somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশের পোশাক শিল্পে অসন্তোষের নেপথ্যে কি BGMEA নিজেরাই???

০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঈদে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার জন্য সরকারের প্রণোদনা প্যাকেজ থেকে তিন হাজার কোটি টাকা চেয়ে সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের জন্য ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি- বিজিএমইএ। একই সঙ্গে শ্রমিকদের বেতন-বোনাস দ্রুত দিয়ে দেওয়ার জন্য পোশাক শিল্প-মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
ব্যবসা খারাপ হওয়ার কারণ দেখিয়ে ঈদে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার জন্য সরকারের মন্দা মোকাবেলায় পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ থেকে তিন হাজার কোটি টাকা চেয়ে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে বিজিএমইএ।সংগঠনের সভাপতি সালাম মুর্শেদী তখন বলেছিলেন, ব্যবসা ভালো না হওয়ায় ৪০ শতাংশ পোশাক কারখানা মালিক ঈদে শ্রমিকদের বেতন-বোনাস দিতে পারবে না। শ্রমিকরা বেতন-বোনাস না পাওয়ায় পরিস্থিতি অস্থিতিশীল হলে তার দায়িত্ব তারা নেবে না বলেও জানিয়েছিলেন মুর্শেদী। বেতন-বোনাস না পাওয়ার আশঙ্কা থেকে স¤প্রতি বিভিন্ন শ্রমিক সংগঠন মিছিল-সমাবেশ করে।
ওই সংবাদ সম্মেলনের চার দিনের মাথায় সোমবার সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন বিজিএমইএ ভবনে সাংবাদিকদের বলেন- আসলে মন্দায় আমাদের যে ক্ষতি হয়েছে, মনের সেই কথাটাই আমরা বলতে চেয়েছিলাম।
কিন্তু হতাশায় আমাদের 'এক্সপ্রেশন' (আচরণ) চেঞ্জ হয়ে গিয়েছিল এবং ল্যাঙ্গুয়েজে কিছু ভুলভ্রান্তি হয়েছে। গত ৩০ বছরে শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমে তিলে তিলে এ শিল্প গড়ে উঠেছে মন্তব্য করে মহিউদ্দিন আরো বলেন, "গত কয়েকমাস ধরে রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছে। গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম দুমাসে প্রবৃদ্ধি কমেছে। তাই এ শিল্পকে টিকিয়ে রাখার জন্য সরকারের সহযোগিতা দরকার। এ সহযোগিতাকে আপনারা ভিক্ষা বলতে পারেন।
বিজিএমইএর বিরুদ্ধে সরকারকে ব্ল্যাকমেইল করার অভিযোগ ওঠে বিভিন্ন মহলে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও বিজিএমইএ-র বক্তব্যের সমালোচনা করেন।

এখন নানা মহল থেকে বিজিএমইএর আচরণ নিয়ে নানা প্রশ্ন উঠছে। কেউ কেউ প্রশ্ন করছেন – গত কিছুদিন পোশাক শিল্পে যে অস্থিরতা- যে শ্রমিক অসন্তোষ তা কি বিজিএমইএর তৈরি কিনা। অনেকে বলছেন এটা অসম্ভব কিছুনা।

তারা বলছেন গার্মেন্ট ব্যবসায়ীরা যখন অতিরিক্ত ব্যবসা করেন তার ভাগ কি শ্রমিকদের দেন- নাকি সরকারকে দেন? তাহলে লোকসানের ফিকির তুলে সরকারকে ব্ল্যাকমেইল করার এই চেষ্টা কেন?

বেতন বোনাসের দাবিতে শ্রমিক অসন্তোষ হলে দায়িত্ব তারা নেবেন না বলে বিজিএমইএ সভাপতি প্রকারান্তরে শ্রমিক অসন্তোষেরই উস্কানী দিয়েছিলেন।

সরকারের উচিত নয়কি - বিষয়টি ভালভাবে তদন্ত করা????





১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×