েছে। ৫০০ টাকা চুরির অভিযোগে গত ২৪ এপ্রিল এই দুটি আঘাত করা হয়। তাকে রুটি বানানোর বেলুন দিয়ে আঘাত করা হয়। একপর্যায়ে বুট দিয়ে পেট ও বুকে ডলা দেওয়া হয়। এই ঘটনার জন্য তাকে তিন দিন শৌচাগারে আটকে রাখা হয়।

এবার আসুন ভিকটিম শিশুটির অপরাধের তালিকায় একটু চোখ বুলাই ।

একটা নয় বছরের শিশুর কাছ থেকে কি ধরনের অপরাধমুলক কাজ আশা করবেন আপনি ? শিশুশুলভ নিশ্চই ।। নাকি খুন টুন ? গৃহকর্তা ক্যাপ্টেন সাহেব কি লিস্ট দিলেন অপরাধের ?

ঘর অপরিষ্কার করে রাখা , নিজের ছেলের খাবার খেয়ে ফেলা , মানিব্যাগ থেকে টাকা ( 500 টাকা ?!? ) চুরি ?

এগুলো এতটাই জঘন্য অপরাধ যে আপনি আর আপনার স্ত্রী দুজন পুর্নবয়স্ক মানুষ ( নাকি পশু বলবো ) এই নাবালক শিশুটাকে মেরে রক্তাক্ত করে দেবেন ? ওর শরীরে 32 টা আঘাতের দাগ রেখে দেবেন ? এতটা জোরেই চর মারবেন যাতে চোখের মনিতে রক্ত জমাট বেধে আছে এখনও ? আবার সেনাবাহিনীর সরকারী বুট পরে নয় বছর বয়সী ঐটুকুন শরীরের উপর উঠে বীর দর্পে ডলা দেবেন ????

ব্যাটা রাস্কেল । ঐ বুট পরে ডলা দেবার সময় একবার ও কি তোর নিজের বাচ্চাটাকে কল্পনা করেছিলি এই সুবিধা বনচিত পেটের দায়ে কাজ করতে আসা অসহায় নাবালক শিশুটার যায়গায় ??

না । চিন্তা করিসনি । নয়তো তোর মুখ দিয়ে এরকম ন্যাক্কারজনক অপরাধ করে অনুশোচনার বদলে এরকম দম্ভোক্তি আসতো না " আমি বা আমার স্ত্রী তাকে নির্যাতন করিনি। তবে তাকে র্যাব বা থানায় না দিয়ে ভুল করেছি।"

সত্যিকারের মানুষ হওয়া এত সহজ না । এজন্যই বললাম ।

মুল খবর
৫৩টি মন্তব্য ৪৭টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×