আমার প্রিয় পোস্ট

কাঁদো, যখনি কাঁদতে ইচ্ছে করবে। কান্না শুদ্ধতম আবেগ প্রকাশের একমাত্র উতকৃষ্ট মাধ্যম। অতি সুখের সংবাদ এ মানুষ শুদ্ধতা খুজে পায়, অতি দু:খের সংবাদ এ মানুষ শুদ্ধতা খুজে পায়। কাজেই কাঁদো, কেঁদেই তোমার জীবনকে তুমি শুদ্ধতা দান করো। - তুর্কী মরমী কবি দাদায়েম ঈমাস

বাবা বউ আনো, মা বউ আনো.......

১৩ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:০০

শেয়ারঃ
0 13 0

প্রথম চাকুরীর ইন্টারভিউ দিতে গিয়ে বেশ নার্ভাস ছিলাম। এমনিতেই যে আমি খুব সাহসী টাইপের ছেলে তা কিন্তু না। সেদিন আমার নার্ভাসনেসের কাটা লাফালাফি করে আরও এক ডিগ্রী উপরে উঠে গিয়েছিল। শীততাপআবেগদুঃখকষ্টবিষাদযন্ত্রনা নিয়ন্ত্রিত এই অফিসের রিসিপশান রুমে বসেও আমি বেশ ঘামছিলাম। বিশাল বহুজাতিক প্রতিষ্ঠান। আমাকে যে ইন্টারভিউতে কল করেছে তাতেই আমার বুকের ছাতি দুই ইন্চি বেড়ে গিয়েছে। আমার সিরিয়াল বেশ পরে। তাই বসে বসে সুন্দরী রিসিপশনিষ্টের রূপ সূধা পান করা ছাড়া কিছুই করার ছিল না।

অতিরিক্ত দুই ঘন্টা অপেক্ষা নামক মৃত্যুর সাথে হাড্ডাহাড্ডি পান্জা লড়ার পর আমার ডাক পড়লো। ভেতরে গিয়ে দেখলাম অর্ধচন্দ্র হয়ে বসে আছেন দন্ডমুন্ডের কর্তারা; আমাকে বিভাজিত করার জন্য, আমাকে নগ্ন হতাশায় ডুবিয়ে দেবার জন্য। তাঁদের এই অর্ধচন্দ্র ভঙ্গীই বুঝিয়ে দিয়েছিল আমার কপালে কি লেখা আছে। আমার ঘাম দ্বিগুন হারে ঝরতে লাগলো। জীবনের প্রথম চাকুরীর ইন্টারভিউ, তার উপর এতবড় একটা প্রতিষ্ঠান।(আম্মাআআ)

একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে BBA ডিগ্রি নিয়ে পাশ করার পর দেশের লাখো লাখো বেকারদের মাঝে আমিও এক বেকার যোগ হলাম। একজন গ্রাজুয়েট হয়ে গিয়েছি, বেশ একটা আলগা আত্মগৌরব টের পাচ্ছি নিজের অন্তস্হলে।(ক্লোজআপহাসি) কবি কি আর সাধে বলেছেন -

“শৈবাল দিঘিরে বলে উচ্চ করে শির
লিখে রেখো একফোটা দিলাম শিশির।“(ক্লোজআপহাসি)

আমারো ঠিক এই অবস্হা আর কি। পুরনো বেকার চাকুরী পায়না আবার নতুন বেকারের আমদানী। রেজাল্ট খুব একটা খারাপ হয়নি। এজন্য মনে ফুরফুরা একটা ভাব নিয়ে হামলে পড়েছিলাম চাকুরী নামের সেই ডুমুরের ফুলের সন্ধানে। আত্মবিশ্বাসের কোন কমতি ছিলনা। কিন্তু মনে ফুরফুরা ভাব কিংবা আত্মবিশ্বাস খুব বেশীদিন স্হায়ী হলোনা। অনেকগুলো ছোটবড় প্রতিষ্ঠানে আবেদন করেও যখন কোন ইন্টারভিউ কল পেলাম না, মনটার মাঝে সাইমুমের আনাগোনা শুরু হলো। মনটা হয়ে গেল আরবের মরুভুমি। তারপরও দমলাম না। ছোটবেলায় পড়া কবিতার নীতিকথাগুলো অ্যাপ্লাই করতে লাগলাম নিজ জীবনে। এখনকার পঙক্তিগুলো হলো -

“পারিবনা এ কথাটি বলিওনা আর
একবার না পারিলে দেখ শতবার।“

আমিও শতবার দেখার সন্কল্প নিয়ে আবার পূর্নোদ্যোমে মাঠে নামলাম, এবং সন্কল্পের উপহার স্বরুপ এই ইন্টারভিউ।

রুমে ঢুকে, সালাম দিয়ে, অনুমতি নিয়ে আসন গ্রহন করলাম। রাশভারি গোছের একজন আমার বায়োডাটাকে কুন্চিত ভ্রু নিয়ে বেশ তীন্ক্ষ দৃষ্টিতে উল্টেপাল্টে পর্যবেক্ষন করতে লাগলেন। মনে মনে আমি তখন আমার জানা সকল দুআদুরুদ পাঠে ব্যাস্ত। যেভাবে আমার দুই পৃষ্টার বায়োডাটা পর্যবেক্ষন করা হচ্ছে তাতে বুঝলাম, ইহজাগতিক কোন কার্যকলাপই আমাকে চাকুরী পেতে সাহায্য করবেনা, তাই এই আধ্যাত্মিক প্রচেষ্টা। কিন্তু আধ্যাত্মিক ভাবে চেষ্টা করেও কোন লাভ হলোনা। দীর্ঘ ২-৩ ঘন্টার অপেক্ষা সত্বেও মিনিট দশেকের পুলসিরাতখানা আমি ঐ যাত্রা পার হতে পারলামনা। যদিও বহুজাতিক প্রতিষ্ঠানটির রাশভারী কর্তাগন আমাকে ব্যক্তিগত (নিজের নাম, বাবার নাম, বাড়ী কোথায় এইসব আর কি) কয়েকটি প্রশ্ন করেই বিদায় দিয়েছিলেন, শুধু রাশভারি মানুষটি বায়োডাটাতে আমার রেফারেন্সের ব্যপারে দু’একটি প্রশ্ন করেছিলেন। বায়োডাটাতে আমার ছবি নিয়েও তার ভেতর একটা অসন্তুষ্টি আমি দেখতে পেয়েছিলাম। ছবিতে আমার চুল কিন্চিত মনে হয় লম্বা ছিল। আমি যতোদূর সম্ভব বিনয়ের সাথেই উত্তর দেয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু পরবর্তীতে আর কোনদিনই তারা আমাকে ডেকে পাঠাননি। আমি বেশ উতফুল্ল যে তারা আমাকে আর ডাকেননি, আমি বেশ হতাশাগ্রস্ত যে তারা আর আমাকে ডাকেননি। তবে কেন ডাকেননি এই দার্শনিক প্রশ্নের উত্তর আজো খুজে পাইনি। তারাতো খুব একটা প্রশ্ন আমাকে করেননি? সব প্রশ্নের উত্তর তো আমি ঠিক ঠিকই দিয়েছিলাম? তবে কি আমি যোগ্য ছিলাম না? তবে কেন এই ইন্টারভিউ নামক প্রহসন? এমন অনেক প্রশ্ন আমাকে ছিন্নভিন্ন করতে থাকে।(খাইয়ালামু)

এরপর যথারীতি আমি অনেকগুলো প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিলাম। কিন্তু বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি মিললো না। আবার সেই দার্শনিক প্রশ্ন এসে মনে হানাহানি শুরু করলো। কেন চাকুরী পাই না আমি? আমি কি তাহলে যোগ্য নই? আমার সাথের ইকরাম পেয়েছে, রাশেদ পেয়েছে, রাকিব পেয়েছে, কলিম, সগীর, সুমন, ইকবাল, জাবের, এমনকি ৩ বারে একেকটা বিষয়ে পাশ করা শাহীনও চাকুরী পেয়েছে। মহাসুখে চাকুরী করে বেড়াচ্ছে। শাহীনের থলথলে গাল আরও থলথলে হয়েছে। দেখে আমার সুখবোধ হতে থাকে, শোকবোধ হেত থাকে। আমি কেন চাকুরী পাইনা?

বাসা থেকেও সকলে চাপ দিতে থাকলো। বাড়ীর বড় ছেলে হিসেবে নিজেও বেশ লজ্জার মাঝে পড়ে গেলাম। নিজেকে বেশ গুটিয়ে ফেললাম। উতকৃষ্ট বেকার যাকে বলে। বাসায় মেহমান আসলে ভাই-বোনদের আড়ালে লুকিয়ে থাকতে শুরু করলাম। নিজের কাছে নিজে ছোট হয়ে যেতে থাকলাম। তাই সিদ্ধান্ত নিলাম আবার ছাত্র হয়ে যাব। তাতে যদি কপাল ফেরে। ভর্তি হলাম MBA তে। ফিরে গেলাম ছেলেবেলায়, নীতিকথায় যদি মিলে মুক্তি -

“মেঘ দেখে কেউ করিসনে ভয়
আড়ালে তার সূর্য হাসে।“(ক্লোজআপহাসি)

আমার জীবনেও সূর্যের অট্টহাসি শুনতে পেলাম। আমার ছোট চাচা হঠাত একদিন আমাকে একটা অফিসে তার পরিচিত একজনের সাথে দেখা করতে পাঠালেন। আমি দেখা করতে গেলাম। অনেক্ষন অপেক্ষা করার পর তার সাথে দেখা হলো। তিনি আমাকে তার রুমে নিয়ে গেলেন। সব দেখে বুঝলাম বেশ বড়োসড়ো কর্তাগোছের কারও পাল্লায় পড়েছি এ যাত্রা। কিছু হলেও হয়ে যেতে পারে। টুকটাক আলাপ করে তিনি আমাকে তিন দিন পর আবার দেখা করতে বললেন। হৃষ্ট চিত্তে বাড়ি ফিরে এলাম। তিন দিন পর যথারীতি দেখা করতে গিয়ে রীতিমতো ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। তিনি আমাকে অ্যাপোয়েন্টমেন্ট লেটার হাতে ধরিয়ে দিলেন। আমি হতকচিত ভাবে তাকে ইন্টারভিউয়ের কথা জিজ্ঞেস করলাম। তিনি উত্তরে বললেন, “আরে তুমি হইলা রহমতের ভাইস্তা, তুমার আবার ইন্টারভিউ কিসের? তুমি এমনিই ফিট। তুমি পারবা।“ আমি টাশকি খেয়ে হতভম্ব হয়ে বসে থাকলাম।(বাঁচাওওও) যে আমি ইন্টারভিউ দিতে দিতে চাকুরী পাচ্ছিলাম না, সে কিনা আজ রহমতের ভাইস্তা হওয়ার সুবাদে চাকুরী পেয়ে গেলাম?

একবার মনে হলো প্রস্তাবটা ফিরিয়ে দিই। কিন্তু আত্মসম্মানবোধ বাস্তবতার কাছে হার মানলো। মনকে বুঝালাম। ছেলেবেলার নীতিবাক্যও প্রভাবকরূপে কাজ করলো। “ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।“ আমিও ভাবিয়াই কাজ করিলাম। বুঝতে পারলাম, আমাকে রহমত মিয়ার ভাতিজা হয়েই শুরু করতে হবে। যথারীতি আত্মসম্মানের পেটে লাথি মেরে কাজে লেগে গেলাম। সাথে MBA এ তো চলছেই।(ক্লোজআপহাসি)

দিন, মাস, বছর গড়াতে থাকলো। দেখতে দেখতে MBA এ টাও শেষ হয়ে গেল। BBA, MBA দুইটা ডিগ্রিধারী এই আমি চাকুরীও করতে লাগলাম মনের সুখে। চাচা প্রদত্ত চাকুরী, ভালভাবে না করলে কি আর উপায় আছে? আর যাই করি নেমকহারামী এই বান্দার রক্তে নাই। চাচার অসম্মান করি কিভাবে, তাই মন দিয়েই চাকুরী করতে লাগলাম। সাথে চলতে থাকলো এখানে ওখানে চাকুরীর জন্য টুকটাক আবেদন। কিন্তু একটা ব্যাপারে কোন হাওয়া-বাতাস পাচ্ছিলাম না। বাসায় আমার বিয়ে নিয়ে কেউ কোন বাক্য ব্যয় করতে রাজি না। বেশ চিন্তিত হয়ে পড়লাম। লজ্জায় কাউকে কিছু বলতেও পারছিনা। বিশাল এক হতদ্যোম পরিস্হিতির মাঝে দিনানিপাত করতে থাকলাম।(বাঁচাওওও)

হঠাত একদিন বেশ ভাল একটা চাকুরীর ইন্টারভিউতে কল পেলাম। বেশ আগেই আবেদনটা করেছিলাম। এটাও একটা বহুজাতিক প্রতিষ্ঠান। ইন্টারভিউ রুমে ঢুকেই আমার ছেদনদন্ত পযন্ত প্রকাশিত হয়ে গেল। জীবনের প্রথম ইন্টারভিউতে দেখা সেই কুন্চিত ভ্রু এখানেও আসরের মধ্যমনি হয়ে বসে আছেন। আজও তার হাতেই আমার বায়োডাটা খানা। তিনি আমাকে না চিনলেও আমি তাকে ঠিকই চিনে নিয়েছি। তার দুই পাশে আরও চার জন সেনাপতি। আসন গ্রহনের পর যথারীতি রবোটিক কন্ঠে নামধাম জিজ্ঞাসা, অতঃপর আসল প্রশ্ন। প্রথমেই কুন্চিত ভ্রু গলা খাকারী দিয়ে বেশ বিজ্ঞের মতো জিজ্ঞেস করলেন -

"আপনি BBA, MBA করতে গেলেন কেন? আর কোন কিছু কি করতে পারতেন না? আপনি অন্য যে কোন বিষয়ে অনার্স পড়ে মাস্টার্স পড়তে পারতেন। পারতেন না? Why BBA, MBA?"

এমনিতেই উনার উপর আমার বেশ ইহজাগতিক ক্ষোভ। প্রথম ইন্টারভিউতে হেনস্হার কথা আমি ভুলি কি করে? আমিও গলা পরিস্কার করে বলতে শুরু করলাম -

"আসলে স্যার আমি ব্যবসা এবং একটি ব্যবসা প্রতিষ্ঠানের কার্যপ্রণালী সম্পর্কে প্রাথমিক ধারনা নেয়ার জন্য BBA পড়তে আগ্রহ বোধ করি। আর আমাদের দেশের বাস্তবতা অনুযায়ী পড়াশুনার পাঠ চুকিয়ে একটা ভাল চাকুরীর আশা কার না থাকে? আমারো সে রকম আশাই ছিল। কিন্তু পাশ করে দেখলাম চাকুরী পাওয়া আর যাই হোক আমার কর্ম নয়। এখানে রাজপুত্র থেকে শুরু করে কুটালপুত্র, মন্ত্রীপুত্র সবাই বেকার। আমি ফকিরপুত্রের ঠাই এখানে হবার নয়। আমার উচুপদের কোন রেফারেন্সই নেই, আমার কি ভাল চাকুরী হবে? নিজেকে একজন প্রথম শ্রেনীর বলদের মতো মনে হতে লাগলো। আমার থেকে উতকৃষ্ট একটা বলদেরও অনেক কাজ আছে। হাল চাষে কাজে লেগে সে আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ন একটা অগ্রনী ভূমিকা রাখছে। আর আমি কর্মহীন বেকার যুবক। BBA (বিশ্ব বেকার এসোসিয়েশন) এর একজন বেকার বলদ। তাই BBA এর অর্থ আমার কাছে বিশ্ব বেকার এসোসিয়েশন।"

এখানে এসে শ্রোতারা একটু নড়ে চড়ে বসলেন। দু’একজন একে অপরের দিকে দৃষ্টি বিনিময় করে গলা পরিস্কার করলেন। আমি আবারো বলতে শুরু করলাম -

“তবে স্যার এটা আমার বেকার জীবনের বিশ্লেষন। এখনকার বাস্তবতা আলাদা। BBA, MBA শেষ করে আমি বেশ ভালই চাকুরী করছি। আপনাদের কাছে স্যার কিছুই লুকাবোনা। BBA, MBA ডিগ্রীর বদৌলতে কিন্তু চাকুরীটি পাইনি। চাকুরী পেয়েছি আমার চাচার বদৌলতে। কাজেই ঐসব BBA, MBA আমার কাছে খুব একটা গ্রহনযোগ্য নয়। মামা-চাচা-খালু-ফুপা-নানা-দাদা-তালুই আমার কাছে অনেক গ্রহনযোগ্য। ডিগ্রী ধুয়ে তো আর পানি খাচ্ছিনা? ডিগ্রী নিয়ে তাই কোন বড়াইও আমার নেই। আর ঘটনা হচ্ছে, দুই দুইটা ডিগ্রী নিয়েছি, বেশ ভাল একটা চাকুরীও (হোক না তা চাচা প্রদত্ত) করছি, কিন্তু দুর্ভাগ্য যে বাসায় আমার বিয়ে বিষয়ে কোন আলাপচারিতা হচ্ছেনা। তাই BBA, MBA এখন আমার কাছে একটা মেসেজ। মেসেজটা যথাক্রমে আমার জন্মদাতা এবং জন্মদাত্রীর প্রতি। BBA এখন আমার কাছে “বাবা বউ আনো” আর MBA এখন আমার কাছে “মা বউ আনো”। ডিগ্রী হচ্ছে আমাদের জীবনে বিয়ের লাইসেন্স। চাকুরীতে ডিগ্রীর খুব একটা প্রয়োজন নেই। এখানে মামা-চাচা-খালু-ফুপা-দাদা-নানা-তালুই সাহেবরাই প্রভাবক-অনুঘটক, এরাই আমাদের মতো বেকারদের জীবনে সাইমুম ঝড়, এরাই আমাদের জীবন নদীর জোয়ার-ভাটা। ঠিক না স্যার?”

প্রাজ্ঞ পন্ডিতেরা তখন বেশ অসহায় বোধ করছেন। সবার চোখে-মুখে বিহ্বল, দিশেহারা একটা ভাব। আমাকে মেরেই বসেন কিনা সন্দেহে আছি। তাই কাল বিলম্ব না করে প্রফুল্ল চিত্তে আমি প্রস্হান করলাম। কুন্চিত ভ্রু’কে বেশ একহাত নেয়া হয়েছে।(ক্লোজআপহাসি)

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৩ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:০৯
অচেনা বাঙালি বলেছেন: প্রফু্ল্ল চিত্তে লোলাইলাম।
২. ১৩ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:১৩
সামী মিয়াদাদ বলেছেন: সবাইলে দেখি লোলে লাইলো, লোইল্যবাদ @ অচেনা বাঙালি
৩. ১৩ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:১৪
দুঃখবিলাস বলেছেন: কোথায় যেন একটা মিল খুঁজে পেলাম। ৫
৪. ১৩ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:১৪
দুঃখবিলাস বলেছেন: কোথায় যেন একটা মিল খুঁজে পেলাম। ৫
৫. ১৩ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:১৪
আনন্দময় বলেছেন: অবাক হবার পালা যেন শেষ না হয়.....।
আরেকটি ভালো লিখা মাঝে একটু হেসেও নিলাম।
৬. ১৩ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:২২
আলী আরাফাত শান্ত বলেছেন: হে হে হে।আমি আগে থেকেই জানি।তাই গ্রেডের পিছনে না লাইগা মামা কাকার পিছনে আছি।যেন পাশ করার সাথে সাথে যেন চাকরি ভালো পাই।৫
৭. ১৩ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:২৭
একজন বলেছেন: এটা কি সত্যি!
ফিট খাইছি!!
৮. ১৩ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৩৩
একজন বলেছেন: সাহস আর ছবির জন্য ৫।
৯. ১৩ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:০৮
অন্যরকম বলেছেন: লালায়লাম!

আপনি ত দেখি হেভভি জিনিস। ভালই বলছেন!
১০. ১৩ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:৩৪
আলী বলেছেন: প্প্বষপ্প্বজ্জ প্প্ব্লপ্প্ব ৈপ্প্বপ্প্ব্যেপ্প্ম্ক.......
১২. ১৩ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:০৯
প্রশ্নোত্তর বলেছেন: প্রফু্ল্ল ৫ চিত্তে লোলাইলাম, থুক্কু বিলাইলাম (বিয়ার জইন্য!)।
১৩. ১৩ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:১১
মাথামোটা বলেছেন: ২ বছর বেকার আছিলাম।
১৪. ১৩ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:১৩
ছায়ার আলো বলেছেন: সাব্বাশ!!
বস্ আরো চাই!
১৫. ১৩ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:২৮
ফারহান দাউদ বলেছেন: ২ মাসের মাঝে বিশ্ব বেকার এসোসিয়েশনে যোগ দিব,১টা মামা-চাচা দরকার,আপনে হইটে রাজি থাকলে ১টা এফিডেভিট কইরা ফেলি।
১৭. ১৪ ই নভেম্বর, ২০০৭ সকাল ৯:১০
নরাধম বলেছেন: আরে চাকরি করে কি হবে? কুবতে লিখেন।

৫............
১৮. ১৪ ই নভেম্বর, ২০০৭ সকাল ৯:৫৬
ধুসর গোধূলি বলেছেন: সাব্বাশ! বাঘের বাচ্চা!!
এক্কারে বলদার মতোই কাম করছেন। দিলাম পাঁচ।
১৯. ১৪ ই নভেম্বর, ২০০৭ সকাল ১০:৪১
সামী মিয়াদাদ বলেছেন: ধন্যবাদ, তবে মিলটা কই খুইলা কনতো দেখি? @দুঃখবিলাস

পড়ার জন্য কৃতজ্ঞতা। আমিও অবাক!!! @ আনন্দময়

মামা-কাকার পেছনেই থাকেন ভাইজান। আপনেতো যথেষ্ট মাথাওয়ালা পাবলিক। আমার মামা-কাকাও নাই মাথাও নাই...@শান্ত

সাহস আর ছবির প্রতি মমত্ববোধের জন্য ধন্যবাদ। লেখার জন্যতো কিছু পাইলাম না। @একজন

আপনেরেও লোইল্যবাদ @ অন্যরকম

হায়ারোগ্লিফিক্স তো ভাই ভালোই শিখছেন @ আলী

লোইল্যবাদ @ রাশেদ

আপনেরেও প্রফুল্লচিত্তে লল্যবাদ লিলানো থুক্কু বিলানো হইলো @ প্রশ্নোত্তর

কঠিন বাস্তবতা @ মাথামোটা

ধন্যবাদ বস, দেখি কি হয় @ ছায়ার আলো

১টায় কাম হইবোনা মামা-চাচার জাল বিস্তার করতে হইবো। @ ফারহান দাউদ

হি হি হি @ ভাসমান

আপনে দেখি ভাই আমারে খুন করতে কাইতাছেন, আপনের নমের সাথে পরামর্শখানের মিল তো অবিশ্বাস্য!!!, ধন্যবাদ মুল্যবান পরামর্শ এবং পঠনের জন্য @ নরাধম

ধন্যবাদ, দারুন ভাবে অনুপ্রানিত। দেখি বাঘের বাচ্চা হইয়া আরও কিছু বলদার মতো কাম করতে পারি কিনা? @ধুসর গোধূলি





২০. ১৪ ই নভেম্বর, ২০০৭ সকাল ১০:৫২
মানবী বলেছেন: আপনার রম্য লেখার হাত প্রশংসনীয়। চমৎকার লিখেছেন! বর্ণনায় অসহায়ত্ব স্পষ্ট ফুটে উঠেছে, এধরনের অভিজ্ঞতা না থাকলেও পুরোপুরি অনুভব সম্ভব!

চমৎকার পোস্টৈর জন্য ধন্যবাদ সামী মিয়াদাদ।

২১. ১৪ ই নভেম্বর, ২০০৭ সকাল ১১:০৩
সামী মিয়াদাদ বলেছেন: আমি দারুনভাবে উচ্ছসিত, সম্মানিত, আপনার মতো সুব্লগারের কাছ থেকে এহেন অনুপ্রেরনামুলক মন্তব্য পেয়ে। আপনকেও ধন্যবাদ, ভাল থাকবেন। @ মানবী
২২. ১৪ ই নভেম্বর, ২০০৭ সকাল ১১:০৬
জয়িতা বলেছেন: হাসলাম, ভালো লিখছেন, অভিজ্ঞতা অসাধারণ।এই হলো বাস্তবতা।
২৫. ১৪ ই নভেম্বর, ২০০৭ সকাল ১১:১৭
সামী মিয়াদাদ বলেছেন: ধন্যবাদ জয়িতা বিশাল লেখাটা পড়ার জন্য। আমিও হাসলাম @ জয়িতা

ইইঅ, গইঅ এর মানে কি? একটু দ্বিধান্বিত আছি। বুঝাইয়া কন। @ দ্বিধা
২৬. ১৪ ই নভেম্বর, ২০০৭ সকাল ১১:২২
অনিক বলেছেন: জাভেদ মিঁয়াদাদের মতো শেষ বলে ছক্কা। এমন লিখলে সামী'র স্বামীত্ব পেতে দেরী হবে না।
২৭. ১৪ ই নভেম্বর, ২০০৭ সকাল ১১:২৩
সৃজন বলেছেন: অতি চমতকার রসালো allygory .........৫+
২৮. ১৪ ই নভেম্বর, ২০০৭ সকাল ১১:৪৩
সামী মিয়াদাদ বলেছেন: হে হে হে , আপনার মুখে ফুল চন্দন পড়ুক, @অনিক

উস্তাদ শ্যাষ রাইতে শিখাইছিলতো? কথায় আছেনা, উস্তাদের মাইর শ্যাষ রাইতে...? @সৃজন
২৯. ১৪ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১২:২৩
ৈকলাশ বলেছেন: ভাল লিখছেন সামী ভাই।
৩১. ১৪ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৬
অন্যরকম বলেছেন: শেষ পর্যন্ত কি হয়ছে? বউ আইছে?


বি.এস.সি. শেষ করছি...... মনে হয় এম.বি.এ. করতেই হইব !
৩২. ১৪ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৫০
সামী মিয়াদাদ বলেছেন: আইজকাইল খালি বাপরে কইলে হয়না, মারেও কওন লাগে। তাড়াতাড়ি মারেও মেসেজটা পৌছাইয়া দেন। @ অন্যরকম
৩৩. ১৫ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:৩৭
শাহানা বলেছেন: পোস্টের হেডিং দেখে ভেবেছিলাম বিয়ে পাগল জাতীয় লেখা থাকবে, আপনি দেখি ইন্টার ভিউ নিয়ে লিখেছেন। ইন্টারভিউ আমিও অনেক দিয়েছি। কোন অফিস কোথায়, কয়টা লাইট আছে, চা দেয় কিনা এই সব দেখে আসতাম। তবে চাকরি আমি সব সময় ইন্টারভিউ দিয়েই পেয়েছি।
৩৪. ১৫ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:১০
সামী মিয়াদাদ বলেছেন: হা হা হা , আপনি তো গ্রেট লাকি আপুনি। আপনার মতো ভাগ্যটা যদি আমার হইতো? আহারে....!!!
৩৫. ১৮ ই নভেম্বর, ২০০৭ রাত ১:৩৯
সন্ধ্যাবাতি বলেছেন: BJA MJA নামে কোন ডিগ্রী নাই, হায়!
বেশ লেগেছে।
৩৬. ১৮ ই নভেম্বর, ২০০৭ রাত ১:৩৯
সন্ধ্যাবাতি বলেছেন: অবশ্য এইটা দিয়েও চলবে... বর হলেই হবে। এই কথাটা তো আগে ভাবি নাই, এখন আবার নতুন করে বিবিএ তে ভত্তি হতে হবে? কি সব্বোনাশ!
৩৭. ১৮ ই নভেম্বর, ২০০৭ সকাল ১০:৫৯
সামী মিয়াদাদ বলেছেন: হো হো হো , ভালই বলেছেন। সবার জন্যই এটা প্রযোজ্য। বাবা বর আনো.....মা বর আনো.... @ সন্ধ্যাবাতি
৩৮. ১৯ শে নভেম্বর, ২০০৭ সকাল ৯:১৮
আইরিন সুলতানা বলেছেন: হাতের মেহেদী আলপনাটা জোস হইসে......নাহ্ বলতেই হবে এখন...বাবা, বর আনো...মা, বর আনো....
৩৯. ১৯ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:২৮
সামী মিয়াদাদ বলেছেন: আপুনি, তাইলে আর দেরী কেন? আমাদেরও একটা খানাপিনা হোক? শশা-গাজর খাইতে খাইতে বোর হয়ে গেসি। তবে আগে সার্টিফিকেটটা নিয়ে নিবেন.... @ আইরিন সুলতানা

৪০. ১৯ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:৪৬
মেহরাব শাহরিয়ার বলেছেন: খাইসেরে , আপনি তো কঠিন চিজ , দারুন আহ্লাদিত হইলাম । আমিও বিবিএ তে যোগ দিতে যাচ্ছি অচিরেই , চাচা মামাও নাই .....
৪১. ১৯ শে নভেম্বর, ২০০৭ সকাল ১১:০৪
সামী মিয়াদাদ বলেছেন: খালি বাবারে মেসেজ দিলে হবেনা....মায়ের কাছেও পাঠাতে হবে....কেন ভাই একদিকে হেলে থাকবেন? দুজনরেই খুশী রাখেন....বাবা মা দু'জনের কানেই ঘ্যানঘ্যান করেন....কামে দিবো.. @ মেহরাব শাহরিয়ার
৪২. ২০ শে নভেম্বর, ২০০৭ সকাল ৯:২৫
অজানা অচেনা বলেছেন: এইটা এতোদিন পরে পড়লাম ক্যান? আফনের লেখার শিরোনাম পড়েই মনে পইরা গেসিল- আমার BBAর প্রথম ক্লাসেই হেড স্যার এই ইলেবোরেশনটা আমাদের শিখাইসিলেন-আমিও তাই সোল্লাসে BBA পড়িয়া প্রায় শেষ করিতেছি- আশা করি সেই সাথে বাবার কাছে মেসেজটা যাবে। কিন্তুক ঘটনা হইল গিয়া আমার আগে আমার এক ভাইজান লাইনে আসে, তাই মনে অইতাসে মার কাছে যাওয়ার আগে কাম অইবনা।
তয়, আফনের জন্য শুভ কামনা রইল। দাওয়াত না দিলে খবর আসে কইলাম।
৪৩. ২০ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:৪৬
সামী মিয়াদাদ বলেছেন: হে হে হে , ঠিক আছে!! দাওয়াত পাইবেন। এখন থাইকা পেট খালি রাখেন কিন্তু। নিজেরটার কথাই আবার ভুইলা যায়েন না কইলাম? @ অজানা অচেনা
৪৪. ২০ শে নভেম্বর, ২০০৭ সকাল ১১:৩৭
অন্যরকম বলেছেন: আপনার এক পোস্টে পড়লাম (হেইলা পরা) আপনার এক পা কবরে! বুড়া হয়ে গেছেন..... এখন আবার কন বিয়া করবেন??? ঘটনা কি?

ভীমরতি না তো???
৪৫. ২০ শে নভেম্বর, ২০০৭ সকাল ১১:৪৮
তুষারমানব বলেছেন: সামী ভাই, দারুন লিখেছেন।....
৫ লোলাইলাম।....
আপনিতো BBA MBAকইরা বাবা-মাকে ম্যাসেজ দিলেন...আমিতো বি.এস.সি করতেসি...আমার কি হইব!
৪৬. ২০ শে নভেম্বর, ২০০৭ সকাল ১১:৫২
তুষারমানব বলেছেন: অনুয ভাই, ঠিকইতো কইসেন!...
সামী ভাই না আগেই কাইত হয়া গেসে এখন আবার বিয়া করতে চায়!!
ঘটনা কি?!
৪৭. ২০ শে নভেম্বর, ২০০৭ সকাল ১১:৫৪
সাইফুর বলেছেন: জটিল পোষ্ট...৫ ক্যান যে আগে খেয়াল করি নাই...
৪৮. ২০ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১২:১৪
সামী মিয়াদাদ বলেছেন: ভিমরতীর কোন বয়স নাই। আমার নয়া পোষ্টখানা পইড়া লন, বুঝতে পারবেন @ অনু

আপনার তো মেসেজ দেয়ার কোন দরকারই নাই? আপনার তো অল কমপ্লিট!!! BSC মানে হইলো "বিয়া স্বাদী কমপ্লিট"....লইল্যবাদ লালাইলাম.....আর আমার নয়া পোষ্টখানা পড়লেই সব বুইঝা যাইবেন। @তুষারমানব

ধন্যবাদ সাইফুর, আমার দূর্ভাগ্য @সাইফুর



৪৯. ২০ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১২:১৮
অন্যরকম বলেছেন: হে মনে লয় নতুন কিছু ঘটাইছে!
এমন কাউরে দেখছে...... যে একেবারে হেলে পরছে! মনে হয় অনেক পুরানা কাউরে নতুন কইরা দেখছে....!
৫০. ২০ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৪
তুষারমানব বলেছেন: সামী ভাই এইডা কি কইলেন!...আমি আবার বিয়া করলাম কবে?
আমগো ফ্যামিলিতে আমার বাপ-মা ছাড়া আর কারও বিয়া হয়নাই।
৫১. ২০ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১২:৪৪
সামী মিয়াদাদ বলেছেন: আমার কাছে BSC মানেই বিয়া স্বাদী কমপ্লিট। আমার কি দোষ? আপনেইতো কইতাছেন....হা হা হা @তুষারমানব
৫২. ২০ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২৯
অজানা অচেনা বলেছেন: @ স্নোম্যান এবং অনুদা, আপনাদের জন্য সুখবর আসে। আমি অনেক গো+এষণা কইরা BSCর মাধ্যমেও যে ম্যাসেজ দেওন যাইব-হেইডা বাইর করছি-"বাবা সংগী চাই"। এইবার কাম অইব- কারন বউ চাওনের চেয়ে সংগী চাওন বহুত ডেন্জারাস-না জানি কোথায় যায় সংগী খুঁজে- কলিকাল বড় ডরের কাল!!
৫৩. ২০ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৩
অজানা অচেনা বলেছেন: আর বড়ে মিয়া,ভালো কথা- আমিও অনুদার সাথে একমত- আমি তো ভাবতাসিলাম আফনে বুড়া মানুষ-আংকেল ডাকতে আসিলাম-আফনের আগের পোস্ট পইড়া..এখন দেখতাসি ঘটনা ভিন্ন- কোনটা থুইয়া কোনটা বিশ্বাস করি??
৫৪. ২০ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৩
সামী মিয়াদাদ বলেছেন: @ অজানা অচেনা, চশমা পইরা হাসি দিলাম, চোখ যদি হঠাত মনের কথা কইয়া ফালায়?
৫৫. ২০ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২১
অরুনাভ বলেছেন: অনেক দিন পর ভাল একটা লেখা পড়লাম....৫
৫৭. ০১ লা ডিসেম্বর, ২০০৭ ভোর ৪:৩৬
নির্বাসিত বলেছেন: ভারী চমত্কার লেখার হাতটি আপনার। পুরো লেখাটাতেই একটা টান টান ভাব বজায় ছিল। ভবিষ্যতেও এই রকম সুন্দর লেখা উপহার দেবেন, এই আশা রাখছি।
৫৮. ০১ লা ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:০৩
সামী মিয়াদাদ বলেছেন: ধন্যবাদ নির্বাসিত। আপনার আশা পুরন করার আপ্রাণ চেষ্টা করা হবে....তা আপনি নির্বাসনে কেন? @ নির্বাসিত
৫৯. ০১ লা ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:১০
মুকুল বলেছেন: সামী ভাইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইই
৬০. ০১ লা ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:৪৯
সামী মিয়াদাদ বলেছেন: মুকুল ভাইইইইইইইইইইইইইইইইইই....কি হইছে?
৬১. ০২ রা ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:১০
সাইমুম বলেছেন: না পড়ে কি ৫ দেয়া ঠিক?????????
৬২. ০২ রা ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:১৯
সামী মিয়াদাদ বলেছেন: না, না পড়ে ৫ দেয়া ঠিক না। আপনাকে ব্লগে দেখে খুব ভাল্লাগতেছে। ভাল থাকবেন আর অতি সত্বর নতুন পোষ্ট দেবেন। ধন্যবাদ। @সাইমুম
৬৩. ০২ রা ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৪৫
মদনবাবু বলেছেন: নিজের চাকরী নিজে দিছি । এত কষ্ট করা লাগে নাই ।
তবে ঐ ইন্টারভিউটা কটিন দিসেন ।
৬৪. ০২ রা ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৫৩
সামী মিয়াদাদ বলেছেন: আপনার মতো যদি বাংলাদেশের সবাই করতে পারতো? @ মদনবাবু
৬৫. ০২ রা ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৪২
েজবীন বলেছেন: অন্যরকম বলেছেন :
২০০৭-১১-২০ ১১:৩৭:০৯
আপনার এক পোস্টে পড়লাম (হেইলা পরা) আপনার এক পা কবরে! বুড়া হয়ে গেছেন..... এখন আবার কন বিয়া করবেন??? ঘটনা কি?
ভীমরতি না তো???


পোলার মতিগতি বুঝিনা।
লেখাটা মজার।
৬৬. ০২ রা ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৪৫
েজবীন বলেছেন: হাতের মেহেদী পরাটা দারুন
৬৭. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:২০
সামী মিয়াদাদ বলেছেন: ধন্যবাদ। পোলার মতিগতি না বোঝাই ভাল হবে।পোলা নিজেই নিজের মতিগতি বুঝতে পারেনা....হা...হা....হা...হা..(ক্লোজআপহাসি)(ক্লোজআপহাসি)(ক্লোজআপহাসি)(ক্লোজআপহাসি)@েজবীন
৬৮. ১৯ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:০৫
নেই মানুষ বলেছেন: সামী, আপনার কলেজ লাইফ কোথায় কেটেছে? (অনেক আগেই প্রশ্নটা করতাম, কিন্তু করা হয়নি)। সামী মিয়াদাদ- এই কম্বিনেশনের নাম আছে এরকম েকজন মানুস আমি চিনি (আমার ধারনা এই নামের মাত্র একটাই ব্যক্তি আছে; rare combination কি না , তাই)। তায় আবার আপনার আভাটার দেখে মনে হল আপনিই সেই মিয়াদাদ। তায় আবার কার ব্লগে আজ সিলেটীতে মন্তব্য করলেন। তাই এত মিল দেখে আর প্রশ্ন আটকাতে পারলাম না।

ভাল থাকুন।
২০ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:৫৭

লেখক বলেছেন: শিশুকাল থেকে কলেজ লাইফ পর্যন্ত সিলেটের মাটিতেই কেটেছে। ঐতিহ্যবাহী এম. সি কলেজে ছিলাম আমি। আপনি হয়তো ঠিকই ধরেছেন,আমিই সেই সামী মিয়াদাদ।

আপনি আমাকে চিনে থাকলে আমিও অব্শ্যই আপনাকে চিনি। সামহোয়ারে আইসা কলেজ মেট। খারাপ না। দুনিয়া গোল, সামহোয়ারও দেখি গোল

ভাল থাকবেন।

৭০. ২০ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২০
এবিএম গিয়াসউদ্দিন (শামীম) বলেছেন: ভালো লাগলো লেখাটা।
তাহলে আমার কি বিয়ে হবে না ভাই? আমার BBA/MBA কোনো ডিগ্রী ই যে নাই!!
২৩ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:৪৬

লেখক বলেছেন: হে হে হে হে হে....আপনেরে নিয়া আমার দুষ্কই হইতাছে। কি হবে গো আপনার????

৭১. ২১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ২:৪৮
নেই মানুষ বলেছেন: হ্যা, কলেজ মেট ই বটে। সাথে আবার মিহির স্যারের ইংরেজী ব্যাচের ব্যাচমেট। তো ঠিক আছে সামী ভাল থাক।
২৩ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:১৮

লেখক বলেছেন: হুমমমম......তুমি তাইলে ইংল্যান্ড থাক। ভাইজান রহস্য না কইরা কইয়া ফালাও তুমি ক্যাডা। মিহির স্যারের বাসায় এক ব্যাচে পড়ছি, তাইলেতো মিয়া তুমি আমার বেশ কাছের মানুষ। কি দুষ্ক, এখন বুঝতে পারতাছিনা। ফর্ষা নিয়া কেউ একজন?

খেবা তুমি। খওতেরেবা????

৭২. ২১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ২:৫৫
কুম্ভকর্ণ বলেছেন: আহারে, বিয়ে, কি সুন্দর শব্দ। আমার মা-বাপকে বুঝাইতেই পারিনা এটা।
২৩ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৩০

লেখক বলেছেন: হাহাহাহাহাহাহাহা......ঘুমায়া ঘুমায়া বললেতো বুঝবেনা। চিল্লাইয়া কন, তাইলে দেখেন কাম হইতে পারে।

৭৩. ২৩ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৪৩
কেএসআমীন বলেছেন: রহমত মিয়াদাদের ভাতিজা, জাভেদ মিয়াদাদের ছোট ভাই....
আমিও + করিলাম।
তয় একন আফনের কামখান সারছেন তো? নাকি? আসল বিবিএ, এমবিএ?
২৩ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৪৪

লেখক বলেছেন: হেহেহহেহেহেহেহে.....কোন কামই সারা হ্য়নাই এখনও পর্যন্ত। লাইনে আছি

আমীন ভাই....ভাল থাকবেন।

৭৪. ২৩ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৫৬
লাইটহাউজ বলেছেন: আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ করছি। এরপর এমবিএ তো করবই।
তারপরও ভরসা পাই না। এমবিএ এর পর সিএ করার সিদ্ধান্ত নিয়েছি।

কিছুদিন আগে শুনলাম আমার পরিচিত একজন ব্র্যাক থেকে বিবিএ করে ৫,০০০ টাকার চাকুরী পাবার আশায় টোটো করে ঘুরছে।
তাও পাচ্ছে না কারন এমবিএ ডিগ্রীধারীরা আগে থেকেই ঐ লাইনে দাড়িয়ে আছে।

লেখাটা চমৎকার।

২৩ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ আলোরবসত। আপনার কোন পরবলেমই হবেনা। মা-বাপের কাছে মেসেজ দেয়া শুরু করেন এখনই

৭৫. ২৩ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৫৮
লাইটহাউজ বলেছেন: আমার তো আবার মামা-চাচা নাই। তাই ডিগ্রীই ভরসা।
৭৬. ০৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:৩১
জিহাদ বলেছেন: প্রথমে মোহাম্মদ সামী হয়ে ইয়র্কার দিয়া আবার মিয়াদাদ এর মত ছক্কা। কম খারাপ না... ভাইজান,আপনারে দিয়াই হবে...

লেখাটা ভাল লাগেনাই। তয় + চিহ্ন তে ভুলে চাপ পইড়া গ্যাসে।
০৮ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:০৬

লেখক বলেছেন: হেহেহেহেহেহেহেহেহ....কি আর হইবো.....এখনোতো কিছুই হইলোনা। তবে ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আপনার মন্তব্য আমাকে ভাল লেখাতে সহযোগীতা করবে।

৭৭. ২৬ শে জানুয়ারি, ২০০৮ রাত ১:১০
সারিয়া তাসনিম বলেছেন: চাকরীটা হইছিল কিনা কইলানা তো ?
২৭ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৪৪

লেখক বলেছেন: হাহাহাহাহাহাহাহাহা......এইটা ধাঁধা হিসাবে পাঠকদের হাতে ছেড়ে দিলাম.....তোমরা সকলে মিলে ঠিক করো পরবর্তীতে কি হয়েছিল

৭৮. ২৭ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৫৬
সারিয়া তাসনিম বলেছেন: হ বুঝছি । চাকরী হয়নাই , কারণ ঐ ব্যাটা লিশ্চই খাল কাইট্যা কুমির আনবো না।
২৭ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:২১

লেখক বলেছেন: হাহাহাহাহাহাহাহাহাহাহা.....ভালই কইছো

২৪ শে মে, ২০০৮ সকাল ১০:২৮

লেখক বলেছেন:

ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ

৮০. ২৪ শে মে, ২০০৮ সকাল ১০:৪৫
চিকনমিয়া বলেছেন: সাইম্মা কি বিবাহ করতে চায় নিকি? :)
খেক খেক খেক:)
২৪ শে মে, ২০০৮ সকাল ১০:৪৯

লেখক বলেছেন:
ছি: ছি; চিক্না, এভাবে গুমর ফাস করতে হয়নারে? কি বলিস ভাই এসব? আমার বুঝি লজ্জা করেনা?(লাজুক হাসি)

৮১. ২৪ শে মে, ২০০৮ সকাল ১১:০৫
স্পাইডারওয়েব বলেছেন: হা হা হা হা!

এক্কেবারে বেকার জীবনের ডিজিটাল অভিজ্ঞতাকে কলমের আচঁড়ে ভালোভাবে ফুটে তুলেছেন। আসলে চাকুরী যে আজকাল মেধার জোরে হয়না, হয় মামা-খালু-চাচা-র জোরে তা সর্বজনবিদীত! শুভকামনা রইল!

তাড়াতাড়ি বউ আসুক>>>>>আমরঅ ভাবী পাই এই কামনা রইল! আমার অবস্থাও আপনার মতই! কবে যে BBA ও MBA হবে! :(
২৪ শে মে, ২০০৮ সকাল ১১:০৯

লেখক বলেছেন: মেসেজ পাঠাইতে থাকেন বিভিন্ন উপায়ে....একদিন দেখবেন হাতে বিবিএ/এমবিএ হইয়া গেছেন। হাতে সার্টিফিকেট লইয়া নাচতাছেন

আপনের কনভোকেশান পার্টিতে দাওয়াত দিতে ভুলবেন না কইলাম

৮২. ২৪ শে মে, ২০০৮ সকাল ১১:২২
স্পাইডারওয়েব বলেছেন: দোয়া কইরেন, আপনি সপরিবারে আমন্ত্রিত!:)
২৪ শে মে, ২০০৮ দুপুর ১২:১৯

লেখক বলেছেন: অবশ্যই দোয়া থাকলো

২৬ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৫২

লেখক বলেছেন: ধনেপাতার শুটকী আপনারে উপহার দিলাম...খেক খেক খেক

৮৪. ২৬ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৫৫
রুবেল শাহ বলেছেন: এই পোষ্টে আমার মন্তব্য করা ঠিক হবে না........... আমার ইয়ে জানলে খবর আছে......... B-)
২৬ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৫৯

লেখক বলেছেন: ইয়ে জানলে বিয়ে হয়ে যাবে নাকি? এত ডর ক্যান মনে?....ভাল হইয়া যান...নাইলে আপনার ইয়েরে সব কইয়া দিমু কইলাম

৮৫. ২৬ শে আগস্ট, ২০০৮ রাত ১১:০২
চিকনমিয়া বলেছেন: সাইম্মারে দেইকা ভালা লাগতাচে
বিবাহ করচো নিকি?
দেকি নাই ক্যান?
২৬ শে আগস্ট, ২০০৮ রাত ১১:২৮

লেখক বলেছেন: বিবাহ না কইরাই অবস্হা কাহিলরে চিক্না....আর কইসনা....করলে যে কি হইবো তাই ভাবি খালি

৮৬. ২৬ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৩৬
চিকনমিয়া বলেছেন: আহারে:(
কতদিন পরে দেকচিরে:(
২৬ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৪৯

লেখক বলেছেন: হুমমমম....আবার ডুব দিমু....ডুব সাতার দিয়া দেখি কত দিন জল খাওয়া যায়

৮৭. ২৬ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৫৯
আবু সালেহ বলেছেন:

MBA BBA = বিশ্লেষন তো ফাটাফাটি....

সামী বাসার ঠিকানা দাও ...আন্কেল আন্টিরে যাইয়া তোমার কথা কমু...

যে তোমার সঙ্গী চাই....জীবন সঙ্গী....
২৭ শে আগস্ট, ২০০৮ রাত ১২:০৩

লেখক বলেছেন: হেহেহেহেহেহেহে...ইনায়া বিনায়া অনেক কইছি সালেহ ভাই....কোন লাভ হয়নাইক্যা....এইবার আধ্যাত্বিক লাইনে চিন্তা ভাবনা করতাছি

৮৮. ২৭ শে আগস্ট, ২০০৮ রাত ১২:০৫
রাতমজুর বলেছেন:
সামী ভাই, অখন দরকার " ডাইরেক্ট এ্যাকশান "। ঠিকানা দ্যান, আংকেল-আন্টিরে বুঝায়া কমুনে ;)

ব্লগে নিয়মিত আসবেন তো এবার থেকে?
১৬ ই জুলাই, ২০০৯ রাত ১১:০৪

লেখক বলেছেন: কমেন্টের তারিখ আর উত্তরের তারিখটা মিলায়া দেখেন।

এইবার বুঝেন নিয়মিত আছি কিনা

৮৯. ২৭ শে আগস্ট, ২০০৮ রাত ১২:০৬
আবু সালেহ বলেছেন:
তাইলে সবচেয়ে লেটেস্ট চিন্তা হইলো নিজেই একখান পছন্দ কইরা বিয়া কইরা বাসায় নিয়া যান....
১৬ ই জুলাই, ২০০৯ রাত ১১:০৬

লেখক বলেছেন: বিয়া যে করুম ঐটাই কইতে পারতাছিনা। বিয়া কইরা ফেললে ঐটাও ইনায়া বিনায়া কইতে পারুমনা। সো বুঝেন এইবার

৯০. ২৭ শে আগস্ট, ২০০৮ রাত ১২:১৩
ভাঙ্গা পেন্সিল বলেছেন: পাশ করতে তো ভয় খাইতাসি!!
২৫ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৪

লেখক বলেছেন: কেন পাশ করলে বিয়া করতে হইবো এই জন্য?

বিয়ারে এতো ভয় ক্যান?

৯১. ২৭ শে আগস্ট, ২০০৮ রাত ১২:২৫
এরশাদ বাদশা বলেছেন: সামী ভাই ইজ ব্যাক!!!!!!!!!!!!!

BBA, MBA- বাবা বউ আনো, মা বউ আনো.... হাসতে হাসতে হেঁচকি উঠার উপক্রম।

২৫ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৫

লেখক বলেছেন: যাক হেচকী তুলতে তুলতে গায়ে শেরোয়ানী লাগাইছেন দেখি।

৯২. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:২০
সোহায়লা রিদওয়ান বলেছেন: আউট অফ সিলেবাস টাইপ ফানি ! :-)
২৫ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৫

লেখক বলেছেন: Thank u

৯৩. ১৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৪৯
আকাশ আমার সীমানা বলেছেন: BBA এর অন্য অর্থ: Bachelor but available ( ;) )
MBA এর অর্থ্: Married but available ( ;) )

বহুকাল যাবত আমার বন্ধুমহলে এই অর্থ বলেই পরিচিত।
১৬ ই জুলাই, ২০০৯ রাত ১১:০৮

লেখক বলেছেন: হুমমমম....ভাল ভাল.....এমবিএ টা বেশ ভালো তো। এমন কোন মেয়ের পাত্তা থাকলে খবর দেবেন

৯৪. ১৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:১৮
সাগর ঢাকা বলেছেন: চমৎকার লেখা..
এতদিন নিশ্চয় বাচেলর নেই....:)
১৬ ই জুলাই, ২০০৯ রাত ১১:০৯

লেখক বলেছেন: দু:খের বিষয় এখনও ব্যাচেলর

৯৫. ১৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৩৯
যীশূ বলেছেন: বিরাট লেখা। শুরু করছিলাম, শেষ করতে পারি নাই।
১৬ ই জুলাই, ২০০৯ রাত ১১:১০

লেখক বলেছেন: শেষ করতে না পারার লাইগাই একটা ধন্যবাদ

২৫ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৩১

লেখক বলেছেন: বউয়ের কথা শুইনাই ভাইজানের লাল টনসিল পর্যন্ত দেখা যাইতেছে...এত্তো খুশী...হিহিহিহিহিহিহি

৯৭. ২৫ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৮
আমিন আসিফ বলেছেন: মজাও কর্তে পারেন বস!;)

পিলাস
২৫ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৬

লেখক বলেছেন: অকে...থ্যাংকু

৯৮. ০৩ রা এপ্রিল, ২০১০ বিকাল ৫:১৩
সুবিদ্ বলেছেন: অনেকদিন পরে চোখে পড়লো......

দারুন লাগলো
০৩ রা এপ্রিল, ২০১০ রাত ১০:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ

৯৯. ০৩ রা এপ্রিল, ২০১০ বিকাল ৫:৩২
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: BBA এখন আমার কাছে “বাবা বউ আনো” আর MBA এখন আমার কাছে “মা বউ আনো”।

=p~ =p~
০৩ রা এপ্রিল, ২০১০ রাত ১০:২৪

লেখক বলেছেন: ইন্জিনিয়ার সাহেব কি মেসেজ দিয়া ফেলছেন অলরেডি?

১০০. ০৬ ই জুলাই, ২০১০ বিকাল ৫:০৭
চতুষ্কোণ বলেছেন: অসাধারণ একটা লেখা পড়লাম। ৫
১০২. ০৭ ই জুলাই, ২০১০ রাত ১:৩৯
বাবুনি সুপ্তি বলেছেন: সত্যি ভাইয়া এত কিছু বলতে পারছেন? :-/ :-/ খুব ভালো করছেন....
১০৪. ০৭ ই জুলাই, ২০১০ রাত ১০:০৬
নিম্ফ বলেছেন: একবার মনে হলো প্রস্তাবটা ফিরিয়ে দিই। কিন্তু আত্মসম্মানবোধ বাস্তবতার কাছে হার মানলো। মনকে বুঝালাম। ছেলেবেলার নীতিবাক্যও প্রভাবকরূপে কাজ করলো। “ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না “BBA, MBA ডিগ্রীর বদৌলতে কিন্তু চাকুরীটি পাইনি। চাকুরী পেয়েছি আমার চাচার বদৌলতে। কাজেই ঐসব BBA, MBA আমার কাছে খুব একটা গ্রহনযোগ্য নয়। মামা-চাচা-খালু-ফুপা-নানা-দাদা-তালুই আমার কাছে অনেক গ্রহনযোগ্য।তাই BBA, MBA এখন আমার কাছে একটা মেসেজ। মেসেজটা যথাক্রমে আমার জন্মদাতা এবং জন্মদাত্রীর প্রতি। BBA এখন আমার কাছে “বাবা বউ আনো” আর MBA এখন আমার কাছে “মা বউ আনো”।


লেখাটি স্পর্শকাতর! হাসির বদলে চোখে পানি আসে। এটাই বাস্তবতা.....কি রুঢ় বাস্তবতা! অবশ্য বাস্তবতা কঠিনই হয় বৈকি.....














অনেকক্ষন ঘুরাঘুরি করার পর লেখা টা পড়লাম। বড় লেখা দেখলেই ভয় লাগে :| ....আমার এমনিতেই ধৈর্য কম! আগেই কমেন্ট পড়েছিলাম........ভাবলাম, মন ভালো করি :( .......কিন্তু ফলাফল হলো উল্টো /:) X(
১০৫. ১০ ই জুলাই, ২০১০ বিকাল ৪:১৬
কলমবাঁশ বলেছেন: তাড়া হে হে হে হে তাড়ি হো হো হো হে আমার হাসি বন্ধের ৗষধ দেন।
১০৬. ১১ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৪৩
অগ্নিলা বলেছেন: ভাবনায় পইরা গেলাম, আমি কিরম করি BBA MBA রে "বাজান বর আনো, মা বর আনো কমু?" :``>> :``>>
১০৭. ১৫ ই আগস্ট, ২০১০ দুপুর ১:১৮
বাবুনি সুপ্তি বলেছেন: @অগ্নিলা আপু, খিক খিক খিক :P :P :P :-/

 

মোট সময় লেগেছে ১.২৫০৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমাকে বলা হয়েছে, তুমি যা ইচ্ছা তাই করো কিন্তু লিখতে পারবেনা। কিছু লিখতে গেলেই তোমার টুটি চেপে ধরা হবে, কিছু...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই