somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের বিধি সংশোধন হচ্ছে? একজন নতুন ব্লগারের পোষ্ট::

সবার জন্য লিংকটি দিলাম:: দেখতে পারেন

View this link ]]>
http://www.somewhereinblog.net/blog/dadabhai/29307933 http://www.somewhereinblog.net/blog/dadabhai/29307933 2011-01-15 13:18:57
বঙ্গবন্ধু হত্যাকান্ডের বিচার: কিছু ইতিহাস..... ধারাবহিকতা বাংলাদেশের স্থপতি রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয় ১৯৭৫ সালের ১৫ই আগস্ট। আর ওই হত্যাকাণ্ডের ঘটনার ২১ বছর পর ১৯৯৬ সালে দায়ের করা হয় হত্যা মামলা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ওই ঘটনায় মামলা দায়ের করতে লেগেছিল দুই যুগেরও বেশী সময়। বাঙ্গালীর জাতীয়তাবাদী আন্দোলনের অবিসংবাদিত এই নেতাকে হত্যা করেছিল সে সময় সেনাবাহিনীর একটি চক্রান্তকারী চক্র। তাকে হত্যার পর ক্ষমতা কুক্ষিগত করেন ওই সময়কার আওয়ামী লীগ নেতা ও বানিজ্যমন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ। তিনি খুনীদের রক্ষায় জারী করেন দায়মুক্তি অধ্যাদেশ। আর সেই অধ্যাদেশ বাতিল করতে বাঙ্গালী সময় নেয় ২১ বছর। ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হলে ওই বছরই নভেম্বর মাসে বাতিল করা হয় কুখ্যাত এই অধ্যাদেশটি। আর একই বছরের অক্টোবরের ২ তারিখে বঙ্গবন্ধুর আবাসিক ব্যক্তিগত সহকারী আ ফ ম মুহিতুল ইসলাম ধানমন্ডি থানায় ১৫ই আগস্টের হত্যাকান্ডের ঘটনায় ২৪ আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন। চার আসামী মারা যাওয়ায় ২০ জনের বিরুদ্ধে ওই মামলার বিচার কার্যক্রম শুরু হয় ১৯৯৭ সালের ১২ই মার্চ, ঢাকার দায়রা জজ আদালতে।
দেড়শ' কার্য দিবস শুনানির পর ১৯৯৮ সালে দায়রা জজ গোলাম রসুল ২০ আসামির মধ্যে ১৫ জনের মৃত্যুদণ্ডাদেশ দেন। ওই সময় পাঁচ আসামী ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন। হাইকোর্ট ২০০১ সালের ৩০ এপ্রিল এই মামলায় ১২ আসামীকে ফাসিঁর দন্ডাদেশ দেন।
ওই রায়ের পর কারাবন্দি চার আসামি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর বজলুল হুদা, লে. কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান, লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ ও বরখাস্ত লে. কর্নেল সৈয়দ ফারুক রহমান হাইকোর্টে আপিল করে। সেই মামলার চূড়ান্ত পরিনতি হতে সময় লেগেছে ১৩ বছর।
১৯ ডিসেম্বর বৃহস্পতিবার এই হত্যা মামলায় চূড়ান্ত রায় দেবে আপিল বিভাগ।

কিভাবে ঘটে এই হত্যাকান্ড?

১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাঙ্গালী জাতির ইতিহাসে ঘটা জঘন্যতম এই হত্যাকান্ডে বরখাস্ত হওয়া একদল সেনা সদস্যের সাথে হাত মিলিয়ে চাকুরীরত কিছু বিপথগামী সেনাসদস্য । সেই কালোরাতে ধানমন্ডীর ৩২ নাম্বার রোডের বাড়ীতে খুনীরা মেতে উঠেছিল হত্যার উল্লাসে। একাধিক বাড়িতে বঙ্গবন্ধু, তার স্ত্রী, পুত্র, পুত্রবধু, ভাই, কাজের লোক সবমিলিয়ে ২১জনকে হত্যা করা হয় সেই রাতে।
সেইদিন গুলির শব্দে ভোরের আযানের আগেই ঘুম ভাঙ্গে বঙ্গবন্ধুর। যে বিষয়টি কল্পনা করেননি কখনো সে বিষয়টিই চরম বাস্তব হয়ে সেই রাতে ধরা দেয় তার চোখে। গোলাগুলির শব্দে দোতলা বাড়ীর উপর তলা থেকে ঘুমঘুম চোখে নীচে নেমে আসেন বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামাল। মুহুর্তেই স্টেনগানের গুলিতে ঝাঝরা হয়ে যান তিনি। এরপর এলোপাথারি গুলি চলে কিছুক্ষণ।
কালো পোশাকধারী কয়েকজন দোতলা থেকে নীচে নামিয়ে আনে সদ্য স্বাধীন হওয়া দেশের রাষ্ট্রপ্রধানকে। বঙ্গবন্ধুর বড় ছেলে কামালের বন্ধু ছিলেন মেজর নূর। ছেলের বন্ধুই ১৫ই আগস্টের রাতের মোহাম্মদী বেগ। নূর আজ হাত মিলিয়েছে খুনী চক্রের সাথে। বঙ্গবন্ধু সিঁড়ির শেষ ধাপে আসতে না আসতেই গর্জে ওঠে নূর-বজলুল হুদার রাইফেল।
বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ে এভাবেই বর্ননা করা হয়েছে ওই হত্যাকান্ডকে। আসামী পক্ষের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন শুনানিতে গত ২৮ অক্টোবর ওই রায় পড়ে শোনান আপিল বিভাগের সামনে।
বঙ্গবন্ধুকে হত্যা করার পর খুনীচক্র মেতে ওঠে রক্তের হোলি খেলায়। দোতলায় তারা হত্যা করে বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছা মুজিব, শেখ জামাল, বঙ্গবন্ধুর দুই পুত্রবধু আর তার ভাই শেখ নাসেরকে। অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম রায়ের পেপারবুক থেকে এভাবেই বর্ননা করেন সেই ঘটনাকে।
পরিবারের সবচেয়ে ছোট ছেলে শেখ রাসেলের বয়স ছিল নয়। বাড়ীর নিরাপত্তা রক্ষীদের সাথে তাকে আগেই বন্দী করে খুনীরা। উপরে গুলির শব্দ শুনে মায়ের কাছে যাওয়ার জন্য আকুতি করে ছোট্ট অবুঝ ছেলেটি। ছলনা করে তাকেও বাঁচতে দেয়নি খুনীরা।
সেইদিন বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা আর শেখ রেহেনা ছিলেন বিদেশে। আর সে কারনেই বেঁচে গেছেন তারা। ১৫ই আগস্ট কালোরাতে বাঙ্গালী হারিয়েছিল তার প্রিয়নেতাকে, জাতীয় মুক্তি সংগ্রামের নায়ককে। ষড়যন্ত্র, মিথ্যা আর অপপ্রচারে তাঁর আর বাঙ্গালি জাতির সব অর্জনকে চাপা দেওয়ার সব চেষ্টাই গত ৩৪ বছর ধরে চলেছে। আজ দিন এসেছে সত্য প্রকাশের আর পাপমোচনের।

খুনীরা কে কোথায়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ড পাওয়া ১২ আসামীর মধ্যে ৫ জন এখন ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী। অন্যদের মধ্যে পলাতক অবস্থায় মারা গেছেন একজন। আর বাকী ৬ জন বিভিন্ন দেশে আত্নগোপনে রয়েছেন।

সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লে. কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান, আর্টিলারি কোরের লে. কর্নেল মহিউদ্দিন ও বরখাস্ত হওয়া সেনা কর্মকর্তা কর্নেল সৈয়দ ফারুক রহমান ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাসিঁর দন্ডপাওয়া আসামীদের কারাপ্রকোষ্ট-কনডেম সেলে বন্দী। এদের সবাইকে ১৯৯৬ সালে বঙ্গবন্ধু হত্যা মামলা দায়েরের সময় গ্রেফতার করা হয়। মৃত্যদন্ড পাওয়া অপর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর বজলুল হুদাকে ১৯৯৮ সালে থাইল্যান্ড থেকে ফেরত আনা হয়।
একই দন্ড পাওয়া আরেক পলাতক আসামী সেনা বাহিনীর ল্যান্সার ইউনিটের লে.কর্নেল একেএম মহিউদ্দিনকে ২০০৭ সালে গ্রেফতার করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। অবৈধভাবে বসবাস করার অভিযোগে হোমল্যান্ড সিকিউরিটিস আইনে তাকে আটক করে ওই দেশের গোয়েন্দা সংস্থা। একই বছরের জুনে বাংলাদেশে ফেরত পাঠানো হয় ল্যান্সার মহিউদ্দিনকে। ওইদিন থেকেই ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন তিনি।
পলাতক ৭ আসামীর মধ্যে অবসরপ্রাপ্ত লে. কর্নেল আজিজ পাশা জিম্বাবুয়েতে অবস্থান করার সময় মারা গেছেন। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লে. কর্নেল খন্দকার আবদুর রশিদ পাকিস্তানে, লে. কর্নেল শরিফুল হক ডালিম কানাডায়, লে. কর্নেল নূর চৌধুরী যুক্তরাষ্টে ও রিসালদার মোসলেমউদ্দিন থাইল্যান্ডে অবস্থান করছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলো বলছে অবসরপ্রাপ্ত লে. কর্নেল এম এ রাশেদ চৌধুরী দক্ষিণ আফ্রিকায় এবং অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আব্দুল মাজেদ কেনিয়ায় অবস্থান করছে । তবে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন কয়েকদিন আগে জানান : খুনীরা প্রতিনিয়ত তাদের অবস্থান পরিবর্তন করছে। আন্তর্জাতিক পুলিশ সংস্থা-ইন্টারপোলের ৭৮তম সম্মেলন থেকে ফিরে গত ১৯ অক্টোবর তিনি বলেছেন: পলাতক এই আসামীদের দেশে ফিরিয়ে আনার জন্য ইন্টারপোলের সদস্য দেশগুলো বাংলাদেশকে সহায়তা করতে সম্মত হয়েছে। ]]>
http://www.somewhereinblog.net/blog/dadabhai/29045674 http://www.somewhereinblog.net/blog/dadabhai/29045674 2009-11-18 20:49:07
কেউ কথা রাখেনি <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_03.gif" width="23" height="22" alt=":)" style="border:0;" />
সবার জন্য শেয়ার করলাম (যিনি তৈরি করেছেন তার প্রতি কৃতজ্ঞতাসহ)





]]>
http://www.somewhereinblog.net/blog/dadabhai/29038750 http://www.somewhereinblog.net/blog/dadabhai/29038750 2009-11-06 17:12:31
বিলুপ্তির হুমকিতে বিশ্বের তিন ভাগের এক ভাগেরও বেশি জীব প্রজাতি বিশ্বের তিন ভাগের এক ভাগের বেশি প্রজাতি বিলুপ্তির হুমকির মুখে পড়েছে। আন্তর্জাতিক জীববৈচিত্র্যবিষয়ক এক গবেষণায় সম্প্রতি বিজ্ঞানীরা এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তাঁরা বলছেন, তাঁদের হাতে যে বৈজ্ঞানিক প্রমাণপত্র এসেছে তাতে দেখা যাচ্ছে, নানা প্রজাতির বিলুপ্তির বিষয়টি দিন দিন চরম আকার ধারণ করছে।
ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন নেচার (আইইউসিএন) বিলুপ্তির হুমকির মুখে রয়েছে এমন ৪৭ হাজার ৬৭৭টি প্রজাতির একটি তালিকা করেছে। এর মধ্যে আবার ১৭ হাজার ২৯১টি প্রজাতি চরম ঝুঁকির মধ্যে রয়েছে। এর মধ্যে ২১ শতাংশ স্তন্যপায়ী প্রাণী, ৩০ শতাংশ উভচর, ৭০ শতাংশ উদ্ভিদ এবং ৩৫ অন্যান্য প্রজাতির।


জীববৈচিত্র্য সংরক্ষণের আন্দোলনের কর্মীরা সতর্ক করে দিয়েছেন, প্রাণী ও উদ্ভিদকুলের আবাসন ধ্বংসের মতো জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর নানা ধরনের হুমকি মোকাবিলায় পর্যাপ্ত কাজ করা হচ্ছে না। সর্বশেষ বিশ্লেষণে দেখা গেছে, ২০১০ সালের মধ্যে জীববৈচিত্র্য রক্ষায় যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা বাস্তবায়ন হবে না।
আইইউসিএনের জীববৈচিত্র্য সংরক্ষণ গ্রুপের পরিচালক জেন ম্মার্ট বলেন, প্রাণী ও উদ্ভিদকুলকে বাঁচাতে বিভিন্ন দেশের সরকারকে এখনই গুরুত্বের সঙ্গে কাজ শুরু করতে হবে। আগামী বছর তাদের এজেন্ডায় এ বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে।
বিলুপ্তির হুমকির মুখে রয়েছে আইইউসিএনের এমন প্রজাতির তালিকা তৈরিতে সারা বিশ্বে হাজার হাজার বিজ্ঞানী কাজ করেছেন। সংগঠনটির সর্বশেষ তথ্যে বলা হয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উভচর প্রাণী। ছয় হাজার ২৮৫ উভচর প্রজাতির মধ্যে এক হাজার ৮৯৫টি ঝুঁকির মধ্যে রয়েছে।

যারা আরো বিস্তারিত জানতে চান তারা লিংকটির মাধ্যমে আইইউসিএন এর ওয়েবে যেতে পারেন

http://www.iucnredlist.org/


]]>
http://www.somewhereinblog.net/blog/dadabhai/29036949 http://www.somewhereinblog.net/blog/dadabhai/29036949 2009-11-03 13:24:01
কসোভোয় বিল ক্লিনটনের মূর্তি উম্মোচন বিবিসি অনলাইনের খবরে বলা হয়, ১১ ফুট (তিন দশমিক পাঁচ ফুট) উচ্চতার এই মূর্তি উম্মোচনের মধ্য দিয়ে কসোভোর আলবেনীয় জনগোষ্ঠী তাঁদের স্বাধীনতায় অবদানের জন্য বিল ক্লিনটনকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। ১৯৯৯ সালে বিল ক্লিনটন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে তাঁরই উদ্যোগে ন্যাটো বাহিনী তত্কালীন যুগোস্লাভিয়ার বাহিনীর ওপর বিমান হামলা চালায়। ওই হামলায় টিকতে না পেরে যুগোস্লাভিয়ার সেনারা কসোভো থেকে বিদায় নেয়। ফলে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে কসোভো আত্মপ্রকাশ করে। যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশসমূহ কসোভোকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। অবশ্য চীন ও রাশিয়াসহ বেশ কিছু দেশ এখনো কসোভোকে সার্বিয়ার অংশ মনে করে।
প্রিস্টিনায় এই মূর্তি উন্মোচন উত্সবে যোগ দিতে এসে আপ্লুত ক্লিনটন বলেন, ‘আমি কখনোই ভাবিনি, কেউ আমার এত বড় একটি মূর্তি কখনো তৈরি করবে।’ বিল ক্লিনটনের এই মূর্তির মাধ্যমে ১৯৯৯ সালের ২৪ মার্চ তারিখটি স্মরণ করা হয়েছে। যেদিন ন্যাটো বাহিনী সার্বিয়ান বাহিনীর ওপর বিমান আক্রমণ শুরু করে। ৭৮ দিন স্থায়ী এই বিমান আক্রমণে সার্বিয়ান বাহিনী কসোভোর প্রশাসনিক দায়িত্ব জাতিসংঘের ওপর অর্পণ করে সেখান থেকে চলে যায়।
]]>
http://www.somewhereinblog.net/blog/dadabhai/29036456 http://www.somewhereinblog.net/blog/dadabhai/29036456 2009-11-02 17:20:46
বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী জাহাজের সমুদ্রযাত্রা বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী জাহাজ আজ ফিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উদ্দেশ্যে যাত্রা করছে। এই জাহাজে রয়েছে চারটি সুইমিংপুল, ভলিবল, বাস্কেটবল ও টেনিস কোর্ট। রয়েছে তরুণদের জন্য থিম পার্ক, বাচ্চাদের জন্য নার্সারি। থাকছে চারদিকে গ্যালারিবেস্টিত সুবিশাল মাঠ আর বরফবেস্টিত মাঠ।
ওইসিস অব সিজ নামের জাহাজটিতে রয়েছে ১৬টি ডেক, যার সামনে থেকে পেছনের দৈর্ঘ্য ৩৬০ মিটার। এতে রয়েছে দুই হাজার ৭০০টি কেবিন। প্রায় ছয় হাজার যাত্রী এবং দুই হাজার ১০০ ক্রু-এর থাকার জায়গা থাকছে জাহাজে। জাহাজের বরফমাঠে গ্যালারিতে রয়েছে ৭৮০টি আসন। রয়েছে ছোট আকারের একটি গলফ কোর্স।
রয়েল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল থেকে অনুমোদন পাওয়া এই জাহাজটি নির্মাণে প্রায় ১০০ কোটি ইউরো খরচ হয়েছে। ফিনল্যান্ডের তুরকু এলাকার ‘এসটিএক্স ফিনল্যান্ড ওয়াই শিপইয়ার্ড’ আড়াই বছর ধরে নির্মাণ করে বিশ্বের সর্ববৃহত্ জাহাজটি। ওইসিস অব সিজ ২১ দিনের সমুদ্রযাত্রা শেষে আগামী ২০ নভেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পোর্ট এভারগ্লেডসে পৌঁছাবে। এবিসি-এর ‘গুড মর্নিং আমেরিকা’ অনুষ্ঠানে প্রচার করা হবে এই জাহাজের ফ্লোরিডা আগমনের দৃশ্য।
১০ দিন পর আনুষ্ঠানিকভাবে জাহাজটির নামকরণ করা হবে। ১ ডিসেম্বর জাহাজটি প্রথমবারের মতো যাত্রী নিয়ে চারদিনের সমুদ্রযাত্রায় হাইতির লাবাদি বন্দরে যাবে।
আজ ওইসিস অব সিজ ফিনল্যান্ড ত্যাগ করছে। কাল রোববার বাল্টিক সাগর থেকে পার হয়ে যাওয়ার কথা।
]]>
http://www.somewhereinblog.net/blog/dadabhai/29035252 http://www.somewhereinblog.net/blog/dadabhai/29035252 2009-10-31 14:40:22
যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে একজন নবীন ব্লগারের পোষ্ট
সবার জন্য লিংকটা দিলাম।

Click This Link

]]>
http://www.somewhereinblog.net/blog/dadabhai/29034713 http://www.somewhereinblog.net/blog/dadabhai/29034713 2009-10-30 17:22:29
কানাডার অন্টারিও প্রদেশে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ।। বাংলাদেশে কবে হবে??? ইতিমধ্যে কানাডায় ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনার পেছনে গাড়িচালকদের মুঠোফোন ব্যবহারকে এক নম্বর কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বাংলাদেশেও এটা একটা বড় সমস্যা।
বাংলাদেশে এধরণের ব্যবস্থা কি আদৌ হবে???
হলেও বাস্তবায়ন কতটুকু সম্ভব]]>
http://www.somewhereinblog.net/blog/dadabhai/29032803 http://www.somewhereinblog.net/blog/dadabhai/29032803 2009-10-27 16:05:11
দেশে প্রথমবারের মতো কপিরাইট আইনে অভিযোগ গঠন। অনুমতি না নিয়ে বিভিন্ন মোবাইল কোম্পানির কাছে রিংটোন বা ওয়েলকাম টিউন হিসেবে...
মামলায় অভিযোগ বলা হয়েছে : বাংলাদেশের সঙ্গীতশিল্পী রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, ফরিদা পারভীন, শাহ আব্দুল করিম, আইয়ুব বাচ্চু, গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুল, সুরকার আলম খান, সত্য সাহা সহ অন্যান্যদের কাছ থেকে কোন অনুমতি না নিয়ে তাদের বিভিন্ন গান বিভিন্ন মোবাইল কোম্পানির কাছে রিংটোন বা ওয়েলকাম টিউন হিসেবে সরবরাহ করে অর্থনৈতিকভাবে নিজেরা লাভবান হন। ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়। এই অভিযোগে গত বছর ১১ সেপ্টেম্বর সফটওয়্যার সলিউশন অ্যান্ড লজিস্টিক এন্টারপ্রাইজ-SSLE-এর ব্যবস্থাপক বেলায়েত হোসেন কাফরুল থানায় একটি মামলা দায়ের করেন।

চলতি বছর পুলিশ তদন্ত করে নেটনেট লিমিটেডের ৪ জন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে জমা দেয়। রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করেন বিশেষ পিপি জাহাঙ্গীর হোসেন দুলাল। তাকে সহায়তা করবেন আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার ও আনোয়ার কবীর বাবলু। ]]>
http://www.somewhereinblog.net/blog/dadabhai/29030177 http://www.somewhereinblog.net/blog/dadabhai/29030177 2009-10-22 18:24:31
আবদুল জলিলের তিন মাসের জামিন
আওযামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিল তিন মাসের জামিন পেয়েছেন। এনবিআরের দায়ের করা মামলায় এর আগে গত বৃহস্পতিবার জলিলের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে জজ কোর্ট।
আজ হাইকোর্ট জলিল কে তিন মাসের জামিন দেন।
]]>
http://www.somewhereinblog.net/blog/dadabhai/29027813 http://www.somewhereinblog.net/blog/dadabhai/29027813 2009-10-18 13:24:36
যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশনের বিরুদ্ধে:::: মানবতার পক্ষে জনতার জয় দীর্ঘ দিন থেকে বৈধ অভিবাসনপত্র ছাড়াই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন বাংলাদেশি আব্দুল আহাদ ও তাঁর স্ত্রী মুমতাহিনা চৌধুরী। যুক্তরাষ্ট্রে জন্ম হয়েছে তাঁদের তিন সন্তানের। জন্মগতভাবেই এসব সন্তান যুক্তরাষ্ট্রের নাগরিক। আব্দুল আহাদ এখানে স্থায়ীভাবে বসবাসের জন্য রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন। তাঁর আইনজীবী সঠিকভাবে আশ্রয়ের আবেদন না করায় অভিবাসন বিভাগ আব্দুল আহাদকে বিতাড়নের নির্দেশ দেয়। ডেট্রয়েট অভিবাসন আদালত গত মঙ্গলবার তাত্ক্ষণিকভাবে আব্দুল আহাদকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দেন। সে অনুযায়ী বিমানের ওয়ান-ওয়ে টিকিটও তৈরি রাখা হয়। আব্দুল আহাদের তিন সন্তানের মধ্যে একজনের জন্মগত জটিল ব্যাধি রয়েছে; নিয়মিত রক্ত পরিশোধন করতে হয় স্থানীয় হাসপাতালে।
যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশের বিরোধিতা করে আব্দুল আহাদ ইমিগ্রেশন কর্তৃপক্ষের সামনে চিত্কার করে বলতে থাকেন, ‘আমাকে গুলি করে মেরে ফেল, বাংলাদেশে গেলে আমার সন্তানের চিকিত্সা হবে না। আমার সন্তান মারা যাবে বিনা চিকিত্সায়।’ এ সময় আব্দুল আহাদের স্ত্রী মুমতাহিনা চৌধুরীও একইভাবে বিলাপ করতে থাকেন। তাঁদের চিত্কারে শত শত প্রবাসী বাংলাদেশি জড়ো হয় অভিবাসন বিভাগসংলগ্ন সড়কপথে। তাদের সঙ্গে বেশ কিছু এ দেশীয় সহানুভূতিশীল লোকজন জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করে। অভিবাসন বিভাগের আব্দুল আহাদকে অবিলম্বে যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশের পর তাঁকে বাংলাদেশমুখী ফ্লাইটে উঠিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। অসুস্থ সন্তানের চিকিত্সার আয়োজন সম্পন্ন করার জন্য মুমতাহিনা চৌধুরীকে এক সপ্তাহ সময় দেওয়া হয়।
অভিবাসন বিভাগের এমন নিষ্ঠুর আদেশে সমবেত লোকজন বিক্ষোভে ফেটে পড়ে। লোকজন চিত্কার করে বলতে থাকে, অভিবাসনের কারণে অসুস্থ শিশু বিনা চিকিত্সায় মারা যাবে—এমন অমানবিক সিদ্ধান্ত কোনো আইনের আওতায় পড়ে না। জনক্ষোভ বিবেচনা করে কয়েক ঘণ্টার মধ্যে অভিবাসন বিভাগ তাদের আদেশ সংশোধনে বাধ্য হয়। নতুন সিদ্ধান্তে আব্দুল আহাদ ও তাঁর স্ত্রী মুমতাহিনা সবকিছু গোছানোর জন্য এক সপ্তাহের সময় পেয়েছেন। বিষয়টিকে মানবতার পক্ষে জনতার জয় হিসেবে দেখছেন আব্দুল আহাদের মার্কিন আইনজীবী কারিডেড কারডিন্যাল। আইনজীবী জানিয়েছেন, এ সময়সীমার মধ্যেই তাঁরা উচ্চ আদালতে যাবেন। আব্দুল আহাদের বিতাড়ন প্রক্রিয়া স্থায়ীভাবে স্থগিত বা প্রলম্বিত করার ব্যাপারে তিনি আশাবাদী।
তাত্ক্ষণিক বিতাড়ন প্রক্রিয়া থেকে রক্ষা পাওয়ার পর স্ত্রী ও দুই সন্তানকে জড়িয়ে কাঁদতে থাকেন আব্দুল আহাদ। আহাদ দম্পতির বাড়ি বাংলাদেশের সিলেটে।


Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/dadabhai/29027371 http://www.somewhereinblog.net/blog/dadabhai/29027371 2009-10-17 16:43:08
আমি হতাশ.... বিস্মিত
গত দুই আড়াই মাসে আমি বেশ কিছু পোষ্ট দিয়েছিলাম । সবাই বেশ সচেতন ভাবে মত দিয়েছিলেন।

এখন দেখছি এখানে অন্য মানসিকতার মানুষের সংখ্যা কম নয়।

আমার একটি পোষ্টের মন্তব্য তালিকায় যে ধরণের মন্তব্য আর মানসিকতার পরিচয় আমি পেযেছি তা হতাশ এবং বিস্মিত হওয়ার জন্য যথেষ্ট্-----

আমার লেখার লিঙ্ক
Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/dadabhai/29025737 http://www.somewhereinblog.net/blog/dadabhai/29025737 2009-10-14 17:03:20
সাবাস নারী-------- নিন্দা সমালোচকদের জন্য


ইন্দোনেশিয়ায় ৩৭জন প্রতিযোগীর সঙ্গে লড়ে শুক্রবার ’মিস ইন্দোনেশিয়া’ খেতাব জিতেছেন রক্ষণশীল আচেহ প্রদেশের কোরি সানদিউরিভা ( ১৮ )। তবে মুসলিম অধ্যুষিত আচেহ প্রদেশের হয়ে সুন্দরী প্রতিযোগিতায় নেকাব না পড়ার জন্য সমালোচিত হয়েছেন সানদিউরিকা। দেশটির ইসলামি নেতারা তার সমালোচনা করে বলেন, নেকাব না পড়ে তিনি শরিয়া আইন লঙ্ঘন করার পাশাপাশি ইসলামি মূল্যবোধেরও অবমাননা করেছেন। এ মন্তব্যের প্রেক্ষিতে সানদিউরিকা বিবিসিকে বলেন, সৌন্দর্যের মূলে রয়েছে চুল। তাই তিনি প্রতিযোগিতায় নেকাব পড়ার প্রয়োজন মনে করেননি


]]>
http://www.somewhereinblog.net/blog/dadabhai/29025300 http://www.somewhereinblog.net/blog/dadabhai/29025300 2009-10-13 21:18:23
তারেক রহমানের একটি মামলা প্রত্যাহারের সুপারিশ রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায়- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের ১টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। আজ সচিবালয়ে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত কমিটির ৮ম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সাংবাদিকদের জানান : আজকের বৈঠকে ৬৯৩টি মামলা উপস্থাপিত হলেও, প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে ২৯৭টি মামলার জন্য। এর মধ্যে ২৭টি মামলা হচ্ছে দুনীতি দমন কমিশনের দায়ের করা এবং বাকি ২৭০টি মামলা প্রচলিত দণ্ডবিধির।

আইন প্রতিমন্ত্রী জানান : তারেক রহমানের যে মামলাটি প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে, তা আমিন কনসট্রাকশনের দায়ের করা ৫ কোটি টাকার চাঁদাবাজির মামলা। এজাহারে তারেক রহমানের নাম না থাকলেও, মামলার প্রধান আসামি গিয়াসউদ্দিন আল মামুনের ১৬৪ ধারার জবানবন্দির ভিত্তিতে- তারেক রহমানকে এ মামলায় জড়ানো হয়।

আজ যেসব মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে, তাদের মধ্যে রয়েছে : জাতীয় পাটির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদের ১টি, চট্টগ্রামের মেয়র মহিউদ্দিন চৌধুরীর ২টি এবং মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস, সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগ নেতা মোফাজ্জেল হোসেন মায়া, হাজি সেলিম, সাঈদ খোকন এবং প্রশিকার সাবেক চেয়ারম্যান কাজী ফারুক আহমেদের ১টি করে মামলা।

এটি বিরোধী দলের ২য় মামলা যেটা প্রত্যাহারের সুপারিশ করা হলো। এর আগে করা হয়েছিল মওদুদ আহমেদের। সেটি ছিল মদ রাখার মামলা
]]>
http://www.somewhereinblog.net/blog/dadabhai/29025107 http://www.somewhereinblog.net/blog/dadabhai/29025107 2009-10-13 15:37:25
স্কুল কলেজ অফিস আদালতের নতুন সময়সূচী
এর মধ্যে : সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত সংস্থার কার্যক্রম শুরু হবে সকাল ৯টায়, চলবে বিকেল ৫টা পর্যন্ত। এ ছাড়া ব্যাঙ্ক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান-সহ বেসরকারি অফিসগুলো সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে।

অন্যদিকে সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, প্রাথমিক বিদ্যালয় সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সোয়া ৪টা পর্যন্ত চলবে। এ ছাড়া ইংরেজি মাধ্যমের স্কুল, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল কলেজ, মাদ্রাসা-র ক্লাস শুরু করতে হবে সকাল ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে। শেষ করতে হবে দুপুর ১টার মধ্যে।

মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন : যানজট নিরসনের জন্য সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। সবাইকে ট্রাফিক আইন ভালোভাবে মেনে চলারও পরামর্শ দেন তিনি। একই সঙ্গে ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়ানো এবং সরকারি পরিবহন সার্ভিস আরো সক্রিয় করার জন্যও সংশ্লিস্টদের নির্দেশ দেন তিনি।

এ ছাড়া সচিবালয়-সহ প্রধান প্রধান সরকারি অফিসগুলো শেরেবাংলা নগরে স্থানান্তরের জন্য চিন্তা-ভাবনা করার জন্যও প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দেন।



]]>
http://www.somewhereinblog.net/blog/dadabhai/29024521 http://www.somewhereinblog.net/blog/dadabhai/29024521 2009-10-12 15:24:20
সিরিয়াল কিলার রসু খাঁর.............<img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_23.gif" width="23" height="22" alt="X((" style="border:0;" /> ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি নেওয়ার জন্য আজ সকালে রসু খাঁ-কে চাঁদপুরের ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের জিজ্ঞাসাবাদে রসু খাঁ জানায় : ১৫ বছর আগে প্রেমে ব্যর্থ হয়ে ১০১ নারীকে হত্যার প্রতিজ্ঞার করেছিল সে। এরপর নানা কৌশলে নারীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে, অভিসারে নিয়ে যাওয়ার কথা বলে তাদের হত্যা করাটা রসু খাঁর নেশায় পরিণত হয়।
প্রচণ্ড প্রতিহিংসা-পরায়ণ এ নেশাদার খুনিকে গত ৭ই অক্টোবর রাতে গাজিপুরের টঙ্গীর নিরাশপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। চাঁদপুরে সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের মদনা গ্রামের আবুল খাঁর ছেলে রসু খাঁ পেশায় কখনও ছিল চোর, কখনও ডাকাত, হকার, রিকশা-চালক কিংবা ভাড়াটে দখলদার। ১৬ বছর আগে সে টঙ্গি এলাকায় বসবাস শুরু করে। এ সময় প্রভাবশালী পরিবারের মেয়ে শারমীনের সঙ্গে পরিচয়। রসু তাকে প্রেমের প্রস্তাব দিলে, শারমীনের পরিবার তাকে ধরে নিয়ে বেদম মারধর করে। এরপর থেকেই নারী হত্যার নেশায় মেতে ওঠে রসু। শপথ নেয় : ১০১টি নারী-হত্যা করে সিলেটে হযরত শাহজালালের মাজারে গিয়ে বাকি জীবন কাটাবে।
১১ বছর আগে গ্রামের বাড়ি ফরিদগঞ্জের লারুয়া গ্রামের মনু নামের এক মেয়েকে বিয়ে করলেও, দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় রসু তাকে মেনে নেয়নি। পরে মনুর ছোট বোনকে বিয়ে করে সে টঙ্গিতে বসবাস শুরু করে। বর্তমানে সে ৩ ছেলে ও ১টি মেয়ের জনক।
২০০৭ সালের প্রথম দিকে শ্যালক মান্নানের স্ত্রী রানীকে হত্যার মধ্য দিয়ে রসু খাঁ তার হত্যাযজ্ঞ শুরু করে। এরপর একে একে তার হাতে প্রাণ হারিয়েছে ফরিগঞ্জের ৬ জন, চাঁদপুরের ৪ এবং হাইমচরের ১ নারী। শ্বাসরোধ করে হত্যা করা হতভাগ্য এসব নারীর বয়স ১৭ থেকে ৩৫-এর মধ্যে। হত্যাকাণ্ডে বিভিন্ন সময়ে নানাজনের সহযোগিতা নেওয়ার কথাও স্বীকার করেছে রসু খাঁ। এর ভিত্তিতে টঙ্গি থেকে তার ভাগ্নে জহিরুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়েছে।]]>
http://www.somewhereinblog.net/blog/dadabhai/29024040 http://www.somewhereinblog.net/blog/dadabhai/29024040 2009-10-11 16:38:20
জওহেরলাল নেহেরু আর এডুইনা মাউন্টব্যাটেন সম্পর্ক নিয়ে নেহেরুর ভাগ্নি যা বললেন......<img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_03.gif" width="23" height="22" alt=":)" style="border:0;" /> বিখ্যাত লেখিকা ও ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ভাগ্নি নয়নতারা সেহগাল তাঁর মামার সঙ্গে ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনের স্ত্রী লেডি এডুইনা মাউন্টব্যাটেনের সম্পর্ককে ‘বন্ধুত্ব ও ভালোবাসা’র বলে মন্তব্য করেছেন। নেহরু ও এডুইনার মধ্যে কোনোরকম যৌনসম্পর্ক থাকার কথা অস্বীকার করে তিনি বলেছেন, যাঁরা এই ধরনের চিন্তাভাবনা নিয়ে আছেন, তাঁরা সবাই দূষিত মানসিকতার অধিকারী।
সম্প্রতি বিখ্যাত লেখক অ্যালেক্স ভন তুজলমানের বইয়ের ওপর ভিত্তি করে ‘ইন্ডিয়ান সামার’ নামে একটি চলচিত্র নির্মিত হচ্ছে। জওহররাল নেহরু ও লেডি এডুইনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে এই ছবিতে তাঁদের মধ্যে একটি অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য থাকায় ভারতের তথ্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় চলচ্চিত্রটির দৃশ্য ভারতে ধারণে আপত্তি জানায়। তবে পরিচালক তুজেলমানকে তথ্য ও প্রচার মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে, তিনি যদি চিত্রনাট্য থেকে এই দৃশ্য বাদ দিয়ে দেন তবে তাঁকে এই চলচ্চিত্রের দৃশ্য ভারতে ধারনের অনুমতি দেওয়া হবে।
নযনতারা সেহগাল বলেন, ‘কেউ যদি মনে করেন নেহরু ও এডুইনার মধ্যে যৌন সম্পর্ক ছিল, তবে তা হবে অনুমান নির্ভর ও অসত্য। তবে এটা সত্যি যে তাঁদের মধ্যে সুন্দর একটা সম্পর্ক বিদ্যমান ছিল, যা ছিল বন্ধুত্বের ও সম্মানের। এটা এমন একটা সম্পর্ক ছিল, যাতে শারীরিক অন্তরঙ্গতার চেয়ে মনের অন্তরঙ্গতা অনেক বেশি ছিল। তাঁরা একে অন্যকে সম্মান করতেন।’ তিনি আরও বলেন নেহরু ও এডুইনা দুজনেরই ভারতের জাতীয় ইতিহাসে বিরাট স্থান রয়েছে। তাঁরা আমাদের ইতিহাসের অংশ। ’ নেহরু ও এডুনার যৌন সম্পর্কের ব্যাপারে প্রশ্ন করা হলে নয়নতারা সেহগাল বলেন, ‘যৌনতা একান্ত ব্যক্তিগত ব্যাপার। এ ব্যাপারটি তো তৃতীয় কোনো ব্যক্তির জানার কথা না।’ নেহরু ও এডউইনার মধ্যকার সম্পর্কটিকে তিনি পারিবারিক হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘দুই পরিবারের মধ্যে সুন্দর অন্তরঙ্গতা ছিল। আমার মা ও মাউন্টব্যাটেন ছিলেন বন্ধু। এমনকি মাউন্টব্যাটেনের কন্যা পামেলাও আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু। এমনকি আমরা তুজেলমানের এই ছবিটি নিয়ে আলোচনা করেছি।’ বিখ্যাত লেখিকা ও ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ভাগ্নি নয়নতারা সেহগাল তাঁর মামার সঙ্গে ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনের স্ত্রী লেডি এডুইনা মাউন্টব্যাটেনের সম্পর্ককে ‘বন্ধুত্ব ও ভালোবাসা’র বলে মন্তব্য করেছেন। নেহরু ও এডুইনার মধ্যে কোনোরকম যৌনসম্পর্ক থাকার কথা অস্বীকার করে তিনি বলেছেন, যাঁরা এই ধরনের চিন্তাভাবনা নিয়ে আছেন, তাঁরা সবাই দূষিত মানসিকতার অধিকারী।
সম্প্রতি বিখ্যাত লেখক অ্যালেক্স ভন তুজলমানের বইয়ের ওপর ভিত্তি করে ‘ইন্ডিয়ান সামার’ নামে একটি চলচিত্র নির্মিত হচ্ছে। জওহররাল নেহরু ও লেডি এডুইনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে এই ছবিতে তাঁদের মধ্যে একটি অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য থাকায় ভারতের তথ্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় চলচ্চিত্রটির দৃশ্য ভারতে ধারণে আপত্তি জানায়। তবে পরিচালক তুজেলমানকে তথ্য ও প্রচার মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে, তিনি যদি চিত্রনাট্য থেকে এই দৃশ্য বাদ দিয়ে দেন তবে তাঁকে এই চলচ্চিত্রের দৃশ্য ভারতে ধারনের অনুমতি দেওয়া হবে।
নযনতারা সেহগাল বলেন, ‘কেউ যদি মনে করেন নেহরু ও এডুইনার মধ্যে যৌন সম্পর্ক ছিল, তবে তা হবে অনুমান নির্ভর ও অসত্য। তবে এটা সত্যি যে তাঁদের মধ্যে সুন্দর একটা সম্পর্ক বিদ্যমান ছিল, যা ছিল বন্ধুত্বের ও সম্মানের। এটা এমন একটা সম্পর্ক ছিল, যাতে শারীরিক অন্তরঙ্গতার চেয়ে মনের অন্তরঙ্গতা অনেক বেশি ছিল। তাঁরা একে অন্যকে সম্মান করতেন।’ তিনি আরও বলেন নেহরু ও এডুইনা দুজনেরই ভারতের জাতীয় ইতিহাসে বিরাট স্থান রয়েছে। তাঁরা আমাদের ইতিহাসের অংশ। ’ নেহরু ও এডুনার যৌন সম্পর্কের ব্যাপারে প্রশ্ন করা হলে নয়নতারা সেহগাল বলেন, ‘যৌনতা একান্ত ব্যক্তিগত ব্যাপার। এ ব্যাপারটি তো তৃতীয় কোনো ব্যক্তির জানার কথা না।’ নেহরু ও এডউইনার মধ্যকার সম্পর্কটিকে তিনি পারিবারিক হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘দুই পরিবারের মধ্যে সুন্দর অন্তরঙ্গতা ছিল। আমার মা ও মাউন্টব্যাটেন ছিলেন বন্ধু। এমনকি মাউন্টব্যাটেনের কন্যা পামেলাও আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু। এমনকি আমরা তুজেলমানের এই ছবিটি নিয়ে আলোচনা করেছি।’ ]]>
http://www.somewhereinblog.net/blog/dadabhai/29021522 http://www.somewhereinblog.net/blog/dadabhai/29021522 2009-10-06 21:08:39
পানির নীচে মন্ত্রীসভার বৈঠক................<img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_03.gif" width="23" height="22" alt=":)" style="border:0;" /> আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন সম্মেলনকে সামনে রেখে ২০ ফুট পানির নিচে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে মালদ্বীপের মন্ত্রী পরিষদ। বৈশ্বিক উষ্ণায়ন এবং সাগরের পানির উচ্চতা বৃদ্ধির ভয়াবহ পরিণতি সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে মালদ্বীপ সরকার। এদিকে পানির তলদেশে মন্ত্রী পরিষদের বৈঠক সম্পন্ন করতে মন্ত্রীদের সাঁতার ও ডুবে থাকার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মালদ্বীপ সরকারের একজন মুখপাত্র জানান, গত সপ্তাহের ছুটির দিনগুলোতে মন্ত্রী পরিষদের সদস্যদের ডুবুরির পোশাক পরে পানির নিচে বৈঠক করার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তবে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ একজন সনদপ্রাপ্ত ডুবুরি হওয়ায় তাকে ওই প্রশিক্ষণে অংশ নিতে হয় নি। মালদ্বীপের মন্ত্রী পরিষদের সদস্যরা ডুবুরির পোশাক পরে আগামী ১৭ অক্টোবর ওই বৈঠকে মিলিত হবেন।]]> http://www.somewhereinblog.net/blog/dadabhai/29021447 http://www.somewhereinblog.net/blog/dadabhai/29021447 2009-10-06 17:57:14 সংবিধান সংশোধনসহ যে কোনো বিষয়ে সরকার একক কোনো সিদ্ধান্ত নেবে না: সৈয়দ আশরাফ স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফ বলেছেন- সংবিধান সংশোধনসহ যে কোনো বিষয়ে সরকার একক কোনো সিদ্ধান্ত নেবে না। এক্ষেত্রে যে কোনও পরিবর্তন ঐকমত্যের ভিত্তিতেই করা হবে। আজ সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের তিনি সাংবাদিকদের একথা বলেন। দলমত নির্বিশেষে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা ও গণতন্ত্রকে স্থায়ী রূপ দিতে না পারলে আবারো ওয়ান ইলেভেনের আশংকা করলেন সৈয়দ আশরাফুল ইসলাম। পাশাপাশি সংসদকে কার্যকর করতে বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানান তিনি।
সৈয়দ আশরাফ আরো বলেন- সংবিধান সংশোধনসহ যে কোনো বিষয়ে সরকার একক কোনো সিদ্ধান্ত নেবে না। এক্ষেত্রে যে কোনও পরিবর্তন ঐকমত্যের ভিত্তিতেই করা হবে।
সৈয়দ আশরাফ বলেন: যে কোন বিষয়কে সম্পৃক্ত করে বিরোধী দলের সংসদ বর্জন করা উচিত না। এত করে গনতন্ত্র স্থায়ী ভীত পাবে না। কেননা জাতীয় সংসদকে কার্যকর করতে না পারলে বাংলাদেশে গণতন্ত্রের শিকড় মজবুত হবে না।

আবার আইনমন্ত্রী বললেন, সংবিধান সংশোধনের বিষয়ে মতামত চেয়ে আইন কমিশনে প্রস্তাব পাঠানো হবে।]]>
http://www.somewhereinblog.net/blog/dadabhai/29015157 http://www.somewhereinblog.net/blog/dadabhai/29015157 2009-09-24 17:25:46
সাকাচৌর নতুন বাণী বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এমপি বলেছেন,দলের যেসব নেতা বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব তারেক রহমানের ভাবমূর্তি নষ্ট করেছে তারাই এখন তাকে নিয়ে নতুনভাবে ব্যবসা করার চেষ্টা চালাচ্ছে।
তারেক রহমানকে তিনি বিএনপির সম্পদ আখ্যা দিয়ে বলেন,তাকে দলের সুবিধাবাদীদের হাত থেকে রক্ষা করা না গেলে বিএনপির বড় ক্ষতি হবে।

আজ তার বাসায় সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন।

বন্ধুরা,
সাকার নতুন এই বাণী নিয়ে আপনাদের কি মতামত???]]>
http://www.somewhereinblog.net/blog/dadabhai/29015155 http://www.somewhereinblog.net/blog/dadabhai/29015155 2009-09-24 17:19:28
জুয়ার বাজি যখন নিজের মেয়ে ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের মালদহ জেলার ইংলিশবাজার থানার সাতঘরিয়া গ্রামে। এই গ্রামের মধ্যপাড়ায় গত বুধবার রাতে এক জুয়াড় আসরে ইসমাইল শেখ জুয়া খেলতে গিয়ে নগদ টাকা, হাতের আংটি, সাইকেল সব হারান। এরপর তিনি ২০ হাজার টাকার বাজি ধরেন। শর্ত হারলে তাঁর একাদশ শ্রেণীতে পড়া নিজের মেয়ে ফাতেমাকে প্রতিপক্ষের হাতে তুলে দেবেন। জুয়ায় হেরে যান ইসমাইল।
ঘটনাক্রমে এ সময় বাবাকে খুঁজতে আসে মেয়ে ফাতেমা। তখন ইসমাইল তাঁর মেয়েকে কাছে ডেকে এনে জুয়াড়ি মুস্তাফা শেখের হাতে তুলে দিয়ে বলেন, ‘আমি আমার কথা মতো জুয়ায় হেরে মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। তুমি ওকে বিয়ে করে আমার দেনা মুক্ত কর’।
এ কথা শোনার পর কান্নায় ভেঙে পড়ে ফাতেমা। কিন্তু সেই কান্নাকে উপেক্ষা করে জুয়াড়ি মুস্তাফা ওইদিন রাতেই ফাতেমাকে নিয়ে চলে যান নিজের বাড়ি সুলতানগঞ্জে। এ ঘটনা জানাজানির পরে ফাতেমার নানা ছুটে আসেন। তারপর গ্রামবাসীদের সহায়তায় ফাতেমাকে উদ্ধার করেন। এরপর গ্রামবাসী ইসমাইলকে গ্রামছাড়া করে। ]]>
http://www.somewhereinblog.net/blog/dadabhai/29014378 http://www.somewhereinblog.net/blog/dadabhai/29014378 2009-09-22 17:34:31
২৭ সেপ্টেম্বর শাহাবুদ্দিনের প্রদর্শনী উদ্বোধন করবেন শাবানা আজমী নন্দিত চিত্রশিল্পী শাহাবুদ্দিনের একক চিত্র প্রদর্শনী শুরু হচ্ছে বেঙ্গল গ্যালারিতে। ২৭ সেপ্টেম্বর এই প্রর্শনীর উদ্বোধন করবেন ভারতের প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব শাবানা আজমী। অবশ্য ধানমণ্ডির গ্যালারী চিত্রক-এ (রাস্তা ৪, বাড়ি ২১) ১৮ সেপ্টেম্বর ২০০৯ থেকে শুরু হয়েছে শিল্পী শাহাবুদ্দিনের আরেকটি একক চিত্রপ্রদর্শনী। এর আগে দেশে ১৯৯৫ ও ১৯৯৭ সালে শিল্পাঙ্গন কনটেম্পরারি আর্ট গ্যালারিতে শিল্পীর দুটি একক প্রদর্শনী হয়েছিল। শাহাবুদ্দিন ১৯৭১ সালে আর্ট কলেজে থাকাকালীন মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। ১৯৭৪ সাল থেকে প্যারিসে প্রবাস করছেন।]]> http://www.somewhereinblog.net/blog/dadabhai/29014339 http://www.somewhereinblog.net/blog/dadabhai/29014339 2009-09-22 15:17:40 চিনির দাম বৃদ্ধি নিয়ে নৈতিকতার ওপর গুরুত্ব দিলেন ফারুক খান(!)<img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_03.gif" width="23" height="22" alt=":)" style="border:0;" /><img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_03.gif" width="23" height="22" alt=":)" style="border:0;" /> বানিজ্য মন্ত্রী ফারুক খান চিনির দাম যাতে না বাড়ে সেজন্য টিসিবি ডিলারদের নৈতিকতার ওপর জোর দিয়েছেন।

এরপর কি করবেন???]]>
http://www.somewhereinblog.net/blog/dadabhai/29010986 http://www.somewhereinblog.net/blog/dadabhai/29010986 2009-09-15 17:43:07
আফ্রিকা.................!!!!

WALK MAN!



HOT WATER SYSTEM!!!!



NEW TOYOTA COW ROLA!!!!



PICK UP TRUCK!!!!!



ABMBULANCE!!!!!






HUMAN IN EQUALITY!!!!


ZIMBABUAE!!!!






]]>
http://www.somewhereinblog.net/blog/dadabhai/29010564 http://www.somewhereinblog.net/blog/dadabhai/29010564 2009-09-14 20:55:06
দেশে প্রতিদিন গড়ে ৯ জন করে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হচ্ছে:ঈদ ও পূজোর ছুটিতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রায় ৯ জন করে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হচ্ছে। রোববার পর্যন্ত দেশে সোয়াইন ফ্লু শনাক্ত রোগীর সংখ্যা ৩৭২। এর মধ্যে গত এক সপ্তাহেই যোগ হয়েছে নতুন ৬১ জন। সরকারি হিসেবে এ পর্যন্ত মৃতের সংখ্যা অন্তত ৩ জন।
প্রথম দিকে শহর এলাকায় এর সংক্রমণ বেশি থাকলেও, এখন তা ছড়িয়ে পড়ছে গ্রামেও।
আজ সরকারের রোগতত্ত্ব , রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা কেন্দ্র-IEDCR এ তথ্য জানায়। আসন্ন ঈদ ও পূজার ছুটিতে ঘরমুখো মানুষের মধ্যে সোয়াইন ফ্লুর সংক্রমণ ঠেকাতে বাস-ট্রেন ও লঞ্চ টার্মিনালে বিশেষ জনসচেতনতা কার্যক্রম নেওয়া হচ্ছে বলেও তার জানিয়েছে।
দেশের ১৩টি সোয়াইন ফ্লু নজরদারি কেন্দ্র ও বিভিন্ন হাসপাতাল থেকে পাওয়া তথ্যে : শহর এলাকায় আক্রান্ত হওয়ার হার কমে এলেও, গ্রামাঞ্চলে গুচ্ছ গুচ্ছ আকারে সংক্রমণ বাড়ছে।

ঈদ ও পূজোর ছুটিতে তাই সবাইকে সাবধান থাকার পরামর্শ দিয়েছেন IEDCR-এর উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম মুস্তাক হোসেন।

তিনি জানান : সচেতনতা বাড়াতে স্বাস্থ্য অধিদপ্তর জনবহুল এলাকায় ব্যানার ও লিফলেট বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে। সোয়াইন ফ্লু ঝুঁকি আগামী গ্রীষ্ম পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে ড. মুস্তাক হোসেন আশঙ্কা প্রকাশ করেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী সোয়াইন ফ্লু মহামারী সতর্কতা তুলে নেওয়ার আগ পর্যন্ত বাংলাদেশেও এ সতর্কতা বহাল থাকবে। ব্যাপক সংক্রমণ রোধে সবার সচেতনতার ওপরই জোর দেন বিশেষজ্ঞরা।

]]>
http://www.somewhereinblog.net/blog/dadabhai/29009851 http://www.somewhereinblog.net/blog/dadabhai/29009851 2009-09-13 17:00:23
দুই বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রক্রিয়ার প্রায়োগিক ভুলের পুরো দায়ভার নিজের কাঁধে নিলেন আইন সচিব আজ বিকেলে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের বলেন : আজ কমিটির বৈঠকে উপস্থিত হয়ে আইনসচিব স্বীকার করেছেন যে, সরকার গত ৩০ জুলাই জনপ্রশাসনে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে ঢাকার জেলা ও দায়রা জজ মো. আবদুল গফুর এবং গাজীপুর জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. শাহজাহানকে অবসরে পাঠানোর যে সিদ্ধান্ত নিয়েছিলো, তা ছিলো প্রায়োগিক ভুল। আর এই ভুলের সমস্ত দায় আইনসচিব নিজের কাঁধে তুলে নিয়েছেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন : আইনসচিবের বক্তব্যে তারা সন্তুষ্ট হয়েছেন এবং নিজের ভুল স্বীকার করার কারণে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হবে না।
এদিকে আইনসচিব সমস্ত দায়ভার নিজের কাঁধে তুলে নেয়ায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম এবং সংস্থাপন সচিব ইকবাল মাহমুদকে আর ডাকার প্রয়োজন নেই বলে জানিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত। কমিটি এর আগে বলেছিলো : ওই দুজন বিচারকে অবসরে পাঠানোর সিদ্ধান্তের পেছনে মূল ভূমিকা পালন করেছিলেন এইচ টি ইমাম। ]]>
http://www.somewhereinblog.net/blog/dadabhai/29009846 http://www.somewhereinblog.net/blog/dadabhai/29009846 2009-09-13 16:52:17
ফ্রান্সে KISS নিষিদ্ধ French KISS শব্দ দুটো বেশ আকর্ষনীয়। চুমুর তীর্থক্ষেত্র ফ্রান্স এর নাম অনুসারেই এই নামটি এসেছে।
অথচ সেই ফ্রান্সে চুমু নিষিদ্ধ!
হ্যাঁ ।
স্বাস্থ্যবিধির কথা চিন্তা করে দেশটির সরকার নিষিদ্ধ করেছে চুমু।

সারা বিশ্বে সোয়াইন ফ্লু’ ছড়িয়ে পড়ায় ফ্রান্স সরকার চুমু বন্ধের এমন সিদ্ধান্ত নিয়েছে। যদিও ইউরোপের অন্যদেশের তুলনায় ফ্রান্সে সংক্রমণ অনেক কম।
এযাবৎ মাত্র তিনজন মারা গেছেন।

কিন্তু ফরাসি প্রশাসন তাদের অভিধান থেকে ’ঝুঁকি’ শব্দটি বাদ দিতে চান।
এর মাধ্যমে সোয়াইন ফ্লু’র বিষয়ে সর্তক হলো ফ্রান্স। ]]>
http://www.somewhereinblog.net/blog/dadabhai/29009257 http://www.somewhereinblog.net/blog/dadabhai/29009257 2009-09-12 18:43:38
চাক বেরেন্ডেজের স্মরণীয় ৯/৯/৯—কাকতালীয় না..... ??? যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের চাক বেরেন্ডেজ তার তৃতীয় সন্তান হেনরি মাইকেলের জন্মের মুহূর্তগুলো কখনই ভুলবেন না। এর কারণ হিসেবে কয়েকটি তথ্য জানান তিনি।
এক. মাইকেলের জন্ম তারিখ ২০০৯ সালের নবম মাসের নবম দিন অর্থাৎ ৯/৯/৯।

দুই. মাইকেলের জন্ম হয় ঠিক সকাল ৯টা ৯ মিনিটে।

তবে নবজাতকের ওজন নেয়ার পর আরো অভিভূত হয়ে পড়েন বেরেন্ডেজ-পলি দম্পতি । মাইকেলের ওজন নেয়ার পর উইসকনসিনের ফ্রান্সিসকান স্কেম্প মেডিকেল সেন্টারের ডাক্তার ও নার্সরা হাসিতে ফেটে পড়েন ।
কারণ শিশুটির ওজন ৯ পাউন্ড ৯ আউন্স।

এটাকে কি বলবেন?

স্মরণীয় কিছু ........

না কাকতালীয়??]]>
http://www.somewhereinblog.net/blog/dadabhai/29009166 http://www.somewhereinblog.net/blog/dadabhai/29009166 2009-09-12 15:54:17
সুদের পরিবর্তে কিশোরীকে বিয়ে করলো ৭৫ বছর বয়সী মহাজন
অভিযোগে জানা যায়, বরিশালের মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নে চরকালেখান গ্রামের হতদরিদ্র আজাহার বেপারী সুদের ৪ হাজার ৫শ টাকা দিতে ব্যর্থ হওয়ায় কিশোরী কন্যা আখিনুরকে ৭৫ বছর বয়সী সুদের ব্যবসায়ী লোকমান সিকদারের কাছে বিয়ে দিতে বাধ্য হন।

জানা গেছে, বছর খানেক আগে আজাহার বেপারী মাসে ১০% হার সুদে ৪ হাজার টাকা ধান নেন লোকমানের কাছ থেকে। সুদে-আসলে টাকা সাড়ে চার হাজার হওয়ার পর সুদ পরিশোধে লোকমান চাপ দেন আজাহারকে। আজাহার টাকা পরিশোধে ব্যর্থ হলে তার অসহায়ত্বের সুযোগে সুদের টাকার পরিবর্তে লোকমান আখিনুরকে বিয়ের প্রস্তাব দেন। গত ৪ সেপ্টেম্বর গোপনে স্থানীয় কাজী আবদুর রাজ্জাক এই বিয়ে পড়ান।

Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/dadabhai/29008568 http://www.somewhereinblog.net/blog/dadabhai/29008568 2009-09-11 13:55:55
০৯-০৯-০৯ আবার আসবে হাজার বছর পর
আজ এ বছরের ২৫২তম দিন। ২৫২-র অঙ্কগুলো যোগ করলেও হয় ৯। আজ বুধবার। ইংরেজিতে WEDNESDAY লিখতেও দরকার ৯টি বর্ণ। এমনকি চলতি মাস সেপ্টেম্বর লিখতেও ৯টি বর্ণ প্রয়োজন। মায়ের গর্ভে একটি শিশু পূর্ণাঙ্গ হতে সময় নেয় ৯ মাস। ইংরেজিতে ৬ অর্থাৎ 6-কে উল্টালে হয় 9 বা ৯। অনেক সংস্কৃতিতে ৬ সংখ্যাটি মনে করা হয় অশুভ বা শয়তানের প্রতীক। অশুভর উল্টোটাই হচ্ছে শুভ, অর্থাৎ ওই ৯ সংখ্যাটিই!

এ রকম একটি শুভ দিনের বিষয়টি অনেকে হয়তো টেরও পাননি। কেউ কেউ তাই দিনটি পার করছেন সাদামাটা আটপৌরে ঢঙেই। কারো কারো জন্য দিনটি বিশেষ তাৎপর্যের, এ জন্য অপেক্ষা করে ছিলেন হয়তো বহু বছর ধরে। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে আজকের দিনটিই বিয়ের দিন হিসেবে বেছে নিয়েছেন অগণিত জুটি। তাদের বিশ্বাস : আজকের দিনে সাত পাকে বাঁধা পড়লে দাম্পত্য জীবন মহা সুখের হবে। প্রতিবেশী দেশ ভারতের অনেক দম্পতিই চাইছেন তাদের সন্তান জন্ম নিক এ পবিত্র দিনে। কেউ কেউ সিজারিয়ানেরও দ্বারস্থ হচ্ছেন।

চীন-জাপান-তাইওয়ান-ভুটান-সহ অনেক দেশের সংস্কৃতিতে ৯ সংখ্যাটিকে শুভ হিসেবে দেখা হয়। এ কারণেও বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ বিশেষ প্রার্থনাতেও অংশ নিচ্ছেন এ দিনটিতে।

তবে শুধু বিয়ে বা জন্ম নয়। এ শুভ দিনটিকে বেছে নিয়েছেন ব্যবসায়ীরাও। মিউজিক বা ফিল্ম প্রযোজনা সংস্থাগুলোও আজকের দিনে ছবি বা নতুন অ্যালবাম বের করার দিন ঠিক করেছে। কেউ কেউ নতুন বিনিয়োগ বা চুক্তির জন্যও বেছে নিয়েছেন আজকের দিনটি। উদ্দেশ্য একটাই : এ বিশেষ দিন ব্যবহার করে শুভ ফল নিশ্চিত করা। হাজার হোক, আবার এ দিনটি উদযাপন করতে হাজার বছরই যে অপেক্ষা করতে হবে!]]>
http://www.somewhereinblog.net/blog/dadabhai/29007524 http://www.somewhereinblog.net/blog/dadabhai/29007524 2009-09-09 16:12:34