আমার প্রিয় পোস্ট

কাঁদো, যখনি কাঁদতে ইচ্ছে করবে। কান্না শুদ্ধতম আবেগ প্রকাশের একমাত্র উতকৃষ্ট মাধ্যম। অতি সুখের সংবাদ এ মানুষ শুদ্ধতা খুজে পায়, অতি দু:খের সংবাদ এ মানুষ শুদ্ধতা খুজে পায়। কাজেই কাঁদো, কেঁদেই তোমার জীবনকে তুমি শুদ্ধতা দান করো। - তুর্কী মরমী কবি দাদায়েম ঈমাস

হে রাজাকার, তোমরা কুকুর হও

০৫ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:১৩

শেয়ারঃ
0 0 0

করুন চোখে আমি প্রত্যক্ষ করলাম তাদের চলে যাওয়া। স্কুটারে করে তারা চলে গেল। ওদের বাড়ীটি ছিল টিলার উপর। টিলার নীচে এসে দাড়িয়েছিল নিষ্ঠুর স্কুটারটি। মালপত্র নেয়া হলো একটা ট্রাকে করে। টিলা থেকে নামার পথের ধারে আমি দাড়িয়েছিলাম বড়ো অসহায় ভাবে। গত কয়েকদিন ধরেই দেখছিলাম তাদের সব নির্দয় স্বার্থপর কান্ডকারখানা। লোকজনের প্রবল আনাগোনা। জিনিসপত্র গোছগাছ চলছিল। বুঝতে পারছিলাম জীবনের প্রয়োজনে এরা শিকড়ের মায়া ত্যাগ করে এবার শহরমুখী হচ্ছে। আমি অসহায় বোধ করছিলাম। আমাকে কি ওরা সঙ্গে নেবে? আমাকে কি সঙ্গে নেবেনা? শ্রাবন দিনে মেঘ যেমন বাতাসে ভর করে সূর্যকে ঢেকে দেয়, ঢেকে দেয় নীল আকাশ, আমার আশার সূর্যও খুব ধীরে ধীরে নির্দয় নিষ্ঠুর কালো মেঘের আড়ালে হারিয়ে যাচ্ছিল। তবুও মাঝে মাঝে কিছুটা আশার আলোক রশ্মি খেলা করছিল মেঘের ফাকে ফাকে। সেদিন দেখলাম বাচ্চা ছেলেটি খুব কান্নাকাটি করছিল। সে কি আমার জন্য কাদছিল? বুঝতে পারছিলাম সে আমার জন্য কাদছিল। বাচ্চা ছেলেটি আমাকে সঙে নিতে চায়। মানুষের মাঝে বাচ্চারাই সহজ-সরল-নিঃস্বার্থ-বন্ধুভাবাপন্ন আবেগপ্রবন। সহজে সবাইকে আপন করে নিতে পারে। বাচ্চাটিও আমাকে খুব সহজেই আপন করে নিয়েছিল। আমারো খুব কান্না পাচ্ছিল পিচ্চির কান্না দেখে। আমিও কি রাতে কাদছিলাম না? আমার কান্না কি ওরা কেউ শুনতে পায়নি?

নিষ্ঠুর মানুষগুলো চলে গেল আমাকে একা ফেলে। আমি কার কাছে থাকবো? কে আমাকে জড়িয়ে ধরে আদর করবে? কে আমাকে খাবার দেবে? মানুষেরা এতো নিষ্ঠুর কেন? ওরা এত স্বার্থপর কেন? আমার কথা কেন তারা একবারও ভাবলোনা? ওরা সকলেই খুব কাদছিল। আমার খুব খারাপ লাগছিল ওদের কান্না দেখে। বাচ্চা ছেলেটি আমাকে জড়িয়ে ধরে থাকলো অনেক্ষন। আমিও গরররর...গরররর...করে আদরের বহিপ্রকাশ করছিলাম। আমি যে ওর ছোট বেলার খেলার সাথী? বাচ্চারা বড়োদের মতো এতোটা স্বার্থপর নির্দয় হতে পারেনা।

সমগ্র টিলা জুড়ে দুনিয়ার মানুষ জড়ো হয়েছিল ওদের বিদায় জানানোর জন্য। সবার চোখই অশ্রু সজল। স্কুটারটি ওদের নিয়ে চলে গেল পেছন দিকে ওর অশ্লীল ধোয়া নির্গত করে ভটভট করতে করতে।

হঠাত আমার পেশী সাড়া দিয়ে উঠলো। আমার স্নায়ুতে ঝড় উঠলো। আমার মস্তিষ্ক বিদ্রোহ করলো। আমাকে বললো দৌড়াও তুমি দৌড়াও। ধরো তুমি ওদের। ওরা তোমাকে বড়ো করেছে, লালন করেছে, খাবার দিয়েছে, আশ্রয় দিয়েছে, ওরা বিশ্বাসহন্তারক হতে পারে, বেঈমান হতে পারে, স্বার্থপর হতে পারে, কুটিল-জটিল-ভন্ড-কপোট হতে পারে, তোমাকে ফেলে চলে যেতে পারে, তোমাকে অবহেলা করতে পারে, তুমি পারনা। তুমি পারনা এতো নীচ হতে, এতো কুটিল হতে, এমন বিশ্বাসঘাতক হতে, বেঈমান হতে, স্বার্থপর হতে। মানুষ স্বার্থের কারনে অন্যের পেটে ছুরি চালাতে পারে, নিজের মা-বোনের ইজ্জত লুট করতে পারে, নিজের ভাই-মা-বাবা-আত্মীয়ের সাথে বেঈমানী করতে পারে, এমন কি নিজের মাতৃভূমি মা-মাটি-দেশের সাথেও চোখ বুজে হাসিমুখে বিশ্বাসঘাতকতা করতে পারে। নিজের দেশকে অন্যের হাতে তুলে দিতেও মানুষের দ্বিধাবোধ হয়না। কিন্তু তুমি তোমার প্রভুর সাথে, তোমার বন্ধুর সাথে, তোমার প্রিয়জনের সাথে, তোমার মাটির সাথে এমন বিশ্বাসঘাতকতা করতে পারনা। তাই তুমি দৌড়াও.....দৌড়াও.....দৌড়াও। আমি লাফ দিয়ে দৌড়াতে শুরু করলাম। যে করেই হোক স্কুটারটিকে আমাদের ধরতেই হবে। দৌড়....দৌড়.....দৌড়.......দৌড়াও।

বেশ খানিকটা পথ স্কুটারটিকে অনুসরন করলাম। আমার পেশী অবশ হয়ে আসছিলো। দৌড়াতে দৌড়াতেই দেখলাম বাচ্চাটি মাথা বের করে আমাকে দেখার চেষ্টা করছে। মানুষগুলো বুঝতে পেরেছিলো যে আমি তাদের পেছনেই আছি। আমি আর পারছিলাম না। বেশ দূর এগিয়ে গিয়েছিলো স্কুটারটি। আমি না পেরে দাড়িয়ে পড়লাম। দেখলাম দূরে স্কুটারটিও দাড়িয়ে পড়েছে। বাচ্চাটি স্কুটার থেকে বেরিয়ে এসেছে। আমি আবার দৌড়াতে থাকলাম তার উদ্দেশ্যে। বাচ্চাটির পেছনে ওর মাকেও দেখতে পেলাম। ও আমাকে জড়িয়ে ধরলো। ওর চোখে দেখলাম জল। মানুষের মাঝে একমাত্র বাচ্চারাই নিঃস্বার্থ বন্ধুভাবাপন্ন। অন্যরা কেন নয়? অন্যরা কেন এমন? বাচ্চার মা’টি আমার কাছ থেকে ছাড়িয়ে নিলো তার ছেলেকে। কি যেন বললো ছেলেকে। ছেলের চোখে মুখে একটা আনন্দ খেলা করে গেল। দেখে আমারও বেশ ভালো লাগলো। তারা রওয়ানা হয়ে গেল আবার। আমি আবারো স্কুটারের পেছনে দৌড়াতে শুরু করলাম। ছেলেটিকে দেখলাম তাকিয়ে আছে মাথা বের করে। ক্লান্তিতে আমার পেশী অবশ হয়ে আসছিলো। কিছুদূর যাবার পর স্কুটারের যান্ত্রিকতার কাছে আমার হার স্বীকার করতে হলো।

কিছুদিন পরই হঠাত দেখলাম বাড়ীর নিচে একটা স্কুটার এসে দাড়ালো। বাচ্চা ছেলেটিকে সাথে নিয়ে তার বড়ো চাচা হাজির হয়েছেন। আমি লাফ দিয়ে গিয়ে বড়ো চাচার উপর গিয়ে পড়লাম। বাচ্চাটি আমাকে পেয়ে ফিরে পেলো তার দীর্ঘদিনের হারিয়ে যাওয়া কোন বন্ধুকে। আমাকে নিয়ে খেলায় মেতে উঠলো। আমিও প্রফুল্লচিত্তে আমার শৈশবের বন্ধুকে বরন করে নিলাম। পরে বুঝতে পারলাম ওরা আমাকেই নিতে এসেছে। আমার সে কি আনন্দ!!! শুনলাম আমার কথাই সবাই বলাবলি করছে। গত কয়েকদিন আমি খাওয়া-দাওয়া ছেড়ে কি যাচ্ছেতাই কান্ড করছিলাম তাই বলছে সবাই। আমার বেশ গর্ব হলো। আমাকে সবাই খুব গুরুত্ব দিচ্ছে। আমি তাহলে তাদের পরিবারেরই একজন। সবসময়ই তো তাই ই ছিলাম। ঘরের আনাচে কানাচে অবাধ বিচরন ছিল আমার। আমি এদের ভালবেসেছিলাম। এরা আমাকে ভালবেসেছিলো। আমি চলে এলাম শহরে আমার ভালবাসার মানুষগুলোর কাছে।

প্রথম শহরে এসেছি। আসার পথেই আমার সবকিছু কেমন জানি বিভ্রম লাগছিল। বাসায় এসে দেখলাম সামনে বিশাল খোলা জায়গা। একপাশে একতলা টিনশেডের বাড়ীটি দাড়িয়ে আছে। আমার মন বেশ উতফুল্ল হলো। আমি গ্রাম থেকে সদ্য আগত, এমন খোলামেলা জায়গা দেখে আনন্দিত আমি হতেই পারি। বাচ্চা ছেলেটিও খুব খুশী। আমাকে হঠাত ঘরের ভেতর নিয়ে বাক্সের মতো কি একটা জিনিস দেখিয়ে বললো

“দেখ!!! দেখ!!! টমি, আমাদের নতুন টিভি।“ ওকে বেশ উত্তেজিত মনে হলো।

টিভি কি জিনিস আমি তার কি জানি। দেখলাম বাক্সের মতো বস্তাটি। খুব একটা আশা জাগলোনা আমার মনে। আমি চিনি খালি হাড্ডি। হাড্ডি পেলেই আমি খুশী। টিভি-ফিভির আমার কি দরকার? ঐসব তোলা থাক তোমরা মানুষের জন্য। তবু প্রত্যেক রাতে আমিও সবার সাথে ঘরে বসে টিভি দেখা শুরু করলাম।

এই টিভিতেই প্রথম শুনলাম স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, রাজাকার এই শব্দগুলো। আমার কাছে শব্দগুলো খুব একটা তাৎপর্যপূর্ন মনে হলোনা। আমি তো শৈশব থেকেই স্বাধীন। নিজের মনে ঘুরে বেড়াই যত্রতত্র। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কি একটা অনুষ্ঠান হচ্ছিলো, তাতেই শুনলাম রাজাকার শব্দটি। শুনার পর ঠিক বুঝতে পারিনি এর অর্থ, এর তাৎপর্য। কি এই রাজাকার? কে এই রাজাকার? কারা এই রাজাকার? নিজে কুকুর বিধায় প্রথমে মনে করেছিলাম রাজাকার মনে হয় কুকুরের কোন প্রজাতি। কিন্তু পরে ভুল ভাঙলো। এরা তাহলে কুকুর নয়। এরা মানুষ। রক্ত মাংসের মানুষ। মানুষের মতোই এদের মন আছে, দেহে প্রান আছে। কিন্তু কোথায় যেন শুনেছিলাম -

“প্রান থাকলেই প্রানী হয়
কিন্তু মন থাকলেই মানুষ হয়না।“

এরা কি তাহলে মানুষ নয়? দ্বিধা দন্ধে দুলতে থাকে আমার মন। আমার সৌভাগ্য তখন ছিল ডিসেম্বর মাস। টিভিতে প্রায় প্রত্যেক দিনই মুক্তিযুদ্ধের উপর অনুষ্ঠান হতো। সে সব অনুষ্ঠান থেকে, এবং বাসার এর-ওর মুখ থেকে আমি জানলাম রাজাকার কি, রাজাকার কে বা রাজাকার কারা। জেনে আমি অবাক হলাম, বিশ্মিত হলাম, বিহ্বল বোধ করতে থাকলাম। রাজাকারেরা মানুষ। রক্ত মাংসের মানুষ। আমার মতো তারা কুকুর নয়। কিন্তু এরা কি সত্যিকার অর্থেই মানুষ? প্রান থাকলেই প্রানী হয়, কিন্তু মন থাকলেই কি সত্যিকারের মানুষ হওয়া যায়? সব শুনে দেখে এদেরকে আমার মানুষ বলতে ইচ্ছা হয়না। কোন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কি পারে এমন নিকৃষ্টতম কাজ করতে? দেশের মানুষের সাথে, নিজের মায়ের সাথে, বোনের সাথে, ভাইয়ের সাথে, বাবার সাথে, আত্মীয়-বন্ধু-স্বজনের সাথে এমন নির্লজ্জ ভাবে বিশ্বাসঘাতকতা করতে? নিজের জন্মভূমি, মাতৃভূমি, মা-মাটি-স্বদেশের সাথে কেউ কি পারে এমনভাবে বেঈমানী করতে? ধর্মকে পুজি করে এমন ব্যবসা করতে? মা-বোনের ইজ্জত নিয়ে, লাজ-লজ্জার মাথা খেয়ে এমন ভাবে ছিনিমিনি খেলতে? তাদের ইজ্জতকে এমনভাবে অন্যের কাছে বিকিয়ে দিতে? পারে কি...........................???

জানলাম ১৯৭১ সালে দীর্ঘ নয় মাস পাকিস্তানী হানাদার বাহিনীর সাথে যুদ্ধের পর নাকি ১৬ ই ডিসেম্বর এদেশ স্বাধীন হয়েছিল। স্বাধীন-স্বার্বভৌম বাংলাদেশের জন্ম হয়েছিল পৃথিবীর মানচিত্রে প্রায় ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে। আর মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এ দেশেরই কিছু মানুষ তার বিরোধিতা করেছিলো। পাকিস্তানী হানাদার বাহিনীর সাথে হাত মিলিয়ে চালিয়েছিল অবাধ হত্যা, লুন্ঠন, ধর্ষন, রাহাজানি। গঠন করেছিল শান্তি কমিটি, আল-বদর, আল-শামস রাজাকার বাহিনী।

জেনে আমি লজ্জা পেলাম। নিদারুন লজ্জা পেলাম। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানালাম যে তিনি আমাকে মানুষরূপে সৃষ্টি না করে কুকুররূপে এই পৃথিবীতে পাঠিয়েছেন। মানুষের দেহ নিয়ে পৃথিবীতে এলে হয়তো আমিও হয়ে উঠতাম একটা কট্টর রাজাকার? একটা ধর্ষক, হত্যাকারী, বেঈমান, বিশ্বাসঘাতক মিরজাফর? আমিও হয়তো ধর্মকে পুজি করে শুরু করতাম আমার রমরমা ব্যবসা? আমি তো তা করতে পারিনা।? আমি আমার প্রভুর সাথে, বন্ধুর সাথে, আমার স্বদেশের সাথে, যারা আমাকে লালন করেছে, আশ্রয় দিয়েছে, শিক্ষা দিয়েছে, আদর যত্নে ভরিয়ে তুলেছে, পারিনা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে, আমি পারিনা এমন কট্টর রাজাকার হতে। আমি পারিনা আমার মায়ের সাথে, বোনের সাথে ছলনা করতে। আমি প্রয়োজনে তাদের জন্য নিজের প্রান পর্যন্ত বিসর্জন দিতে পারি। সব দেখে শুনে জেনে রাজাকারদের আমি কি বলবো ভেবে পাইনা। মানুষেরা শুনি রেগে গিয়ে এদের বলে কুত্বার বাচ্চা। আমিও কি এদের কুত্বা বলবো? না....না....না......আমি এদের কুত্বা বলতে পারবোন। কুকুরেরা এমন নীচ, পাশবিক হতে পারেনা। পারেনা নিজের প্রিয়জনের সাথে বিশ্বাসঘাতকতা করতে। রাজাকারেরা পারে। তাহলে কি করে এদের আমি কুকুর বলি? এরা কি কুকুর থেকেও অধম নয়? কুকুরের কাছ থেকে কি এদের অনেক কিছু শেখার নেই? একজন মানুষের চেয়ে একটা কুকুরই কি রাজাকারের শিক্ষক হওয়ার যোগ্য নয়? রাজাকারদের তাই কুকুর বলে কি মানুষ আমাদের প্রতি অবিচার করছেনা? একটা কুকুর আর যাই হোক রাজাকার হতে পারেনা। রাজাকারদের তাই আমি মানুষ ভাবতে পারিনা। কুকুর ভাবতেও লজ্জা বোধ করতে থাকি। তাইতো রাজাকারদের উদ্দেশ্যে আমার এই উপদেশ,

হে রাজাকার, তোমরা কুকুর হও। কুকুর হয়ে তোমরা আজ শিখে নাও বিশ্বস্ততার কি তাৎপর্য।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:১৮
নামিরা নাওয়ার বলেছেন: ধুর ব্লগটা পড়ব কি.....এত ভয়ের একটা কুকুরের ছবি দিলা, ভয় লাগে না মানুষের
৩. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৩৭
জয়িতা বলেছেন: না....না....না......আমি এদের কুত্বা বলতে পারবো না......কুত্তা বলার দরকার নাই...তাদের পরিচয়েই তারা পরিচিত।
৫. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৪৫
স্বপ্নডানা বলেছেন: কুকুর অনেক ভাল প্রাণী ভাই। এর থেকে খারাপ কিছু বলতে পারলে ভাল হইতো।
৬. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৪৯
নরাধম বলেছেন: কি বলব দাদা, জাস্ট অসাধারণ। কি যে ভাল লিখেছেন। একদম যেন মনের কথা।

আপনাকে সেলাম।

৫......
৮. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৫১
সামী মিয়াদাদ বলেছেন: ছোটকাল থেকেই অ্যালসেশিয়ান আমাদের পরিবারের সদস্য। তাই এদের প্রতিই আমার দূর্বলতা। লেখাটি পড়ে দেখ.....তাহলে আর ভয়ংকর লাগবেনা @নামিরা

নীরব ৫ কেন? @ আলী

হুমমমম.....ধন্যবাদ....এদের আগে কুকুর হতে হবে....কুকুরের কাছে ওদের অনেক কিছু শেখার আছে। মানুষ হবার মতো যোগ্যতা এরা হয়তো কখনই পাবেনা।@জৈতা

....শুনে ভাল লাগলো, ধন্যবাদ @ অচু

আপনি মনে হয় মূল ভাবটি ধরতে পারেন নি। দয়া করে আবার পড়ুন। @ স্বপ্নডানা

৯. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:০২
সামী মিয়াদাদ বলেছেন: আপনিও শান্তিতে থাকেন দাদা। আপনি যেভাবে বললেন, লজ্জাই পাচ্ছি। কৃতজ্ঞতা এবং দারুন ভাবে অনুপ্রানিত। @ নরাধম
১০. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:০৬
জয়িতা বলেছেন: মানুষ হবে কেন?এরা ত রাজাকার...জাস্ট রাজাকার...ঘৃণ্য কীট..মানুষের খোলস পড়া...এই ত আমাদের লজ্জা।@সামী
১১. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:১১
সামী মিয়াদাদ বলেছেন: এইজন্যইতো আমার অ্যালসেশিয়ানটা এদের কুকুর হতে বলছে। আর আমি অসম্ভব আশাবাদী একটা মানুষ। সেইদিনের অপেক্ষায় আছি যেদিন রাজাকারেরা মানুষে রূপান্তরিত হবে। পৃথিবীতে আর একটাও রাজাকার থাকবেনা। সবাই হবে মানুষ। @জয়িতা
১২. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:২৩
জয়িতা বলেছেন: সামী, এই রাজাকারদের প্লিজ মানুষ হতে বলবেন না,প্লিজজজজজজজজজজজজজ!যে অপরাধ ওরা করেছে তাতে ওদের প্রাপ‌্য হলো ঘৃণা,আর মাটিতে পুতে ফেলা।আপনার অ্যালসেশিয়ানটাকে বলুন যেন ওদের কুকুর হতে না বলে...এরা পারবে না...এরা তো বিশ্বাসঘাতক।
১৩. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:২৭
পুতুল বলেছেন: এরা কি কুকুর থেকেও অধম নয়? কুকুরের কাছ থেকে কি এদের অনেক কিছু শেখার নেই? একজন মানুষের চেয়ে একটা কুকুরই কি রাজাকারের শিক্ষক হওয়ার যোগ্য নয়? রাজাকারদের তাই কুকুর বলে কি মানুষ আমাদের প্রতি অবিচার করছেনা? একটা কুকুর আর যাই হোক রাজাকার হতে পারেনা। রাজাকারদের তাই আমি মানুষ ভাবতে পারিনা। কুকুর ভাবতেও লজ্জা বোধ করতে থাকি।
১৪. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৭
আবুল কালাম বলেছেন: ভালই লিখেছেন দাদা । আরো কিছু সংগ্রহ করে একটি বই লিখুন । অনেক কিছু জানার এখনও বাকি আছে । আপনাকে ৫ দিলাম ।
১৫. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৮
েজবীন বলেছেন: সামী @ খুব খুব খুবই ভালো লিখছ......
নাহ তোমার মতো আশাবাদী না ..... ওরা আর মানুষ হবেই না.....

প্রিয় পোষ্ট
১৬. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৪৩
মিলন মাহমুদ বলেছেন: ভাই মানুষ হতে বলেন। এরা তো এমনিতেই ঐ ধরনের প্রানী।
১৭. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৪৪
লাভলুদা বলেছেন: পুরা পরার টাইম নাই, তয় টাইটেলের লাইগা ৫!
১৮. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৫০
অমি রহমান পিয়াল বলেছেন: দারুণ ইমপ্রেসিভ লেখা। শুধু ৫ দিয়া পোষাইতাছেনা
১৯. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৫৮
সামী মিয়াদাদ বলেছেন: অনেক বিশ্বাসঘাতকই একদিন নিজের ভুল বুঝতে পারে। নিজেদের কৃতকর্মে লজ্জিত হয়। হয়তো সময় লাগে একটু। আশা করতে কি দোষ? আমার অ্যালসেশিয়ানটাও যে আমার মতো আশাবাদী?@জয়িতা

পড়ার জন্য ধন্যবাদ @পুতুল

পারলে প্রত্যেকটা রাজাকারকে আমি নিজে শাস্তি দিতাম। কিন্তু আমি সেই অধম যে সর্বদা সাধ আর সাধ্যের ফাঁকা জায়গায় আটকে থাকে। কি কি জানার বাকি আছে যদি একটু বলেন তো কৃতজ্ঞ থাকি। @আবুল কালাম

অনুপ্রেরনার জন্য কৃতজ্ঞতা। তবে আমার আশার কোন সীমারেখা নেই। মানুষটাই আমি এমন। অসম্ভবকে সম্ভব করার তুমুলতা। @েজবীন

টমিরে অনেক বুঝাইছি। হে বুঝতে চায়না। কয় আগে রাজাকারগো কুকুর হইতে হইবো। এক ধাক্কায় মানুষ হওয়া ওগো কাম না। সবাইকেই ধাপে ধাপে উন্নতির শিখরে উঠতে হয়। দয়া করিয়া আর কোনদিন আমার টমির সামনে রাজাকারদের কুকুরে সাথে তুলনা করিবেন না। সে মাইন্ড করে। সর্বোপরি আপনাকে ধন্যবাদ @ মিলন মাহমুদ

আমিও আপনার কমেন্ট না পইড়া আপনারে ধন্যবাদ দিলাম @লাভলুদা

আমিও অনুপ্রেরনা পেলাম। ধন্যবাদ @ পিয়াল ভাই
২২. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:২৪
সামী মিয়াদাদ বলেছেন: চমতকার ধন্যবাদ @ রুধীণ
মৌন ধন্যবাদ @পজিটিভ
২৪. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৩
সামী মিয়াদাদ বলেছেন: যৌগিক ধন্যবাদ @রাশেদ
২৫. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৪
আনন্দময় বলেছেন: রাজাকার শব্দটা িলখেতই ঘৃনা হচ্ছে।
অামার েসই ক্ষমতা থাকলে রাজাকার নামক প্রানীগুলোকে দুনিয়া থেকে মুছে দিতাম।তাদের ছায়া যেন আমার সন্তানদের উপর নাপরে।
২৬. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০৭
প্রশ্নোত্তর বলেছেন: দিলাম ৫।

*** দেকলেই গদাম লাত্থি!
২৮. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৪২
সামী মিয়াদাদ বলেছেন: আমরা কত অসহায়। ৩৬ বছর পর আজও আমাদের রাজাকার নিয়ে লিখতে হচ্ছে। আমার নিজেরও কি এইসব ফালতু কীটদের নিয়ে লেখার কথা ছিল? ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য। @ আনন্দময়

দেখলেই গদাম লাথি @ প্রশ্নোত্তর

ধন্যবাদ আপনাকে। অনুপ্রানিত @এস্কিমো
২৯. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:১৮
দেবদারু বলেছেন: প্প্বনপ্প্বষপ্প্বমপ্প্বঙ্প্প্বজ্জপ্প্বক্ক প্প্বক্ষ্মপ্প্মপ্প্বেুপ্প্বজ্জ................প্প্ম্র++++
৩০. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:২১
দেবদারু বলেছেন: লেখার গোলোযোগের জন্য দুঃখিত! বলছিলাম, চমতকার লেখা........৫++++
৩১. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১:০২
মুজিব মেহদী বলেছেন: রুদ্ধশ্বাস একটা গল্পের মতো করে লেখাটি এগোচ্ছিল। শেষে এসে অনেক বেশি ব্ক্তব্য ধরতে হলো বলে লেখাটির গল্পত্ব খানিকটা ব্যাহত হলেও বক্তব্যে সে ধনী হয়েই রইল।
ধন্যবাদ সামী।
৩৩. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:৪৪
সামী মিয়াদাদ বলেছেন: ঠিক আছে, আমারো মাঝে মাঝে হয় এমন, ধন্যবাদ আপনাকে। @ দেবদারু

আসলে এভাবেই ভাবতে হলো। হঠাত করেই মাথায় এসেছিল আইডিয়াটা। ছোটবেলার দৃশ্যটিকে তাই গল্পে রূপদান করলাম। আপনার মুল্যবান মন্তব্যের জন্য কৃতজ্ঞতা মুজিবদা। ভাল থাকবেন @মুজিব মেহদী

দারুন ধন্যবাদ @বিমা
৩৪. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৩৬
তুষারমানব বলেছেন: জট্টিল হইছে।
তবে কথাটা হবে...
প্রাণ থাকিলেই প্রাণী হয়
কিন্তু মন না থাকিলে মানুষ হয়না।
৩৫. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:২৮
সামী মিয়াদাদ বলেছেন: ...তাইতো দেখতেছি। ধন্যবাদ স্নোম্যান।..এদের আসলেই মন বলতে কোন কিছু নাই..ভাল আছেন তো? @তুষারমানব
৩৭. ১১ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:৪৮
জুবুথুবু বলেছেন: অসাধারন লেখা। আরেকটা সামীয় বাজিমাত। আপনার আশাবাদি দৃষ্টীভঙ্গি ভালো লেগেছে।
৩৮. ১১ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:০১
সামী মিয়াদাদ বলেছেন: সামীয় ধন্যবাদ জ্ঞাপন করা হলো।@জুবুথুবু
৪০. ১১ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:১৩
সামী মিয়াদাদ বলেছেন: মৌনতায় ছাওয়া ৫ এ সরবে ধন্যবাদ দেয়া হলো @ নগর বাউল
৪১. ১১ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৫২
মুকুল বলেছেন: এই অসাধারণ লেখাটি আমি এত দেরিতে পড়লাম কেন!!!

সামী ভাই, অনেককককককক ধন্যবাদ লেখাটির জন্য।
*****
৪২. ১১ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৮:১৬
বসুরহাট বলেছেন: খুব ভালো লাগলো!
৪৩. ১২ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:১০
সামী মিয়াদাদ বলেছেন: মুকুল ভাই, আমার দূর্ভাগ্য। তবে একসময় পড়লেই হলো।....ধন্যবাদ আপনাকেও। ভালো থাকবেন। @মুকুল

আমিও প্রীত হলাম। ধন্যবাদ @ বসুরহাট
৪৪. ১২ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:১৮
অনিশ্চিত বলেছেন: শিরোনাম দেখে ভুল বুঝেছিলাম। গল্পের শেষে এসে ভুল ভাঙলো।
৪৫. ১২ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:১৬
সামী মিয়াদাদ বলেছেন: শিরোনাম দেখে কি ভেবেছিলেন আর গল্পের শেষে এসে কি ভাবলেন?....ধন্যবাদ পড়ার জন্য। @অনিশ্চিত
৪৬. ১২ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:১৪
অনিশ্চিত বলেছেন: অনেকেই রাজাকারদের কুকুর বলতে চায়, ভাবে একচোট গালমন্দ করা হলো। তারা এটা ভাবে না, এতে কুকুরকেই অপমান করা হয়...
৪৭. ১২ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:২৮
সামী মিয়াদাদ বলেছেন: সামী ওরকম ভাবেনা। I like my dog....ওর অপমান করি করে? @অনিশ্চিত
৪৮. ১৩ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:০১
বিহংগ বলেছেন: আগেই ৫ দিয়েছিলাম/
অদ্ভুত। আপনার এ অন্যরকম লিখা পড়ে একটা ঘোরের মাঝে আছি।সচল হতে আরো কিছুক্ষন সময় লাগবে।দারুন ভাবনা জাগানিয়া।
৪৯. ১৩ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:০৬
নাজিম উদদীন বলেছেন: একেবারে জ্যাক লন্ডনের মত লেখা। ৫
৫০. ১৩ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:০৯
সামী মিয়াদাদ বলেছেন: আমি কৃতজ্ঞ হে মুক্ত বিহংগ....। ভাল থাকবেন...ধন্যবাদ @বিহংগ
৫১. ১৩ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:১৩
সামী মিয়াদাদ বলেছেন: জ্যাক লন্ডনের একটা বই পড়ছিলাম। সী উলফ মনে হয় নামটা। সেবা থেকে বের হইছিলো অনেক আগে। এমন সম্মানের যোগ্য আমি নইরে ভাই। আমি দারুনভাবে অনুপ্রানিত। কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জ্ঞাপন করা হলো। @নাজিম উদদীন
৫২. ১৩ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৫০
খোলাচিঠি বলেছেন: আরে বাপরে!
অতি উচ্চমানের উদাহারন।
আপনার মেটাফর চমতকার লাগলো।
৫৩. ১৩ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:০৪
সামী মিয়াদাদ বলেছেন: ভাল লাগলো জেনে প্রীত হলাম। ধন্যবাদ।@ খোলাচিঠি
৫৪. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:১০
বিহংগ বলেছেন: আপনার বাতায়নে উঁকি দিয়ে গেলাম।দেখে গেলাম নতুন কোনো সুবাস ছড়িয়েছেন কিনা?
ভালো থাকবেন।
৫৫. ১৫ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:৪৮
সামী মিয়াদাদ বলেছেন: ফুল আর সুবাসের মাঝে এখন যোজন যোজন দূরত্ব। আপনিও ভাল থাকবেন। @বিহংগ

৫৬. ১৭ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৭
অজানা অচেনা বলেছেন: "প্রান থাকলেই প্রানী হয়
কিন্তু মন থাকলেই মানুষ হয়না"

কুকুরটা ভালই বলেছে।
তবে একটা কথা জানাতে চাই টমি মিয়াকে। টিভি দেখে রাজাকারদের কে চিনলে একটু ভ্রম হতে পারে।কারন টিভি আবার ৫ বছর পর পর ভোল পাল্টায়। টিভির মতে কারা রাজাকার সেটা নির্ভর করে কোন সরকারের আমল চলছে, তার উপর।।

খুব দারূন লেখার জন্য ৫।
৫৭. ১৮ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:১৯
সামী মিয়াদাদ বলেছেন: টিভিটি জাস্ট একটা মাধ্যম, টমি তো আর বই পড়তে পারবেনা? তাই টিভিকেই পাথেয় করে নিতে হলো।

ধন্যবাদ আপনাকে।@অজানা অচেনা
৫৮. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:২৪
বিষাক্ত মানুষ বলেছেন: আবার পড়লাম । পোলাটা যে কৈ গেলো !
২২ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৬

লেখক বলেছেন: পোলাটা আছে...কাছে পিটেই

৫৯. ২০ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:২৭
নিবিড় অভ্র বলেছেন: জাঝা........ আপনাকে....... :)
২১ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:০৯

লেখক বলেছেন: আপনারেও ঝাঝা....

৬০. ২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ৩:২০
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: কুকুর আমার সবচেয়ে প্রিয় প্রাণী। আমি দেশী কুকুর পালি। আমাদের বাসায় এক পাল আছে। ৪ পুরুষ ধরে থাকে।
রাজাকারদের বরং বিড়ালের সাথে তুলনা করলে ভাল হয়।
২৬ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৪৮

লেখক বলেছেন: বুঝেন নাই কাহিনী....আবার পড়েন। তাইলে বুঝবেন কেন কুকুর হইতে কইছি।

 

মোট সময় লেগেছে ১.০৬১৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমাকে বলা হয়েছে, তুমি যা ইচ্ছা তাই করো কিন্তু লিখতে পারবেনা। কিছু লিখতে গেলেই তোমার টুটি চেপে ধরা হবে, কিছু...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই