আমার প্রিয় পোস্ট

কাঁদো, যখনি কাঁদতে ইচ্ছে করবে। কান্না শুদ্ধতম আবেগ প্রকাশের একমাত্র উতকৃষ্ট মাধ্যম। অতি সুখের সংবাদ এ মানুষ শুদ্ধতা খুজে পায়, অতি দু:খের সংবাদ এ মানুষ শুদ্ধতা খুজে পায়। কাজেই কাঁদো, কেঁদেই তোমার জীবনকে তুমি শুদ্ধতা দান করো। - তুর্কী মরমী কবি দাদায়েম ঈমাস

উৎসর্গ: আমার জন্মদাতা-জন্মদাত্রী

০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:২৪

শেয়ারঃ
0 0 0

শুভ জন্মদিন, হে আমার জীবন। গত ২৮ টি বছর আমি তোমাকে আমার দেহে বহন করে চলেছি। তুমি আমাকে অনেক দিয়েছো। চরম কমোলতায় মাতৃগর্ভের উষ্ঞতা, নির্বান লাভের আনন্দ, প্রথম কান্নার প্রতিশ্রুতি, মায়ের বুকের নিবিড়-মায়াময় স্পর্ষ, পিতার হাতের স্নেহকাতরতা, প্রেমিকার বাহুলগ্নে জোছনার উচ্ছাস, স্কুলজীবনের প্রাণচান্চল্য-দুষ্টুমীভরা একরাশ মিঠে বাতাস, কলেজ জীবনের যাযাবরপনা, বিশ্ববিদ্যালয়ের উন্মাদনা। অনেক অনেক অনেক দিয়েছো তুমি আমাকে। দিয়েছো মায়ের স্নেহমাখা চোখ রান্গানী, পিতার আদরমাখা শাসন, প্রেমিকার অভিমানে ভরা নিটোল চাহনী, ভাই-বোনের দুষ্টুমী ভরা উচ্ছলতা; দিয়েছো ভালবাসা-ঘৃণা, প্রেম-প্রীতি, হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা, কামনা-বাসনা, দু:খ-সুখ, ঝগড়া-বিবাদ, রাগ-অভিমান, জন্ম-মৃত্যু, বিশ্বাস-অবিশ্বাস, বেকারত্ব-চাকুরী, শিক্ষা-সংস্কৃতি, কবিতা-অকবিতা, শিশুর হাসিমুখ, ফুলের ঝরে পড়া অনেক...অনেক...অনেক। আরো দিয়েছো একঝাক সৃষ্টিশীলতা। ২৮ বছরের ছোট্ট জীবন, তুমি আমাকে অনেক দিলে। কিন্তু আমি কি দিলাম? আমি স্বার্থপরের মতো শুধু নিয়েই গেলাম, কিছুই দিতে পারলাম না তোমাকে। আমি কত স্বার্থপর!!!

আমি কত স্বার্থপর! হে আমার জীবন! তাইতো মাঝে মাঝেই তোমার হৃদয়কোনে একটি নিদারুন স্বার্থপরতা মাথা চাড়া দিয়ে ওঠে। প্রাকৃতিক স্বাভাবিকতাকে বুড়ো আন্গুল দেখিয়ে যদি মা-বাবার আগেই তুমি পৃথিবী ছেড়ে চলে যেতে পারতে? তবে মা-বাবা হারানোর অপার্থিব-অগুনতি কষ্টটুকু নিয়ে তোমাকে পথ চলতে হতো না। তুমি কেন হেটে বেড়াবে পার্থিব আলোছায়ায়, যখন তোমাকে সৃষ্টিশীলতায় ভাসানোর নিপুন কারিগরেরা ডুবে থাকবে অপার্থবি অন্ধকারে?

আমার ভাবনাটি খুবই স্বার্থপর। নিজে কষ্টের হাত থেকে মুক্তির জন্য মা-বাবাকে ডুবিয়ে দিতে চাচ্ছি কষ্টের চিত্রকল্পে। একমাত্র সন্তান হারানোর বেদনার মুখোমুখি করতে চাচ্ছি তাঁদের।

হে আমার জন্মদাতা-জন্মদাত্রী, তোমরা তোমাদের প্রগাঢ়-অপার্থিব একটুকরো ভালবাসার মাধ্যমে আমাকে দীর্ঘ ২৮ বছর ধরে পৃথিবী নামক কারাগারে বন্দী করে রেখে দিয়েছো নির্ভেজাল-আবেগমন্ডিত-কল্পনাকাতর-অপার্থিব এক মায়ার বাঁধনে। জন্মলগ্নে নাড়ীর বাঁধন কেটে আমি বেঁচে উঠেছিলাম কিন্তু তোমাদের মায়ার বাঁধন কাটিয়ে আমি বেঁচে থাকবো কি করে?

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:২৫
নিবিড় বলেছেন: হাপি বার্থডে টু য়ু
০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ নিবিড়

২. ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৩২
আইরিন সুলতানা বলেছেন: বার্থ ডে বয় :)

হ্যাপী হ্যাপী বার্থ ডে ... এই ২৮ তো কিছুই না....দোয়া করি ...এভাবে বছরের পর বছর জীবন কে নির্বিঘ্নে বহন করে চলো ...

:)

০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ আইরিনাপু।

৩. ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৬
একরামুল হক শামীম বলেছেন: শুভ জন্মদিন সামী ভাই।

কেক আর কুক খাইতাম চাই। ;)
০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৪৭

লেখক বলেছেন: এইতো দিলা বিপদে ফেলাইয়া.....তোমারে অনেক ধন্যবাদ

০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ চিঠি

৫. ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৭
...অসমাপ্ত বলেছেন: :) বার্থডে বয় নাকি?? ... শুভ জন্মদিন সামী মিয়াদাদ ... উইশ করছি বাকি জীবণ টা তরুন হয়েই কাটান। ;) চির তারুণ্যের উইশ করলাম।
০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৪৯

লেখক বলেছেন: এইটা আবার কি করলেন?...যাই হোক...থ্যাংকু

৬. ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৬
সুলতানা শিরীন সাজি বলেছেন: শুভ জন্মদিন.....।
এত সুন্দর লেখাটা যাদের জন্য তারা ভালো থাকুক......।
অনেক শুভকামনা।
০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ সাজিপু....আপনার কথামতো তারা যেন আজীবন ভাল থাকে

০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ বিবর্তনবাদী....আমারও বিবর্তনের সময় এসেছে

৮. ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৫০
রুবেল শাহ বলেছেন: সামী ভাই শুভ জন্মদিন অনেক অনেক শুভেচ্ছা রইল..............
০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ রুবেল........আপনাকেও শুভেচ্ছা

০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ আরিফ ভাই.....আপনের প্রোগ্রাম ভালা হইছে

০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৫৪

লেখক বলেছেন: কেকটা হেভি টেষ্টি আছিলো....ধন্যবাদ নিহন

১১. ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১:১৬
জাতেমাতাল বলেছেন: জন্মদাতা আর জন্মদাত্রী যদি প্রেমে না মজতেন তবে......
সামী মিয়াদাদ রে, আজকের এই দিনে
তোর জন্ম হতো কি ভবে??

(শুভেচ্ছা জন্মদাতা আর জন্মদাত্রী এবং সামী মিয়াদাদ, আপনাকেও ...)
০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৫৫

লেখক বলেছেন: দারুন ছন্দ মারছেন তো....আপনেতো হাছাই জাতে মাতাল....তালে ঠিক

ধন্যবাদ ভাইজান....সবকিছুর জন্য

১২. ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১:১৮
কালপুরুষ বলেছেন: শুভ জন্মদিন। অনেক অনেক শুভেচ্ছা।
০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ কালপুরুষদা

১৩. ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৩১
বিষাক্ত মানুষ বলেছেন: মিয়াদাদ দেখি আমার চেয়ে দুই মাসের ছুডু !!!

যাগ্গা .. হেপ্পি বাড্ডে
০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:০০

লেখক বলেছেন: মাত্র দুই মাস?....যাগ্গা...থ্যাংকু

০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:০১

লেখক বলেছেন: ধন্যবাদ প্রিয় আরাশি

১৫. ০৯ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:২১
ফারহান দাউদ বলেছেন: শুভ জন্মদিন সামী ভাই।
০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:০১

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ ফারহান

১৬. ০৯ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:৪৩
নুশেরা বলেছেন: শুভ জন্মদিন, সামী।
চমৎকার পোস্ট।
বাবা-মায়ের জন্য শুভকামনা।
০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:০২

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ নুশেরা....আপনার জন্যও শুভকামনা

১৭. ০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:১৮
ইন্ডিয়ানা জোন্স বলেছেন: শুভ জন্মদিন সামী.. তোর বাপের গল্প একদিন শুনছিলাম .। তোরে যা মায়া করতরে ভাই.... তোর সাইকেল চইড়া ট্রাকরে ওভারটেক করার জন্য থাপ্পড় দিতেও কসুর করত না... খিক খিক খিক.. বাংলালিংকে নাকি স্যারজী
০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:০৫

লেখক বলেছেন: কে...রে? শুইনা রাখ...থাপ্পড় মারে নাই...শুধু খাড়া করাইয়া কইছিলো আর যেন কোনদিন সাইকেল না চালাই...বুঝলা?

না বাংলালিংকে না....

যাই হোক....ধইন্যাপাতা...ভালা থাকিস

১৮. ০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:০২
নাঈম বলেছেন: বস ভালা নি? জন্মদিনের চুবেচ্চা :)
০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:০৬

লেখক বলেছেন: ইয়েস বস...ভালা....আপনারেও ধন্যবাদ

১৯. ০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৩৫
রাশেদ বলেছেন: হেপ্পি বাড্ডে!
০৯ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৩

লেখক বলেছেন: ধইন্যাপাতা রাশুদা

২০. ০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৩৬
বৃত্তবন্দী বলেছেন:
মায়ে বাপে করলা বন্দী সুখেরো মাঝারে
কালে ধলে হইলাম বন্দী পিন্জিরার ভিতরে... (হাসন রাজা)

হেপ্পি বাড্ডে সামী...
০৯ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৪

লেখক বলেছেন: সময়োপযোগী গান

ধইন্যবাদ বৃত্তবন্দী

২১. ০৯ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:২৩
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: কাল রাতে আমি নেটে বসিনি, আর কালই আপনার জন্মরাত [;)] গেলো! কী আর করা! বেটার লেট দ্যান নেভার!

শুভ জন্মদিন!

কল্যাণকর ও মঙ্গলময় হয়ে উঠুক আগামী দিনগুলো।

অনেক অনেক শুভেচ্ছা।
০৯ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ ভাইয়া...আপনারও মন্গল কামনা করি...প্রাণ খুলে লিখে যান...ভাল থাকুন সবসময়

২২. ০৯ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:৩২
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: লেখাটা সম্বন্ধে কিছু বলা হয়নি।

শেষের দিকে এসে বড়ো কোমল জায়গায় স্পর্শ করেছেন! আমার বাবা নেই, মা মৃত্যুশয্যায় - আপনার ওই কথাগুলো আমার চোখ ভিজিয়ে তুলেছে!

এরচেয়ে বেশি আর কী-ই বা বলা যায়!
০৯ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৪০

লেখক বলেছেন: এটা ভেবে আমি সবসময় মুষড়ে থাকি...মায়ের সদা মন্গল কামনা করছি। সব মায়েরাই সমান।

২৩. ০৯ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৫
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: সামী ... শুভ জন্মদিন
......................................................
......................................................
......................................................
......................................................

ভালবাসা...
ভাল থেকো ভাই
০৯ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ প্রত্যুদা.....আপনার আগামীদিনগুলোও সুন্দর হোক, শান্তিতে কাটুক

২৪. ০৯ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৮
মাহবুব সুমন বলেছেন: আপনার জন্মদিনে আপনার মাকে শুভেচ্ছা আপনার মাতো দারুন এক মানব সন্তান জন্ম দেবার জন্য
০৯ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৪২

লেখক বলেছেন: শুভেচ্ছা পৌছে দিলাম....আমাদের সকলের তরফ থেকে আপনাকে ধন্যবাদ মাহবুব ভাই।

২৫. ০৯ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৩
যীশূ বলেছেন: শুভ জন্মদিন সামী।
০৯ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৭

লেখক বলেছেন: যীশূদা...ধন্যবাদ....আশাকরি ভাল আছেন...অনেকদিন পর

২৬. ০৯ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৫
সাইফুর বলেছেন: শুভ শুভ জন্মদিন
১০ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:৪১

লেখক বলেছেন: থ্যাংকু প্রোফেসার সাব.....ড: কাছুয়া

২৭. ০৯ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৯
মুকুল বলেছেন: শুভ জন্মদিন :)
১০ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:৪২

লেখক বলেছেন: ধন্যবাদ মুকুল ভাই....ভাল থাকবেন

১০ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:৪২

লেখক বলেছেন: ধন্যবাদ রাতমজুর

২৯. ১১ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:২৬
চিলে কোঠার সেপাই বলেছেন: শুভ Late Happy জন্মদিন/
আপনার জীবন আনন্দময় হোক।
আপনার আব্বা-আম্মাকে আমার সালাম।
১১ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৩১

লেখক বলেছেন: বিলম্বিত ধন্যবাদ সেপাই

আপনার জীবনও আনন্দময় হোক.....সালাম আগামকাল সকালে পৌছানো হবে

৩০. ১৮ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৪২
নাজনীন খলিল বলেছেন:
অ-নে-ক দেরী হয়ে গেল---------তারপরেও শুভ জন্মদিন সামী।

অনেক অনেক শুভেচ্ছা। নতুন দিনগুলো সুন্দর এবং সাফল্যমন্ডিত হোক।
২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১:১১

লেখক বলেছেন: ধন্যবাদ আন্টি....আপনিও সবাইকে নিয়ে ভাল থাকবেন

৩১. ২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০৯
বৃষ্টি ভেজা সকাল বলেছেন: হেপি লেইট বাডডে



ভালা থাইকেন সারা জীবন কইলাম।
২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১:১২

লেখক বলেছেন: ঠিক আছে....আপনেও কইলাম ভাল থাইকেন....ধইন্যাপাতা

২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৫৭

লেখক বলেছেন: সামীর লেখা ফল করছে নিদারুন ভাবে....ভূপাতিত লেখনীশক্তি

৩৩. ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:১০
নরাধম বলেছেন: লেট বার্থডে!


জন্মলগ্নে নাড়ীর বাঁধন কেটে আমি বেঁচে উঠেছিলাম কিন্তু তোমাদের মায়ার বাঁধন কাটিয়ে আমি বেঁচে থাকবো কি করে?

 

মোট সময় লেগেছে ১.০৫৬৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমাকে বলা হয়েছে, তুমি যা ইচ্ছা তাই করো কিন্তু লিখতে পারবেনা। কিছু লিখতে গেলেই তোমার টুটি চেপে ধরা হবে, কিছু...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই