আমার প্রিয় পোস্ট

কাঁদো, যখনি কাঁদতে ইচ্ছে করবে। কান্না শুদ্ধতম আবেগ প্রকাশের একমাত্র উতকৃষ্ট মাধ্যম। অতি সুখের সংবাদ এ মানুষ শুদ্ধতা খুজে পায়, অতি দু:খের সংবাদ এ মানুষ শুদ্ধতা খুজে পায়। কাজেই কাঁদো, কেঁদেই তোমার জীবনকে তুমি শুদ্ধতা দান করো। - তুর্কী মরমী কবি দাদায়েম ঈমাস

উতসর্গ: অতন্দ্রিলা, না জন্মেও যে আছে বেঁচে

০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:১৮

শেয়ারঃ
0 0 0

মাতৃজঠরেই বুঝেছিলাম
হয়তো কভু জন্মাবনা আমি
বুঝেছিলাম, আজন্মই পেতে হবে আমায়
ধূসর মৃত্যুর লেলিহান অনলের জ্বালা।

হয়তো জন্মাবনা আমি
আজন্ম থাকবো বেচে, হাসবো, কাঁদবো
তোমাদের মাঝে অশরীরি হয়ে ছুটে বেড়াবো
তোমরা কি আর কারো মাঝে আমার ছায়া দেখতে পাবে?

তোমরা কি কোন শিশুর হাসিতে খুজবে আমার স্মৃতি?
তোমরা কি কোন অশ্রুর মাঝে খুজবে আমার ছায়া?
তোমরা কি কোন দীর্ঘশ্বাসে পেতে চাইবে আমায়?
তোমরা কি কোন নিস্তব্ধতায় জড়িয়ে রাখবে আমায়?

হয়তো জীবনানন্দের শন্খচীল হয়ে আমি আসবো ফিরে
হয়তো উটের গ্রীবার ঐ অন্ধকারে আমি আসবো ফিরে
হয়তো বিপন্ন মানবতার চরম বিষ্ময়ে আমি আসবো ফিরে
হয়তো স্নীগ্ধ সন্ধ্যার একঝাক নিরবতায় আমি আসবো ফিরে
হয়তো পৌষের কুয়াশার ফাঁকে রৌদ্রের লুকোচুরি হয়ে আমি আসবো ফিরে

তোমরা কি আমার ছায়া তাতে দেখবেনা?

মাতৃজঠরেই আমি নিজের ছায়া দেখেছিলাম
অন্য কোন সত্বায়, অন্য কোন রসায়নে, অন্য কোন রূপে

ঐ যে দেখ চরম বিষ্ময়ে শুয়ে আছে আমার জন্মদাত্রী
চরম ক্লান্ত। আমাকে ধারন করার ক্লান্তি, পরম নির্বানের বিষ্ময়
খেলা করছে তার পুরো অস্তিত্ব জুড়ে
মাগো...!!! নির্বান প্রাপ্তিতে আমার পরম সুখী মা!!
মাগো, নির্বানেই কি পাওয়া যায় পরম প্রশান্তি?
নির্বানেই কি জন্মলাভ হয়?
নির্বানেই কি পাওয়া যায় সৃষ্টিশীলতার একান্ত গোপন বেদনা?

ঐ যে দেখো আমার জন্মদাতা বসে আছে
নিস্তব্ধতার সাথে চলছে তার দীর্ঘ কথোপকথন
পাথরের মতো বসে আছে সে
সবুজ বৃক্ষের অদ্ভুত ভিন্নতায় সে অনড়, স্হির।
গন্ড বেয়ে গড়িয়ে পড়ছে তার
অমাবশ্যার আঁধারের মতো টলটলে অশ্রুবিন্দু।

আমি কি অশ্রুবিন্দু হয়ে আসবো ফিরে?
আমি কি অমাবশ্যার আঁধার হয়ে আসবো ফিরে?
আমি কি শ্রাবনের মেঘ হয়ে আসবো ফিরে?
আমি কি ভালবাসার স্পর্ষ হয়ে আসবো ফিরে?

আমি কি কবিতার উপমা হয়ে আসবো ফিরে?
আমি কি ছন্দের অন্তমিল হয়ে আসবো ফিরে?,
আমি কি চিত্রকল্পের অদ্ভুত রূপময়তায় আসবো ফিরে?
আমি কি প্রেমের কঠিন শৃন্খল হয়ে আসবো ফিরে?

আমি কি অশ্রুবিন্দু হয়ে জন্মদাতার কপোল বেয়ে
গড়িয়ে পড়বো শ্রাবনধারার মতো?
কান্নার অস্হিরতায় হৃদয়ের প্রগাঢ় ব্যাকুলতা হয়ে
উতসারিত হবো তার অন্তরের গভীর থেকে?

মাতৃজঠরেই বুঝেছিলাম আমি
পৃথিবীর আলো গায়ে মাখবোনা কোনদিন
হে পৃথিবী, আমার ছোট্ট দেহ থেকে নিংড়ানো আলোতে
স্নান করে তুমি কি পেয়েছো স্বর্গের পবিত্রতা?
হে পংকিল পৃথিবী.....?
মাতৃজঠরেই আমি এই অদ্ভুত শূন্যতাকে
সন্গী করেছিলাম, হয়তো আজীবনের জন্য।

সৃষ্টি: ১১ ই মে ২০০৭


লেখাটি অসমাপ্ত...এ পর্যন্ত এসে আমি আর লিখতে পারিনি...১০ ই মে ২০০৭...অতন্দ্রিলা জন্মেছিল...অতন্দ্রিলা জন্মায়নি...অতন্দ্রিলা পৃথিবীতে এসেছিলো...অতন্দ্রিলা তবু এই ধরনীর আলো প্রত্যক্ষ করেনি...অতন্দ্রিলা তার তুলতুলে হাতের মুঠোয় মৃত্যুঘুমকে আকড়ে ধরেছিলো...মৃত্যুর সাথে করেছিলো সে এক অমোঘ বন্ধুত্ব...আমিতো বেঁচে আছি কতশত বছর ধরে...অতন্দ্রিলা তবে কেন এক মূহুর্তের জন্য জন্মালোনা...একটি ক্ষনের জন্যও বেচে উঠলোনা...অতন্দ্রিলা, না জন্মেও যে বেচে আছে, বেচে থাকবে আমার হৃদয়ে, সামীর স্মৃতিতে...বিস্মৃতিতে...হাসিতে...খুশীতে...খুনসুটীতে...রাগ...দুঃখ...অভিমানে...অশ্রুতে... অতন্দ্রিলা বেচে থাকবে সামীর ভালবাসায়...

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:২৫
সাইফুর বলেছেন: সামীয় লেখা...
তয় বুঝতে ব্যাপক কষ্ট হইতেছে.....

পেলাস
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ সাইফু ভাই...কষ্ট হলো কেন বুঝলাম না

২. ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:২৫
মুকুল বলেছেন: মনটা খারাপ হয়ে গেলো। আপনি না বললে জিজ্ঞেস করবো না অতন্দ্রিলা কে? হয়তো আন্দাজ করতে পারছি...
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৩৩

লেখক বলেছেন: আমারো মনটা খারাপ...অতন্দ্রিলাকে নিয়ে হয়তো লিখবো ১১ ই মে ২০০৮...হয়তো লিখবোনা কোনদিন আর....পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ মুকুল ভাই

৩. ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৩৬
সাইফুর বলেছেন: কারন এই লেখার পেছনে অনেক কিছু আছে মনে হচ্ছে.....
অনেক কষ্ট :( আছে মনে হচ্ছে
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৩৯

লেখক বলেছেন: ঠিকই বুঝেছেন আপনি সাইফু ভাই

৪. ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৪৩
বিপ্র বলেছেন: .............................
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৪৫

লেখক বলেছেন: ??????????????

৫. ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:২৯
েজবীন বলেছেন: মনটা খারাপ হলো পড়ে ..... ওমনই কারো কথা মনে হওয়াতে

+++++
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৪৯

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ

৬. ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:১৪
মুজিব মেহদী বলেছেন: দুর্দান্ত কাজ।

দীর্ঘ কবিতায় বিষয়নিষ্ঠ থাকতে পারাটা খুব দরকারি হয়।
আপনি যথেষ্ট বিষয়নিষ্ঠ ছিলেন।

লেখাটির যাত্রা বুঝি মহাকবিতার দিকে...
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ মুজিবদা...আপনার মতো ব্লগার কবির মন্তব্যে আমি সত্যিই অনুপ্রানিত...কেন জানি কবিতাধর্মী লেখাগুলি পোষ্ট দিতে ইচ্ছে করেনা...আপনাদের উজ্জ্বলতায় আমিতো নিভু নিভু সলতে...সাহস পাচ্ছি আপনার অনুপ্রেরনায়

৭. ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:৪৩
রাশেদ বলেছেন: বাবারে! ডোরাইছি।
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:২৭

লেখক বলেছেন: ডরের কি হইলো

৮. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৪২
শাহানা বলেছেন: :( এমন কষ্ট যেন আর পেতে না হয় কাউকে।
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৪৩

লেখক বলেছেন: এমন কষ্ট যেন আর পেতে না হয় কাউকে....ধন্যবাদ আপু

৯. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:০০
সুশান্তু সরকার বলেছেন: অতন্দ্রিলা জন্মেছিল...অতন্দ্রিলা জন্মায়নি...অতন্দ্রিলা পৃথিবীতে এসেছিলো...অতন্দ্রিলা তবু এই ধরনীর আলো প্রত্যক্ষ করেনি..

কোন সময় প্রত্যক্ষণের চেয়ে অনুভূতিতে বুঝেত ভাল লাগে । ভাবনাটি বিষন্ন সুন্দর
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ সুশান্ত, বিষন্ন সুন্দর কথাটি খুব ভাল লাগলো

১০. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৫১
ফারজানা মাহবুবা বলেছেন: মানুষের কত না বলা কথা থাকে, থেকে যায়…
আপনার লেখাটা পড়ে অনেক কথা বলতে ইচ্ছা করছে, কিন্তু…


আমি কি অশ্রুবিন্দু হয়ে ফিরে আসবো?

কখনো কখনো কেউ কেউ না থেকেই থেকে যায় ছায়ার মত।
আপনার অতন্দ্রীলাও যেন তাই।



ভীষন মন খারাপ হল।
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৫৫

লেখক বলেছেন: মানুষের বলা কথা থেকে না বলা কথাই বেশী.......মানুষ খুব কমই মুখে বলতে পারে.....আমি পারি আরও কম.....অতন্দ্রিলা আছে, থাকবে....আপনাকে ধন্যবাদ ফারজানা....ভাল থাকবেন

১১. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৩২
মাছরাঙ্গা বলেছেন: অপূর্ব। আমার অনাগত সন্তানের জন্য আমি অতন্দ্রিলা নামটি ঠিক করে রাখলাম। প্রাণ ছুঁয়ে গেছে।
১০ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি....অতন্দ্রিলা আমার খুবই প্রিয় একটি নাম....কবিতাটিও আমার খুব প্রিয়....আপনার অনাগত অতন্দ্রিলার জন্য অগ্রীম শুভ কামনা

১০ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ

১৩. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৫১
মানব মানিক বলেছেন: সামী দা ,
আশা করছি পৃথিবীর সকল কষ্টের মাঝে নিজেকে ভালো রেখেছেন।
আমার খুব জানতে ইচ্ছে অতন্দ্রীলা কি আমাদের সবার প্রিয় মামনি ?
যার ক্ষনিকের আগমনে হেসে উঠেছিল আমাদের এই ধূসর পৃথিবী ?

মনটা কেমন যেন বিষণ্ণ হয়ে গেল....।
ভালো থাকবেন
ভালোবাসা নিয়ে।
১০ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৩৪

লেখক বলেছেন: আপনার মন বিষন্ন করে দেয়ার জন্য দুঃখিত......আসলে কোন কোন কষ্ট আছে যার সাথে সরাসরি কোন যোগাযোগ থাকেনা, এটি সেরকম একটি কষ্ট। অতন্দ্রিলার এসেছিলো আবার আসেনি.....পৃথিবীটি হয়তো হেসেছিলো....কিন্তু কিছু মানুষের কষ্টের কাছে এই হাসিটি বড়োই ম্লান।

মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

১৪. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:২৯
জয়িতা বলেছেন: মনটা খারাপ হলো।অতন্দ্রিলা জানতেই পারলো না তার জন্য কত ভালোবাসা এই পৃথিবীতে।সামীর মত কষ্ট যেন কেউ কখনো না পায় প্রার্থনা করি।জানতে ইচ্ছা করছে অতন্দ্রিলা কে?অান্দাজ ঠিক নাও হতে পারে।তবে যেই হোক তোমার লেখায় তাকে কল্পনা করা যায়।
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ জয়িতা......অতন্দ্রিলা হয়তো কোন এক জায়গা থেকে ঠিকই সব টের পাচ্ছে.....আমরাই শুধু তা বুঝতে পারছিনা....তোমার প্রার্থনা যেন সফল হয়....ভাল থেকো

১৫. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৪২
জয়িতা বলেছেন: হুমমমমমমমমম।সামী কিছু বলার ভাষা পাচ্ছি না।
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:৩৩

লেখক বলেছেন: অতন্দ্রিলা কে নিয়ে যদি কখনো আর লিখতে ইচ্ছে হয় তো সব জানতে পারবে....আসলে খুব ব্যক্তিগত কোন কিছু নিয়ে এমন পাবলিক প্লেসে লিখতে ইচ্ছে করেনা.....এর জন্য ডায়রির পাতাই তো যথেষ্ট....নাকি? কবিতাটি অনেক আগের লিখা....তাই হঠাত মনে হলো দিই পোষ্ট করে....দিলাম পোষ্ট করে....আর তখন মনটাও খুব খারাপ ছিল

১৬. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:৫১
নাদান বলেছেন: প্রতিটি লাইন যেন কষ্টের নীল রক্তধমনী। এর বেশি কিছু বলতে পাড়ছি না। দোয়াকরি যিনি নিয়ে গেছেন তিনি আমাদের থেকেও বেশি আদরে রাখবেন।
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:০৭

লেখক বলেছেন: আপনার প্রার্থনা যেন সফল হয় নাদান ভাই....ধন্যবাদ আপনাকে

১৭. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৫৯
জয়িতা বলেছেন: নতুন পুষ্ট কই?ফাল্গুনের শুভেচ্ছা।
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:০৭

লেখক বলেছেন: ফাল্গুনের শুভেচ্ছা.....আউলা আছি....লেখতে বা পোষ্টাইতে ইচ্ছা করতাছেনা.....একটু গুছিয়ে উঠে আবার লিখবো....তোমাকে ধন্যবাদহাসি)

১৮. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:১৩
বিহংগ বলেছেন: মাতৃজঠরেই আমি নিজের ছায়া দেখেছিলাম
অন্য কোন সত্বায়, অন্য কোন রসায়নে, অন্য কোন রূপে
চমতকার।
কবিতার লাইন কল্পনাকেও পরাজিত করেছে।
দারুন।
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ বিহংগ

১৯. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৫৯
চিকনমিয়া বলেছেন: সাইম্যা কেরুম আছোস?
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:০৫

লেখক বলেছেন: এইডা ক্যাডায়?

ভালা না....এক্কেরে ভালা না

২০. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:০৪
জয়িতা বলেছেন: সামীর মনটা কি ভালো হইছে?
১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:১৯

লেখক বলেছেন: ভার্চুয়াল মনটা ভালানা.....অনেকদিন পোষ্টাইতে পারতাছিনা.....বাস্তবে টাইমের অভাব বোধ হইতেছে....যার প্রভাব পড়ছে ভার্চুয়ালে....বাস্তবেরটা ভালোই বলা যায়

২১. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৩৫
নাদান বলেছেন: সামি নতুন লেখা চাই।
২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:০৭

লেখক বলেছেন: হুমমমমম......কিন্তু......ধুর........নাহ!!!!

২২. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:২৬
প্রচেত্য বলেছেন:
অতন্দ্রিলা বেচে থাকবে এ প্রচেত্য'র ভালবাসায়..
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:৩০

লেখক বলেছেন: ধন্যবাদ প্রচেত্যদা.......ভাল লাগলো জেনে....সত্যিই মনটা ভালো হয়ে গেলো আপনার মন্তব্যে

২৩. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৫২
নিবেদীতা বলেছেন: মনটা খারাপ হয়ে গেল।
+++++
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:১৮

লেখক বলেছেন: হুমমমম.....মন খারাপ থেকেই কবিতাটির জন্ম....ধন্যবাদ আপনাকে

 

মোট সময় লেগেছে ১.০১৯১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমাকে বলা হয়েছে, তুমি যা ইচ্ছা তাই করো কিন্তু লিখতে পারবেনা। কিছু লিখতে গেলেই তোমার টুটি চেপে ধরা হবে, কিছু...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই